৩:৪৯ অপরাহ্ন

শনিবার, ৭ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : অগাস্ট ৯, ২০২৩ ২:১৬ অপরাহ্ন
পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ক্যাম্পাস

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর পরিচালনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ০৯ আগস্ট (বুধবার) সকাল ১০টায় জিটিআই শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জিটিআই এর পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বপ্রাপ্ত এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এবং জিটিআই এর সাবেক পরিচালক প্রফেসর ড. মোজাহার আলী।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম বলেন, জিটিআই কর্তৃক পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বুনয়াদি প্রশিক্ষণ কোর্স সারাদেশে ব্যাপক সমাদৃত। দক্ষ শিক্ষক একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পাঠদানের জন্য দক্ষ শিক্ষকের বিকল্প নাই। প্রশিক্ষণ লব্দ অভিজ্ঞতা নিজ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করব, আপনারা দক্ষতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে দেশের বিশ্ববিদ্যালয় গুলোকে জাতির বিবেক হিসেবে দাঁড়া করাবেন।
অনুষ্ঠানে কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আসলাম আলী এবং সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মাছুমা হাবিব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, জিটিআই এর সাবেক পরিচালক প্রফেসর ড. এম. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু এবং প্রশিক্ষণার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


উল্লেখ্য, ০৯ আগস্ট হতে ০৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৭দিন ব্যাপি এ প্রশিক্ষণ কোর্সে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২০জন শিক্ষক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৫, ২০২৩ ৭:২৪ অপরাহ্ন
সিভাসু কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ অনুষ্ঠিত
ক্যাম্পাস

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ ৫ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

গুচ্ছ পদ্বতির এই পরীক্ষার মাধ্যমে ৮টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একক মেধা তালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষায় সিভাসু কেন্দ্রে ২০০১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৭২৫ জন। উপস্থিতির হার ছিল ৮৬.২১ শতাংশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ৪৬২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৬৬৭ জন। উপস্থিতির হার ৭৯.২২ শতাংশ।

সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (ছাত্রকল্যাণ) ড. সুব্রত কুমার শীল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সমন্বয়ক (উচ্চশিক্ষা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ড. মো: মাসুদুজ্জামান, প্রফেসর ড. জান্নাতারা খাতুন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মিঠু চৌধুরী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে পরীক্ষা গ্রহণের দায়িত্বে ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৫, ২০২৩ ৭:০০ অপরাহ্ন
খুবিতে কুয়াসের উদ্যোগে ন্যাচার বেসড সল্যুশন বুট ক্যাম্প অনুষ্ঠিত
কৃষি গবেষনা

‘খুলনা বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল এন্ড রিলেটেড সাইন্স’ (কুয়াস) ক্লাবের উদ্যোগে ‘Nature based Solution Boot-Camp’ শীর্ষক সেমিনার নুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘প্রকৃতিভিত্তিক সমাধান’ এ প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন থেকে মোট ১৫ টি দল অংশগ্রহণ করে। এতে প্রথম ও দ্বিতীয় দল হিসেবে নাম লেখায় ব্যাক স্পেসার ও রিসাইকেল পিয়েল।

উল্লেখ্য, টিম রিসাইকেল পিয়েল-বায়োএনজাইম-বিষাক্ত রাসায়নিক ক্লিনজারের চূড়ান্ত প্রাকৃতিক সমাধান দেখান। ‘সবুজ ফিল্টার’ : একটি বায়োইনস্পায়ারড কম খরচে কম শক্তি চালিত জল ডিস্যালিনেশন মেকানিজম গ্রিন মস ব্যবহার করে তাদের প্রাকৃতিক সমাধান দেখান ক্যাম্পের শীর্ষ দল ব্যাক স্পেসার।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় রাউন্ডে বিজয়ীরা ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন এবং সেখানকার বিজয়ীরা নেদারল্যান্ডসের ওয়েনিংগেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চ এর শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন কুয়াস এর সভাপতি অভিজিৎ কুমার পাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মতিউল ইসলাম, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মাসুদুর রহমান ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনেের প্রফেসর ড.কাজী মুহাম্মাদ দিদারুল ইসলাম।

অতিথিরা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটি বাড়াতে হবে। তাদের ভাবনা থেকেই নতুন কিছু সৃষ্টি হবে। তারা মনে করেন শিক্ষার্থীদের ভাবনাকে বাস্তবে রূপ দিতে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

মোঃ আমিনুল খান

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ৫, ২০২৩ ২:১৯ অপরাহ্ন
বাকৃবিতে সুষ্ঠুভাবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ০৫ আগস্ট (শনিবার) সকাল ১১:৩০মিনিট হতে ১২:৩০মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থিত স্কুল ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার পরীক্ষা আয়োজনের সার্বিক ততত্ত্বাবধানে ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)।

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ।
এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২১টি অঞ্চলে ২৪৬টি কক্ষে ১২৬২০জন পরীক্ষার্থীর আসন ব্যাবস্থাপনা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁসসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার সার্বিক বিষয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের সময় ও কষ্ট লাঘব হয়েছে।
উল্লেখ্য, এবার ০৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫৪৮টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮১২১৯জন। ০৩টি উপ-কেন্দ্রসহ মোট ১১টি কেন্দ্রে (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্র, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপ-কেন্দ্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-কেন্দ্র) একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ১, ২০২৩ ১০:১১ অপরাহ্ন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাকৃবি ভিসির শ্রদ্ধা
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী ।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে ফাতেহা পাঠের পর তিনি বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনায়ও প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. হারুন অর রশীদ , শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আসলাম আলী , সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, বাউরেস পরিচালক প্রফেসর ড. জয়নাল আবেদীন , গণতান্ত্রিক শিক্ষক ফোরাম সভাপতি প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ, নীল দলের প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রেজিস্ট্রার কৃষিবিদ মো: অলিঊল্লা, প্রোক্টর প্রফেসর ড আজহারুল ইসলাম ,
ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ, কারিগরি কর্মচারী সমিতি , চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রমুখ।

এর আগে গত (১২ জুলাই ) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বাকৃবির ২৫তম উপাচার্য হিসেবে বাকৃবির প্যাথলজি বিভাগের প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীকে নিয়োগ দেন।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ৩১, ২০২৩ ৫:২৭ অপরাহ্ন
বাকৃবি পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশনে নতুন কমিটি – মোর্শেদ সভাপতি, অমিত সাধারণ সম্পাদক
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু: কৃষি গবেষণায় নিয়োজিত গবেষকদের ছাত্রসংগঠন পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি গঠিত হয়েছে। ৩০ জুলাই ২০২৩ সংগঠনের সাধারণ সভায় উপস্থিত পিএইচডি ফেলোদের সর্ব সম্মতি ক্রমে গঠিত নির্বাচন কমিশন কর্তৃক কৃষিবিদ মোঃ মোর্শেদ হাসান মোস্তফাকে সভাপতি ও কৃষিবিদ অমিত কুমার বসুনীয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কৃষিবিদ মোঃ মোর্শেদ হাসান মোস্তফা বর্তমানে বাপার্ড, গোপালগঞ্জে উপপরিচালক হিসেবে শিক্ষা ছুটিতে পশু বিজ্ঞান বিভাগে পিএইচডি ফেলো হিসেবে গবেষণারত। সাধারণ সম্পাদক কৃষিবিদ অমিত কুমার বসুনীয়া উদ্যানতত্ত্ব বিভাগে পিএইচডি ফেলো হিসেবে গবেষণারত।

নবগঠিত পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ আজ সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর এমদাদুল হক চৌধুরী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং পিএইচডি ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি ও সুবিধা-অসুবিধা উপস্থাপন করেন । এসময় উপাচার্য
ছাত্রছাত্রীদের গবেষণার ধারাবাহিকতা অব্যাহত রাখার তাগিদ দিয়ে উপাচার্য বলেন-” পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশনকে গবেষণার গুণমাণ অক্ষুণ্ণ রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা পালন করতে হবে।”

এসময় পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এসোসিয়েশন এর সুনির্দিষ্ট মিশন, ভিশন, অবজেক্টিভ, গোল ও ফেলোদের প্রত্যাশা পূরণে মাননীয় ভিসি মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন ৷ তারা গবেষণায় উন্নত প্রযুক্তি ও জ্ঞানকে সম্পৃক্ত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর বলেও জানান । এছাড়া তারা পিএইচডি স্টুডেন্টস এসোসিয়েশন এর সকল কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সকল পিএইচডি ফেলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন।


পরে বিকেলে সংগঠনের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বাকৃবি জনসংযোগ ও প্রকাশনা দফতর পরিদর্শন করেছেন এবং দফতরের উপ পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।। ।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ৩১, ২০২৩ ১:৪৭ অপরাহ্ন
বাকৃবির নবনিযুক্ত ভিসিকে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সংবর্ধনা
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) গণতান্ত্রিক শিক্ষক ফোরামের আয়োজনে বাকৃবি নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীকে গত ৩০ জুলাই (রবিবার) সন্ধ্যা ০৬টায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. পূর্বা ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টা মন্ডলের আহবায়ক প্রফেসর ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, বাংলাদেশ ছাত্রলীগ, বাকৃবি শাখার সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান। নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর এর জীবন বৃত্তান্ত পাঠ করেন প্রফেসর ড. তানভীর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য দক্ষ কৃষি গ্রাজুয়েট তৈরি করা। দক্ষ কৃষি গ্রাজুয়েট তৈরিতে ছাত্র-শিক্ষকের জন্য পাঠদানের সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে সততা ও ন্যায়-নীতির সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাই। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে জননেত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান দিতে চাই।

মুক্ত আলোচনায় আরোও বক্তব্য রাখেন বাকৃবি সাবেক ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সদস্য প্রফেসর ড. মোঃ আকতার হোসেন চৌধুরী, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, নীল দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অফিসার পরিষদের সভাপতি জনাব মোঃ খাইরুল আলম নান্নু, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সদস্য সহযোগী প্রফেসর ড. নাহিদ সাত্তার, সহকারী প্রফেসর জনাব মোঃ রফিকুল ইসলাম, লেকচারার জনাব অন্তরা আক্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি জনাব মোশারফ হোসেন, কারিগরি কর্মচারী সমিতির সভাপতি জনাব মোঃ সাইফুল আলম, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ ফয়েজ উদ্দিন।


অনুষ্ঠানে বিভিন্ন অনুষদীয় ডিন, শিক্ষক-ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ৩০, ২০২৩ ২:৩৯ অপরাহ্ন
বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপিত
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ৩০ জুলাই ২০২৩ (রবিবার) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। এ উপলক্ষে সকাল ০৯ টায় এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রহ্মপুত্র নদে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।

বাকৃবি উদিচী ঘাটে আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের প্রোটিন চাহিদার সিংহভাগই মাছ থেকে পূরণ হয়ে থাকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গ্রাজুয়েটদের কল্যাণে বাংলাদেশে এখন পর্যাপ্ত পরিমাণ মাছ উৎপাদিত হয়। মৎস্যক্ষেত্রে চিংড়ি আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত। আমরা আশা করব ভবিষ্যতে অন্যান্য মাছের ক্ষেত্রেও বড় রপ্তানি খাত তৈরি হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক এবং মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির নেত্রীবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ২৯, ২০২৩ ৪:০৫ অপরাহ্ন
বাকৃবিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের যৌথ আয়োজনে (শনিবার) ২৯ জুলাই সকাল ১০টায় ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষি অর্থনীতি’ শীর্ষক আঞ্চলিক সেমিনার বাকৃবি সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল বারকাত এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী হাসান কামাল। সেমিনারে লোকবক্তব্য উপস্থাপন করেন বাকৃবি সাবেক ভাইস চ্যান্সেলর ইমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ক্রমবর্ধমান কৃষি অর্থনীতির বীজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সনের ১৩ ফেব্রæয়ারি এই বাকৃবিতে পুঁতে ছিলেন। কৃষিবিদগণ কৃষি অর্থনীতির ক্রমবর্ধমান এ বিকাশের কৃতিত্বের দাবিদার। মাথাপিছু প্রয়োজন অনুযায়ী কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করতে হবে। কৃষি জমির পরিমাণ হ্রাস এবং অনাবাদি জমির পরিমাণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে কৃষি অর্থনীতিবিদদের নতুন পলিসি তৈরি করতে হবে। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আবুল বারকাত বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষি অর্থনীতির উন্নয়নে কৃষি উৎপাদনের পদ্ধতি বুঝে নতুন পলিসি তৈরি করতে হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আইনুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান এবং সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সম্পাদক জনাব পার্থ সারথী ঘোষ। অনুষ্ঠানের ২য় পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অর্থনীতির সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল বারকত এবং বাকৃবি কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ তাজ উদ্দিন। প্রফেসর ড. আবুল বারকাতকে জাপান সরকার কর্তৃক সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘দ্য অর্ডার অফ রাইজিং সান, গোল্ড রেইস উইথ নেক রিবন’ প্রদান করায় সেমিনারে বাকৃবির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অর্থনীতিবিদ, গবেষকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ২৭, ২০২৩ ৪:৩০ অপরাহ্ন
বাকৃবিতে কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ এবং ‘বেসিক অব এমএস অফিস’ শীর্ষক ২টি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরনী বৃহস্পতিবার ২৭ জুলাই বেলা ১২টায় গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) এর শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ।

এসময় রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ প্রশিক্ষনার্থীদের উদ্দ্যেশে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন আপনাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দিয়েছে তেমনি আপনারা বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক প্রতিফলন দিবেন তবেই এ প্রশিক্ষনের সফলতা আসবে।


জিটিআই এর পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার জনাব মোঃ রাকিব উদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোর্স কো-অডিনেটর প্রফেসর ড. মাছুমা হাবিব এবং প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডিশনাল ট্রেজারার জনাব মোঃ সাজ্জাদ হোসেন মন্ডল এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ১৬ জুলাই হতে ২৭ জুলাই পর্যন্ত ১২দিন ব্যাপি এ প্রশিক্ষণ কোর্সে বাকৃবি’র মোট ৫৫জন কর্মচারী অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop