৯:১১ পূর্বাহ্ন

মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : ডিসেম্বর ১৪, ২০২১ ১২:৩০ অপরাহ্ন
সিভাসু’তে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ক্যাম্পাস

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিনম্র   শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সিভাসু পরিবার।  বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, পুষ্পাঞ্জলি প্রদান এবং শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত।


সকাল ৮টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন-এর পর বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ পাহাড়তলী বধ্যভূমিতে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সিভাসু পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ফিশারিজ অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান। উপাচার্যের পর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী ইউনিয়ন, প্রগতিশীল শিক্ষক ফোরামসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ১০, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ন
বাকৃবি অফিসার পরিষদের সভাপতি নান্নু, সম্পাদক আমজাদ নির্বাচিত
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের সভাপতি হিসেবে মোঃ খাইরুল আলম নান্নু ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আবুল বাসার আমজাদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাত ৮ টায় নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বাকৃবির বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক সমরজিত বৈশ্য চৌধুরী, কোষাধ্যক্ষ মুহাম্মদ মঞ্জুরুল আলম, দফতর ও প্রচার সম্পাদক মোঃ মাহমুদুল কবীর খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শিবলী নোমান, সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক মোঃ জিল্লুর রহমান, মহিলা সম্পাদিকা মাকসুদা পারভীন, সদস্য মোঃ রাকিবুল করিম, মোঃ আতিকুজ্জামান রয়েল , শাহজাহান কবীর, মোঃ আব্দুল মান্নান, আসিফ মোহাম্মদ হামজা তালুকদার ও আহম্মদ আশফাক জামিল।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২৭, ২০২১ ৯:১১ অপরাহ্ন
কৃষি এবং কৃষিপ্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ/সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্যাম্পাস

দেশের কৃষি এবং কৃষিপ্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ/সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭.১১.২০২১) সকাল ১১:৩০টায় সারাদেশে একযোগে ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

গুচ্ছ পদ্ধতির এই পরীক্ষার মাধ্যমে ৭টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একক মেধা তালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়।

সিভাসু ক্যাম্পাসে মোট দুই হাজার পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৩৬৪ জন।

সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, প্রফেসর ড. মো: মাসুদুজ্জামান ও প্রফেসর ড. পঙ্কজ চক্রবর্তী।

শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজনে সহযোগিতার জন্য তিনি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২৬, ২০২১ ৬:২৩ অপরাহ্ন
প্রাধিকারের ভ্রাম্যমাণ জলাতঙ্ক টিকা ও কৃমিনাশক কর্মসূচি
ক্যাম্পাস

ভ্রাম্যমাণ জলাতঙ্ক টিকাদান ও কৃমিনাশক কর্মসূচি করেছে  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার।শুক্রবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশপাশ  এলাকায়  প্রায় ৩০ টিরও বেশি কুকুর-বিড়ালকে টিকা প্রদান করা হয় ।

এই সময় উপস্থিত ছিলেন প্রাধিকারের সভাপতি তাজুল ইসলাম ও সম্পাদক নীলোৎপল দে । এছাড়া আরো উপস্থিত ছিল প্রাধিকারের সদস্যবৃন্দ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীবৃন্দ।

দেশে প্রতি বছর প্রায় চার থেকে পাঁচ লাখ মানুষ কুকুর, বিড়াল, শিয়ালের এবং বেজির কামড় বা আঁচড়ের শিকার হয়ে থাকেন। যাদের মধ্যে বেশিরভাগই শিশু।

বিশেষজ্ঞদের মতে, জলাতংক রোগে সাধারণত ১৫ বছরের নিচে শিশুরাই বেশি আক্রান্ত হয়। এছাড়া প্রায় ২৫ হাজার গবাদিপশু এ রোগের শিকার হয়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্জনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে কুকুর কামড়জনিত জলাতঙ্কমুক্ত বিশ্ব হবে এ অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি ।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২১ ১১:৫৭ অপরাহ্ন
শনিবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, সিকৃবিতে পরীক্ষার্থী ৩৩০০ জন
ক্যাম্পাস

আগামী ২৭ নভেম্বর শনিবার কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ সারাদেশে মোট ৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১.৩০ থেকে বেলা ১২.৩০ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

ছাত্র-ছাত্রীদের সকাল ১০.৩০ মিনিটে হলে প্রবেশ করতে হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৩০০ পরীক্ষার্থীর পাশাপাশি সারাদেশে মোট ৩৪,৮৪৬ শিক্ষার্থী কৃষি বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এ বছর ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৩১ জন শিক্ষার্থীসহ ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩৪১৯ জন শিক্ষার্থী স্নাতক লেভেল ১ সেমিস্টার ১ এ ভর্তি হতে পারবে।

এ বছর সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৭৬৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে ৩৪৮৪৬ জন শিক্ষার্থী। যার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২৫০০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬১৮২ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৩৬৪ জন, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০০০ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫০০ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০০০ জন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২৫, ২০২১ ৯:৫০ অপরাহ্ন
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্যে বাকৃবির সকল প্রস্তুতি সম্পন্ন
ক্যাম্পাস

আগামী ২৭ নভেম্বর শনিবার সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষি ও কৃষি প্রাধান্য ৭টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১।

এবার মোট সাতটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি ২০২০-২১ এর আহ্বায়ক ও পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

ভর্তি পরীক্ষা ২০২১ সনের আইটি বিভাগ এর আহবায়ক প্রফেসর ড. মোঃ আলী আশরাফ এবং বাকৃবির শিক্ষাবিষয়ক শাখার এডিশনাল রেজিস্টার জনাব মোঃ সারোয়ার জাহান জানান, যেসব আবেদনকারী এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত এই চার বিষয়ে ১০৩০ নম্বর পেয়েছে শুধুমাত্র তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।

এ বছর সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৭৬৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে ৩৪৮৪৬ জন শিক্ষার্থী। যার মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২৫০০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬১৮২ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৩৬৪ জন, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০০০ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫০০ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০০০ জন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২৪, ২০২১ ৮:৪৫ অপরাহ্ন
নাহিদ-শুভর নেতৃত্বে পবিপ্রবির ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন
ক্যাম্পাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ডিভিএম ডিগ্রীর শিক্ষার্থীদের অন্যতম পেশাগত সংগঠন ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের (ভিএসএ) আগামী ১ বছরের জন্য কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মো. আহসানুর রেজা এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এনামুল হক কায়েস। সহ-সভাপতি পদে রয়েছেন মো. নাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাফরুল হাসান শুভ।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ফারহান লাবিব নোবেল, মো. কামরুজ্জামান আকিমুল এবং রুহুল আমিন; সাংগঠনিক সম্পাদক পদে মো. জিয়াদ আল মামুন, মো. হাবিবুল্লাহ শেখ এবং মো. আবু সুফিয়ান খান; সহ-সাংগঠনিক সম্পাদক পদে রিদওয়ানুল ইসলাম, মীরা রাণী বৈদ্য এবং মো. মুসাব্বির হোসেন; অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. নাইমুর রহমান; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক হোসেন রবিন; সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন।

এছাড়াও আছেন, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মামুন (আশিক); সহ-দপ্তর সম্পাদক পদে মো. আরিফ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শবনম বিনতে নুসরাত ঐশী, ক্রীড়া সম্পাদক পদে প্রণয় বড়াল, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মোছা. মনিরা ইয়াসমিন, সমাজসেবা সম্পাদক পদে মিটেশ ত্রিপুরা, সাংস্কৃতিক সম্পাদক পদে অরণী চাকমা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. সাজ্জাদ মিয়া।

নবগঠিত কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন জুবায়ের, মো. তারিকুর রহমান, চৌধুরী মোহন রঞ্জন বিশ্বাস, জয় দে, নাজিফা জাহান, মো. শামসুল আরেফিন ইমন এবং শফিউর মুক্তাদির ।

সুযোগ্য নেতৃত্ব ও শিক্ষক -শিক্ষার্থীদের একনিষ্ঠ ভালোবাসাকে কেন্দ্র করেই এই সংগঠনের বর্ণিল পথচলা।ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন শিক্ষার্থীদের ঐকান্তিক চাহিদায় শুরু হয়ে ধারাবাহিকভাবে প্রতিবছরই শৃঙ্খলার সাথে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করে আসছে । সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস যেন যোগ্য নেতৃত্বের স্বীকৃতি। উক্ত কমিটির যুগোপযোগী সিদ্ধান্ত ও সঠিক দিকনির্দেশনায় ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন, পবিপ্রবি এগিয়ে যাবে অনন্য উচ্চতায়- এমনটাই মনে করছেন উক্ত অনুষদের সকল সাধারণ শিক্ষার্থী।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২৩, ২০২১ ১:২৪ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে বশেমুরকৃবি
ক্যাম্পাস

বর্ণাঢ্য নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।

এ উপলক্ষে সোমবার বশেমুরকৃবিতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আনন্দ র‍্যালী, বিশেষ দোয়া ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া জাতীয় পতাকা ও কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। ভাইস-চ্যান্সেলর কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‍্যালীর শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ১৯৯৮ সালের আজকের এ দিনে দেশে সর্বপ্রথম জাতির পিতার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে, যার জন্য আমরা অত্যন্ত গর্বিত। তিনি সশ্রদ্ধ চিত্তে জাতির পিতাকে স্মরণ করেন।

বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, বশেমুরকৃবি-তে মানসম্পন্ন উচ্চতর শিক্ষা ও গবেষণা হচ্ছে, দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে এ প্রতিষ্ঠানটি প্রসংশিত ও পুরস্কৃত হয়েছে। তিনি ছাত্র-ছাত্রীদের দেশের উন্নয়নে শিক্ষালব্ধ জ্ঞান কাজে লাগানোর আহবান জানিয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ চুমকী এমপি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, কৃষি গবেষণা কাজের মাধ্যমে আমাদের অনেক উন্নতি হয়েছে যার ফলে আমরা দশগুণেরও বেশি ফসল ঘরে তুলতে পারছি। তিনি আশা করেন বিশ্ববিদ্যালয়ের এ ধারা অব্যাহত থাকবে এবং দেশ এগিয়ে যাবে। দেশ আজ উন্নয়নের রোডম্যাপে উঠে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে আজ সবকটি কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা হতে যাচ্ছে তা একটি যুগান্তকারী পদক্ষেপ।

সোমবার বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচিতে অনুষদীয় ডীন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২১, ২০২১ ৮:৪১ অপরাহ্ন
সিভাসু’র ডিভিএম ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ
ক্যাম্পাস

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়েছে। আজ সকাল ১১টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়।

কিটবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।



মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো: মাসুদুজ্জামান এবং ভেটেরিনারি ক্লিনিক্স-এর পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস। সভাপতিত্ব করেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. আজিজুন্নেসা।

অনুষ্ঠনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘আজকে তোমরা যেসব কিট (যন্ত্রপাতি) পেলে-সেগুলো যথাযথভাবে ব্যবহার করবে। কারণ পেশাগত দক্ষতা অর্জনের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের কোনো বিকল্প নেই। আর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের সব ধরণের সুযোগ-সুবিধা আমরা তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা ফ্যাসিলিটিজগুলোকে কাজে লাগিয়ে নিজেদেরকে দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলবে এবং সিভাসু’কে এগিয়ে নিয়ে যাবে।’

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১২, ২০২১ ৯:২০ অপরাহ্ন
সিকৃবির ভেটেরিনারি ২২তম ব্যাচের ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন
ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২০১৫-১৬ সেশন এর “ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান” সম্পন্ন হয়েছে ।

পোল্ট্রি সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. কামরুল হাসান এর সঞ্চালনায়  অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম রাশেদ হাসনাত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা কামাল, ড. অমলেন্দু ঘোষ, পরিচালক, প্রাণীসম্পদ অধিদপ্তর, সিলেট বিভাগ, সিলেট এবং এ. টি. এম. ছাদেকুল ইসলাম তালুকদার, সিনিয়র ম্যানেজার, সেলস, এগ্রোভেট ডিভিশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি:।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি ডিনবৃন্দ, ইন্টার্নশীপ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সকল বিভাগীয় প্রধান এবং সদ্য পাস করা ২২তম ব্যাচের ভেটেরিনারি চিকিৎসক।

অনুষ্ঠানে নিজেদের ইন্টার্নশিপের অভিজ্ঞতা তুলে ধরেন ২২তম ব্যাচের  শিক্ষার্থী ডা. মো. খাদেমুল ইসলাম এবং ডা. অনন্যা তালুকদার জেনি।অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন সদ্য পাস করা ভেটেরিনারি চিকিৎসকবৃন্দ। অর্জিত জ্ঞান দেশের সেবায় তথা মানুষের সেবায় কাজে লাগাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের এক পর্যায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বর্তমান ও সাবেক ডিন এবং ইন্টার্নশীপ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করে ২২তম ব্যাচের শিক্ষার্থীরা ।

উল্লেখ্য ভেটেরিনারি, এনিম্যাল, এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ প্রথম বারের মত “ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান” করেছে।পরবর্তী সময়েও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানসূচির মধ্যে আরো ছিল কৃতিত্বের সাথে পাস করা প্রথম তিনজন শিক্ষার্থীর জন্য বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান।অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন দেশ খ্যাত স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি:।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop