২:২১ পূর্বাহ্ন

রবিবার, ৮ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : মার্চ ২, ২০২৩ ৯:১২ অপরাহ্ন
শেকৃবিতে অগ্রণী ব্যাংকের ৯৬৮তম শাখার শুভ উদ্বোধন
কৃষি বিভাগ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ব্যাংক লিমিটেডের ৯৬৮তম শাখার শুভ উদ্বোধন হয়েছে।

আজ (২ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৪টায় শেকৃবির মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব রেজিনা পারভীন, শেকৃবির রেজিস্ট্রার জনাব শেখ রেজাউল করিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের মহা-ব্যবস্থাপক জনাব হোসাইন ঈমান আকন্দ।

প্রধান অথিতির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, আজকের দিনটি আমাদের জন্য খুব আনন্দের একটি দিন। শেকৃবিতে অগ্রণী ব্যাংকের শাখা চালু হওয়ায় আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাংকের একটি পূর্নাঙ্গ শাখা খোলায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শেকৃবি’র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্হাপনা পরিচালক জনাব রেজিনা পারভীন, শেকৃবি’র রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের এজিএম ও শেকৃবি শাখার প্রধান জনাব কাজী মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্হাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান জনাব মো: হুমায়ুন কবির।

এ সময় আরো উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ অগ্রণী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

উউল্লেখ্য, অগ্রণী ব্যাংকের এ শাখা স্থাপনের ফলে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলেই সকল ধরণের ব্যাংকিং সুযোগ সুবিধাসহ গৃহনির্মাণের জন্য হোলসেল ঋন সুবিধা পাবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাংকিং সুবিধাসহ সহজ শর্তে ল্যাপটপ/ডেস্কটপ ক্রয়ে ঋণ সুবিধা পাবেন। শিক্ষার্থীরা অগ্রণী ই-পে এর মাধ্যমে অনলাইনে সকল ধরনের ফি প্রদান করতে পারবে। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতাদি সব অনলাইনে অটোমেশন পদ্ধতিতে সম্পন্ন করতে পারবে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ন
বাকৃবি’তে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন মোঃ অলিউল্লাহ
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু,বাকৃবিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এর রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্থাপন শাখার এডিশনাল রেজিস্ট্রার জনাব মোঃ অলিউল্লাহ। তিনি গত ০১ মার্চ অপরাহ্নে এ দায়িত্ব গ্রহণ করেছেন।

গত রোববার (২৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার মোঃ ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনাব মোঃ অলিউল্লাহকে রেজিস্ট্রার এর দায়িত্ব প্রদান করা হয়। তিনি বিদায়ী রেজিস্ট্রার মোঃ ছাইফুল ইসলাম এর স্থলাভিষিক্ত হলেন ।

মোঃ অলিউল্লাহ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলাউদ্দিন ও মাতা মরহুম শাহেরা খাতুন।

মোঃ অলিউল্লাহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ১৯৮৬ সালে স্নাতক, কৃষিতত্ত্ব বিভাগ থেকে ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ বাকৃবি শাখার সভাপতি, বাকসু ১৯৮৭-১৯৮৮ সালে ঈশা খা ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, বাকৃবি অফিসার পরিষদ এর সভাপতি, বাকৃবি অফিসার পরিষদ এর প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন প্রশাসনিক কমিটির সভাপতি, সদস্য-সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। এছাড়াও অলিউল্লাহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং বর্তমানেও আছেন ।

ব্যাক্তিগত জীবনে মোঃ অলিউল্লাহ বিবাহিত। তার স্ত্রী ডাঃ রুবীনা ইয়াসমিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এর সহকারী অধ্যাপক এবং তিনি দুই কন্যা ও এক পুত্র এর পিতা ।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ন
বাকৃবিতে বাংলা ভাষায় গল্প বলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় গল্প বলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানটির আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব হল ছাত্রলীগ।

জানা যায়, অনুষ্ঠান কার্যক্রমটি বাংলা ভাষায় গল্প বলা, বিচারকদের রায় এবং পুরস্কার বিতরণ মাধ্যমে পরিচালিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ছাত্রী ও ছাত্র হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আসিফ আহমেদ শুভ ও মেহেদী আলিফ অয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। এছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ সায়েন্স বিভাগের প্রভাষক উম্মে অহিদা রহমান, হাওর ও চর উন্নয়ন ইন্সটিটিউটের প্রভাষক মো. মাহবুবুল আলম, মেডিসিন বিভাগের প্রভাষক ডা. চন্দ্রশেখর চৌহান এবং কৃষি ব্যবসায় ও বিপণন বিভাগের প্রভাষক এস. এম. শাহরিয়ার। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন হলের শতাধিক শিক্ষার্থী।

এসময় প্রধান বিচারক বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলা ভাষার অর্জন। তাই ভাষার ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। নতুন শব্দের জন্য আমাদের অনেক বই পড়তে হবে। ভাষার মাসে আমাদের সকল ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

এ ধরনের আয়োজন আমাদের অনেক নতুন নতুন শব্দের সাথে পরিচিত করে। আমরা নিজে লিখতে না পারলেও পাঠক হিসেবে আমাদের বন্ধুদের উৎসাহ দিতে পারি। নিজ নিজ আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তবে প্রমিত বাংলা ভাষাটাও সকলকে জানতে হবে। সাবলীল বাংলায় উপস্থাপন করা শিখতে হবে আমাদের সকলকে।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ২৫, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ন
বাকৃবিতে বিএসভিইআর এর আন্তর্জাতিক বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন-২০২৩ শুরু।
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু, বাকৃবি থেকে: বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চ (বিএসভিইআর) এর আন্তর্জাতিক বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন-২০২৩ এর উদ্বোধন করেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। “চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে পশুসম্পদের স্বাস্থ্য এবং উৎপাদনের টেকসই উন্নতি” শিরোনামে অনুষ্ঠানটি বাকৃবি শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ২৫ ফেব্রæয়ারি ২০২৩ সকাল ১০টায় শুরু হয়।
বিএসভিইআর এর সভাপতি প্রফেসর ড. ফরিদা ইয়াসমীন বারি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি ভাইস চ্যান্সেলর বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শস্য, প্রাণী সম্পদ, মৎস্য, যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং খাদ্য প্রযুক্তির সাথে মূল্য সংযোজনে বিপণন চ্যানেলগুলি আমাদের দেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। কৃষি উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। কৃষির উন্নয়নে বাকৃবি ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান একযোগে কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি খাদ্য রপ্তানির প্রতি গুরুত্ব দিয়ে বলেন, আমাদেরকে সব কৃষিজাত পণ্য উৎপাদনের লক্ষ্য নিতে হবে। এটি আমদানি হ্রাস করবে এবং রপ্তানি বৃদ্ধি করবে। এতে বিদেশ নির্ভরতা কমে যাবে এবং বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিএসভিইআর এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. অমলেন্দ ঘোষ, কেজিএফ এর নিবার্হী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, একমি লিমিটেড এর এডিএমডি ড. আফতাব আলী, রেনেটা লিমিটেড এর পরিচালক ড. নাথুরাম সরকার।
উল্লেখ্য, অনুষ্ঠানে সাবেক প্রফেসর ড. মোঃ আকতার হোসেনকে আজীবন সম্মাননা পুরষ্কার প্রদান করা হয় এবং সাবেক প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেনকে এ্যানুয়াল লেকচারার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এছড়াও সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. নাছরীন সুলতানা জুয়েনা।

এছাড়াও দুইদিন ব্যাপি অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভেটেরিনারি অনুষদের গবেষক, শিক্ষকসহ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ২৪, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ন
শেকৃবির এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড প্রদান
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে। ২০০৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ১১৫ জন শিক্ষার্থীদের বিভিন্ন লেভেলের ফলাফলের উপর ভিত্তি করে এ ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও অসামান্য কৃতিত্বের জন্য ১৯ জন শিক্ষার্থীকে ডিসটিংকশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া।

সামগ্রিক ফলাফল বিবেচনা এবং নীতিমালা অনুসরণে যারা একই লেভেলের উভয় সেমিস্টারে ৩.৮ বা তদুর্ধ্ব জিপিএ অর্জন করেছন তাদেরকে ডিন’স অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করা হয়। ৩.৯ তদুর্ধ্ব সিজিপিএ প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীকে ডিসটিংকশন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়।

অনুষদের ডিন অধ্যাপক মো: আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক মো: জুলফিকার আহমেদ রেজা। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন শেকৃবি’র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘যেকোনো ধরণের স্বীকৃতি মানুষকে উজ্জীবিত করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার আগ্রহ তৈরি করে। তেমনি ডিন’স অ্যাওয়ার্ড শিক্ষার্থীর শিক্ষা জীবনে একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড। এই সম্মাননা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি মাইলফলক। যারা এটাকে অবলম্বন করে সামনের পথ খুঁজে নিবে তারা নিশ্চয় ভালো করবে। তিনি আরও বলেন, এই সফলতা সেদিনই সার্থক হবে যেদিন তোমরা কর্মক্ষেত্রে প্রবেশ করে দেশ ও জাতিকে উপযুক্ত সেবা দিতে পারবে’।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ২১, ২০২৩ ১০:১৭ অপরাহ্ন
পদোন্নতি জটিলতায় খুকৃবির ৩৭ জন শিক্ষক
ক্যাম্পাস

২০১৮ সালে উপাচার্য নিয়োগের মাধ্যমে যাত্রা শুরু হওয়া খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কয়েক ধাপে যোগদান করেন ৭৩ জন শিক্ষক যারা প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি ও সকল আইন অনুসরণ করেই নিয়োগ পান। গত ২৩ জানুয়ারী ২০২২ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের জন্য ইউজিসির তদন্ত কমিটির সুপারিশে বলা হয়, আইন, বিধি, সংবিধি ও প্রবিধি অনুসরণ করে বিষয় বিশেষজ্ঞসহ পৃথকভাবে প্রতিটি বাছাই কমিটি গঠন করে অবিলম্বে কমিশনকে অবহিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া যেতে পারে। কিন্তু, শিক্ষা মন্ত্রণালয় গত ৩ আগষ্ট ২০২২ ইং তারিখে বিষয় বিশেষজ্ঞ ছাড়া বাছাই কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক সমিতি ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের নেতৃবৃন্দ কয়েক দফায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সাথে আলোচনা করে এবং বিষয়টি সমাধান করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়। ইতিমধ্যে, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বেশকিছু আইন ও বিধি পরিমার্জিত করে একাডেমিক কাউন্সিলে পাস করা হয়েছে যা আগামী সিন্ডিকেট সভায় উত্থাপিত হবে। উল্লেখ্য, নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বাছাই কমিটি গঠন বা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কোনভাবেই অবহিত না এবং বিষয়টি একান্তই নিয়োগকারী কর্তৃপক্ষের দায়িত্ব।

শিক্ষকদের মধ্যে ৩৭ জন প্রভাষক গত ২২ নভেম্বর ২০২২ ইং তারিখে সকল শর্তপূরণ সাপেক্ষে পদোন্নতির আবেদনপত্র জমা দেন। অথচ, দীর্ঘ ৩ মাস অতিক্রম করলেও এখনো শিক্ষকদের পদোন্নতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক কোন অগ্রগতি লক্ষ্য করা যায়নি। উল্লেখ্য যে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাটি কোনভাবেই শিক্ষকদের পদোন্নতির বাধা নয়। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক জানায়, এই বিষয়ে ইউজিসিকে জানালে তারাও বলেন সকল শর্তপূরণ করলে শিক্ষকদের পদোন্নতি দিতে কোন বাধা নেই, কারন এটি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রমেরই অংশ। শিক্ষক সমিতি ও নীল দলের নেতৃবৃন্দসহ শিক্ষকরা একাধিকবার প্রশাসনের সাথে আলোচনা করে পদোন্নতির পদক্ষেপ নিতে বলে। কিন্তু, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেনা এবং বিভিন্ন অজুহাতে শিক্ষকদের পদোন্নতিকে বিলম্বিত করা হচ্ছে। অথচ, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল কার্যক্রম নিয়মিতভাবে চলছে, এমনকি নতুন নিয়োগ দেওয়ার জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এদিকে শিক্ষকরা সকল দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত একদিনের জন্যও শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। । এই শিক্ষকদের মধ্যে অনেকেই উচ্চ শিক্ষার লক্ষ্যে সম্মানজনক স্কলারশিপসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। কিন্তু পদোন্নতির বিলম্বের জন্য তারা উচ্চ শিক্ষায় যেতে পারছেন না যার কারনে বিভিন্ন স্কলারশিপে নিষেধাজ্ঞাও পেয়েছেন। এমতাবস্থায়, শিক্ষকগণ ও তাদের পরিবার মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ১৯, ২০২৩ ৫:২৮ অপরাহ্ন
শেকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়েজ, মহাসচিব মেজবাহ
কৃষি গবেষনা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ২০২৩-২৫ সেশনের ৪৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ফয়েজ আহমেদকে সভাপতি ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্বদ্যিালয় অডিটরিয়ামে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, জ্যেষ্ঠ সহ- সভাপতি সাবেক সচিব কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম পিএইচডি, সহ-সভাপতি ডিএই এর সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. মোঃ সাইদুর রহমান সেলিম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান, যুগ্ম-মহাসচিব মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, কৃষিবিদ প্রফেসর ড. মোঃ সালাহউদ্দিন মাহমুদ, কোষাধ্যক্ষ হলেন কেআইবি কোষাধ্যক্ষ কৃষিবিদ এম আমিনুল ইসলাম, যুগ্ম-কোষাধ্যক্ষ শেকৃবির কীটতত্ত বিভাগের কৃষিবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক ডিএই এর পরিচালক কৃষিবিদ কাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কেআইবি ঢাকা মেট্রোপলিটনের সাধারণ সম্পাদক, কৃষিবিদ ড. মোঃ তাসদিকুর রহমান সনেট, আন্তর্জাতিক সেমিনার ও গবেষণা সম্পাদক শেকৃবির সহযোগী অধ্যাপক ও প্রক্টর কৃষিবিদ হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নর্থ বেঙ্গল এগ্রোফার্ম লিঃএর পরিচালক কৃষিবিদ এরশাদ আলী বাবুল , সমাজকল্যাণ সম্পাদক বিএডিসি এর উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম ইউসূফ হারুন, ক্রীড়া সম্পাদক বিজেআরআই এর পিএসও কৃষিবিদ ড. শাহীন পলান, দপ্তর সম্পাদক কৃষিবিদ প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শেকৃবির কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ কৃষিবিদ প্রফেসর ড. নাজমুন নাহার নাজমা।

নির্বাহী সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এটিআই এর সাবেক অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব কৃষিবিদ ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, ডিএমপি কমিশনার কৃষিবিদ খন্দকার গোলাম ফারুক, কেআইবির মহাসচিব কৃষিবিদ মোঃ খায়রুল আলম প্রিন্স, বিএআরসির সাবেক নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. ভাগ্য রাণী বণিক, কেআইবির সাবেক মহাসচিব কৃষিবিদ আনোয়ারুন নবী মুজমদার বাবলা, ন্যশনাল ব্যাংকের এভিপি কৃষিবিদ মোঃ মাহফুজুর রহমান রিন্টু, নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সিইও কৃষিবিদ মীর শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কৃষিবিদ আমিনুল বারী মিরু, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. হারুন অর রশিদ বিশ্বাস, ন্যাশনাল এগ্রিকেয়ার লিঃএর এমডি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান শ্যামল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ ফরিদ আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষিবিদ এস এম আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কৃষিবিদ ড. জি এম ফারুক ডন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কৃষিবিদ ড. মোঃ আবুল হোসেন, ডিএই এর অতিঃ পরিচালক কৃষিবিদ ড. ফ ম মাহবুবুর রহমান, বিএআরআই এর পিএসও কৃষিবিদ মাহবুবুল হক মনু,গাজীপুরের কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশ, বিএআরআই এর পিএসও কৃষিবিদ ইসহাকুল ইসলাম ইসহাক, বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মুকসুদ আলম খান মুকুট, শেকৃবির প্রক্টর কৃষিবিদ প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান, সাংবাদিক কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক এবং সাংবাদিক কৃষিবিদ ফাইজুল সিদ্দিকী।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ১৮, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ন
কৃষিবিদরাই গড়বে স্মার্ট বাংলাদেশ – সিকৃবির ওরিয়েন্টেশনে পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন
ক্যাম্পাস

পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সেবা নিশ্চিত করে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে হবে। আর স্মার্ট কৃষিবিদ গড়ার মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারব। কারন কৃষিবিদরা সর্বক্ষেত্রে তাদের মেধার সাক্ষর রাখতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: মোস্তফা সামছুজ্জামান এর সভাপতিত্বে এবং সহযোগী প্রফেসর ড. শামীমা নাসরীন ও সহকারী প্রফেসর ড. পার্থ প্রতীম বর্মণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মো: জামাল উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. শরিফুন্নেছা মুনমুন, প্রক্টর প্রফেসর ড. মো: মনিরুল ইসলাম প্রমুখ। ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক। নবাগত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন ইসাবা মেহেজাবিন এবং মনোয়ার মাহাতাব।

প্রধান অতিথির বক্তৃতায় ড. মোমেন বলেন, কৃষিক্ষেত্রে দেশে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে, যার কৃতিত্ব কৃষিবিদদের। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। ২০৩০ সালে বাংলাদেশ দারিদ্রমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে এবং কৃষিবিদদের কল্যাণে দেশে খাদ্যশস্য উৎপাদিত হওয়ায় প্রায় তিন বিলিয়ন ডলারের খাদ্য আমদানি করতে হয় না। যার ফলশ্রুতিতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। তিনি বলেন, বিশ^বিদ্যালয় উদ্যোগী হয়ে সরকারী-বেসরকারী সহযোগিতায় সিলেট অঞ্চলের অনাবাদি জমি চাষের আওতায় নিয়ে আসতে হবে। তিনি বিশ^বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির মাধ্যমে আন্তর্জাতিক মানের কৃষিবিদ তৈরি করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।

 

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ১৫, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ন
সুন্দরবন রক্ষায় ৯টি দাবি বাকৃবি গ্রীন ভয়েসের
ক্যাম্পাস

বাঁচুক বাঘ, বাঁচুক পাখি, সুন্দরবন সংরক্ষিত রাখি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সুন্দরবন দিবসে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন মুক্তমঞ্চের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ৯টি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো সুন্দরবনের বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী রক্ষা করুন, সুন্দরবনের বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ করুন, বাংলাদেশ বাঁচাতে সুন্দরবন বাঁচান, বদের অবৈধভাবে প্রবেশধিকার বন্ধ করুন, বনে গাছ কাটা বন্ধ করুন, সুন্দরবনের নদীতে যান চলাচল বন্ধ করুন, সুন্দরী ও গোলপাতাসহ সকল গাছপালা রক্ষা করুন, সুন্দরবনের জনসাধারণের চলাচল বন্ধ করুন, সুন্দরবনে অবৈধভাবে জমি দখল বন্ধ করুন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মোঃ. সাইফুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. হারুন -অর – রশিদ ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামানসহ গ্রীন ভয়েসের সদস্যরা।

অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম বলেন, সুন্দরবনের অভয়ারণ্য স্থানগুলোকে পর্যটন কেন্দ্র বানানো যাবে না। পরিবেশের সাথে আমাদের আরও সহনশীল হতে হবে। সরকারকে এ বিষয়ে আরো জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান বলেন, বাংলাদেশের সুন্দরবনের ৬৬ শতাংশ থাকা সত্ত্বেও বাঘের সংখ্যা ভারতের তুলনায় কম। ভারতে বন সংরক্ষণ ও বাঘ বাঁচানোর জন্য বিভিন্ন সময়ে পদক্ষেপ নিতে দেখা যায়। ফলে বাংলাদেশ থেকে অনেক বাঘ ভারতে চলে যাচ্ছে। এই সমস্যা সমাধান করতে সরকারকে আরো দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ৭, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ন
কৃষি গবেষণার কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: সিকৃবি ভিসি প্রফেসর জামাল উদ্দিন
ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে গবেষণার বিকল্প নেই। তিনি বলেন, কৃষি গবেষণার কল্যাণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি তিনি তরুণ কৃষিবিদদের গবেষণায় মনযোগী হবার আহ্বান জানান। ৬ ফেব্রুয়ারি (সোমবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের উদ্যোগে ২দিন ব্যাপী “রিসার্চ গ্রান্ট এপ্লিকেশন রাইটিং” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক ড. মুহাম্মদ মাহমুদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২দিন ব্যাপী এই কর্মশালা ৮০ জন সহকারী প্রফেসর ও লেকচারার অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop