৫:৪৭ পূর্বাহ্ন

রবিবার, ৮ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : জানুয়ারী ৬, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ন
বাকৃবিতে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) উদ্বোধন
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু:  দুগ্ধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অধীনে থাকা ১৬টি গবেষণা উপ-প্রকল্পের ১৫টিই পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

প্রকল্পসমূহ অত্যান্ত যাচাই, বাছাই প্রক্রিয়া অনুসরন করে অনুমোদন করা হয়েছে বলে গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) জানিয়েছেন বাকৃবি ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ আবদুল আউয়াল।
তিনি আরও জানান প্রাপ্ত প্রকল্পসমূহের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ৮টি গবেষণা প্রকল্প বাস্তবায়ন করার জন্য অনুমোদন লাভ করেছে।

জানা যায়, প্রস্তাবিত ও অনুমোদন পাওয়া প্রকল্পগুলো কিভাবে বাস্তবায়িত হবেন এবং প্রকল্প বাস্তবায়নের নানা দিক, কি ভাবে মানুষ এর থেকে উপকৃত হবে সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে
চার দিন ব্যাপি প্রতিদিন ২টি করে ইনসেপ্সন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ আবদুল আউয়াল ওয়ার্কশপ সমুহের প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এসব ওয়ার্কসপে অনুষদীয় সন্মানিত সদস্যগণ এবং ডাইরেক্টর অব লাইভ স্টক সার্ভিসের সন্মানিত এক্সপার্ট গন তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন ও নানাবিধ উপদেশ প্রদান করেন। ডক্টর মো. আবদুল আউয়াল গবেষণা প্রকল্পগুলো সুষ্ঠুভাবে সমাপ্ত হলে এদেশের প্রাণী সম্পদের ব্যাপক উন্নতি হবে, মাংশ, দুধ,ডিম উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক খামারি তথা এদেশের জনগনের যথাযথ পুষ্টির যোগানের মাধ্যমে স্বাস্হ্য সেবার উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লখ্য সোমবার (২ জানুয়ারি ) বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. সুকুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য ড. লুৎফুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আওয়াল, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আক্তার, প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) পরিচালক মো. আব্দুর রহিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন এলডিডিপি প্রকল্পের পশুপুষ্টি বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত থাকা বাকৃবির পশুপুষ্টি বিজ্ঞান অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন। কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ‌‘এলডিডিপি প্রকল্পের প্রতিটি গবেষণা উপ-প্রকল্প মানুষের পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণ করবে। অনেক জায়গায় সনির্ভরতা এসেছে। দুগ্ধ শিল্পকে এগিয়ে নিয়ে যাবে এলডিডিপি প্রকল্প।

বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদিন বলেন, ‘এলডিডিপি প্রকল্প বাস্তবায়নে দেশে গবেষক সৃষ্টি হবে। গবেষকদের গবেষণা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। গবেষণা প্রকল্প সম্পন্ন হলে দেশের মানুষ উপকৃত হবে।।

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ১, ২০২৩ ৭:০৯ অপরাহ্ন
সিভাসুর নতুন ভিসির দায়িত্ব পেলেন সাবেক ছাত্র
ক্যাম্পাস

যেই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন, সেই প্রতিষ্ঠান
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান। রবিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেয়েছেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা: রোখছানা বেগম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

আগামী চার বছর এই দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে তিনি সিভাসু’র এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন।

চট্টগ্রাম ভেটেরিনারি সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের ছাত্র হিসেবে ২০০৩ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মলিকুলার বায়োলজি বিষয়ে বেলজিয়াম থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করন। ২০১৫ সালে তিনি ইতালির ইউনিভার্সিটি অব মিলান থেকে এনিম্যাল নিউট্রিশন ও ফুড সেফটি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি নেদারল্যান্ডস থেকে পিজিটি সম্পন্ন করেন।

তিনি ২০০৩ সালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। উপাচার্য পদে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৩০, ২০২২ ১২:৪৫ অপরাহ্ন
বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন, আওয়ামীপন্থী ফোরামের নিরঙ্কুশ জয়
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশভাবে সকল পদে জয় লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। নির্বাচনে সভাপতি পদে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ আসলাম আলী এবং সাধারণ সম্পাদক পদে প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্স ভবনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা মোট ৫৬৯ জন। এতে ভোটার উপস্থিতি ছিল ৮১ দশমিক ৭২ শতাংশ। ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাত সাড়ে ১১টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে উদ্যানতত্ত¡ বিভাগের প্রফেসর ড. মোঃ মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক-১ পদে কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিপ্লব কুমার সাহা, যুগ্ম সম্পাদক-২ পদে পশুপুষ্টি বিভাগের ড. মোঃ শফিকুর রহমান শিশির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফিশারিজ টেকনোলজি বিভাগের জনাব মোঃ মোবারক হোসেন, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের জনাব জয়ন্ত কর্মকার, সমাজকল্যাণ সম্পাদক পদে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের জনাব আনজুয়ারা খাতুন।

এছাড়া সদস্য পদে ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. ফাতেমা হক শিখা, কৃষিতত্ত¡ বিভাগের প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদ, মেডিসিন বিভাগের প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রায়হানুল ইসলাম, পশুপুষ্টি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মহি উদ্দিন এবং কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মাহবুব হোসেন নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অন্য একটি প্যানেলের সভাপতি পদপ্রার্থী ড. এম. এ. ইয়াহিয়া খন্দকার ও সোনালী দল প্যানেলের সভাপতি পদপ্রার্থী ড. শহিদুল হক সমান সংখ্যক ১৩১টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ›দ্বী হিসেবে প্রফেসর ড. মোঃ আসলাম আলীর কাছে পরাজিত হন। প্রফেসর ড. মোঃ আসলাম আলী ২০২টি ভোট পান।

আবার সাধারণ সম্পাদক পদে ২১২টি ভোট পেয়ে নির্বাচিত হন প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ›দ্বী সোনালী দল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. মোঃ আরিফুল ইসলাম পান ১৪৮টি ভোট। এছাড়াও গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অন্য একটি প্যানেল থেকে একই পদপ্রার্থী ড. মোঃ জাকির হোসেন ৯৯ টি ভোট পান।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২৭, ২০২২ ৬:৩৫ অপরাহ্ন
শেকৃবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল ও বার্ষিক কর্মসম্পাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC) কর্তৃক “জাতীয় শুদ্ধাচার কৌশল ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ডিসেম্বর ২০২২ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মীর্জা হাসানুজ্জামান এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান খান।

কর্মশালায় মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, “কর্মক্ষেত্রে জবাবদিহিতা, স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্যদিয়ে অফিস পরিচালনার একটি চমৎকার ব্যবস্থাপনা এপিএ এর মধ্যে রয়েছে। সকলে মিলে নিয়মের মধ্যে এসে কর্মসম্পাদন করতে হবে। আমরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সচেষ্ট থাকবো। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হবে। আমরা সকলে যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে এ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে আরোও এগিয়ে নিয়ে যেতে পারবো”।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং এপিএ সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির ফোকালপয়েন্টবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২৭, ২০২২ ৯:৪২ পূর্বাহ্ন
খুকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আসাদুজ্জামান ও সা. সম্পাদক ড. মো. আশিকুল
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীল দল কর্তৃক মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছে।

বুধবার (২৮ ডিসেম্বর) নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী না থাকার কারনে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. তসলিম হোসেন ২৬ ডিসেম্বর রোজ সোমবার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি জনাব তুষার কান্তি রায়, যুগ্ম -সম্পাদক (১) বিদ্যুৎ মাতুব্বর ; যুগ্ম -সম্পাদক (২) শাহীন ইমরান; কোষাধ্যক্ষ বাছির আহমদ; গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক সৌরভ মোহন সাহা; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বরূপ কুমার কুন্ডু; সমাজকল্যাণ সম্পাদক জয়শংকর বৈদ্য; মহিলা বিষয়ক সম্পাদক সুবর্না রানী কুন্ডু; সদস্য (১) রাকিবুল হাসান মো. রাব্বি; সদস্য (২) মো: হামিদুর রহমান; সদস্য (৩) নিগার আফসানা; সদস্য (৪) মো. হাবিবুর রহমান; সদস্য (৫) কারিমুন নেছা। ফলাফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেত্রীবৃন্দ।

নব-নির্বাচিত কমিটির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক বলেন, এই শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়কে দক্ষিণবঙ্গের কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে অধিষ্ঠিত করতে যুগপোযোগী সকল পদক্ষেপ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২৫, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ন
বাকৃবি’তে গ্লোবাল প্লাটফর্ম টেডএক্স কর্মশালা অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে গ্লোবাল প্লাটফর্ম টেডএক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় তরুণ সমাজকে উদ্বুদ্ধকরনে আত্ম উন্নয়ন, অভিব্যক্তি, বাস্তবমুখী গল্প, আবহাওয়া ও জলবায়ুসহ মোটিভেশনমূলক কথা বলেন স্পিকাররা।

শনিবার (২৪ডিসেম্বর) সৈয়দ নজরুল ইসলাম সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে।

টেডএক্স হলো স্পিকারের একটি প্রদর্শনী। এখানে আমণন্ত্রিত বক্তারা তাদের জীবনের বাস্তবমুখী অভিজ্ঞতা শুনান। শ্রেতাদের মাঝে সবকিছু নতুন দৃষ্টিকোণে ভাবতে শেখায়। কর্মশালা গুলো একাডেমিক ও কর্মক্ষেত্রে উভয় ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

তরুণ সমাজকে নতুন ধারণা এবং উল্লেখযোগ্য বক্তৃতা প্রদানের মাধ্যমে উৎসাহয়িত করেন উপস্থিত সাত জন বক্তা। তারা হলেন বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, লেখক ও ডিজিটাল মিডিয়া কৌশলবিদ সাদমান সাদিক, বিজ্ঞানী ও অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান সিকদার, বসুন্ধরা গ্রুপের জনসংযোগের (শাখা এ) প্রধান ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল, জলবায়ু নীতি অ্যাডভোকেট ও ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের গ্লোবাল ফ্যাসিলিটেটর জুহাইর আহমেদ কৌশিক, অ্যানিমেটর ও কার্টুনিস্ট মাহাথির মাহমুদ অন্তিক।

ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ স্বপ্নিল আহমেদ জাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। কর্মশালা সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন অনসূয়া চক্রবর্তী ও শাহেদ জাকির অপি।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ক্যরিয়ার ক্লাবের উপদেষ্টা কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের ড. মোহাম্মদ নাছির উদ্দিন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২৪, ২০২২ ৯:৪৮ পূর্বাহ্ন
শেকৃবিতে “গবাদিপশু উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের এএসভিএম অনুষদের কনফারেন্স কক্ষে “গবাদিপশু উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হয়। আদর্শ প্রাণীসেবা লিঃ এর সহযোগিতায় শেকৃবি’র এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগ উক্ত সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. লাম ইয়া আসাদ।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চার্লস স্টুয়ার্ড বিশ্ববিদ্যালয় (অস্ট্রেলিয়া) এর সহযোগী অধ্যাপক ড. আসাদ কবির এবং প্রাণীসেবা লিঃ এর হেড অব অপারেশন ডা. রেজাউল আলম রেজা। সেমিনারে বক্তারা এদেশে গবাদিপশু উৎপাদনে কৃক্রিম বুদ্ধিমত্তা( আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহারের সুযোগ ও সুবিধা নিয়ে আলোচন করেন। বক্তারা ৪র্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদের প্রস্তুত করতে আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্য মাননীয় ভাইস- চ্যান্সেলর বলেন, আমাদের ৪র্থ শিল্প বিপ্লব মোকাবিলায় অন্যান্য শিল্পের পাশাপাশি প্রচলিত প্রাণীসম্পদ উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন আমাদের গবেষণা বাড়াতে হবে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার ও তা কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে। কৃষিতে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা অধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

উল্লেখ্য যে, প্রাণীসম্পদ উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনা সহজ হবে, অসুস্থ প্রাণীর লক্ষণ ৪৮ ঘন্টা পূর্বেই জানা যাবে। এমনকি গবাদি পশুর প্রজননের সঠিক সময় জানা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে গবাদি পশুর চিকিৎসা ব্যয়, শ্রমিক খরচ কমে অর্ধেক হবে এবং বার্ষিক আয় পাঁচশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সেমিনারের সভাপতিত্ব করেন এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক এনায়েত কবির ও ফাল্গুনী দাদক।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২৩, ২০২২ ৮:৪৫ পূর্বাহ্ন
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাকৃবি
ক্যাম্পাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। বাকৃবির উদ্দেশ্যই হলো গবেষণার ফলাফল গ্রামীণ পর্যায়ে পৌঁছে দেওয়া। সফলতা আসলে সত্যিকার অর্থে উপকৃত হবে প্রান্তিক কৃষকরা। এজন্য মানুষের দোরগোড়ায় প্রযুক্তি পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাকৃবির ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) প্রশিক্ষণ কক্ষে আট দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‘বিশ্বব্যাপী আর্থিক সংকট এবং পরিবেশবিষয়ক সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় বাকৃবিতে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের ১৭ জন সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ২ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

উপাচার্য আরও বলেন, প্রশিক্ষণের বিষয়টি বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে যথাযথ হয়েছে। নতুন উদ্ভাবিত পণ্য তাদের কাছে পৌঁছানোর মাধ্যম হলো মিডিয়া। কৃষি সাংবাদিকতা বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে যাবে সে বিষয়ে সাংবাদিকদের কাজ করতে হবে।

আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে এবং আইআইএফএসের সহযোগী পরিচালক ড. রাখী চক্রবর্ত্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম (ভার্চুয়ালি), আইআইএফএসের সাবেক পরিচালক অধ্যাপক ড. ফারিদা ইয়াসমিন বারি প্রমুখ।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ১৬, ২০২২ ৫:৫০ অপরাহ্ন
শেকৃবিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
ক্যাম্পাস

দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৬ডিসেম্বর) সকাল ৬টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন শেকৃবির মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূ্ঁইয়া ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। এরপর আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এরপর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, ড. এম এ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান খান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন, আইসিসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসেন, প্রক্টর ড. মোঃ হারুন-উর-রশিদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ছাত্রলীগের বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০ টায় কৃষি অনুষদে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। এরপর বেলা ১১টায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ভলিবল, পিলোপাসিং, ভারসাম্য দৌড়, মোরগ লড়াই ও দৌড় প্রতিযোগিতা।

রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন এর আয়োজন করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ১৩, ২০২২ ১০:৩৬ অপরাহ্ন
সিভাসু স্নাতক ছাত্রদের ভেনম গবেষণা কেন্দ্র পরিদর্শন
ক্যাম্পাস

ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডঃ শাহনেয়াজ আলী খান এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ আমির হোসেন সৈকতের নেতৃত্বে ৬টি গ্রুপে FVM-২৪ তম ব্যাচের ৯৩ জন শিক্ষার্থীর একটি দল চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ পরিদর্শন করেছে।

এই বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকগণ ৬ টি গ্রুপকে এই পরিদর্শনে নেতৃত্ব দেন এবং বিভাগীয় সহায়ক কর্মকর্তা ও কর্মচারীরাগণ সেখানে যোগ দেয়।

এই পরিদর্শনে শিক্ষার্থীরা বিষধর ও অ-বিষাক্ত সাপের বৈশিষ্ট্য, বিচরণ ও প্রজনন, বিষ সংগ্রহের পদ্ধতি, বিষের প্রোফাইলিং এবং অ্যান্টিভেনম উৎপাদন সম্পর্কে জ্ঞান লাভ করে যা পরবর্তিতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সহায়তা করবে। আনুষ্ঠানিক বক্তৃতা শেষে শিক্ষার্থীরা সাপকে সংযত করা, তাদের খাওয়ানো এবং ভেনম রিসার্চ সেন্টারে রাখা ইঁদুরের ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে।

পরিদর্শনের শেষ দিনে বিভাগীয় প্রধান এই গবেষণা কেন্দ্র এবং বিভাগের মধ্যে সম্ভাব্য গবেষণা সহযোগিতা নিয়ে আলোচনা করেন। আশা করছি, এই দুই সংস্থা শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। আমরা আরও আশা করি এই ধরনের পরিদর্শন শিক্ষাবিদদের সাথে গবেষণা সংস্থার মধ্যে সহ-পাঠ্যক্রমিক জ্ঞান বাড়াবে।

এই সফর সফল করতে তাদের আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য বিভাগটি কেন্দ্রের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। পরিশেষে, বিভাগ এই সহ-পাঠ্যক্রমিক বিনিময় পরিদর্শনে এবং অ্যান্টি-ভেনম উৎপাদনে প্রয়াসের জন্য ভেনম রিসার্চ সেন্টার কর্তৃপক্ষকে একটি স্যুভেনির ক্রেস্ট প্রদান করে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop