৩:০৮ পূর্বাহ্ন

মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : মার্চ ২৭, ২০২২ ৬:০৩ অপরাহ্ন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত
ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ মার্চ (রবিবার) সকাল ১০টায় নবীনবরণ উপলক্ষ্যে ২০ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের অধিকাংশ এলাকা প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামসহ শিক্ষকবৃন্দ, ২০ ও ২১ ব্যাচের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডিসিপ্লিন প্রধান। তিনি বলেন, করোনা মহামারি কাটিয়ে উঠে ক্লাসে ফেরা নবীন শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাচ্ছি। যে উদ্দেশ্য নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন চালু হয়েছিলো, তার সিংহভাগই পূরণ হয়েছে। এই ডিসিপ্লিনের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে ছড়িয়ে আছে। যা আমাদের গর্বিত করে।

এদিকে দুপুরে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনাতনে নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগ, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক ও এগ্রোটেকনোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম ও প্রফেসর ড. মো. ইয়ামিন কবির। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ২০ ব্যাচের মো. আসাদুর রহমান, ২১ ব্যাচের আমানি রশীদ ইরাম ও পীযুষ কান্তি সরকার। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

মোঃ আমিনুল খান

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২৪, ২০২২ ৪:১৯ অপরাহ্ন
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্যাম্পাস

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার (২৩ মার্চ) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সিভাসু’র একুশে পদকপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আশরাফ আলি বিশ্বাস, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স) প্রফেসর ডা. মো: রায়হান ফারুক এবং প্রক্টর তাসনিম ইমাম। এ সময় বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল- ছাত্রদের ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, লাফ-ধাপ-ঝাপ, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, হ্যামার নিক্ষেপ এবং ৪দ্ধ১০০ মি. রিলে দৌড় আর ছাত্রীদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দীর্ঘ লাফ,  ৪দ্ধ১০০ মি. রিলে দৌড় এবং ভারসাম্য দৌড়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সেরা নৈপুণ্য প্রদর্শন করে ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন যুগ্মভাবে রবিউল ইসলাম রাব্বি ও মাহবুব রহমান আর রানার্স আপ হয়েছেন জুবায়ের ফয়সাল। ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন সুচীতা চাকমা আর রানার্স আপ হয়েছেন ফাতেমাতুজ জোহরা।প্রতিযোগিতার মূল আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্টে ১ম স্থান অধিকার করে দ্রুততম মানব হয়েছেন- মেহেদী হাসান আর দ্রুততম মানবী হয়েছেন-সুচীতা চাকমা।

ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শারীরিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো: মজিবুর রহমান ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোহাম্মদ গোলাম মাওলা।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২১, ২০২২ ১০:৩৮ অপরাহ্ন
বাকৃবিতে IQAC এর অতিরিক্ত পরিচালক হিসেবে ডা. মোঃ গোলজার হোসেনের যোগদান
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) Institutional Quality Assurance Cell (IQAC) এ অতিরিক্ত পরিচালক হিসেবে যোগদান করলেন ড. মোঃ গোলজার হোসেন।

গত রবিবার ২০/০৩/২০২২ তারিখে IQAC এর কার্যালয়ে ড. মোঃ গোলজার হোসেন অতিরিক্ত পরিচালক হিসেবে যোগদান করেন। গত ১৪/০৩/২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশনামায় মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের সহযোগী প্রফেসর ড. মোঃ গোলজার হোসেন কে শিক্ষক হিসেবে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত প্রচলিত শর্তে ২০/০৩/২০২২ তারিখ হতে কার্যকর সাপেক্ষে পরবর্তি ২ বছরের জন্য Institutional Quality Assurance Cell (IQAC) এ অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ দেন। যোগদানের সময় IQAC এর পরিচালক প্রফেসর ড. সুকুমার সাহা এবং আরেক অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

ড. মোঃ গোলজার হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগে ২০১২ সালে লেকচারার হিসেবে যোগদান করেন । পরবর্তিতে তিনি পদোন্নতি পেয়ে সহকারী প্রফেসর এবং ২০১৯ সাল থেকে সহযোগী প্রফেসর হিসেবে কর্মরত আছেন। ড. গোলজার জাপানের স্বনামধন্য ওসাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল থেকে (জাপান সরকারের মেক্সট (MEXT) বৃত্তির মাধ্যমে) ২০১৮ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় (ওসাকা বিশ্ববিদ্যালয়) থেকে ২০২০ সালে পোষ্ট ডক্টরেট করেন । ড. গোলজার হেপাটাইটিস বি, হারপেস, ইনফ্লুয়েঞ্জা, করোনা ইত্যাদি গুরুত্বপূর্ণ প্যাথোজেনিক ভাইরাসের জেনেটিক বৈচিত্র্য, প্যাথোবায়োলজি, অ্যান্টিজেনিসিটি, ইমিউনোজেনিসিটি নিয়ে গবেষণা করে থাকেন। তিনি স্বনামধন্য জাতীয়/আন্তর্জাতিক জার্নালে ইতিমধ্যে ৩৭ টি বৈজ্ঞানিক নিবন্ধ (গবেষণা/পর্যালোচনা) প্রকাশ করেছেন। তিনি প্রায় ১৬ টিরও বেশি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন/সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তিনি অনেক পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।

উল্লেখ্য যে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুণগতমান নিশ্চিতকরন এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলার মিশন নিয়ে IQAC কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২১, ২০২২ ১০:৩৬ অপরাহ্ন
‘প্রাধিকার’ এর মাসিক সচেতনতামূলক ক্যাম্পেইন সম্পন্ন
ক্যাম্পাস

সিলেটে রফিক শফিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাধিকারের মাসিক সচেতনতামূলক ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে ।গত সোমবার (২১ মার্চ ) দুপুর ১২:০০ টায়  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণীর অধিকার ও জৈববিচিত্র বিষয়ক সংগঠন ‘প্রধিকার’ এর উদ্যোগে এ আয়োজন করা হয়।এ সময়  উপস্থিত শতাধিক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রাধিকারের সেচ্ছাসেবী সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ  উপস্থাপন করে প্রাধিকারের সভাপতি তাজুল ইসলাম। এসময় শিক্ষার্থীদের মাঝে এনিম্যাল ওয়েলফেয়ারের ধারণা  এবং আমাদের চারপাশে নিরীহ  প্রাণী গুলোর নাজুক অবস্থার উপর প্রামাণ্য চিত্রে তুলে ধরা হয়। তাছাড়া সিলেট অঞ্চলে প্রাধিকারের কাজ সম্পর্কে পরিচিতি মূলক আলোচনার পাশাপাশি প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ বন্ধের ব্যাপারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায় উপস্থিত শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা  আয়োজন করা হয়।পরে কুইজ  প্রতিযোগীতার বিজয়ী ১ম,২য় ও ৩য়  শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২১, ২০২২ ১০:২৬ অপরাহ্ন
খুবিতে তিন দিনব্যাপী সংগঠন মেলার উদ্বোধন হয়েছে গতকাল
ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে তিন দিনব্যাপী সংগঠন মেলা ২০২২ শুরু হয়েছে।গতকাল ২০ মার্চ ২০২২ খ্রি. রবিবার বিকেল ৫ টায় ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। করোনা মহামারির পর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর শিক্ষার্থীদের সহশিক্ষাকার্যক্রম জোরদারে এ উদ্যোগ নেওয়ায় উপাচার্য ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে ধন্যবাদ জানান। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সংগঠকদের প্রতি লেখাপড়ার পাশাপাশি এসব কার্যক্রমে অংশ নিয়ে প্রতিভার বিকাশ ও প্রফুল্লতা অর্জনের পরামর্শ দেন। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের স্টল পরিদর্শন করেন। এসময় ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ, লোপা ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এবারের মেলায়  নৃ-নাট্য, অমিত্রাক্ষর, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস),খুলনা ইউনিভার্সিটি এসোসিয়েশন অফ স্টুডেন্টস অফ এগ্রিকালচার এন্ড রিলেটেড সাইন্সেস(কুয়াস), ওংকার শৃণুতা, চেসক্লাব, ক্যারিয়ার ক্লাব, বায়োস্কোপ, ফটোগ্রাফিক সোসাইটি, ফিল্ম ক্লাব, ইনোভেশন ক্লাব, নৈয়ায়িক, চেতনা ৭১, রোটারেক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি, বাঁধনসহ প্রায় ২৫টি সংগঠন অংশগ্রহণ করেছে।

তথ্যসূত্রঃখুলনা বিশ্ববিদ্যালয় ফেসবুক পেইজ

মোঃ অামিনুল খান

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২১, ২০২২ ১০:১১ অপরাহ্ন
খুবিতে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত
কৃষি গবেষনা

‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ ২১ মার্চ (সোমবার) বেলা ১১টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার শামস, সিনিয়র শিক্ষক প্রফেসর এ কে ফজলুলসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে থ্রি মিনিটস টক কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো এবং যুক্তরাষ্ট্রের ফরেস্ট্র সার্ভিসের মানবসম্পদ ও প্রশাসনিক ব্যবস্থাপক (কমপাস প্রোগ্রাম) মোসা. শারমিন খানম। সেমিনারে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার শামস। কি-নোট স্পিকার হিসেবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও আলোচনা করেন প্রফেসর ড. মো. গোলাম রাক্কিবু। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও সহযোগী অধ্যাপক ড. অরুণ কান্তি বোস।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও থ্রি মিনিটস টক কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। টক কম্পিটিশনে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও পিপলস চয়েজ হিসেবে মোট তিনজনকে পুরস্কারস্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়া বাকি অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

তথ্যসূত্রঃ খুলনা বিশ্ববিদ্যালয় ফেসবুক পেজ

মোঃ আমিনুল খান

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৭, ২০২২ ৯:১৩ পূর্বাহ্ন
কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের খাদ্য ঘাটতি পূরণ করা সম্ভব
ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধিঃ কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের খাদ্য ঘাটতি পূরণ করা সম্ভব। আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা, সেচের অপচয় রোধ করে অধিক ফসল উৎপাদন, বীজ ও সারের সুষম প্রয়োগসহ কৃষির আধুনিকায়নে কৃষিতে যান্ত্রিকীকরণ ও নতুন প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।
বুধবার ১৬ই মার্চ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৗশল ও প্রযুক্তি অনুষদের নবীনবরণ অনুষ্ঠানে নবীনদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা উক্ত অনুষদের সম্ভাবনা নিয়ে এসব কথা বলেন। প্রভাষক সুমাইয়া রশিদের সঞ্চালনায় ও সহযোগী প্রফেসর ড. মুক্তারুন ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর কৃষি প্রকৌশলী সুব্রত রঞ্জন দাস এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন।

 

প্রধান অতিথির বক্তব্যে কৃষি প্রকৌশলী সুব্রত রঞ্জন দাস বলেন, দেশের কৃষিকে যান্ত্রিক কৃষিতে রুপান্তরিত করতে কৃষি প্রকৌশলীদের ভুমিকা অপরিসীম। বর্তমানে কৃষি প্রকৌশলীরা দেশে ও বিদেশে সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. তরিকুল ইসলাস, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অনুষদীয় শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।

উল্লেখ্য যে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২রা অক্টোবর ২০১১ সালে কৃষি প্রকৗশল ও প্রযুক্তি অনুষদের যাত্রা শুরু। এরই ধারাবাহিকতায়  ১০ম ব্যাচের নতুন ইঞ্জিনিয়ারদের পথচলা শুরু হলো।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৮, ২০২২ ৯:২০ অপরাহ্ন
নানা আয়োজনে সিকৃবিতে নারী দিবস পালিত
ক্যাম্পাস

অর্ঘ্য চন্দ,সিকৃবি প্রতিনিধি :নানা আয়োজনের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।এবারের নারী দিবসের শ্লোগান হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’

এই উপলক্ষে আজ ৮ মার্চ মঙ্গলবার সকালে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের লেকসাইড থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা,কর্মচারীদের উপস্থিতিতে একটি কেক কাটা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নারী সহকর্মীদের সামনে রেখে শোভাযাত্রাটির নেতৃত্ব দিয়েছেন ভাইস-চ্যান্সেলর বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকৃবির রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, নব নির্বাচিত দুই সিন্ডিকেট সদস্য প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া ও প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ।

এতে বক্তারা বলেন, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমেই প্রকৃত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৭, ২০২২ ২:৪৬ অপরাহ্ন
সিকৃবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
ক্যাম্পাস

অর্ঘ্য চন্দ,সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। সকাল সাড়ে ন’টায় জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। শোভাযাত্রাটি ক্যাম্পাসের মূল সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। শোভাযাত্রাটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এম. এম. মাহবুব আলমের সঞ্চালনায় পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ, প্রক্টর কার্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ সিকৃবি শাখা, সিকৃবি সাংবাদিক সমিতি, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, ওয়ান বাংলাদেশ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) ইত্যাদি সংগঠন। ঐতিহাসিক ৭ মার্চ এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির প্রাঙ্গনে বক্তব্য দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। তিনি বলেন, বঙ্গবন্ধু মাটি ও মানুষের নেতা। তাই, তাঁর ভাষণেও মাটি ও মানুষের ভাষা লক্ষ করা যায়। প্রমিত বাংলায় প্রদত্ত সে ভাষণে তিনি তুলে ধরেন শোষণ-বঞ্চনার ইতিহাস, সমসাময়িক হত্যাকান্ডের কথা, রাজনৈতিক দোলাচল এবং বাংলার মানুষের স্বাধীনতা লাভের বাসনা। উল্লেখ্য ৭ মার্চে রেসকোর্সের ভাষণের পরে নিউইয়র্কের দ্য নিউজউইক ম্যাগাজিন ৫ এপ্রিলে প্রকাশিত সংখ্যায় বঙ্গবন্ধুকে ‘পোয়েট অব পলিটিক্স’ বা ‘রাজনীতির কবি’ বলে আখ্যায়িত করে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৬, ২০২২ ৩:২৫ অপরাহ্ন
শেকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ মার্চ ২০২২ (রবিবার) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. অলোক কুমার পাল, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. লাম-ইয়া আসাদ, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মোঃ আব্দুল লতিফ, ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এ এম সাহাবুদ্দিন, গবেষণা পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুর রাজ্জাক, আইসিসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোফাজ্জল হোসেন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ নবীন শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কৃষি পৃথিবীর একটি আদিমতম ও মহিমান্বিত পেশা। কৃষি এদেশের ১৮কোটি মানুষের খাদ্য, বস্ত্র ও পুষ্টির সংস্থানের সাথে জড়িত। কৃষি শিক্ষার সাথে সংশ্লিষ্টরাই গবেষণা সম্প্রসারণে যুক্ত এদেশের সৃষ্টিশীল যেকোন কর্মকান্ডের সাথে কৃষিবিদগণ জড়িত। এদেশের যত আবিষ্কার বা উদ্ভাবন তা কৃষিবিদদের চেয়ে অন্য কেউ বেশি করেনি।

তিনি আরো বলেন, কৃষি বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর ও ব্যবহারিক জ্ঞান নির্ভর শিক্ষা। তাই তোমরা তাত্ত্বিক এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষাকেও গুরুত্ব দিয়ে চর্চা করে ভবিষ্যতে নিজেকে একজন দক্ষ কৃষিবিদ হিসেবে তৈরি করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র ডিন প্রফেসর ড. পরিমল কান্তি বিশ্বাস, প্রক্টর ড. মোঃ হারুন-উর-রশীদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, নবীন শিক্ষার্থী তাশমিয়া রহমান ও আখতারুজ্জামান আকাশ।

ওরিয়েন্টেশন শেষে নবীন শিক্ষার্থীদের ১৩টি বিভিন্ন গ্রুপে ভাগ করে সকল বিভাগ, গবেষণাগার, গ্রন্থাগার, খামার, গবেষণা মাঠ ঘুরিয়ে দেখানো হয়। আগামীকাল সোমবার (০৭মার্চ ২০২২) থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop