৬:২৬ পূর্বাহ্ন

মঙ্গলবার, ১০ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : জানুয়ারী ১০, ২০২২ ৫:১২ অপরাহ্ন
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি সিকৃবি অফিসার পরিষদের শ্রদ্ধা
ক্যাম্পাস

অর্ঘ্য চন্দ (সিকৃবি) : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতি্তে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে সিকৃবি অফিসার পরিষদ।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় শ্রদ্ধাঞ্জলী জানান তারা। এসময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে এ দেশের স্বাধীনতা পূর্ণতা লাভ করে। প্রিয় নেতাকে ফিরে পাওয়ায় এ দেশের লাখো-কোটি মানুষ আনন্দে উদ্বেলিত হয়। দেশে ফিরে মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে একটি জাতিকে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সব কাজ করার দরকার, বঙ্গবন্ধু সেটাই করেছিলেন। তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক’।

অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফখর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল, চিফ মেডিক্যাল অফিসার ডা. অসীম রঞ্জন রায়, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. ছানোয়ার হোসেন মিয়া, অতিরিক্ত রেজিস্ট্রার সুহেল আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ১, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ন
সিকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠিত
ক্যাম্পাস

খসরু সালাহউদ্দিন :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মাকোলজি এন্ড টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. মো. মোশারফ হোসেন সরকার।

এছাড়া- ১৭ সদস্য বিশিষ্ট ওই কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি উপকুলীয় ও সামুদ্রিক মাৎস্য বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ ফিজিওলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. মীর মো. ইকবাল হাসান, যুগ্নসম্পাদক কীটতত্ত¡ বিভাগের সহকারী প্রফেসর জাহের আহমদ, সাংগঠনিক সম্পাদক বায়োকেমিস্ট্র ও কেমিস্ট্রি বিভাগের সহকারী প্রফেসর ডা. মো. রাশেদ চৌধুরী, দপ্তর সম্পাদক কৃষি তত্ত¡ ও হাওর কৃষি বিভাগের সহকারী প্রফেসর রাফাত আল ফয়সাল, প্রচার ও প্রচারনা সম্পাদক মেডিসিন বিভাগের সহকারী প্রফেসর ডা. মো. শহিদুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের সহকারী প্রফেসর বিবি মরিয়ম, শিক্ষা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাৎস্য প্রযুক্তি ও মান বিভাগের সহকারী প্রফেসর মো. আশরাফ হোসেন। কার্যকরী সদস্যরা হলেন- এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. সুমন পাল, কীট তত্ত¡ বিভাগের প্রফেসর ড. চন্দ্র কান্ত দাশ, উদ্ভিদ রোগতত্ত¡ ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. অসীম শিকদার ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের সহকারী প্রফেসর মো. শহীদুল্লাহ কায়সার, কৃষি তত্ত¡ ও হাওর কৃষি বিভাগের সহকারী প্রফেসর মো. জিল্লুর রহমান, মাৎস্য চাষ বিভাগের সহকারী প্রফেসর আমিনুর রশীদ।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ। কৃষি, শিক্ষা ও গবেষণার পাশাপাশি অসাম্প্রদায়িক প্রগতিশীল মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৩০, ২০২১ ৯:৪৭ পূর্বাহ্ন
প্রাধিকারের নতুন বছরের ক্যালেন্ডার উদ্বোধন
ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণীর অধিকার ও জীব বিচিত্র বিষয়ক সংগঠন প্রাধিকার। এই সংগঠনের আজ নতুন ক্যালেন্ডার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কৃষি অনুষদের কনফারেন্স হলে।

সংগঠনের সাধারণ সম্পাদক নীলৎপল দে এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাধিকার সভাপতি তাজুল ইসলাম মামুন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদি হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোসাম্মৎ শারমিন আক্তার এবং প্রাধিকারের কার্যনির্বাহী সদস্যগণ।

অনুষ্ঠানের এক পর্যায় ক্যালেন্ডার উদ্বোধন করেন অনিষ্ঠানের প্রধান অতিথি। পরিশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ‘প্রাধিকার’ সামনে দিনে কিভাবে কাজ করবে এবং ভবিষ্যৎ পরিকল্পন বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

বিশ্ব পরিবেশ দিবস ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘প্রাধিকার’-এর  অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গল্প লিখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও অন্যান্য উপহার তুলে দেয়া হয় ।

অনুষ্ঠানের শেষে পর্যায় প্রাধিকারের সাবেক সভাপতি বিনয়ক শর্মা বিদায় সংবর্ধনা জানানো হয়।তিনি উচ্চ শিক্ষার জন্য অামেরিয়াক পাড়ি জমাবেন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ৩০, ২০২১ ৯:৩৬ পূর্বাহ্ন
বাকৃবি শিক্ষক সমিতি নির্বাচন ২০২১ অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরাম। নির্বাচনে সভাপতি পদে একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম ফারুক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি পদে পশু পুষ্টি বিভাগের প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফুল হক, যুগ্ম সম্পাদক ১ পদে উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাঃ রেজাউল করিম, যুগ্ম সম্পাদক ২ পদে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের ড. জায়েদুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের ড. মোঃ ফুয়াদ হাসান, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের জনাব গোলাম মোহাম্মদ মোস্তাকিম, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রফেসর ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক (সোনালী দল)।

এছাড়া সদস্য পদে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সালেহা খান, প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৃষিব্যবসা ও বিপণন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান মজুমদার (সোনালী দল), কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মুহম্মদ জিয়াউল হক, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২৩, ২০২১ ৮:২১ অপরাহ্ন
সিকৃবিতে শিমজাতীয় ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের উদ্যোগে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর সহায়তায় দিনব্যাপী সিলেট অঞ্চলে শিম জাতীয় ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার কর্মশালার উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে ও উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ড. বিশ্বজিৎ দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন কেজিএফ এর নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীলিপ কুমার অধিকারী এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম। কর্মশালায় বক্তারা সিলেট অঞ্চলে খরিপ ও রবি মৌসুমে পতিত মাঠে শিম জাতীয় ফসল আবাদের মাধ্যমে মাটির গুণাবলী বৃদ্ধিসহ প্রান্তিক পর্যায়ে কৃষকদের আয় বৃদ্ধির ব্যাপারে মতামত ব্যক্ত করেন। এ সময় বক্তারা বলেন, ❝সিলেট অঞ্চলের উপযোগী সিকৃবি শিম-১, সিকৃবি শিম-২, বারি শিম-১, গোয়ালগাবদা শিমসহ ফরাস, বরবটি আগাম চাষের মাধ্যমে কৃষকরা তাদের জীবনমান উন্নয়ন করতে পারবে❞। তারা আরো জানান, শিম জাতীয় ফসল চাষ করে ৫০ থেকে ৫৫ দিনের মধ্যে ঘরে ফলন তোলা সম্ভব। বক্তারা নিরাপদ সবজি উৎপাদনের গবেষণা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। কর্মশালায় নবীগঞ্জের সফল কৃষক এমরান হোসেন ও গোয়াইনঘাটের সফল কৃষক মোঃ রুহুল আমীন শিমের আগাম চাষ বিষয়ক পরামর্শ এবং অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।

উল্লেখ্য, কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকি, এনজিও কর্মকর্তাসহ প্রান্তিক পর্যায়ের কৃষকবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২১, ২০২১ ৫:০০ অপরাহ্ন
সিকৃবিতে ২ দিন ব্যাপী “স্মার্ট ফার্মিং টেকনোলজি ফর সাসটেইনেবল এগ্রিকালচারাল ডেভলপমেন্ট” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন
ক্যাম্পাস

খসরু সালাহউদ্দিনঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ”এপ্লাইড সায়েন্সস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট” বিষয়ে দুই দিন ব্যাপী ১০ম আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার ।

প্রভাষক সুমাইয়া রশিদ-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স চেয়ার কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন ভারতের বিআরক্রপ এর সভাপতি ও সিইও প্রফেসর ড. রাণীপেট হাফিজ বাশা, ও এনআইটি এর সাবেক পরিচালক প্রফেসর ড. এস সুন্দররাজন। এছাড়া আরও বক্তব্য রাখেন মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, জাপানের কুমামুতু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুচি টরি, ব্রনাইয়ের দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ফারহানা হক এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুরায়াননারায়ণ।

“স্মার্ট ফার্মিং টেকনোলজি ফর সাসটেইনেবল এগ্রিকালচারাল ডেভলপমেন্ট” শীর্ষক এই সম্মেলনে ৪ টি সেশনে বিশ্বের বিভিন্ন দেশের অর্ধশতাধিক শিক্ষক, বিজ্ঞানী ও গবেষকগণ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

মঙ্গলবার সম্মেলনের সমাপনী দিনে বিভিন্ন সেশনের সেশন চেয়ার, আমন্ত্রিত অতিথি ও গবেষণা প্রবন্ধ উপস্থাপনকারী গবেষকবৃন্দ গবেষণা প্রবন্ধের মূল্যায়নসহ মূল্যবান মতামত ব্যক্ত করেন। সবশেষে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন গবেষণা প্রকল্প পরিদর্শন করেন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ২০, ২০২১ ৫:২০ অপরাহ্ন
সিকৃবিতে ২ দিন ব্যাপী প্রায়োগিক বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
ক্যাম্পাস

খসরু সালাহউদ্দিন : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ”এপ্লাইড সায়েন্সস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট” বিষয়ে দুই দিন ব্যাপী ১০ম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। 

প্রভাষক সুমাইয়া রশিদ-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স চেয়ার কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন ভারতের বিআরক্রপ এর সভাপতি ও সিইও প্রফেসর ড. হাফিজ বাশা, ও এনআইটি এর সাবেক পরিচালক প্রফেসর ড. এস সুন্দররাজন। এছাড়া আরও বক্তব্য রাখেন মাৎস্যবিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, জাপানের কুমামুতু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুচি টরি, ব্রনাইয়ের দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ফারহানা হক এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুরায়াননারায়ণ । এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর) ও অন্যান্য শিক্ষকবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘টেকসই কৃষি উন্নয়নে প্রযুক্তি নির্ভর কৃষিই একমাত্র সমাধান।’ তিনি আরও বলেন ‘কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থাপনা কে বেগবান করতে হলে সরকারী-বেসরকারী পর্যায়ের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর কৃষিকে এগিয়ে নিতে হলে বৈশ্বিক ভাবে গবেষকদের একসাথে কাজ করতে হবে।

“স্মার্ট ফার্মিং টেকনোলজি ফর সাসটেইনেবল এগ্রিকালচারাল ডেভলপমেন্ট” শীর্ষক এই সম্মেলনে ৪ টি সেশনে বিশ্বের বিভিন্ন দেশের অর্ধশতাধিক শিক্ষক, বিজ্ঞানী ও গবেষকগণ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ১৮, ২০২১ ৫:১৭ অপরাহ্ন
সুন্দরবনের শুঁটকি নিয়ে গবেষনায় নামছে সিকৃবির একদল গবেষক
ক্যাম্পাস

দেশে সুন্দরবনের দুবলারচরে গড়ে উঠেছে বিশাল শুঁটকিপল্লী। লইট্টা, ছুরি, চিংড়ি, রূপচাঁদা, খলিসা, ভেদা, পোঁয়া সহ অন্তত ১০০ প্রজাতির শুঁটকি তৈরি করা হয় এ পল্লীতে। বর্তমানে দেশের শুঁটকি অর্থনীতির কেন্দ্রস্থল এটি। আর এই বিশাল শুঁটকি খাত নিয়ে গবেষণা কার্যক্রম শুরু করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক। মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের অধীনে শুরু হয়েছে এই গবেষণা কার্যক্রম।

দুবলারচরের শুঁটকি প্রক্রিয়াজাতকরণ শিল্প ও শুঁটকি শ্রমিকদের জীবনযাত্রার মানের উপর জলবায়ু পরিবর্তনে প্রভাব পর্যালোচনা করা হবে এই গবেষণায়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওয়তায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আরিফ বিল্লাহ গবেষণা কার্যক্রম শুরু করেছেন।

তিনি বলেন, ‘সুন্দরবনের দক্ষিণে, কটকার দক্ষিণ-পশ্চিমে এবং হিরণ পয়েন্টের দক্ষিণ-পূর্বে অবস্থিত এই দ্বীপটি ঘূর্ণিঝড়ের মত প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। জলবায়ু পরিবর্তনের ফলে শুঁটকি প্রক্রিয়াজাতকরণে কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তার প্রভাব কতদূর বিস্তৃত হচ্ছে মূলত তাই পর্যালোচনা করা হবে এই গবেষণায়।’

গবেষণা কার্যক্রমটি সরাসরি তত্ত্বাবধান করছেন মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক ড. মো. মোতাহের হোসেন। এ প্রসঙ্গে ড. মো. মোতাহের বলেন, ‘দুবলারচরে অত্যন্ত প্রতিকূল পরিবেশে জেলেরা সাগর থেকে মাছ ধরে আনেন এবং তা শুঁটকিতে পরিণত করেন। আমাদের এই গবেষণা কার্যক্রমের উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করা। একই সাথে দুবলারচরে উৎপাদিত শুঁটকির মান নিয়েও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্য রয়েছে আমাদের। জায়গাটি যেহেতু বিচ্ছিন্ন একটি দ্বীপ, সেখানে গবেষণা করা সময়, অর্থ ও কষ্ট সাপেক্ষ। শিক্ষার্থীদের নিয়ে প্রাথমিকভাবে কাজ শুরু করেছি আমরা। আগামীতে পরিকল্পনা রয়েছে বড় পরিসরে গবেষণা কার্যক্রম পরিচালনার।’

ইতোমধ্যে, ডিসেম্বরের ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত সুন্দরবনে অবস্থান করে দুবলার চরের শুঁটকি পল্লী থেকে প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ ও পরিদর্শন করেছেন গবেষণা দলের সদস্য মো. আরিফ বিল্লাহ ও ইফতেখার আহমেদ ফাগুন। পরিদর্শনকালে দ্বীপের শুঁটকি শ্রমিকদের সাথে নানা বিষয়ে আলাপচারিতা হয় তাদের।

প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনে ছোট-বড় মিলিয়ে ৪৫০টি নদী-খাল রয়েছে। সুন্দরবন সংলগ্ন নদী ও খালে এখন জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ছে। প্রতি বছর আশ্বিন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত শুঁটকি প্রক্রিয়াজাতের কাজ চলে। এবার শুঁটকি তৈরিতে তিন কোটি ২২ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ। গত মৌসুমে আহরিত হয়েছিল ৪৫ হাজার মেট্রিক টন এবং তা থেকে রাজস্ব আদায় হয়েছে ৩ কোটি ২২ লাখ টাকা।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ১৬, ২০২১ ৮:৪০ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে সিভাসু’তে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উদ্যাপন
ক্যাম্পাস

মেহেরজান ইসলাম :ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।

দিবসের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সিভাসু’র ফিশারিজ অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী ইউনিয়ন, প্রগতিশীল শিক্ষক ফোরাম, অনুষদ, আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ম্যুরাল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফোটানো হয় আতশবাজি।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন সিভাসু’র ফিশারিজ অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সিভাসু কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল-বিজয় র‌্যালি, কেক কাটা, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্নার উদ্বোধন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ও ভলিবল ম্যাচ, বঙ্গবন্ধুর আদর্শের শিখায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার মহতী লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের জাতীয় পতাকাযুক্ত দন্ড হাতে নিয়ে শপথ বাক্য পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য প্রীতিভোজ।

শুক্রবার (১৬.১২.২০২১) সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবসের আলোচনা সভা।

শেয়ার করুন

প্রকাশ : ডিসেম্বর ১৬, ২০২১ ১২:১১ অপরাহ্ন
উপাচার্যের সুস্থতা কামনায় সিভাসু অফিসার সমিতির দোয়া মাহফিল
ক্যাম্পাস

মেহেরজান ইসলাম :চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সিভাসু অফিসার সমিতি।

বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আবুল কাসেম, পরিচালক (অর্থ ও হিসাব) মো: আবুল কালাম, লাইব্রেরিয়ান মো: হাবিবুর রহমান এবং প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী। সভাপতিত্ব করেন অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আরিফ।

সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ-এর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিভাসু জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা হাফিজ আহমদ। দোয়া মাহফিলে সিভাসু’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৪.১২.২০২১) ঢাকার একটি হাসপাতালে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ-এর বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি সুস্থ আছেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop