১২:০২ পূর্বাহ্ন

শনিবার, ১৪ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : জানুয়ারী ১০, ২০২২ ৫:০৭ অপরাহ্ন
কোয়েল পাখি পালনে স্বাবলম্বী জাহিদ
পোলট্রি

করোনায় দীর্ঘ দিন লকডাউন থাকায় ব্যবসায় ধস নামে জাহিদের। সংসার চালাতে খেতে হয় হিমশিম। তবে নিজের প্রতি আত্মবিশ্বাস, ইচ্ছা, ধৈর্য আর চেষ্টা থাকলে অনেকভাবে আয় করা যায়। যা প্রমাণ করে দিয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ নামে এক যুবক। কোয়েল পাখির খামার দিয়ে ডিম ও পাখি বিক্রি এলাকাজুড়ে সাড়া ফেলেছেন তিনি। নিজেও হয়েছেন স্বাবলম্বী।

ঠাকুরগাঁও পৌরসভাধীন শাহপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম জাহিদ। শহরের হাজিপাড়ায় বিসমিল্লাহ ড্রাইওয়াশের দোকান করে দিনযাপন করছিলেন তিনি। করোনায় লকডাউন থাকায় দীর্ঘ দিন দোকান বন্ধ রাখতে হয় তাকে। আয়ের পথ না থাকাই ব্যবসা ছেড়ে কোয়েল পাখি পালনের সিদ্ধান্ত নেন তিনি।

১ বছর আগে ঠাকুরগাঁও সদরের সালান্দর এলাকায় জমি লিজ নিয়ে বিসমিল্লাহ কোয়েল পাখির খামার নাম দিয়ে কোয়েল পালন শুরু করেন জাহিদুল। খামার দেওয়ার ২ মাস পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২ মাস পরে কোয়েলের ডিম বিক্রি করে লাভের মুখ দেখেন। তবে প্রাণিসম্পদ বিভাগের কোনোপ্রকার সহযোগিতা পাননি এমন অভিযোগও করেন তিনি। তার সঙ্গে সরকারি সহযোগিতা পেলে খামারের পরিধি বৃদ্ধি করে আরও অনেকের কর্মসংস্থানের আশাও ব্যক্ত করেন জাহিদুল।

বর্তমানে জাহিদুলের খামারে ২৫ শ থেকে ৩ হাজার কোয়েল পাখি রয়েছে। প্রতিদিন খামার থেকে ২২ শ থেকে ২৩ শ ডিম সংগ্রহ করে বাজারজাত করা হচ্ছে। আর তার খামারে এখন ৬ জন মানুষ নিয়মিত কাজ করেন। এই খামার থেকে জাহিদুলসহ আরও ৬ জনের পরিবার ভালোভাবেই চলছে বলে জানান খামারের অন্য কর্মচারীরা।

খামারে কর্মরত সুমন জানান, তিনবেলা সময়মতো খাওয়া ও পানি দেওয়া হয় পাখিগুলোকে। ৭ দিন পর পর খামারটি পরিষ্কার করা হয়। কোয়েল পাখির রোগবালাই খুবই কম হয়। তবে এখন ঠান্ডায় অনেক পাখি মারা যাচ্ছে। এছাড়া পাখির খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ বেশি পরছে লালন-পালনে।

খামারের ম্যানেজার শরিফ জানান, সংসারে অভাব ছিল। কোয়েল পাখি পালন করে এখন ভাগ্য পরিবর্তন হয়েছে। সংসারে এখন সচ্ছলতা ফিরে এসেছে। কোয়েলের খামারে সঠিকভাবে খাওয়া দিতে পারলে ও পরিচর্যা করলে লাভবান হওয়া সম্ভব। নিজেরও কোয়েল এর খামার করার ইচ্ছা আছে।

কোয়েল পাখির ডিম কিনতে আসা বাসস্ট্যান্ডের দোকানদার সরিফুল বলেন, কোয়েলের খামার থেকে ৯ টাকা হালি দরে ডিম ক্রয় করে নিয়ে যাই। বাজারে খুচরা ১২ টাকা হালি দরে ডিম বিক্রি করি। রাস্তার পাশে ভাপা পিঠা, ডিম সিদ্ধর দোকানে কোয়েলের ডিম সিদ্ধ করে বিক্রি করা হয় প্রতি পিচ ৫ টাকা দরে। এই ডিম অনেক পুষ্টিকর ও সুস্বাদু।

খামারি জাহেদুল ইসলাম জাহিদ জানান, একটি কোয়েল পাখি ৪৫ দিনে ডিম দেওয়া শুরু করে। ৬০ দিন থেকে প্রতিদিন নিয়মিত ডিম দেয়। এখন আমার খামারে প্রতিদিন ২২ শ থেকে ২৩ শ ডিম উৎপাদন হয়। খামার থেকেই ডিম সংগ্রহ করে নিয়ে যায় ব্যবসায়ীরা। বর্তমান শীতে রাস্তার পাশের ভাপাপিঠা, ডিম সিদ্ধ করে বিক্রয় করা হয়। সেখানেও এই ডিমের চাহিদা ভালো।

তিনি অভিযোগ করে বলেন, প্রাণিসম্পদ বিভাগের কোনো পরামর্শ এবং সহযোগিতা ছাড়াই তিনি এত দূর এসেছেন। এখন শীতে প্রতিদিন ৫/১০টি কোয়েল পাখি মারা যাচ্ছে। কিন্তু প্রাণিসম্পদ থেকে কেউ কোনোদিন তার খামার দেখতেও আসেননি। একবার শুধু রানীক্ষেত রোগের জন্য কয়েকটি টিকা এনেছি।

তিনি আরও বলেন, এখন আমার খামারে ৬ জন মানুষ কাজ করে। আমার খামারের ডিম বিক্রয় করে সব খরচ বাদ দিয়ে মাসে ৩০ হাজার টাকার মতো লাভ থাকে। সেই টাকা কর্মচারীদের বেতন দিয়ে নিজেও সংসার নিয়ে ভালোই চলছেন। তবে সরকারি সহযোগিতা বা ঋণ পেলে খামারের পরিধি আরও বাড়াব। কোয়েলের সংখ্যা বাড়ালে ডিম উৎপাদন বেশি হবে। আরো মানুষের কর্মসংস্থান হবে এই কোয়েল খামারের মাধ্যমে।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শাহরিয়ার মান্নান জানান, হাঁস-মুরগির মতো কোয়েল পাখি পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। কোয়েল পাখির রোগব্যাধি কম। এজন্য টিকা দিতে হয় না এবং কৃমির ওষুধও খাওয়াতে হয় না। অনেকে আত্মকর্মসংস্থানের জন্য কোয়েল পাখি পালনকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এখন শীতে কোয়েল পাখি মারা যেতে পারে। সেজন্য হিট দেওয়ার ব্যবস্থা করলে মৃত্যুর হার অনেকটা কমে যাবে।

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ১০, ২০২২ ১২:৪২ অপরাহ্ন
১৫ বছরে ২৬ হাজার কৃষক ও পশুচিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র
পোলট্রি

২০০৬ সাল থেকে শুরু করে বিগত ১৫ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ২৬,০০০ এর বেশি কৃষক ও পশুচিকিৎসককে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সহায়তা করেছে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার পোল্ট্রি খামারিদের সাথে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করে রাষ্ট্রদূত লিখেছেনঃ

গতকাল (শনিবার) চট্টগ্রামে পোল্ট্রি খামারিদের সাথে কিছু সময় কাটালাম। তাদের কাছ থেকে জানলাম, কীভাবে ইউএসএআইডি (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের চাষ পদ্ধতি উন্নত করেছে। এর পাশাপাশি তারা রোগ বিস্তারের ঝুঁকি কমিয়ে উৎপাদনশীলতাও বাড়িয়েছে। ২০০৬ সাল থেকে, আমরা ২৬,০০০ পোল্ট্রি খামারিকে সহায়তা করেছি।

এদিকে, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে জানানো হয়েছেঃ

রাষ্ট্রদূত মিলার (চট্টগ্রামের) হাটহাজারী উপজেলা পরিদর্শনে গিয়ে ক্ষুদ্র হাঁস-মুরগী খামারিদের সাথে সাক্ষাৎ করেন এবং দেখেন কীভাবে তারা নতুন রোগের ঝুঁকি কমিয়ে তাদের খামার পদ্ধতির উন্নতি সাধন করেছে ও খামারের উৎপাদনশীলতা বাড়িয়েছে। প্রকল্পটি খামারি, ইউএসএআইডি’র গ্লোবাল হেলথ সিকিউরিটি প্রজেক্ট, জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অফিস (এফএও) বাংলাদেশ এবং বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মধ্যে সহযোগিতার ভিত্তিতে গৃহীত।

চিকিৎসা ও রোগ ছড়ানোর ঝুঁকি কমাতে ইউএসএআইডি ২০০৬ সাল থেকে বাংলাদেশে ২৬,০০০’রও বেশি কৃষক ও পশুচিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম সফররত রাষ্ট্রদূত মিলার জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ভারতের শীর্ষ কূটনীতিকদের সাথে বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা জাপানের যুদ্ধজাহাজ জেএস উরাগা এবং জেএস হিরাডো পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ৯, ২০২২ ৬:০৩ অপরাহ্ন
ডিম, মুরগি ও ১ দিন বয়সী বাচ্চার সর্বশেষ (রোববার, ০৯ জানুয়ারি) পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৯/০১/২০২২ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৫০
সাদা ডিম=৮.২০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৭.৯০
সাদা ডিম=৭.৪০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.৮০
সাদা ডিম=৭.৪০
ব্রয়লার মুরগী=১৪৬/কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২১৫/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=৩০-৩২
লেয়ার সাদা=৩০-৩২
ব্রয়লার=৫৫-৫৬

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৮.৩০

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.৯০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১৫২/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=২২৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২-২৪
লেয়ার সাদা=২০-২২
ব্রয়লার=৫৩-৫৪

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =৩০
লেয়ার সাদা =
ব্রয়লার=৪৭

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.৭৫
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৮.২০

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৭.৭৫
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩০
সোনালী রেগুলার=২৬

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৮৫
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
সোনালী মুরগী =২২০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.০৬
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৩০
সোনালী রেগুলার=২৬

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.২৫
ব্রয়লার মুরগী=১৪৫/১৫০ কেজি
সোনালী মুরগী=২২০/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম= ৭.৮০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১৫০/কেজিদ
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.৮০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
লেয়ার মুরগী=১৯০/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩০
সোনালী রেগুলার=২৬

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৫০
সাদা ডিম=৭.২০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১৫০/কেজি
কালবার্ড লাল=২১৫/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার =৫৪

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৫০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.২০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=১৫৫/ কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=২২৫/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=৭.৪০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ৬, ২০২২ ১০:৪৯ পূর্বাহ্ন
শীতকালে মুরগির যত্নে করণীয়
পোলট্রি

শীতকালে তাপমাত্রা সর্বনিম্ন ৪-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এ সময় খামারি ভাইদের নানা সমস্যায় পড়তে হয়। এ কারণে শীতকালে মুরগি পালনে বিশেষ পরিচর্যার দরকার হয়। মুরগির শীতকালীন ব্যবস্থাপনা মাথায় রেখে লাভজনক খামার ব্যবস্খাপনার জন্য খামারি ভাইদের নিচের বিষয়গুলোর ওপর বিশেষ নজর দিতে হবে।

বাসস্খান :

শীতকালে বয়সভেদে মুরগির ঘরের ভেতরের পরিবেশ ঠিক করতে হবে। যে বয়সের মুরগি পালন করা হবে সে বয়সের মুরগির জন্য ঘরে উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। ঘরের আশপাশের ঝোপ-জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে, যাতে দিনের আলো পরিপূর্ণভাবে ঘরের চালার ওপর পড়ে। ঘরের দরজা-জানালার ফাঁক ব করে দিতে হবে যেন ঠাণ্ডা বাতাস ঘরে প্রবেশ করতে না পারে। মুরগির ঘরে উপযোগী পরিবেশ তৈরিতে নিচের বিষয়গুলো নিশ্চিত করতে হবে।

 

লিটার:

শীতকালে লিটার হিসেবে ধানের শুকনা তুস সবচেয়ে ভালো। তুষ মুরগিকে গরম রাখে। ব্রুডার হাউসে ৫-১০ সেন্টিমিটার পুরু করে লিটারসামগ্রী বিছাতে হবে। মুরগি যদি ফ্লোরে পালন করা হয়, তাহলে বড় মুরগির জন্য লিটারের পুরুত্ব ৪ ইঞ্চির কম হবে না। লিটারসামগ্রী হতে হবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত। কোনো কারণে পানি পড়ে লিটার ভিজে গেলে ভিজা লিটার ফেলে ওই স্খানে শুকনা লিটার বিছাতে হবে। লিটার যেন খুব শুকনা ধুলাময় না হয়।

তাপমাত্রা :

শীতকালে মুরগি পালনে সবচেয়ে বড় সমস্যা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা। মুরগির ঘরে স্বাভাবিক তাপমাত্রা দরকার ৬৫-৭৫ ডিগ্রি ফারেনহাইট। তবে ব্রুডার হাউসে প্রাথমিক তাপমাত্রা দরকার পর্যায়ক্রমে ৩৫-২৩ ডিগ্রি সেলসিয়াস। যখন পরিবেশের তাপমাত্রা খুব বেশি কমে যায়, তখন ব্রুডারে বাল্ব সংখ্যা বাড়িয়ে দিতে হবে। ঘরের চালা টিনের হলে হার্ডবোর্ড বা এই জাতীয় পদার্থ দিয়ে সিলিং দিতে হবে। ঘর উষä রাখতে টিনের বা ছাদের ওপর খড় বিছিয়ে দিতে হবে। ঘরে বাতাস চলাচলের ব্যবস্খা থাকতে হবে। ব্রুডিং পিরিয়ডে বাচ্চা যাতে সমভাবে তাপ পায় এ জন্য ৫০০ বাচ্চার জন্য ১০০ ওয়াটের তিনটি বাল্ব সংযুক্ত একটি ব্রুডার হার্ডবোর্ড বা প্লেনশিট দিয়ে তৈরি চিকগার্ডের মধ্যে স্খাপন করতে হবে।

আলো:

মুরগির ঘরে আলো এমনভাবে দিতে হবে যেন তা ঘরে সমভাবে ছড়িয়ে পড়ে। ব্রুডিং পিরিয়ডে প্রথম তিন দিন নিরবচ্ছিন্ন আলো দরকার।

খাদ্য:

শীতকালে ঠাণ্ডা আবহাওয়ায় মুরগি খাবার বেশি খায়। অতিরিক্ত খাবার খেয়ে শরীরে তাপ উৎপাদন করে। অর্থাৎ শীতকালে শরীরে বেশি ক্যালরি দরকার হয়। এ জন্য রেশনে শর্করা-চর্বি উৎপাদনের উৎস কিছুটা বাড়িয়ে দিতে হবে। তবে রেশনের সব খাদ্য উপাদানের পরিমাণগুলো ঠিক রেখে কিছু পরিমাণ তেল মিশিয়ে ক্যালরির পরিমাণ বাড়ানো যায়। ব্রুডিং অবস্খায় প্রথম তিন দিন লিটারের ওপর চট বা কাগজ বিছিয়ে তার ওপর খাদ্য ছিটিয়ে দিলে ভালো হয়। বাচ্চা মুরগিকে অল্প অল্প বার বার খাবার দিতে হবে। ফলে খাবার খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। শীতকালে সব বয়সের মুরগির উৎপাদন ( গোশত, ডিম) কমে যায়। তাই সরবরাহকৃত খাবারে পর্যাপ্ত পুষ্টি উপাদানের থাকা নিশ্চিত করতে হবে।

ভ্যাক্সিনেশন:

সঠিক খামার ব্যবস্খাপনার জন্য একটি ভ্যাক্সিনেশন কর্মসূচি প্রণয়ন করতে হবে। ব্রয়লারের জন্য রানীক্ষেত এবং গামবোরো এই দু’টি ভ্যাক্সিনই যথেষ্ট, তবে ব্রিডার খামারের জন্য সম্পূর্ণ ভ্যাক্সিনেশন কর্মসূচি অনুসরণ করতে হবে। শীতকালে পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ার কারণ বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও রানীক্ষেত রোগ সংক্রমণ বেড়ে যেতে পারে। ধারণা করা হয় রানীক্ষেত রোগ প্রতিরোধ করার মাধ্যমে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ কমানো যায়। এ জন্য সময়মতো রানীক্ষেত রোগের ভ্যাক্সিন নিয়মিত করতে হবে।

 

জীবাণুনাশক স্প্রে:

শীতকালে পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ার কারণে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা দেয়, তাই বাণিজ্যিকভাবে গড়ে ওঠা খামারের আশপাশে ১০০ গজের মধ্যে প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করতে হবে। মুক্ত পরিবেশে ছেড়ে পালন করা মুরগি যাতে খামারের সংস্পর্শে না আসে এটা খেয়াল রাখতে হবে। এবং ওই সব মুরগি নিয়মিত টিকা প্রদানের ব্যবস্খা নিশ্চিত করতে হবে। কারণ ওই সব মুরগি থেকেই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের আশঙ্কা বেশি থাকে।

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ৫, ২০২২ ৬:২৫ অপরাহ্ন
ডিম, মুরগি ও ১ দিন বয়সী বাচ্চার সর্বশেষ (বৃহস্পতিবার , ০৫ জানুয়ারি)পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৫/০১/২০২২ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৫০
সাদা ডিম=৮.২০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৭.৮৫
সাদা ডিম=৭.৫৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.৭৫
সাদা ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১৪৮/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৩০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৫
লেয়ার সাদা=২০-৩০
ব্রয়লার=৫০-৫৫

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৮.৩০

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৮.১০
লাল(বাদামী) মাঝারি ডিম=৭.৮৫

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.০০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
কালবার্ড লাল=২০৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৮-২০
লেয়ার সাদা=১৪
ব্রয়লার=৫২-৫৩

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৬
লেয়ার সাদা =
ব্রয়লার=৪৭

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৮.০১

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৭.৭৮
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৭.৯০
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৭.৭০
সাদা ডিম=৭.২৫
ব্রয়লার মুরগী=১৪৫/১৪৮ কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৮৫
ব্রয়লার মুরগী=১৫৫/কেজিদ
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=২২৫/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.৮৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.০৫
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
লেয়ার মুরগী=১৯০/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৪০
সাদা ডিম=৭.১০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
কালবার্ড লাল=২১৫/কেজি
সোনালী মুরগী=২২৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৬
লেয়ার সাদা =
ব্রয়লার =৫০-৫৩

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৭.০০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.০০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১৫০/ কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.৫০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ৪, ২০২২ ৬:০০ অপরাহ্ন
ডিম, মুরগি ও ১ দিন বয়সী বাচ্চার সর্বশেষ (মঙ্গলবার, ০৪ জানুয়ারি)পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৪/০১/২০২২ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৫০
সাদা ডিম=৮.২০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৭.৮৫
সাদা ডিম=৭.৫৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.৭৫
সাদা ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১৪৮/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৩০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৫
লেয়ার সাদা=২০-৩০
ব্রয়লার=৫০-৫৫

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৮.৩০

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৮.১০
লাল(বাদামী) মাঝারি ডিম=৭.৮৫

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.৬০
ব্রয়লার মুরগী=১৪২/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৬-১৮
লেয়ার সাদা=১৪
ব্রয়লার=৫৩-৫৪

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৬
লেয়ার সাদা =
ব্রয়লার=৪৭

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৮.০৫

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৭.৭৫
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৯৫
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৭.৯৬
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৭.৭০
সাদা ডিম=৭.২৫
ব্রয়লার মুরগী=১৪৫/১৪৮ কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৮৫
ব্রয়লার মুরগী=১৫৫/কেজিদ
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=২২৫/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.৮০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
লেয়ার মুরগী=১৯০/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৬০
সাদা ডিম=৭.৩০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
কালবার্ড লাল=২১৫/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৬
লেয়ার সাদা =
ব্রয়লার =৫০-৫৩

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৭.০০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.০০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/ কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.৫০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ৪, ২০২২ ৩:৫৩ অপরাহ্ন
সরাইলের লড়াকু মোরগ হাসলি, দাম ৫০ হাজার
পোলট্রি

গ্রে-হাউন্ড কুকুরের মতোই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আরেক ঐতিহ্য হাসলি বা আঁচিল মোরগ। মোগল শাসনামল থেকেই এই মোরগ লালন-পালন হচ্ছে সরাইলে। অত্যন্ত জেদি স্বভাবের এ মোরগের পা এবং গলা অন্যসব মোরগ-মুরগির চেয়ে অনেক বেশি লম্বা। পাশাপাশি দামও অন্যসব মুরগির থেকে বেশি। একেকটি মোরগের দাম ৫-৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

তীক্ষ্ণ দৃষ্টি আর উঁচু দেহের এই মোরগকে বলা হয়ে থাকে যুদ্ধবাজ মোরগ। মূলত লড়াইয়ের জন্যই শৌখিনরা এ মোরগ লালন-পালন করেন। গত এক দশকে হাসলি মোরগের লড়াইকারী দলের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। তবে শৌখিনতার পাশাপাশি কেউ কেউ এখন এ মোরগ বাণিজ্যিক উদ্দেশ্যেও পালন করছেন।

জনশ্রুতি আছে, ১৬০০ শতাব্দীতে ইরান থেকে সরাইল পরগনার জমিদার পরিবার সর্বপ্রথম সরাইলে হাসলি মোরগ নিয়ে আসেন। তখন থেকেই হাসলি মোরগের লাড়াই হয়ে আসছে সরাইলে। স্থানীয়ভাবে এটিকে আঁচিল মোরগও বলা হয়। বিভিন্ন উৎসব-পার্বণে সরাইলসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মূলত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টাতে মোরগ লড়াই বেশি জমে। ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাসলি মোরগের দল এসে লড়াইয়ে অংশ নেন। আবার সরাইলের মোরগগুলোরও ডাক পড়ে দেশের বিভিন্ন স্থানে হওয়া লড়াইয়ে অংশ নেওয়ার জন্য।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১০০ পরিবার হাসলি মোরগ লালন-পালনে জড়িত আছে। এর মধ্যে সিংহভাগই সরাইল উপজেলার। এদের মধ্যে শৌখিন মোরগ পালনকারীর সংখ্যা বেশি। আর ১৫-২০টি পরিবার আছে, যারা লড়াইয়ের পাশাপাশি বাণিজ্যিক উদ্দেশ্যে হাসলি মোরগ পালন করছে। বছরে ৪-৫টি মোরগ বিক্রি করতে পারে একেকটি পরিবার। ঢাকা-সিলেটসহ বিভিন্ন স্থান থেকে মানুষ এসে সরাইল থেকে মোরগ কিনে নিয়ে যায়।

হাসলি মোরগের দৈনন্দিন খাবার তালিকায় থাকে ধান, গম ও ভুট্টাসহ অন্যান্য স্বাভাবিক খাবার। তবে লড়াইয়ের কয়েক মাস আগে থেকে কবুতরের মাংস, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ ও সিদ্ধ ডিমসহ বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়াতে হয়।

ঐতিহ্যের ধারক হাসলি মোরগের লড়াইকারী দল সংখ্যা গত এক দশকে দ্বিগুণ হয়েছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে ৮-১০টি মোরগ দল রয়েছে। এর মধ্যে সরাইল উপজেলায় আছে চারটি দল। ৭-৮ জন মোরগ পালনকারী মিলে একটি দল গঠন করেন।একেকটি দলে ১০-১৫টি মোরগ থাকে, যেগুলো লড়াই করতে পারে। তবে খেলায় একটি দল থেকে শুধু ৭টি করে মোরগ অংশ নেয়। একটি মোরগকে দুই ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত লড়াই করতে হয়।

সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মাসুদ জানান, হাসলি মোরগ সরাইলের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। এই মোরগের লড়াই দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন সরাইলে আসে। এটি এখন মানুষের বিনোদনের খোরাকে পরিণত হয়েছে।

বংশ পরম্পরায় হাসলি মোরগ পালন করছেন সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা মন মিয়া। লড়াইয়ে অংশ নেওয়ার পাশপাশি বছরে ৪-৫টি মোরগ বিক্রি করতে পারেন তিনি। মন মিয়া বলেন, ‘আমরা তিন পুরুষ ধরে মোরগ পালন করছি। আমার কাছে এখন লড়াই করতে পারে- এমন ৪টি মোরগ আছে। লড়াই করতে পারা মোরগগুলোর কদর অনেক বেশি। তবে আমি বার্ধক্যজনিত কারণে গত বছর থেকে মোরগগুলোকে আর লড়াইয়ে অংশগ্রহণ করাতে পারছি না।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিউ সোনার বাংলা আঁচিল ক্লাবের সভাপতি ইব্রাহিম শাহ বলেন, হাসলি বা আঁচিল মোরগ সরাইল তথা পুরো ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য। আগে শুধু সরাইলে থাকলেও এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে হাসলি মোরগ লালন-পালন হয়। তবে হাসলি মোরগের এ ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সেজন্য সরকারি উদ্যোগ দরকার।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল বলেন, ‘উপজেলা প্রশাসনের তরফ থেকে আঁচিল মোরগের একটি প্রদর্শনী খামার করা হয়েছে। বাণিজ্যিক ভিত্তিতে প্রদশর্নীর জন্য এবং খামারিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সেই খামারে ৬টি মোরগ রাখা হয়েছে। এই মোরগের বৈজ্ঞানিক নাম এবং কীভাবে এটি এসেছে- বিষয়গুলো সাধারণ মানুষ যেন জানতে পারে সেজন্য বিলবোর্ড লাগানো হয়েছে।’

তিনি আরও বলেন, সম্প্রতি প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউ থেকে তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তা সরাইলে এসেছিলেন। তারা আঁচিল মোরগ পালনকারীদের সঙ্গে কথা বলেছেন। কীভাবে এই আঁচিল মোরগের জিনোম সিকোয়েন্স সংরক্ষণ করতে পারলে বাংলাদেশ এটার মূল জাত হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করতে পারবে- এটা নিয়ে তারা কাজ করছেন। আমরাও তাদের সহযোগিতা করছি।’

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ৩, ২০২২ ৫:৫১ অপরাহ্ন
ডিম, মুরগি ও ১ দিন বয়সী বাচ্চার সর্বশেষ (সোমবার, ০৩ জানুয়ারি)পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৩/০১/২০২২ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.২০
সাদা ডিম=৮.০০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=৭.৩৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.৫০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১৪৮/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৩০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৫
লেয়ার সাদা=২০-৩০
ব্রয়লার=৫০-৫৫

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৭.৭৮

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৭.৮০
লাল(বাদামী) মাঝারি ডিম=৭.৫৫

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.৫০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১৪২/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৬-১৮
লেয়ার সাদা=১৪
ব্রয়লার=৫৩-৫৪

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৪০
সাদা ডিম=৭.০০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৬
লেয়ার সাদা =
ব্রয়লার=৪৭

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.২৫
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.৭৫
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৭.৯৫

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৭.৮০
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৯৫
ব্রয়লার মুরগী=১৫০/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৭.৯৬
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৭.৫০
সাদা ডিম=৭.০৫
ব্রয়লার মুরগী=/ কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.৬০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৬৫
ব্রয়লার মুরগী=১৪০/কেজিদ
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.৫৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৭.৭৫
ব্রয়লার মুরগী=১৪২/কেজি
লেয়ার মুরগী=১৮০/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৪০
সাদা ডিম=৭.১০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১৪৩/কেজি
কালবার্ড লাল=২১৫/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার =৫০-৫৩

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৭.০০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৭.৮০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১৫০/ কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৭.১০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ২, ২০২২ ৬:০৪ অপরাহ্ন
ডিম, মুরগি ও ১ দিন বয়সী বাচ্চার সর্বশেষ (রোববার, ০২ জানুয়ারি)পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০২/০১/২০২২ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.০০
সাদা ডিম=৭.৮০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৭.৪০
সাদা ডিম=৭.২০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.৩০
সাদা ডিম=৭.১৫
ব্রয়লার মুরগী=১৪৮/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৩০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৫
লেয়ার সাদা=২০-৩০
ব্রয়লার=৫০-৫৫

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৭.৬৩

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৭.৬০
লাল(বাদামী) মাঝারি ডিম=৭.৩৫

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.৫০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১৪২/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৬-১৮
লেয়ার সাদা=১৪
ব্রয়লার=৫২-৫৩

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.১০
সাদা ডিম=৬.৮০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৫০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.০০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার=

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.২৫
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.৫৫
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৭.৭৫

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৪০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৭.৮২
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৬৫
ব্রয়লার মুরগী=১৫০/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৭.৬৫
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৬.৯০
ব্রয়লার মুরগী=১৪২/ কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.৩৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৪৫
ব্রয়লার মুরগী=১৪০/কেজিদ
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.৪৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৭.৬৫
ব্রয়লার মুরগী=১৪২/কেজি
লেয়ার মুরগী=১৮০/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩১
সোনালী রেগুলার=২৭

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.১৫
সাদা ডিম=৬.৮৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১৪৪/কেজি
কালবার্ড লাল=২১২/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৫
লেয়ার সাদা =
ব্রয়লার =৫০-৫৩

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৬.৭০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৭.৭০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১৫০/ কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.২০
সাদা ডিম=৭.০০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ১, ২০২২ ৬:০১ অপরাহ্ন
ডিম, মুরগি ও ১ দিন বয়সী বাচ্চার সর্বশেষ (শনিবার, ০১ জানুয়ারি) পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০১/০১/২০২২ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.০০
সাদা ডিম=৭.৮০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৭.২০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.২০
সাদা ডিম=৭.১৫
ব্রয়লার মুরগী=১৫০/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৩০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৫
লেয়ার সাদা=২০-৩০
ব্রয়লার=৫০-৫৫

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৭.৪০

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.৪০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১৪৭/কেজি
কালবার্ড লাল=২০৫/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৬-১৮
লেয়ার সাদা=১৪
ব্রয়লার=৫১-৫২

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৬.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.০০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৫
লেয়ার সাদা =
ব্রয়লার=৪৪

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.১০
ব্রয়লার মুরগী=১৪৮/কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৭.৭২

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.২০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৭.৪৫
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩২
সোনালী রেগুলার=২৮

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১৫৫/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৭.৭০
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৩২
সোনালী রেগুলার=২৮

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৭.২০
সাদা ডিম=৬.৯০
ব্রয়লার মুরগী=১৫০/ কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম= ৭.৩৫

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৩৫
ব্রয়লার মুরগী=১৪০/কেজিদ
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.৩৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৭.৫৫
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
লেয়ার মুরগী=১৮৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩২
সোনালী রেগুলার=২৮

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.১০
সাদা ডিম=৬.৮০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৭.৪০
ব্রয়লার মুরগী=১৫০/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৪
লেয়ার সাদা =
ব্রয়লার =৫০-৫৩

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৬.৭০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৭.৫০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১৫০/ কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.২০
সাদা ডিম=৭.০০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop