২:০১ পূর্বাহ্ন

বুধবার, ১১ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : মার্চ ২১, ২০২১ ৮:১৭ অপরাহ্ন
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ও হরিজন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ক্যাম্পাস

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ও হরিজন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজরানা ইয়াসমিন হীরা, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস ও শিক্ষা বিষয়ক সম্পাদক সজল কুমার রায়। সভাপতিত্ব করেন কৃষ্ণ লাল।

গত বছর ২০২০ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৯ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও প্রশংসা পত্র প্রদান করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২১, ২০২১ ৭:১৭ অপরাহ্ন
লবণ সহিষ্ণু তিনটি সরিষার জাত উদ্ভাবন করলো বাকৃবি
কৃষি গবেষনা

বাকৃবি প্রতিনিধি:লবণ সহিষ্ণু ও স্বল্প সময়ে উৎপাদনক্ষম উচ্চফলনশীল তিনটি সরিষার জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) গবেষকবৃন্দ। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের পিএইচডি প্রোগামের আওতায় বাকৃবি এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) যৌথভাবে জাতগুলো উদ্ভাবনে কাজ করেন। গবেষণায় বাকৃবির বর্তমান ভিসি এবং কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসানের তত্ত¡াবধানে প্রধান গবেষক হিসেবে ছিলেন বিএআরইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম। এছাড়াও সহকারী গবেষক হিসেবে ছিলেন বাকৃবির কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল হক ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং বিএআরআইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রোজিনা আফরোজ। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে বাকৃবি ও বিএআরআইয়ের যৌথভাবে উদ্ভাবিত তিনটি সরিষার জাত হলো ‘বাউ সরিষা-১’, ‘বাউ সরিষা-২’ এবং ‘বাউ সরিষা-৩’। উদ্ভাবিত জাতগুলো ১২ ডেসিসিমেন্স পর্যন্ত লবণ সহনশীল।

রবিবার (২১ মার্চ) দুপুরে বিশ^বিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ‘স্বল্প মেয়াদে লবণ সহনশীল র‌্যাপসীড জাতের সরিষার বিকাশ’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরীফ আর রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ^াস, কৃষি অনুষদীয় ডিন অধ্যাপক ড. আব্দুর রহিম, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির সহ-সমন্বয়ক ড. মো. রফিকুল ইসলাম, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান।

গবেষকরা জানান, বাকৃবির উদ্ভাবিত এই তিনটি সরিষার জাত থেকে লবণাক্ত মাটিতে প্রতি হেক্টরে ২ দশমিক ৫ মেট্রিক টন এবং অন্যান্য মাটিতে প্রতি হেক্টরে ৩ মেট্রিক টন ফলন পাওয়া যাবে। এই জাতগুলো থেকে ৪০-৪১ শতাংশ তেল পাওয়া যাবে। উদ্ভাবিত জাতগুলো অলবণাক্ত ও লবণাক্ত উভয় এলাকায় চাষ করা যায় বলে দেশে সরিষা উৎপাদন বৃদ্ধি পাবে। উদ্ভাবিত তিনটি জাত ইতিমধ্যেই জাতীয় বীজ বোর্ড থেকে নিবন্ধিত হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা প্রায় ৫১ দশমিক ২৭ লাখ মেট্রিক টন যার মধ্যে ৪৬ দশমিক ২১ লাখ মেট্রিক টন আমদানি করতে হয়। এর মূল্য প্রায় ২৩ দশমিক ২০ বিলিয়ন ডলার। বাংলাদেশে সরিষা, তিল ও সূর্যমুখী থেকেই সাধারণত ভোজ্য তেল তৈরী করা হয়। দেশের মানুষ গড়ে প্রতিদিন ২০ থেকে ২২ গ্রাম করে তেল খায়। দেশে মোট ৪ দশমিক ৪৪ লাখ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়। নতুন উদ্ভাবিত সরিষার চাষাবাদ করলে উৎপাদন বৃদ্ধি পাবে।

 

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৯, ২০২১ ১১:১০ পূর্বাহ্ন
শেরেবাংলা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নামে বিভ্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একই সংক্ষিপ্ত নাম SAU ব্যাবহার করায় ভোগান্তির স্বীকার হচ্ছে শিক্ষার্থীরা।

যদিও গুচ্ছ ভর্তির আগে থেকেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে SBAU ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে SAU হিসেবে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারপরও ওয়েবসাইটসহ বিভিন্ন ক্ষেত্রে SAU ব্যবহার করায় দ্বিধায় পড়েন ভর্তি হতে আসা শিক্ষার্থীরা।

২০০১ সালে প্রতিষ্ঠিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই SAU সংক্ষিপ্ত নামটি ব্যবহার করে আসছিল। ইউজিসি বরাবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ডোমেইন হিসেবে sau.ac.bd ব্যবহারের আবেদন করায় আবেদনের অগ্রাধিকার ভিত্তিতে তা ব্যবহারের অনুমোদন পায়। এতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর জন্য SBAU নামটি অনুমোদিত হয়।

তবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা এর অভ্যন্তরীণ সকল সংগঠন এ SBAU নাম টির পরিবর্তে SAU নামটিই ব্যবহৃত হয়ে আসছে। যার ফলে বিভ্রান্ততে পড়ছেন নতুন ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা।

ভর্তির সময় বিভ্রান্তিতে পড়া শিক্ষার্থী মো. চয়ন মুন্সি বলেন, ভর্তির সুযোগ পাবার পর দ্বিধায় পড়ে গেছিলাম, ঢাকায় চান্স পেলাম নাকি সিলেটে! পরবর্তী সময়ে জানতে পারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি। তবে কেউ কেউ সিলেটে চান্স পেলেও ঢাকায় চলে এসেছিল। শিক্ষার্থীদের এই ভোগান্তি দূর করতে পরবর্তী ভর্তি পরীক্ষার আগেই একটা স্থায়ী সমাধান প্রয়োজন।

এ বিষয়ে শেকৃবি উপাচার্য বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি যেন না হয়, সেদিকে লক্ষ্য রেখে স্থায়ী সিদ্ধান্ত নেব। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য দুইটি একই সংক্ষিপ্ত নামের বিশ্ববিদ্যালয় থাকতে পারবে না। তবে সাউ ঢাকা এবং সাউ সিলেট এভাবে নামকরণ করা যায়। তবে ডোমেইন সিকৃবি আগে পাওয়ায় আমরা sau.edu.bd ব্যবহার করি।

সিকৃবি রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম জানান, যেহেতু আমরা আবেদনের ভিত্তিতে আগে পেয়েছি তাই আমরা sau.ac.bd ব্যবহার করে আসছি। এখানে উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাদয় শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় কোনো উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম বলেন, বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে ইউজিসি হস্তক্ষেপ করে না। আমরা সবক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নাম ব্যবহার করি। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য উভয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে SBAU এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় SAU হিসেবে উল্লেখ করা হয়ে আসছে।-সূত্র: সারাবাংলা।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৮, ২০২১ ৯:৫৪ অপরাহ্ন
সিসভেক‘র আয়োজনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ক্যাম্পাস

দিগন্ত ইসলাম শিমুল: স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ কর্তৃক আয়োজিত গবাদি পশু ও হাঁস মুরগীর বিনামূল্যে টিকাদান কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার এ আয়োজনের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. লিয়াকত হোসেন।

এসময় এলাকার শতশত অসুস্থ গবাদী পশুর মধ্যে জীবাণু প্রতিষেধক টিকা দেওয়া হয়। এর আগে সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া বাদ যোহর কলেজ মসজিদে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় কলেজের সহযোগী অধ্যাপক ড.হুজ্জাত উল্যাহ, ড. সৈয়দ আলী আজমল, ডাঃ শেখ এম এ মতিন, প্রভাষক ডাঃ নাজমুল হক, ড. মোঃ আব্দুল ওয়ারেছ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৭, ২০২১ ৮:০৬ অপরাহ্ন
বর্ণিল আয়োজনে সিভাসু’তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
ক্যাম্পাস

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

এরপর উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারী ও সিভাসু পরিবারের শিশু-কিশোররা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। এরপর শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী ইউনিয়ন, প্রগতিশীল শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, হল ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য শিশু-কিশোর, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিয়ে বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গণে কেক কাটেন। এরপর অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও শিশু-কিশোরদের ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ’ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, খত্মে কোরআন, মিলাদ এবং বিশেষ মোনাজাত।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, পরিচালক (পিআরটিসি) প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ওয়ান হেল্থ ইনস্টিটিউট-এর পরিচালক প্রফেসর ড. শারমীন চেীধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান, প্রক্টর ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ডা. ওমর ফারুক মিয়াজী, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আশরাফ বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, কর্মকর্তা সমিতির সভাপতি ডা. কাজী রোখসানা সুলতানা ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু মোহাম্মদ আরিফ এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক অলক দে।

উল্লেখ্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে সিভাসু ক্যাম্পাসকে। করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। অসংখ্য অমর বাণী ও উক্তিসহ বঙ্গবন্ধুর ছবি শোভা পাচ্ছে ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে সর্বত্র। ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আরো পড়ুনঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ে আলোচনা সভা

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৬, ২০২১ ১১:৩৬ অপরাহ্ন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণিল সাজে সিভাসু
ক্যাম্পাস

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাস।

“যতকাল রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান; ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান” কিংবা “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”-এরকম অসংখ্য অমর বাণী ও উক্তিসহ বঙ্গবন্ধুর ছবি শোভা পাচ্ছে ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে সর্বত্র।

একদিকে বৈচিত্র্যময় ব্যানার, ফেস্টুন আর ডিসপ্লে’তে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর জীবন ও জীবনসংগ্রামের ছবি। অন্যদিকে নানা রঙের ফুলের সমাহার। সেই সাথে আলোকসজ্জা তো আছেই। সবকিছু মিলে সিভাসু ক্যাম্পাস ধারণ করেছে এক বর্ণিল রূপ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিভাসু পরিবারের সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

এই দিকে আমাগীকাল বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো-বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলি প্রদান, শিশু-কিশোর, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে সিভাসু পরিবারের শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, শিশু-কিশোরদের ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ’ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, খত্মে কোরআন, মিলাদ ও বিশেষ মোনাজাত এবং আলোকসজ্জা।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৬, ২০২১ ৭:৪০ অপরাহ্ন
বিদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় তৃতীয় স্থানে শেকৃবি
ক্যাম্পাস

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এখন বিদেশি শিক্ষার্থী ভর্তিতে শীর্ষস্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছেন ৫১ জন শিক্ষার্থী নিয়ে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি)।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪৬তম বার্ষিক প্রতিবেদনে (২০১৯) এ তথ্য উঠে আসা একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮০৪ জন। বর্তমানে যা অর্ধেক হ্রাস পেয়ে ৪৮২ জনে এসে দাঁড়িয়েছে।

এর মধ্যে শুধু গোপালগঞ্জের বশেমুরবিপ্রবিতে আছেন ২২১ জন। ১৬৬ জন শিক্ষার্থী নিয়ে তালিকার ২য় স্থানে রয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। ৫১ জন শিক্ষার্থী নিয়ে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অবস্থান ৩য়।

আর ৩৭ জন শিক্ষার্থী নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪র্থ।

তালিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো যথাক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩৭), ইসলামী বিশ্ববিদ্যালয় (৩৭), রাজশাহী বিশ্ববিদ্যালয় (৩৭) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (৩৪)।

এদিকে, দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও বিদেশি শিক্ষার্থী কম থাকার কারণ হিসেবে সংশ্লিষ্টরা পর্যাপ্ত গবেষণার সুযোগ না থাকা, ভর্তির ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা, ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতা, অনেক বিভাগে শুধু বাংলায় পাঠদান, বিদেশি শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশের অভাব, অপ্রতুল স্কলারশিপ ও সেশনজটকে কারণ হিসেবে মনে করছেন।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৫, ২০২১ ৯:৫২ অপরাহ্ন
সিভাসু’তে কর্মচারীদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
ক্যাম্পাস

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কর্মচারীদের জন্য অফিস ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সিভাসু’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) সিভাসু’তে কর্মরত ১১ হতে ১৬ তম গ্রেডের কর্মচারীদের জন্য এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচিতে ৫৫ জন কর্মচারী অংশগ্রহণ করেন।

সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: রায়হান ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো: কবিরুল ইসলাম খান।

অফিস ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে শিক্ষাদানের উদ্দেশ্যে আয়োজিত উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো: আবুল কালাম এবং আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম-এর সহকারী পরিচালক জোবাইদা আক্তার।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৪, ২০২১ ১০:১১ অপরাহ্ন
শেকৃবিতে এএসভিএম ৫ম ব্যাচের ইন্টার্নশিপের উদ্বোধন
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৫ম ব্যাচের ইন্টার্নশিপ ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের এএসভিএম ডীন কনফারেন্স কক্ষে ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন- ২০২০ অনুষ্ঠিত হয়।

ছয় মাসব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রামে ভেটেরিনারি অনুষদের ৬৫ জন শিক্ষার্থী ১৬টি গ্রুপে বিভক্ত হয়ে নিজ নিজ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করবেন।

এএসভিএম অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আনোয়ারুল হক বেগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূ্ঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। এসময় এএসভিএম অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোঃ মোশারফ হোসাইনের সঞ্চালনায় ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২০ এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন উক্ত প্রোগ্রামের অন্যতম কো-অর্ডিনেটর ও এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন অত্র অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. মোঃ মোফাজ্জল হোসাইন। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক রতন রহমান, শেকৃবি’র ভেট সায়েন্স এন্ড এ এইচ স্টুডেন্ট এসোসিয়েশন এর ভিপি মোঃ রাশেদুল ইসলাম ও ইন্টার্ন শিক্ষার্থী মোঃ তানভীরুল ইসলাম অপু।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূ্ঁইয়া বলেন, ইন্টার্নশিপ যেহেতু হাতে কলমে এবং মাঠে থেকে শেখার সুযোগ তাই সেটাকে কাজে লাগিয়ে একজন দক্ষ প্রাণিসম্পদ কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সাড়ে চার বছরের তত্ত্বীয় ও ব্যবহারিক শিক্ষার পর সরাসরি হাতে কলমে শেখার জন্যই এই আয়োজন। এসময় শিক্ষার্থীদেরকে শেখার বিষয়ে কোনো রকম শৈথিল্যতা প্রদর্শন না করে কোর্স সম্পন্ন করে দেশের প্রাণি সম্পদের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৪, ২০২১ ১০:০০ অপরাহ্ন
তাপ ও লবণাক্ততা সহিষ্ণু আলু জাতের উপযোগিতায় যাচাইয়ে খুবিতে মাঠ দিবস অনুষ্ঠিত-Agriview24.com
কৃষি গবেষনা

আজ ১৪ মার্চ ২০২১ খ্রিঃ রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম সেন্টারে তাপ ও লবণাক্ততা সহিষ্ণু আলু জাতের উপযোগিতা যাচাইয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) উদ্ভাবিত এই জাতের আলু চাষের মূল উদ্দেশ্য খুলনা উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা প্রভাবিত এলাকায় আমন ধান কর্তনের পর নাবি জাতের এই আলু চাষের সম্ভাবনা বৃদ্ধি। খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন এই প্রকল্পের গবেষণা প্লট বাস্তবায়ন করছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিষ্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন খুবির চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জিএমএ গফুর, প্রকল্প পরিচালক ও গোপালগঞ্জস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনাস্থ বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সরেজমিন গবেষণা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারজানা ইসলাম।

গবেষণা কাজটি খুলনা বিশ্ববিদ্যালয় এর এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল মান্নান কর্তৃক পরিচালিত হয়।

অনুষ্ঠানে BARI উদ্ভাবিত উপকূলীয় লবণাক্ত এলাকায় তাপ ও লবণাক্ততা সহিষ্ণু বারি জাতের আলুর নতুন ১৫টি জাতের ৪৫টি গবেষণা প্লট প্রদর্শন করা হয়। এর মধ্যে বারি-৬৩, বারি-৭২, বারি-৭৩ ও বারি-৭৮ এই চারটি জাত অধিকতর তাপ ও লবণাক্ততা সহিষ্ণু হওয়ায় খুলনা উপকূলীয় অঞ্চলে নাবি জাত হিসেবে চাষের জন্য সুপারিশ করা হয়। এর ফলে এই উপকূলীয় অঞ্চলের কৃষকরা রোপা আমন ধান কাটার পর ডিসেম্বরে বা জানুয়ারির প্রথমার্ধে চাষ এবং বিনা চাষ এই উভয় পদ্ধতিতেই এ আলু উৎপাদন করতে পারবেন। আবার আগাম জাতের আমন ধান কাটার পর নভেম্বরে এই আলুর চাষ করতে পারলে তা কর্তনের পর বোরো বা অন্য ফসলের চাষও করতে পারবেন। তবে কৃষিবিদ, গবেষক এবং বিজ্ঞানীরা এই অঞ্চলে উৎপাদিত আলু সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোল্ড স্টোরেজ স্থাপনের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। তাহলে কৃষক উৎপাদিত আলু সরংক্ষণ করে পরবর্তীতে বিক্রি করতে পারলে আর্থিকভাবে লাভবান হবে এবং তারা আরও বেশি করে আলু চাষে আগ্রহী হবে। পরে অতিথি ও গবেষকবৃন্দ সরেজমিন আলুর গবেষণা মাঠ পরিদর্শন করেন। অনুষ্ঠানে খুবির সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গবেষক ও কর্মকর্তাবৃন্দ, বটিয়াঘাটা থেকে আগত কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দাবি করেন এই এলাকার কোল্ড স্টোরেজ ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য ।

তথ্যসূত্রঃ খুলনা বিশ্ববিদ্যালয় ফেসবুক পেইজ

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop