১১:১৭ পূর্বাহ্ন

রবিবার, ৮ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : নভেম্বর ১০, ২০২২ ৫:৪৭ অপরাহ্ন
আসমি এবং ফিলিলের ২ দিন ব্যাপি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপ্তি
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: ‘বাংলাদেশে কৃষির রূপান্তর: উপযুক্ত পরিমাপে যান্ত্রিকীকরণ ও ফসল কর্তন পরবর্তী ক্ষতি কমানোর উদ্ভাবনসমূহ ’ শীর্ষক দুইদিন ব্যাপি আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার  লেকশোর হোটেলের সম্মেলন কক্ষে এপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাব (আসমি) বাংলাদেশ ও  পোস্ট-হারভেস্ট লস রিডাকশন ইনোভেশন ল্যাব (ফিলিল) বাংলাদেশ ফেজ-২ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের আয়োজনে ওই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে আমেরিকার কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের ফিড দি ফিউচার ইনোভেশন ল্যাব ফর দি রিডাকশন অফ পোস্টহারভেস্ট লস প্রোগ্রামের ডিরেক্টর ড. জেগার হার্ভে, ইউনিভার্সিটি অফ ইলিনয়ের এপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন কনসোর্টিয়ামের (এএসএমসি) ডিরেক্টর ড. প্রশান্ত কে. কালিতা, ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ এক্সিকিউটিভ অফিসার আবুল কাশেম শিরিণ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব মো. আব্দুস সামাদ এবং পল্লী উন্নয়ন একাডেমীর প্রাক্তন মহাপরিচালক ড. এম এ মতিন।

“ট্রান্সফর্মেশন ইন এগ্রিকালচার থ্রু পোস্টহারভেস্ট লস রিডাকশন ইনোভেশনস” শীর্ষক টেকনিক্যাল পর্বে আলোচনা করেন আমেরিকার কানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ের ফিড দি ফিউচার ইনোভেশন ল্যাব ফর দি রিডাকশন অফ পোস্টহারভেস্ট লস প্রোগ্রামের পরিচালক ড. জেগার হার্ভে,  ইউনিভার্সিটি অফ ইলিনয়ের এডিএম ইনস্টিটিউটের জেন্ডার ও ইয়োথ কো-অর্ডিনেটর ও সহযোগী পরিচালক মারিয়া জোনস্,  ইউনিভার্সিটি অফ ইলিনয়ের এডুকেশন পলিসি এন্ড লিডারশীপ বিভাগের সহকারী অধ্যাপক ড. সামান্থা লিন্ডগ্রেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রোস্তম আলী, ইফরি-বাংলাদেশের সিনিয়র রিসার্চ কো-অর্ডিনেটর ড. সৌমি মুস্তাফা এবং আমেরিকার টাফস্ বিশ্ববিদ্যালয়ের ফিড দি ফিউচার ইনোভেশন ল্যাব ফর নিউট্রিশনের রিজিয়নাল কো-অর্ডিনেটর ড. রবিন শ্রেষ্ঠ।

এসময় বক্তারা বলেন, বর্তমানে আমরা যথেষ্ট উপাদনে সক্ষমতা অর্জন করেছি। তবে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে উৎপাদনের বড় একটি অংশ ক্ষতির সম্মুখে পরতে হয়। এই ক্ষতি কমাতে বিভিন্ন প্রযুক্তি ও নারী পুরুষের সর্বোচ্চ অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে আমাদের তরুণদেরকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। নারীদের এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সেগুলো উত্তোরণের প্রযুক্তিগত দিক থেকে বাউ এসটিআর ড্রায়ার, রিসারকুলেটিং ড্রায়ার, সংরক্ষণের জন্য বিভিন্ন আধুনিক সংরক্ষণ ব্যবস্থা যা কর্তন পরবর্র্তী ক্ষতি কমাতে বিশেষ ভ‚মিকা পালন করবে। এ জন্যে সরকার এবং যেসব কোম্পানি যান্ত্রিকীকরণ নিয়ে কাজ করছে তাদের কৃষি যন্ত্র সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন তারা।

আসমি প্রজেক্টের মাঠ পর্যায়ে সম্প্রসারিত প্রযুক্তিগুলো হলো ধান কাটা, মাড়াই ও প্যাকেজিং যন্ত্র কম্বাইন হার্ভেস্টর, ধান কাটার যন্ত্র রাইস রিপার, ধানের বীজ বপন করার যন্ত্র রাইস সিডার, চারা লাগানোর যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার। এছাড়া ফসল সংগ্রহের পর ফসলকে নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য বাউ ড্রায়ার, বায়ুরোধী হারমেটিক ব্যাগ ও হারমেটিক কোকুন।

পরে “চ্যালেঞ্জেস এন্ড পলিসি ইস্যুজ ফর সাসটেইনেবল এগ্রিকালচারাল মেকানাইজেশন” শীর্ষক প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশিস সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক  ড. শাহজাহান কবীর,  বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক (লাইভস্টক) ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি প্রকৌশল) ড. নাজমুন নাহার করিম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মুস্তাফিজুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের এডিশনাল কমিশনার প্রমিলা সরকার।
সমাপনী পর্বে “এগ্রিকালচারাল ট্রান্সফর্মেশন অফ বাংলাদেশ: ওয়ে ফরওয়ার্ড ইন এপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন এন্ড পোস্টহারভেস্ট লস রিডাকশন ইনোভেশনস” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক এবং আসমি-বাংলাদেশ ও ফিলিল-বাংলাদেশ ফেজ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. মো মঞ্জুরুল আলম।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকবৃন্দ, কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গবেষক,কর্মকতাবৃন্দ, শিক্ষার্থী , কৃষক, ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন দাতাসংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ৮, ২০২২ ৮:৪৪ অপরাহ্ন
পিপিবি শেকৃবি শাখার নতুন নেতৃত্বে রবিন, কো-লিডার বিভব-কাদেরী
ক্যাম্পাস

শেকৃবি প্রতিনিধি: পোল্ট্রি প্রোফেশনাল’স বাংলাদেশ (পিপিবি) স্টুডেন্ট’স ভলান্টিয়ার টিম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে লিডার হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম রবিন এবং কো-লিডার হিসেবে রয়েছেন মোস্তাফিম মামুন (বিভব) এবং ইশরাত জাহান কাদেরী। বাকি ১৮ জন সদস্যের মধ্যে রয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী রনবীর, লামিয়া, রাকিব, তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুজ্জামান, অনন্যা, অর্পিতা, আনাস, কামরুল, মেহেদী, সাগর, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অজয়, রাহী, আয়েশা, রাকিব, নোমান, প্রথম বর্ষের এনামুল, রাহী এবং রাবেয়া।

প্রতিষ্ঠার পর থেকে পিপিবি কাজ করে যাচ্ছে দেশের পোল্ট্রি শিল্প নিয়ে। ভোক্তা ও খামারী পর্যায়ে পোল্ট্রি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে পিপিবি’র উদ্যোগে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের ব্রয়লার, লেয়ার ও ডিমের পাইকারী ও খুচরা দাম তাদের ফেসবুক পেইজে দেওয়া হয়ে থাকে। এছাড়াও পোল্ট্রি সংক্রান্ত বিভিন্ন সভা, সেমিনার করে থাকে পিপিবি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা ভিত্তিক ভলিন্টিয়ার টিমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডিম ও মাংস নিয়ে সচেতনতা তৈরি করা এবং বিভিন্ন গুজব প্রতিরোধে কাজ করছে পিপিবি৷ উল্লেখ্য, পিপিবি পোল্ট্রি কনভেনশন-২০২৩ আয়োজন করতে যাচ্ছে ২৮-২৯ জানুয়ারি, ২০২৩ এ।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ৭, ২০২২ ৯:৫১ অপরাহ্ন
বাকৃবিতে সোলার ইরিগেশন সিস্টেম টেকনোলজি পার্কের উদ্বোধন
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অভ্যন্তরে ওই সোলার ইরিগেশন সিস্টেম বেইজড টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় ইউনিভার্সিটি অব ইলিনয়-আরবানা শ্যাম্পেইনের অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন কনসোর্টিয়ামের (এএসএমসি) পরিচালক ডক্টর প্রশান্ত কে. কালিতা এটি উদ্বোধন করেন।

জানা যায়, টেকনোলজি পার্কে আইওটি (বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ) বেইজড সোলার ইরিগেশন সিস্টেম তৈরি করা হয়েছে। যেখানে একটি ১৫০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার মডিউল ব্যবহার করে .৭৫ কিলো ওয়াট সাবমারসিবল পাম্প চালানো হয়। পরে সেই পাম্পের মাধ্যমে ৫০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন জলাধার পূর্ণ করা হয়। জলাধারের পানি ব্যবহার করেই ড্রিপ ইরিগেশনের মাধ্যমে প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় পানি দেয়া হয়। এই সম্পন্ন প্রক্রিয়াটি ওয়াইফাই (ওয়্যারলেস নেটওয়ার্ক)নির্ভর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ সময় অতিথিরা মোবাইলের মাধ্যমে বেগুন গাছে ইরিগেশন (গাছে পানি দেওয়া) দেয়ার বিষয়টি পর্যবেক্ষণ করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইলিনয়-আরবানা শ্যাম্পেইনের সহযোগী ডিন এবং এক্সটেনশন ইমিরিটাসের পরিচালক ডক্টর জর্জ ছাপার। এছাড়া কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মজিদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ক্ষুদ্রসেচ বিভাগের সদস্য পরিচালক ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, আসমি-বাংলাদেশ প্রকল্পের পরিচালক ও কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম  এবং  সহযোগী পরিচালক ও কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আওয়াল, অধ্যাপক ড. মো. রোস্তম আলী, অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই রব্বানী, অধ্যাপক কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক ড. আনিসুর রহমান, সহকারী অধ্যাপক টুম্পা রাণী সরকার,পিএইচডি ফেলো শীবেন্দ্র নারায়ন গোপ ও জনসংযোগ ও প্রকাশনা দফতর এর উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু এবং অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ৬, ২০২২ ৯:০১ অপরাহ্ন
সিভাসুর নতুন অনুষদের প্রতিষ্ঠাতা ডিন হলেন প্রফেসর ড. আশুতোষ দাশ
ক্যাম্পাস

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদ

 

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নামে একটি নতুন অনুষদ চালু করা হয়েছে। গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদীয় জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আশুতোষ দাশকে নতুন এই অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিযুক্ত করা হয়েছে। হাটহাজারীতে স্থাপিত রিসার্চ অ্যান্ড ফার্মবেইজড ক্যাম্পাসে (২য় ক্যাম্পাস) এই অনুষদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

ড. আশুতোষ ডেনমার্কের আরোস ইউনিভার্সিটি থেকে মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিষয়ে পিএইচডি এবং অস্ট্রেলিয়ার দ্যা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। ইতোপূর্বে তিনি বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও সহকারি প্রক্টরের দায়িত্ব পালন করেন। তিনি জেনেটিক্স, বায়োইনফরমেটিক্স, জেনোমিক্স ইত্যাদি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।

অধ্যাপক ড. আশুতোষ দাশ চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার অন্তর্গত চন্দ্রঘোনা গ্রামের সনাতন দাশ ও পারুল দাশের কনিষ্ট সন্তান। ২০১৫ সালে ডেনমার্কের আরহুস ইউনিভার্সিটি থেকে জেনেটিক্স বিষয়ে পিএইচডি অর্জন করেন তিনি। তিনি ২০১৮ সালে অস্ট্রেলিয়ান সরকারের স্কলারশীপে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে এন্ডেভার রিসার্চ ফেলোশিপ সম্পন্ন করেন। এরপর ২০১৯ হতে ২০২০ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে ২ বছরের পোস্টডক্টোরাল গবেষনা সম্পন্ন করেন।

তিনি ২০২১ সালের ফেব্রুয়ারি মাস হতে “চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়” এর ভেটেরিনারি মেডিসিন অনুষদীয় জেনেটিক্স এন্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি জেনেটিক্স, জিনোমিক্স, বায়োইনফরমেটিক্স এবং মাইক্রোবায়োম সহ বায়োটেকনোলজির বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন। এসব বিষয়ের উপর আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে তাঁর ৪০টির মতো গবেষণা প্রবন্ধ রয়েছে তার।

নবনিযুক্ত এই ডিনকে আগামী ২ বছরের মধ্যে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তির লক্ষে সংশ্লিষ্ট বিষয়ে জ্যেষ্ঠ শিক্ষক, গবেষক ও বিভিন্ন অংশীজনের সমন্বয়ে ওয়ার্কশপ, সেমিনার/সিম্পোজিয়াম আয়োজনপূর্বক সিলেবাস-কারিকুলা আধুনিকায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ৩০, ২০২২ ৬:০৬ অপরাহ্ন
বাকৃবি ভেটেরিনারি অনুষদের নতুন ডিন প্রফেসর ড. মো. আব্দুল আউয়াল
কৃষি বিভাগ

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের নতুন ডিন এর দায়িত্ব গ্রহণ করলেন এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল।

রবিবার(৩০ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ কন্ফারেন্স হলে সাবেক ডিন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন ভেটেরিনারি অনুষদের ডিন এর দায়িত্ব প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল এর নিকট হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

প্রফেসর ড. আউয়াল ১৯৮৮ সনে বাকৃবিতে লেকচারার হিসেবে যোগদান করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয়ে ১৯৯১ সনে সহকারী প্রফেসর, ১৯৯৭ সনে সহযোগী প্রফেসর এবং ২০০২ সন থেকে অদ্যবধি প্রফেসর হিসেবে শিক্ষাদান করে যাচ্ছেন।

এছাড়াও তিনি পোহাং ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, দক্ষিন কোরিয়ায় ২০০৪-০৫ পর্যন্ত ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। প্রফেসর ড. আউয়াল বিভিন্ন সময় এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রধানসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তার জাতীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে মোট ৬৪ টি গবেষনা প্রবন্ধ রয়েছে।
অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের শিক্ষকমন্ডলীগণসহ আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৯, ২০২২ ২:৫৯ অপরাহ্ন
গাভীর একাধিক ভ্রুণ উৎপাদন ও প্রতিস্থাপনে সফলতা পেয়েছে বাকৃবির গবেষক দল 
ক্যাম্পাস

সাধারণত মাংস, দুধ উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতাসহ বিভিন্ন বৈশিষ্ট্য উন্নয়নের লক্ষ্যে গবাদি পশুর জাত উন্নয়ন করা হয়। বাংলাদেশে গাভীর কৃত্রিম প্রজননে সাধারণত উন্নত গাভীর শুক্রানু ডিম্বানুর সঙ্গে নিষিক্ত করে জাত উন্নয়ন করা হয়।

কিন্তু এ প্রক্রিয়ায় একটি সমস্যা হলো শুক্রাণু দিয়ে গাভীর গর্ভে শুধু একটি বাচ্চা জন্ম দেয়া সম্ভব। এ সমস্যা সমাধানে গাভীর গর্ভে একাধিক ভ্রুণ উৎপাদন এবং তা সংরক্ষণ করে একাধিক গাভীর গর্ভে প্রতিস্থাপনে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।

গবেষণাটির গবেষক দলের প্রধান হিসেবে ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা। এছাড়াও গবেষণা প্রকল্পটির সহকারী গবেষক হিসেবে যুক্ত রয়েছেন বাকৃবির মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মারজিয়া রহমান এবং সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম। এছাড়াও বিভিন্ন পর্যায়ে অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি, অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দীন ভূঁইয়া, ড. জয়ন্ত ভট্টাচার্য, ডা. জান্নাতুল মাওয়া, ডা. সংগীতা সাহা, ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গবেষণা কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন।

দ্য অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্যা ডেভেলপিং ওয়ার্ল্ড (ওডব্লিউএসডি) এবং ইউনেস্কোর অর্থায়নে ‘বাংলাদেশের দেশি গাভীতে ভ্রুণ স্থানান্তরের পরে প্রাপকের গ্রহণযোগ্যতা এবং গর্ভধারণকে অনুকূল করা’ শীর্ষক সাব-প্রকল্পের অধীনে এ গবেষণাটি পরিচালিত হয়।

গবেষণার প্রধান গবেষক অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা বলেন, স্বল্পতম সময়ে উচ্চ গুণসম্পন্ন অধিক সংখ্যক গবাদি পশুর বাচ্চা উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে জাত উন্নয়নের মাধ্যমে দ্রুত দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ গবেষণা করা হয়। সাধারণত গাভী বছরে ১টির মতো বাচ্চা প্রসব করতে পারে।

কিন্তু প্রযুক্তির উৎকর্ষতায় একটি নির্বাচিত উন্নত জাতের গাভী থেকে প্রজননের মাধ্যমে বছরে ২৫ থেকে ৩০টি উচ্চগুণসম্পন্ন ভ্রুণ উৎপাদন করা সম্ভব এবং যার মাধ্যমে প্রথমবারেই ভ্রুণ প্রতিস্থাপন করে সাধারণ গাভী থেকে উন্নত জাতের বাছুর উৎপাদন করা যেতে পারে। এতে করে একজন খামারি অতি অল্প সময়ে গবাদিপশুর জাত উন্নয়ন করতে পারবেন।

তিনি আরও বলেন, শুক্রানুর তুলনায় ভ্রুণ দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে উৎপাদন খরচ তুলনামূলক বেশি হলেও বাড়তি উৎপাদনে অধিক লাভবান হওয়ার সুযোগ থাকবে। প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছে এই প্রযুক্তিটি পৌঁছে দিলে অধিক মাংস ও দুধ উৎপাদন করে লাভবান হবেন তারা। এছাড়া জৈব নিরাপত্তা ব্যবস্থাপনা, পশুর জাত উন্নয়ন ও প্রজননে অক্ষম গাভীর জন্য এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে প্রতিস্থাপন পদ্ধতির সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, বাংলাদেশে এই পদ্ধতিতে যে সকল গবেষণা যন্ত্রাংশ প্রয়োজন তা দেশে অপ্রতুল। এছাড়া মাঠ পর্যায়ে প্রযুক্তিগত জ্ঞানের অভাবও রয়েছে। এসব সীমাবদ্ধতা পূরণ করে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধিতে প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগিতা চান তিনি।

গবেষণা কার্যক্রমটি নিয়ে শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে গবাদি পশুর ভ্রুণ উৎপাদন ও স্থানান্তরের সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন কালে এসব কথা বলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা।

সেমিনারে বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের (বিভিএ) মহাসচিব ডা. মো. হাবিবুর রহমান মোল্লা, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমান, দ্যা অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্যা ডেভেলপিং ওয়ার্ল্ড (ওডব্লিউএসডি) এর বাংলাদেশ জাতীয় পর্যায়ের সভাপতি ডা. মোছা. মাহবুবা বেগম, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) সভাপতি ডা. মো. মনজুর কাদির এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ডা. এস এম জাহাঙ্গীর হোসেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা বলেন, ভ্রুণ স্থানান্তর নিয়ে গবেষণাটি বর্তমান সময়ের প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী গবেষণা। এ প্রযুক্তি যেন দ্রুতই মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়া যায় এ বিষয়ে প্রাণীসম্পদ অধিদপ্তর সবসময় সহযোগিতা করবে।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৮, ২০২২ ৯:০৯ অপরাহ্ন
টাইমস হায়ার এডুকেশনের বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে দেশ সেরা বাকৃবি
ক্যাম্পাস

বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং প্রকাশকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৩ এর জন্য বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে দেশ সেরা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

র‍্যাংকিংয়ে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার উপরে বাকৃবি স্থান করে নিয়েছে।

গত ২৫ অক্টোবর প্রকাশিত ওই তালিকায় বাংলাদেশ থেকে স্থান পায় বাকৃবি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দু’টি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৬০১ থেকে ৮০০তম এর মধ্যে। তবে বাকৃবির প্রাপ্ত স্কোর ২৮ দশমিক ৬ যেখানে ঢাবির প্রাপ্ত স্কোর ২৩ দশমিক ৪ হওয়ায় বাকৃবির অবস্থান বাংলাদেশের মধ্যে সবার উপরে রয়েছে।

শুক্রবার (২৮অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে দেশ সেরা বাকৃবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহা।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. হারুন অর-রশীদ, অধ্যাপক ড. মো. গোলজার হোসেন, আইকিউএসি’র সাবেক অতিরিক্ত পরিচালক ও বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং তত্ত্বাবধায়ন কমিটির সদস্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

সংবাদ সম্মেলনে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকর্ম, শিক্ষা কার্যক্রম, গবেষণাকর্মের সাইটেশন, শিল্প থেকে আয় এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির মানদণ্ডের ওপর নির্ভর করে টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং তালিকা প্রকাশ করে। ১১ টি বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে এই র‍্যাংকিং করা হয়। এর মধ্যে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসা ও অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, শারীর বিজ্ঞান, ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ এ বিষয়গুলোর ওপর বিশ্বের ১ হাজার ১৭ টি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান করে নিয়েছে।

তিনি আরও বলেন, গত ১২ অক্টোবর টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং-২০২৩’ প্রকাশ করে। এবছর বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৭শ’ ৯৯ টি বিশ্ববিদ্যালয় ওই র‍্যাংকিং তালিকায় স্থান পেয়েছে। এ তালিকায় ঢাবি, বাকৃবি ও বুয়েটের সাথে এই প্রথমবার নর্থ সাউথ ও কুয়েট র‍্যাংকিংয়ে বাংলাদেশ থেকে স্থান করে নিয়েছে। টাইমস হায়ার এডুকেশনের বৈশ্বিক বিশ্ববিদ্যালগুলোর র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাকৃবি তৃতীয় স্থানে উঠে আসে। গ্লোবাল পজিশন র‍্যাংকিং তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাবি ও নর্থ সাউথ এর বৈশ্বিক অবস্থান ৬০১-৮০০ তম এবং বাকৃবি, বুয়েট, ও কুয়েটের বৈশ্বিক অবস্থান ১২০১-১৫০০ তম। এ তালিকার শীর্ষে পাঁচে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজ,যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, স্টানফোর্ড ও এমআইটি।

এসময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. গোলজার হোসেন বলেন, টাইমস হায়ার এডুকেশনের এই র‍্যাংকিং তালিকায় কোনো বিশ্ববিদ্যালয়কে স্থান পেতে বছরে ১৫০ সহ বিগত ৫ বছরে কমপক্ষে ১০০০ স্কোপাস ইন্ডেক্সড প্রকাশনা থাকতে হয় এবং টিএইচই ডাটা পোর্টালে বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যাদি প্রদান করতে হয়। আমাদের প্রায় ৬২ দশমিক ৫ শতাংশ স্কোর আসে গবেষণা থেকে। তাই আমাদের গবেষণা বাড়াতে হবে। এইজন্য শুধু শিক্ষকদের একার পক্ষে এই গবেষণা বাড়ানো সম্ভব হবে না। শিক্ষার্থীদেরও গবেষণায় এগিয়ে আসতে হবে। বাকৃবি রিসার্চ সিস্টেমের অধীনে প্রতি বছর প্রায় পাঁচ শতাধিক গবেষণা চলমান রয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৬, ২০২২ ৫:০৬ অপরাহ্ন
শেকৃবিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৯তম জন্মবার্ষিকী পালিত
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও বাঙালি জাতীয়তাবাদের মহান নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪৯তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ ২৬ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শেরেবাংলার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূ্ঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ সেকেন্দার আলী, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. লাম-ইয়া আসাদ, প্রক্টর ড. মোঃ হারুন-উর-রশিদ, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণের পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেকৃবির মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূ্ঁইয়া ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূ্ঁইয়া বলেন, “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে শেরেবাংলা এ কে ফজলুল হকের নাম ওতপ্রোতভাবে জড়িত। আজ শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন। জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর হাত ধরেই ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম কৃষি শিক্ষার প্রতিষ্ঠান দি বেঙ্গল এগ্রিকালচারাল ইন্সটিটিউট। যা আজকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামে এগিয়ে চলছে। ১৯৩৮ সালের পূর্বে দেশে প্রতিবছরই খাদ্য সংকট দেখা দিতো, দুর্ভিক্ষ হতো। ব্রিটিশরা কখনোই এ দেশকে খাদ্য ও বিজ্ঞান চর্চায় অগ্রসর হতে দিতে চাইত না। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এ কে ফজলুল হক দায়িত্বে আসার পরে তার ঐকান্তিক প্রচেষ্টায় বেঙ্গল এগ্রিকালচারাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। কারণ তিনি জানতেন একটি জাতিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অবশ্যই উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান ও গবেষণা দরকার। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে আজ প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে তার নামে হল আছে, তার নামে মেডিকেল কলেজ আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নেতাকে সম্মান দেখিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামে এ প্রতিষ্ঠানের নামকরণ করেন। বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের শিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে হবে। দেশের খাদ্য নিরাপত্তায় কাজ করতে হবে। তাহলেই শেরেবাংলা এ কে ফজলুল হকের স্বপ্ন পূরণ হবে।”

এরপর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য, শেরেবাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের আজকের এই দিনে বরিশাল জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২০, ২০২২ ১০:৪৮ অপরাহ্ন
ঝিনাইদহে তিন শিক্ষার্থী নিহতঃ আসামীদের বিচারের দাবিতে বশেমুরকৃবিতে মানববন্ধন
ক্যাম্পাস

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত সকলের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট’স ফেডারেশন (বিভিএসএফ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।বুধবার বিকেল ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন, বশেমুরকৃবি শাখার সভাপতি তানভীর সাঈদ নোবেলের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এছাড়াও মানববন্ধনের যোগদান করেন, গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তাসমির রাইয়ান লাবিব, ঠাকুরগাঁও ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের সভাপতি ফারহান হাসান,
ঢাকা ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সোলাইমান, ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের যুগ্ম-সাধারন সম্পাদক নকিবুল হাসান নিশাদ, টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রবিউস সানি সাদি।

এছাড়া নারী নেত্রীদের মাঝে উপস্থিত ছিলেন বিভিএসএফ, বশেমুরকৃবি শাখার সহ-সভাপতি নূরতাজ লাবন্য, ফারজানা হক মিশু, তানজুম আফরোজ মিতি, যুগ্ম-সাধারন সম্পাদক আফরিন বিনতে আফজাল অনন্যা সহ আরও অনেকে।উক্ত মানববন্ধনে উপস্থিত সকলে ঝিনাইদহে সংগঠিত হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীর সুষ্ঠ বিচারের দাবি করেন।

বিভিএসএফ, বশেমুরকৃবি শাখার সভাপতি তানভীর সাঈদ নোবেল বলেন, এর আগে দুই ধাপে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুজ্জামান মুরাদ, তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ্বাসকে হত্যার চেষ্টা করেছিল হত্যাকারীরা।
তিনি আরো বলেন, তারা যখন মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে ফিরছিলেন তখন তাদের গতিরোধ করে তাদের ছুরি, চাপাতি, রামদা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। পরবর্তীতে হত্যাকারীরা এটিকে সড়ক দুর্ঘটনা বলে প্রচার করে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে তাদের শরীরে কোপের দাগ ছিল। আমরা চাই প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে দ্রুত তদন্তকমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের কলেজ থেকে বহিস্কার করবে। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নেবে।

বিভিএসএফ, বশেমুরকৃবি শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার করতে হবে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর রাতে ঝিনাইদহ সদর থেকে মোটরসাইকেলে কলেজের দিকে যাচ্ছিলেন ভিপি সাইদুজ্জামান মুরাদ, তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ্বাস। তারা ১৮ মাইল নামক এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা হলে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালাতে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ১৮, ২০২২ ৬:২৭ অপরাহ্ন
বাকৃবিতে শেখ রাসেল দিবস-২০২২ পালিত
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী ও অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারি ও প্রিন্ট মিডিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop