১১:১৬ পূর্বাহ্ন

শনিবার, ৭ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : অক্টোবর ১৩, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ন
বাকৃবিতে পশুপালন অনুষদের আয়োজনে বিশ্ব ডিম দিবস-২০২৩ উদযাপন
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু , বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ স্বাস্থ্যবান ভবিষ্যৎ তৈরিতে আমাদের চাল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে প্রাণিজ আমিষ নির্ভর অর্থনীতি গ্রহণ করতে হবে। শরীরের চর্বি কমাতে খাদ্যাভাসে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন বাড়াতে হবে। ডিম হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাণীজ প্রোটিন। কথাগুলো বলেছেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্র্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।
এছড়াও তিনি স্বাস্থ্যবান ভাবে বাঁচার জন্য একজন পূর্ণবয়স্ক মানুষকে প্রতিদিন কমপক্ষে একটি ডিম এবং বাচ্চাদের দুটি ডিম খাওয়ানোর তাগিদ দেন ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের আয়োজনে শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্ব ডিম দিবস-২০২৩ পালন উপলক্ষে সেমিনারে তিনি এসব কথা বলেন ।

পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. বাপন দের সভাপতিত্বে সকাল সাড়ে ০৯টায় পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. ছাজেদা আখতার দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি’র উদ্বোধন করেন। পরে সার্বজনীন ডিম বিতরণ এবং সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্র্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।


সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি জনাব শামসুল আরেফিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. ছাজেদা আখতার, ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল, সাবেক ইউজিসি প্রফেসর এবং বাকৃবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এস. এম. বুলবুল, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ ব্রাঞ্চের সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান এবং সাধারণ সম্পাদক ড. বিপ্লব কুমার প্রামাণিক।

সেমিনারে দিবসটির প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসি প্রফেসর ড. এস. ডি. চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ ব্রাঞ্চের এক্সিকিউটিভ কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে পশুপালন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ১১, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন
সিকৃবিতে ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের ৩টি গবেষণাগার উদ্বোধন
ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ( সিকৃবি )কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের উদ্যোগে  ১০ অক্টোবর  “আন্ডার গ্রাজুয়েট ল্যাবরেটরি -০১, আন্ডার গ্রাজুয়েট ল্যাবরেটরি -০২, এবং পোস্ট গ্রাজুয়েট ল্যাবরেটরি” নামে ৩টি গবেষণাগার উদ্বোধন হয়েছে। সকাল ১১টায় গবেষণাগার সমূহ উদ্বোধন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা ।

ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহেনুমা তাবাস্সুমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।তিনি বলেন উচ্চ শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এই গবেষণাগার গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।

ল্যাব উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বিভিন্ন যন্ত্রপাতি, সংগ্রহশালা ঘুরে ঘুরে দেখেন। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ল্যাবে নতুন  সংযোজিত হয়েছে প্লান্ট গ্রোথ চেম্বার, ইনভার্টেড বায়োলজিক্যাল মাইক্রোস্কোপ, ক্লোরোফিল ফ্লোরোমেট্রি, মর্টার গ্রাইন্ডার, ন্যাচারাল কনভেকশন ওভেন, এবং বাইনোকুলার মাইক্রোস্কোপ। যন্ত্রাংশ সমূহ সংযোজনের মাধ্যমে উদ্ভিদের এনাটমি, ফিজিওলজি,বাস্ত সংস্থান বিদ্যা ইত্যাদি বিষয়ে উচ্চ শিক্ষার প্রসার হবে যা উন্নত জাত বা উন্নত স্বাদ সম্পন্ন ফসলের জাত উদ্ভাবনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, পরিচালক ( ছাত্র পরামর্শ ও নির্দেশনা ) , প্রক্টর, কৃষি অনুষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।

 

 

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ৯, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ন
খুকৃবি শিক্ষক সমিতি কর্তৃক মানববন্ধন ও কর্মবিরতির ঘোষণা
ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের ৭৩জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধানের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক ০৯ অক্টোবর ২০২৩ তারিখে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, শিক্ষা মন্ত্রণালয় গত ৩ আগষ্ট ২০২২ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়। পরবর্তীতে বিষয়টি পূণর্মূল্যায়নের জন্য একটি কমিটি গঠিত হয় এবং জানা গেছে সেই কমিটি ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। কিন্তু কোন অজ্ঞাত কারণে এখনো এই বিষয়ে কোন সমাধান পাওয়া যায়নি।

ইতিমধ্যে, বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন প্রভাষক গত ২২ নভেম্বর ২০২২ইং তারিখে সকল শর্তপূরণ সাপেক্ষে পদোন্নতির আবেদন জমা দিয়েছেন। প্রায় ১১ মাস অতিক্রম করলেও এখনো শিক্ষকদের পর্যায়োন্নয়নের প্রক্রিয়া শুরু হয়নি। এই পরিস্থিতির কারনে অনেক শিক্ষকই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক স্কলারশিপ পেয়েও উচ্চ শিক্ষায় যেতে পারছেন না। পর্যায়োন্নয়নে বিলম্ব হওয়ায় শিক্ষক ও তাদের পরিবার মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে শিক্ষকরা তাদের সকল একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব সঠিকভাবে পালন করে গেছেন এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বা পরীক্ষা একদিনও বন্ধ হয়নি।

অবিলম্বে ৭৩ জনের নিয়োগ সংক্রান্ত জটিলতা নিরসন সহ বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষকের প্রমোশন নিশ্চিত করা ও তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষকবৃন্দরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষনা দেন। তারা জানান এই সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের কোন প্রকার প্রশাসনিক ও একাডেমিক কাজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন। খুকৃবি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর একাধিকবার স্মারকলিপির মাধ্যমে তাদের দাবী তুলে ধরেছেন বলে জানা গেছে। শিক্ষকরা আরো জানান যে এই অবস্থায় যেকোন অনাকাক্ষিত পরিস্থিতির দায়ভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের প্রভাষক জনাব রাকিবুল হাসান মো: রাব্বি, এনিমেল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডা. সবুজ ক্লান্তি নাথ, এগ্রিকালচারাল ফিনান্স কো-অপারেটিভ এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব মাহবুবা আক্তার মিশু, সোসিওলজি এবং রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রভাষক জনাব কারিমুন্নেসা, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব শরিফুল ইসলাম, এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. স্বরূপ কুমার কুন্ডু এবং এনিমেল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. তসলিম হোসেন। সভাপতিত্ব করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আসাদুজ্জামান মানিক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আশিকুল আলম।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ৫, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ন
শেকৃবির এএসভিএম অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বিশ্ব শিক্ষক দিবস পালিত
ক্যাম্পাস

শেকৃবি প্রতিনিধি: জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে পালিত হয় দিবসটি। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে র‍্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। এছাড়াও থাকে শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের আয়োজন। এবছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে অনুষদে প্রথমবারের মতো বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। এতে অনুষদের ডীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এএসভিএম অনুষদের ডীন অধ্যাপক ড. কে.বি.এম. সাইফুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দক্ষ এবং প্রশিক্ষিত মানবসম্পদ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া অনুষদীয় শিক্ষকদের অবদানকে সবিনয়ে সম্মান জানাই। দেশের প্রাণীজ পুষ্টির চাহিদা পুরনে এবং দক্ষ গ্রাজুয়েট তৈরিতে এ অনুষদের শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।” অনুষদীয় উৎকর্ষ সাধনে নিবেদিতপ্রাণ সকল শিক্ষকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপস্থিত শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ৫, ২০২৩ ৩:১৫ অপরাহ্ন
বাকৃবিতে ডিভিএম ৫৭তম ব্যাচের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের আয়োজনে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ভেটেরিনারি অনুষদের ২০তম ইন্টার্নশিপ প্রোগ্রমের (ডিভিএম ৫৭তম ব্যাচ/২০২২) উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিন পরিষদের আহবায়ক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর জোনাল সেলস ম্যানেজার মোঃ জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল আলম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য-সচিব প্রফেসর ড. আজিমুন নাহার। এছাড়াও ইন্টার্নশিপ প্রোগ্রামে শিক্ষার্থীদের করণীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. পূর্বা ইসলাম।

অনুষ্ঠানে ভেটেরিনারি ছাত্র সমিতির পক্ষে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল বাকী এবং ইন্টার্নদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন আশরাফুল ইসলাম, মোঃ রাসেল মিয়া এবং সানজিদা হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ইন্টার্নশিপ হাতে কলমে শেখার জায়গা। ধৈর্যের সাথে ইন্টার্নশিপের এই সময়টুকু কাজে লাগাতে হবে এবং অভিজ্ঞতার ঝুলি বড় করতে হবে। ভালো ডাক্তার হওয়ার জন্য গ্রাজুয়েশন শেষ হওয়ার পরও পড়াশোনা চালিয়ে যেতে হবে। এছাড়াও তিনি ছাত্রছাত্রীদের গ্রাজুয়েশনের পর শুধু চাকরি খোঁজা নয় উদ্যোক্তা হওয়ারও মানসিকতা গ্রহণ করার পরামর্শ দেন।

 

অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা,ইন্টার্নবৃন্দসহ আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ন
বাকৃবিতে ৪ কোটি টাকার ২২ টি গবেষণা প্রকল্পের উদ্বোধন
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনুঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সিটি ব্যাংকের অনুদানে ৪ কোটি টাকার ৩ বছর মেয়াদী ২২টি গবেষণা প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘সিটি ব্যাংক অর্থায়নে গবেষণা এবং উদ্ভাবনী উপ-প্রকল্পসমূহ’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)।

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. আবুল মনসুর এবং সিটি ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মাহমুদ গনি এছাড়া, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির চলমান বিভিন্ন গবেষণা প্রকল্পের বিস্তারিত দিক তুলে ধরেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক চয়ন গোস্বামী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনটি টেকনিক্যাল সেশনে মোট ২২ টি প্রকল্প উপস্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, র‌্যাংকিংয়ে সম্মানজনক স্থান পেতে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গবেষণা ও উদ্ভাবনের উপযুক্ত পরিবেশ তৈরি, যোগ্য শিক্ষক নিয়োগ, পিএইচডি প্রোগামে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, সম্মানজনক বৃত্তির ব্যবস্থা, ইন্ডাস্ট্রি-একাডেমি সহযোগিতা বৃদ্ধি, সাইটেশনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে দেশীয় শিল্প-প্রতিষ্ঠানকে এগিয়ে আসা এবং স্নাতকদের বাজার উপযোগী করে গড়ে তুলতে তাদের ইন্টার্নশিপসহ বিভিন্ন পদক্ষেপ গ্ৰহণের আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, আমাদের হাওর অঞ্চলে রয়েছে অগণিত সম্পদ। যা আমাদের কাজে লাগাতে হবে। পাশাপাশি হাওরকে বাঁচাতে হবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের খাদ্যসংস্থানের পেছনে প্রধান কান্ডারি হিসেবে কাজ করে যাচ্ছে বাকৃবি। ডাচ বাংলাও কৃষি গবেষণায় এগিয়ে এসেছে। ব্র্যাক ব্যাংকও কিছু আর্থিক সহায়তা দিবে।

গবেষণার মাধ্যমে বাকৃবি দেশের জন্যে অনেক কিছু করেছে জন্যে আমরা গর্ববোধ করি। বিশ্বপর্যায়ের গবেষণার জন্যে আমাদের আরও গবেষণামুখী হতে হবে।

আমি বিশ্বাস করি এই প্রকল্পের ফলাফল দেশের কাজে লাগবে। স্কোপাস ইন্ডেক্সে আগামী দুই বছরের মধ্যেই গবেষণাপত্র প্রকাশ হবে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ন
আন্তর্জাতিক মানের গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – সিকৃবি ভিসি
ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানের গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা.মো: জামাল উদ্দিন ভূঞা । মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সিকৃবির প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলামের সভাপতিত্বে এবং সহযোগী প্রফেসর ড. তিলক চন্দ্র নাথের সঞ্চালনায় ল্যাবরেটরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো: জামাল উদ্দিন ভূঞা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড.এ.এস.এম মাহবুব ।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ,বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য উক্ত ল্যাব উদ্বোধনের ফলে আনবিক পর্যায়ে পরজীবি সনাক্তকরণ ও রোগ নির্ণয় করা সম্ভব হবে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৪:২৫ অপরাহ্ন
বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনুঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২২তম বুনয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) সকাল ১০টায় গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে এবং জিটিআই এর ব্যবস্থাপনায় পরিচালিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।

জিটিআই এর পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ। জিটিআই এর প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন ট্রেজারার মোঃ রাকিব উদ্দিন, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম, জিটিআই এর বোর্ড অব কো-অর্ডিনেশন সদস্য প্রফেসর ড. মোঃ গোলাম ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিশন স্মার্ট গ্র্যাজুয়েট বা দক্ষ জনশক্তি তৈরি করা। স্মার্ট গ্র্যাজুয়েট বা দক্ষ জনশক্তি উৎপাদনে শিক্ষার স্মার্ট পরিবেশ তৈরিতে দক্ষ সাপোর্ট সার্ভিসের গুরুত্ব অনেক। সাপোর্ট সার্ভিসের পেশাগত দক্ষতা বৃদ্ধিই এ প্রশিক্ষনের লক্ষ্য। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব বিভাগে প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জিটিআই এর সাবেক পরিচালক প্রফেসর ড. মোজাহার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ইউসুব আলী মন্ডল, কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের প্রধান ড. ইফফাত আরা মাহজাবীন, প্রধান প্রকৌশলী মোঃ শাহীন ইসলাম খান, চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইদুর রহমান, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদ, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক কৃষিবিদ ড. আমিনুর রহমান চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর হতে ১৮ অক্টোবর পর্যন্ত ২৫দিনের এ প্রশিক্ষণ কোর্সে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১০:০১ অপরাহ্ন
বাকৃবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ম্যুরাল উন্মোচন
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু: বাকৃবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রাঙ্গণে বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যায় ম্যুরাল উন্মোচন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ।

এসময় উপাচার্য তার বক্তব্যে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন মহিয়ষী নারী তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রেরণার উৎস। বঙ্গমাতা ছায়ার মতো পাশে থেকে বঙ্গবন্ধুকে সব ক্ষেত্রে দেশ-জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ-অনুপ্রেরণা জোগাতেন। তিনি যুগ যুগ ধরে দেশ ও জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ৭মার্চের ঐতিহাসিক ভাষণ দিতে বঙ্গবন্ধুকে সাহস ও প্রেরণা জুগিয়েছিলেন বঙ্গমাতা ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলের প্রভোস্ট ও বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ম্যুরাল উন্মোচন করেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।
ম্যুরাল উন্মোচনের সময় অন্যদের মধ্যে বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আসলাম আলী, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম, বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহম্মদ দীনু ,উক্ত হলের হাউজ টিউটর ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৯:২০ অপরাহ্ন
সিকৃবিতে ভেটেরিনারি ডায়াগনস্টিক ল্যাবের উদ্বোধন
ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের “ডায়াগনস্টিক ল্যাব” উদ্বোধন হয়েছে। ১৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে এই ল্যাব উদ্বোধন করা হয়। সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা এই ল্যাবটির উদ্বোধন করেছেন। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ল্যাবে এখন আরো সহজে গবাদি পশু, পোষা প্রাণী ও পাখির নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে। এখানে রয়েছে মলমূত্র পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্স রে, আলট্রাসনোগ্রাফি, ছোট অপারেশন, বন্ধ্যাত্বকরন, খোঁজা করন, সিজারিয়ান অপারেশন সহ অন স্পট সার্ভিসের অত্যাধুনিক সুযোগ সুবিধা। এ ছাড়া পোষা প্রাণীর বিভিন্ন রোগের প্রতিষেধক (টিকা) ও পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে ল্যাব সংশ্লিষ্টরা।

ল্যাব উদ্বোধন শেষে পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্তে¡ এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর, ভেটেরিনারিয়ানবৃন্দ প্রমুখ।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop