৫:২৫ অপরাহ্ন

বুধবার, ১৮ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : মার্চ ৬, ২০২১ ১০:৫১ পূর্বাহ্ন
মাত্রাতিরিক্ত ফিড খাওয়ানোয় স্ট্রোকে মারা যাচ্ছে গরু
প্রাণিসম্পদ

ঘাস না দিয়ে ফিড খাওয়ানোয় রোগপ্রতিরোধ শক্তি হারাচ্ছে প্রাণীরা। যার ফলে ঝালকাঠিতে স্ট্রোক করে প্রাণ হারাচ্ছে গবাদিপশু।
গরুর ক্ষুরা চাল রোগের পাশাপাশি স্ট্রোক রোগ নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে খামারি এবং কৃষকরা।

জানা যায়, রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া ইউপি সদস্য মো. কুদ্দুস হোসেন ফ্রিজিয়ান জাতের কয়েকটি দুগ্ধ গাভী পালন করছেন। গোয়ালে রেখে বাজারের ফিডে ভরসা করেই বড় করা হয়েছে এই গাভীগুলোকে। তারমধ্যে দেড় মাস পূর্বে একটি গাভি বাচ্চা দেয়। দুধ উৎপাদন হতো প্রায় সাত লিটার।

বুধবার (০৩ মার্চ) সকালে ৭টার দিকে দুধ দোহন করার সময়ে শ্বাসকষ্ট দেখা দেয় গাভীটির এবং শরীর ঠান্ডা হয়ে আসে। মুঠোফোনে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নির্দেশনা অনুযায়ী, শরীর গরম করতে ছ্যাকা দেয়া শুরু হয়।

ইতোমধ্যে গাভিটি শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই মুখে ফেনা তুলে মারা যায়। পরে মাটিতে গর্ত করে গাভীটিকে পুতে রাখা হয়। গাভিটির বাজারমূল্য ছিল দেড় লক্ষাধিক টাকা।

শুধু নারিকেল বাড়িয়ায়ই না, রাজাপুর মেডিকেল মোড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার (০২ মার্চ) সকালেও এভাবে আরেকটি গাভী মারা যায়। এছাড়াও জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় হিট স্ট্রোক বা অজ্ঞাত কারণে গরু মরে যাবার খবর পাওয়া যায়।

ডা. মো. সরোয়ার হাসান পরামর্শ জানিয়ে বলেন, ‘গরুর হিট স্ট্রোক সাধারণত গরমকালে হয়ে থাকে। এই গরমকালে গরুকে রোদের মধ্যে বেঁধে রাখলে হিট স্ট্রোক হতে পারে। তাই কোনভাবেই গরুকে খোলা মাঠে বেঁধে রাখা যাবে না’।

তীব্র গরমে গরুকে ঠান্ডা পানি পান করানো গেলে গরুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং গরুর হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কাও অনেকগুণে কমে যায়। এছাড়া শরীরের তাপমাত্রা খুব বেড়ে গেলে সম্ভব হলে গরুর মাথায় ঠান্ডা বরফ দিয়ে ঘষে দিতে হবে বলে জানান এই কর্মকর্তা।

ঝালকাঠি সদর উপজেলা ভেটেরেনারি সার্জন (ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা) ডা. মো. সরোয়ার হাসান বলেন, ‘গবাদি পশুকে ঘাস খাওয়ানোর পরামর্শ সবসময়ই দেই। ঘাসের বিকল্প খাবার হিসেবে ফিড খাওয়াতে বলি। কিন্তু অনেক খামারি বা কৃষক আছেন যারা ফিডের ওপরেই পুরো ভরসা করে গবাদিপশু পালন করেন। এতে পশুর শরীরে অতিরিক্ত চর্বি হয়ে দ্রুত মোটা হয়ে গেলেও রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়’।

শীতে এ প্রতিকূল আবহাওয়ায় বুঝা না গেলেও গরমের সময়ে বেশি দেখা যায়। গরমে উচ্চ রক্তচাপ শুরু হলে মানুষের মতোই গরুও স্ট্রোক করে। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে শ্বাসকষ্ট দেখা দেয় এবং মারা যায়।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৫, ২০২১ ১১:৩৬ অপরাহ্ন
আগুনে পুড়ে চার গরুর মৃত্যু!
প্রাণিসম্পদ

গাজীপুরের শ্রীপুরে গোয়ালঘরে লাগা আগুনে এক কৃষকের চারটি গরু পুড়ে মারা গেছে। এ সময় বাছুরসহ আরও দুটি গরু অগ্নিদগ্ধ হয়। মশা তাড়ানোর জন্য দেওয়া ধোঁয়ার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার গাজীপুর ফাজিল মাদ্রাসার পাশে কৃষক আব্দুল খালেকের গোয়াল ঘরে এ ঘটনা ঘটে।

কৃষক আব্দুল খালেক জানান, মশার উপদ্রব থেকে গরুকে রক্ষা করার জন্য গোয়ালঘরে ধোঁয়া দেওয়া হয়। গোয়ালঘরে ছয়টি গরু রশি দিয়ে বেঁধে রেখে তিনি ঘুমাতে যান। রাত ১২টার দিকে গোয়ালঘরে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে প্রতিবেশীদের ডাক-চিৎকারে তিনি ঘুম থেকে ওঠেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভালেও গোয়ালঘরে থাকা থাকা ছয়টি গরু পুড়ে চারটি মারা যায়।

বাছুরসহ আরও একটি গরুর অবস্থাও আশঙ্কাজনক। মশা তাড়ানোর জন্য দেওয়া ধোঁয়ার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৫, ২০২১ ১১:২৬ পূর্বাহ্ন
বরিশালে চুরি যাওয়া ৭৪ গরু মহিষ উদ্ধার, আটক ১
প্রাণিসম্পদ

বরিশানে চুরি হওয়া ৭৪টি গরু উদ্ধার করেছে পুলিশ। জেলার হিজলা উপজেলার মাঠিয়াল গ্রাম থেকে চোরাইকৃত পশু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গবাদিপশুগুলোর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ রয়েছে। এ ঘটনায় চোরচক্রের সরদার শাহজাহান রাঢ়ীকে আটক করা হয়েছে।

আটককৃত শাহজাহান রাঢ়ী হিজলা থানার মাঠিয়াল গ্রামের মৃত কাজল রাঢ়ীর ছেলে।

বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহান রাঢ়ী তার সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের মাধ্যমে বরিশাল, ভোলা, শরিয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে গবাদি পশু চুরি করে এনে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে রাখতো। পরবর্তীতে সেখান থেকে পর্যায়ক্রমে গবাদিপশুগুলো বিক্রি করা হতো।

পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃত চোর সরদার শাহজাহান রাঘীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৪, ২০২১ ১০:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর নব-নিযুক্ত মহাপরিচালক হলেন ড. মোঃ আবদুল জলিল
পোলট্রি

আজ বৃহস্পতিবার বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট (বিএলআরআই) এর বিদায়ী মহাপরিচালক ড. নাথু রাম সরকার মহোদয়ের বিদায়ী সংবর্ধনা ও নব-নিযুক্ত মহাপরিচালক ড. মোঃ আবদুল জলিল মহোদয়ের বরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ-২) জনাব শাহ্ মোঃ ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব (প্রাণিসম্পদ-২) ড. অমিতাভ চক্রবর্ত্তী। অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন বিএলআরআই এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রকল্প পরিচালকগণসহ সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীগণ।
বিএলআরআই এর বিদায়ী মহাপরিচালক ড. নাথু রাম সরকার মহোদয়ের সভাপতিত্বে বিকাল ৪.০০ ঘটিকায় বিএলআরআই এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে  অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএলআরআই এর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ আজহারুল আমিন। বিদায়ী মহাপরিচালক এর উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ড. শাকিলা ফারুক। এছাড়াও অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালকের উদ্দেশ্যে স্মৃতিচারণ করেন বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তারা তাঁর উদ্ভাবনী কৃতিত্ব, কর্মকুশলতা, ক্ষমাশীলতা, ভদ্রতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর সুনাম, ব্যক্তিগত অভিজ্ঞতা ইত্যাদি নানা বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথি জনাব শাহ্ মোঃ ইমদাদুল হক মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “ড. নাথু রাম সরকার ছিলেন একজন নিরেট ভদ্রলোক। কাজের মাধ্যমে তিনি দেশে-বিদেশে পরিচিতি লাভ করেছিলেন। আপনারা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গবেষণার কাজে আত্মনিয়োগের মাধ্যমে মেধা ও মননের প্রয়োগ ঘটিয়ে স্বীয় দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার মধ্য দিয়ে একেক জন নাথু রাম সরকার হয়ে উঠবেন, দেশ ও জাতির জন্য সুফল বয়ে আনবেন বলে প্রত্যাশা করছি।” একই সাথে তিনি বিদায়ী মহাপরিচালক যেন ভবিষ্যতেও প্রতিষ্ঠানের সাথে তাঁর সম্পর্ক অক্ষুণ্ণ রাখেন সেই আহ্বান জানিয়ে ও বিদায়ী মহাপরিচালকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি ড. অমিতাভ চক্রবর্ত্তী তাঁর বক্তব্যে বলেন, “বিদায় অনুষ্ঠান কষ্ট দেয়, যখন বিদায়ী অতিথি হন প্রিয় ব্যক্তি। ড. নাথু রাম সরকার তাঁর কর্মদক্ষতা, প্রজ্ঞা, সদ্বিচ্ছা ও ঐকান্তিকতা দিয়ে প্রতিষ্ঠানের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।” একই সাথে বিদায়ী মহাপরিচালকের দক্ষতা ও অভিজ্ঞতা যেন কাজে লাগানো হয় সেই আহ্বান জানান।
নব-নিযুক্ত মহাপরিচালক ড. মোঃ আবদুল জলিল তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই আয়োজন বিদায় অনুষ্ঠান নয়, আনুষ্ঠানিকতা মাত্র। ড. নাথু রাম সরকার অত্যন্ত সফলতার সাথে তাঁর দীর্ঘ ত্রিশ বছরের কর্মজীবন অতিবাহিত করেছেন। বিদায় বেলাতেও তিনি ৪১ জন কর্মকর্তার পদোন্নতির ব্যবস্থা করে গেছেন, যা ইতোপূর্বে আর কেউ দিতে পারেননি। তিনি একজন ভদ্র, উদার ও বড় মন-মানসিকতার মানুষ। মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিই প্রমাণ করে জাতীয় ক্ষেত্রে তাঁর অবদান কতটুকু।” একই সাথে তিনি কৃষিবিদদের অবদানের যথার্থ স্বীকৃতি প্রদান করায় বর্তমান সরকার এবং প্রবিধান-পদোন্নতি বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য মন্ত্রণালয়কে ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি তাঁর দায়িত্ব পালনকালে বিএলআরআই এর কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশন চালু করার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
বিদায়ী মহাপরিচালক ড. নাথু রাম সরকার তাঁর বিদায়ী বক্তব্যে বলেন, “আমি গর্বিত ও সম্মানিত অনুভব করছি। বিএলআরআইকে আমি চিরদিন মনে রাখবো। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার, যখন যে দায়িত্ব পেয়েছি তা যতটা সম্ভব পালন করার চেষ্টা করেছি। মন্ত্রণালয় থেকে সব সময় সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। মন্ত্রণালয়ের এই পরিবেশ, এই সহযোগিতা পূর্ণ মনোভাব বজায় থাকলে আমার বিজ্ঞানীরা যেকোন চ্যালেঞ্জ নিতে সদা প্রস্তুত। আমার দ্বার বিএলআরআই এর জন্য সর্বদা উন্মুক্ত।” প্রতিষ্ঠানের জনবল বৃদ্ধিতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৪, ২০২১ ৬:০০ অপরাহ্ন
সিরাজগঞ্জে উদ্ধার চুরি হওয়া বগুড়ার ৪ গরু
প্রাণিসম্পদ

বগুড়ার শেরপুর উপজেলা থেকে চুরি হওয়া চারটি গরু সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে কামারখন্দ থানা পুলিশ গরুগুলো উদ্ধার করে। এছাড়া দুজনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার শেরপুর থানা পুলিশের কাছে কামারখন্দ থানা পুলিশ গরুগুলো হস্তান্তর করে।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন—সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার পাকুরিয়া গ্রামের হাফিজুর রহমান (৩০) ও একই থানার চৌবাড়িয়া গ্রামের বাদশা সরকার (৫০)।

শেরপুর থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে শেরপুরের সীমাবাড়ি ইউনিয়নের সীমাবাড়ি গ্রামে গোলাম রহমান সরকারের গোয়ালঘরের তালা ভেঙে চারটি বিদেশি গরু চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় গোলাম রহমান সরকার বুধবার থানায় মামলা করার পর শেরপুর থানা পুলিশ ওই রাতেই আশপাশের জেলা ও থানাগুলোতে চুরির সংবাদ বিশেষ বার্তা মারফত অবগত করে।

কামারখন্দ থানা পুলিশ মামলা করার আগেই গত বুধবার বিকালে শেরপুর থেকে চুরি যাওয়া চারটি গরুসহ দুই ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে আটক করে। পরে তাদের আটক দেখিয়ে শেরপুর থানায় হস্তান্তর করেন।

চুরির ঘটনায় সিরাজগঞ্জের কামারখন্দ থেকে আটক হওয়া ওই দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৪, ২০২১ ১:১৭ অপরাহ্ন
পোরশায় ক্ষুরা রোগের প্রার্দুভাব, ৩ গরুর মৃত্যু
প্রাণিসম্পদ

নওগাঁর পোরশা উপজেলার গরুর ক্ষুরা রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহে তিনটি গরু মারা গেছে। ফলে গরুর মালিকরা বিপাকে পড়েছে। এ অবস্থায় স্থানীয়ভাবে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ ও কবিরাজি ওষুধ ব্যবহার করেও রোগ ভালো হচ্ছে না।

জানা গেছে, উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিস্কিনপুর, তেঁতুলিয়া ইউনিয়নের ছাতিয়া ও নিতপুর ইউনিয়নের সোহাতী গ্রামে গরুর ক্ষুরা রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রথম অবস্থায় ক্ষুরা রোগ গরুর পায়ে ও মুখে আক্রমণ করছে এবং ১/২ দিনের মধ্যে গরু কাঁপুনি দিয়ে মারা যাচ্ছে।

এ পর্যন্ত প্রাণিসম্পদ অফিস থেকে কেউ আসেনি বলে অভিযোগ রয়েছে। পূর্বে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে এ রোগের কোনো প্রকার টিকা দেয়াসহ কোনো পরামর্শ দেয়া হয়নি। আগে থেকে টিকা দেওয়া থাকলে তাদের গরুগুলো হয়তো মারা যেত না বলে কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নিস্কিনপুর গ্রামের রেজাউল করিমের রোববার ৩০ হাজার টাকা দামের একটি বকনা গরু, মঙ্গলবার তার ভাই আব্দুর রশিদের প্রায় এক লাখ টাকা মূল্যের একটি গাভি ও তার চাচাতো ভাই আব্দুল আলীর ৩০ হাজার টাকা দামের একটি বকনা গরু মারা গেছে।

পোরশা উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. শরিফুল ইসলাম জানান, আমরা ক্ষুরা রোগের কথা শুনেছি এবং ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে ক্ষুরা রোগের পর্যাপ্ত টিকা না থাকার কথা তিনি জানান। ক্ষুরা রোগ হলে গরু কিছু খেতে পারে না। এক সময় না খেয়ে গরু মারা যায়। এ সময় গরুকে স্যালাইনসহ তরল খাওয়ানোর জন্য পরামর্শ দেন।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৪, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ন
বাণিজ্যিকভাবে বয়ার জাতের ছাগল উৎপাদন শুরু
প্রাণিসম্পদ

সম্প্রতি দেশে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বয়ার জাতের ছাগলের খামার। মাংস উৎপাদনে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই জাতের ছাগল। প্রতিদিন গড়ে এর ওজন বাড়ে আড়াইশো থেকে ৩শ’ গ্রাম।

দক্ষিণ আফ্রিকার ছাগলের জাত বয়ার ২০১৮ সালে বিমান যোগে অস্টেলিয়া থেকে আনা হয় দেশে। আর এখন তা মুন্সিগঞ্জে ডাচ ডেইরির আধুনিক শেডে শতভাগ জৈব-নিরাপত্তায় করা হচ্ছে লালন পালন।

প্রতিকূল পরিবেশেও এরা খাপ খাইয়ে দ্রুত বৃদ্ধি পেয়ে হয় মাংসল। আর অল্পদিনেই প্রাপ্ত বয়স্ক হয়ে করে দ্রুত বংশ বিস্তার।

পুষ্টিবিদরা বলছেন এই প্রজাতির ছাগলের মাংসে ক্ষতিকর ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম থাকায় বিশ্বব্যাপী তা জনপ্রিয়। তবে পশুরোগ বিশেষজ্ঞরা জানান খামারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রোগ-বালাই নিয়ন্ত্রণে নিতে হবে চিকিৎসকের পরামর্শ।

সংশ্লিষ্টরা মনে করছেন দেশে এই জাতের ছাগলের সম্প্রসারণ প্রোটিনের চাহিদা মেটাতে উন্মোচন করবে সম্ভাবনার নতুন দ্বার।

এদিকে খামারিদের প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি দেশি জাত রক্ষায় সতর্ক বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২, ২০২১ ১০:৩৮ অপরাহ্ন
হিলিতে ভারতীয় ৫০ হাজার গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার
প্রাণিসম্পদ

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় ৫০ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ মার্চ) রাত সাড়ে ৩টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ট্যাবলেটগুলো উদ্ধার করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, ভারত থেকে ট্যাবলেটের একটি চালান দেশে ঢুকছে করছে এমন খবর পেয়ে বিজিবির হিলি সিপি ক্যাম্পের সদস্যরা রাত সাড়ে ৩টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারী দল প্রবেশ করতে লাগলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়।

তিনি আরও জানান, বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারীরা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করা হলে তার ভেতর ২৬ হাজার ভারতীয় ডেক্সিন ট্যাবলেট এবং ২৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট পাওয়া যায়।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ন
শিবচরে গোয়াল ঘরে আগুন লেগে কৃষকের গরু-ছাগলের মৃত্যু!
প্রাণিসম্পদ

মাদারীপুর জেলার শিবচরে আলাউদ্দিন জমাদ্দারের গোয়াল ঘরে আগুন লেগে দুটি গরু ও একটি ছাগল মারা গেছে। এছাড়াও আরো একটি গরু দগ্ধ হয়েছে।

সোমবার (১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তাজপুর গ্রামে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, সোমবার শেষ রাতে হঠাৎ করেই আদেলউদ্দিন জমাদ্দারের গোয়াল ঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোয়ালঘরসহ দুটি ঘর ও বসত ঘরের একটি অংশ পুড়ে যায়। আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় ঘরে বাধা তিনটি গরু ও একটি ছাগল আগুনে পুড়ে যায়। এর মধ্যে দুটি গরু ও একটি ছাগল তখনই মারা গেছে। অপর একটি গরুর অবস্থা সংকটাপন্ন।

ক্ষতিগ্রস্ত আদেল উদ্দিন জমাদ্দার জানান, আগুনে তার কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য হবে আড়াই থেকে তিন লাখ টাকা। গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা তার।

প্রত্যক্ষদর্শী লিক্সন হাওলাদার বলেন, রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে পুড়ে সেসময়ই তিনটি গরু-ছাগল মারা গেছে।

এ ব্যাপারে স্থানীয়ভাবে কেউ জানায়নি, তবে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১, ২০২১ ৭:৫২ অপরাহ্ন
দিনাজপুরে কুকুরের আক্রমণে প্রাণ গেল শিশুর
প্রাণিসম্পদ

দিনাজপুরের কাহারোলে একদল কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া মামির মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠে কাজ করে শিশু হরিদেব শীল বাড়ি ফিরছিল। এ সময় ৮-১০টি কুকুর দল বেঁধে তার ওপর হামলা চালায়। কুকুরগুলো তার শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকে। এক পর্যায়ে কামড়ে তার গলার রগ ছিঁড়ে যায় এবং পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

স্থানীয়রা দেখতে পেয়ে শিশু হরিদেব শীলকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাবাসুম তাজরুবা তাকে মৃত বলে ঘোষণা করেন।

৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop