৪:৫৮ অপরাহ্ন

রবিবার, ১৫ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : মে ১১, ২০২১ ৭:৪২ অপরাহ্ন
নওগাঁয় গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রাণিসম্পদ

নওগাঁর ধামইরহাটে রেজাউল করিম ইজাবুল (৬৩) নামের এক কৃষক মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা গেছে। মৃত রেজাউল করিম বৈদ্যবাটি হটাৎপাড়া গ্রামের মৃত গিয়াশ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে আকাশে মেঘ জমা শুরু করলে ইজাবুল মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : মে ১১, ২০২১ ৬:১২ অপরাহ্ন
গবাদিপশুর ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে রাশিয়া থেকে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আমদানি
প্রাণিসম্পদ

গবাদিপশুর ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে রাশিয়া থেকে উন্নতমানের ৩৫ লক্ষ ডোজ ভ্যাকসিন আমদানি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সম্প্রতি এ ভ্যাকসিন আমদানি করা হয়েছে।

পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও ভোলা জেলায় আমদানিকৃত এ ভ্যাকসিনের যথাক্রমে ৯ লক্ষ ৬৭ হাজার ৫০০ ডোজ, ১০ লক্ষ ৬৭ হাজার ৫০০ ডোজ, ৬ লক্ষ ৭০ হাজার ডোজ এবং ৭ লক্ষ ৯৫ হাজার ডোজ প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, গবাদিপশুর ক্ষুরা রোগ আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণিসম্পদ খাতের খামারিদের অর্থনৈতিক লাভের নিশ্চয়তা প্রদান ও বিশ্ববাজারে দেশের প্রাণিজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে এ রোগ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এ রোগে দেশের ডেইরি খাত ক্ষতির সম্মুখীন হতে পারে বিধায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে ১৯৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩ কোটি ডোজ ভ্যাকসিন আমদানি করছে সরকার। ইতোমধ্যে ৯০ কোটি টাকা ব্যয়ে ১ কোটি ৩৭ লক্ষ ১৪ হাজার ২৮৬ ডোজ ভ্যাকসিনের কার্যাদেশ দেওয়া হয়েছে যার প্রথম ধাপে ৩৫ লক্ষ ডোজ অতিসম্প্রতি রাশিয়া থেকে দেশে এসেছে। এর মাধ্যমে দেশের বিপুল সংখ্যক গরু, ছাগল, মহিষ এবং ভেড়া ভ্যাকসিনেশনের আওতায় আনা হচ্ছে যা দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। করোনা মহামারীর এ সময়ে খামারিদের ক্ষয়-ক্ষতি কমাতে এ ভ্যাকসিন কার্যকর ভূমিকা রাখবে। করোনা সংকটে সরকার খামারিদের ক্ষয়-ক্ষতি কমানো ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বদ্ধপরিকর।

অর্থনৈতিক ও উৎপাদনশীলতার দিক থেকে গবাদিপশুর সবচেয়ে মারাত্বক সংক্রামক ব্যাধি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ যা সংক্ষেপে এফএমডি নামে পরিচিত। সাধারণত গবাদিপশুর ক্ষুরে বেশি হয় বলে একে ক্ষুরা রোগ বলা হয়। এ রোগ দেশের ডেইরি শিল্পের অন্যতম প্রধান ক্ষতিকারক রোগ।

শেয়ার করুন

প্রকাশ : মে ১১, ২০২১ ৫:১০ অপরাহ্ন
৯৯৯ এ ফোন, ছিনতাইকৃত গরুর ট্রাক উদ্ধারসহ গ্রেফতার -১
প্রাণিসম্পদ

সাভার আমিনবাজার থেকে ছিনতাইকৃত একটি গরুবাহী ট্রাক রাজধানীর উত্তরখান থেকে উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানার পুলিশ।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ মে) রাত পৌণে দুইটায় পাবনা থেকে রফিকুল নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান তার ঢাকা মেট্রো ন ১৯-৫৯৪৬ নম্বরের মিনি ট্রাকটি পাবনা থেকে চারটি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। পথিমধ্যে সাভারের আমিনবাজার এলাকায় একদল ছিনতাইকারী অন্য একটি ট্রাক দিয়ে গতিরোধ করে তার ট্রাকের চালক এবং চালকের সহকারীকে মারধর করে নামিয়ে দিয়ে গরুবাহী ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। কলার আরো জানান তার মিনি ট্রাকে জিপিএস ট্র্যাকার লাগানো আছে যার মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন ট্রাকটি আশুলিয়া হয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সাভার থানা ও ঢাকার উত্তরখান থানায় জানিয়ে ট্রাকটি আটকে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। ৯৯৯ একইসাথে কলার থেকে চলন্ত ট্রাকটির সর্বশেষ অবস্থান জেনে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানাচ্ছিল।

এক পর্যায়ে কলার জানান তার ট্রাকটি উত্তরখানের ময়নারটেক কাঁচা বাজারের দিকে যাচ্ছে। সংবাদ পেয়ে উত্তরখান থানার একটি দল ট্রাকটির পিছু নেয়।

পরে উত্তরখান থানার এস আই মামুনুর রহমান ৯৯৯ কে ফোনে জানান তারা ময়নার টেক কাঁচা বাজার থেকে চারটি গরুসহ ট্রাকটি উদ্ধার করতে সমর্থ হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে ছিনতাইকারীদের সহযোগী সন্দেহে ট্রাকের কাছে অবস্থানরত পারভেজ (৩২) নামে ময়নার টেক বাজারের একজন কসাইকে আটক করা হয় । পরে ঘটনাস্থলে সাভার থানা পুলিশের একটি দল উপস্থিত হলে উদ্ধারকৃত ট্রাক, গরু ও আটককৃত ব্যক্তিকে তাদের কাছে হস্থান্তর করে উত্তরখান থানা পুলিশ।

এ সংক্রান্তে সাভার থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন এবং যথাযথ আইনী প্রক্রিয়ায় গরু ও ট্রাক মালিকের কাছে হস্তান্তর করা হবে। সূত্র: ডিএমপি

শেয়ার করুন

প্রকাশ : মে ১০, ২০২১ ৩:৫০ অপরাহ্ন
প্রাণিসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে বিক্ষোভ
প্রাণিসম্পদ

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যম ও রেডিও গুলিস্থানসহ কিছু অনলাইন থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আওয়ামী লীগ।

সোমবার (১০ মে) নাজিরপুরের পিরোজপুর-টুঙ্গিপাড়া সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার স্বাধীনতা মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পিরোজপুর-১ আসনে গত দুই বছরের উন্নয়ন দেখে একটি বিশেষ মহল ঈর্ষান্বিত হয়ে আসনের এমপি শ ম রেজাউল করিমের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারা মুসলিম নারীকে শাখা-সিঁদুর পরিয়ে হিন্দু বানিয়ে এবং মিথ্যা তথ্য উপস্থাপন করে একটি তথাকথিত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছে।

অপপ্রচারের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি একেএমএ আউয়ালকে দায়ী করে বক্তারা বলেন, তার (আউয়ালের) ইন্ধনে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অপপ্রচার চালাচ্ছে। এই হীন কাজের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু অমূল্য রঞ্জন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযেদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান জিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, মো. শাহ আলম ফরাজী প্রমুখ।

শেয়ার করুন

প্রকাশ : মে ৯, ২০২১ ৭:০৫ অপরাহ্ন
সদরপুরে কয়েলের আগুনে কৃষকের ৪ গরু পুড়ে ছাই!
প্রাণিসম্পদ

ফরিদপুরের সদরপুরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে নিহার নামক এক কৃষকের চারটি গরু আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।

শনিবার (৮ মে) রাত ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী নিহার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের লখারকান্দির মৃত গফুর মল্লিকের ছেলে।

কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির বিষয়টি নিশ্চিত বলেন, নিহার মল্লিককে পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

মশার কয়েল থেকে আগুনের উৎপত্তি বলে ধারণা করে নিহার বলেন, কৃষিকাজ করে অনেক কষ্টে টাকা জোগাড় করে গরু পালন শুরু করেছিলাম। কিন্তু আগুনে গোয়ালসহ চারটি গরু পুড়ে গেছে। আয়ের শেষ সম্বল গরুগুলোও রইলো না।

শেয়ার করুন

প্রকাশ : মে ৯, ২০২১ ৪:৫৯ অপরাহ্ন
করোনায় ক্ষতিগ্রস্ত আরো ২ লক্ষ খামারির জন্য ২৯২ কোটি টাকা প্রণোদনা – মন্ত্রী
প্রাণিসম্পদ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “করোনাকালে মাছ, মাংস, দুধ, ডিম মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মানুষের পুষ্টি ও আমিষের প্রয়োজন মেটাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর কাজ করছে। কোভিড-১৯ মহামারির প্রথম পর্যায়ে খামারিদের উৎপাদিত দুধ, ডিম, মাছ, মাংস তাদের মাধ্যমে, গ্রুপভিত্তিক ভ্রাম্যমান টিম গঠন করে এবং ক্ষেত্র বিশেষে মন্ত্রণালয়াধীন দপ্তর-সংস্থার মাধ্যমে ভ্রাম্যমাণ বিক্রির ব্যবস্থা করা হয়েছে। দেশের ৫০ বছরের ইতিহাসে এ জাতীয় পদক্ষেপ নেওয়া হয়নি। গতবছর প্রায় ৯ হাজার ২০০ কোটি টাকার পণ্য ভ্রাম্যমান ব্যবস্থায় বিক্রয় করা হয়েছে। এতে উৎপাদক ও খামারি এবং একইসাখে ভোক্তারা উপকৃত হয়েছে। এছাড়া করোনা ও প্রাকৃতিক দুর্যোগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষতিগ্রস্ত ৪ লক্ষ খামারিকে ৫৫৪ কোটি টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরো ২ লক্ষ খামারিকে ২৯২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে। এটি যাচাই-বাছাই চলছে। এটি ঋণ নয়। ছোট ছোট প্রান্তিক খামারিরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে।”

রবিবার (০৯ মে) রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তর কক্ষে করোনা সংকটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গৃহীত কাযর্ক্রম ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, “করোনায় সরকার ঘোষিত চলমান বিধি-নিষেধের মধ্যে অনেক দপ্তরের কাজ বন্ধ থাকলেও এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরে খামারিদের উদ্ভূত সমস্যা সমাধানে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রম বিশেষ করে সম্প্রসারণ, কৃত্রিম প্রজনন, টিকাদান, চিকিৎসা, পরামর্শ সেবা প্রদান এবং সরকারি খামারে রেনু-পোনা উৎপাদন ও সরবরাহ, হাঁস-মুরগী ও গবাদিপশুর বাচ্চা উৎপাদন ও বন্টন অব্যাহত রাখা হয়েছে।অনলাইন-এসএমএস সার্ভিসের মাধ্যমে খামারিকে সেবা প্রদান এবং অনলাইনে আমদানি-রপ্তানির জন্য এনওসি এর আবেদন গ্রহণ ও অনুমোদন করে ওয়েবসাইটে প্রদান করা হচ্ছে। প্রাণিজ পণ্য আমদানি-রপ্তানি সচল রাখার জন্য এ মন্ত্রণালয়ের আওতাধীন সকল ল্যাব চালু রাখাসহ সকল প্রকার পরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম চালু রাখা হয়েছে।”

তিনি আরো বলেন, “মন্ত্রণালয় গত ০৫ এপ্রিল ২০২১ তারিখ থেকে মাছ, মাংস, দুধ, ডিম এবং এগুলোর উৎপাদন সামগ্রীর সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখার জন্য সমন্বয়ক হিসেবে কাজ শুরু করেছে। একারণে দেশের কোথাও দুধ, ডিম, মাছ, মাংসের সরবরাহে কোন ঘাটতি নেই। এবছরও ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এসব বিক্রয় কেন্দ্রে বাজার দামের চেয়ে কম দামে ন্যায্যমূলে দুধ, ডিম, মাছ, মাংস বিক্রি হচ্ছে। এসব পণ্য কিনতে অসাধু ব্যক্তি বা মধ্যস্বত্ত্বভোগীদের হাতে যাতে মানুষ জিম্মি হয়ে না পড়ে। ভ্রাম্যমান বিক্রয় ব্যবস্থায় গরুর মাংস প্রতি কেজি ৫০০ টাকা, খাসীর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, সোনালী মুরগী প্রতি কেজি ২১০ টাকা, ব্রয়লার মুরগী প্রতি কেজি ১২০ টাকা, ডিম প্রতিটি ৬ টাকা এবং প্যাকেট দুধ প্রতি লিটার ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ ব্যবস্থায় সারাদেশে এ পর্যন্ত ২২৩ কোটি ৮৮ লক্ষ টাকার পণ্য বিক্রয় হয়েছে। মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষভাবে প্রণীত কর্মপরিকল্পনা এবং এর সফল বাস্তবায়নের ফলে করোনার এ অতিমারির মধ্যেও মাছ, মাংস, দুধ, ডিম এর উৎপাদন, সরবরাহ, বিপণন অব্যাহত রয়েছে এবং এগুলোর বাজারমূল্য স্থিতিশীল রয়েছে। মৎস্য ও প্রাণিষম্পদ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮০ লক্ষ মানুষ জড়িত। সে মানুষগুলো যাতে করোনায় কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, বেকার হয়ে না পড়ে সেজন্য মন্ত্রণালয় এসব কাজ বাস্তবায়ন করছে।”

করোনা ভ্যাকসিন প্রসঙ্গে এ সময় মন্ত্রী বলেন, “ভ্যাকসিনের সাময়িক সমস্যা হলেও ইতোমধ্যে সরকার যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশে থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়ায় রয়েছে। এসব দেশ থেকে আমরা দ্রুততম সময়ের মধ্যে করোনা ভ্যাকসিন পেয়ে যাবো। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্ব ও সেরা কূটনীতির কারণে বাংলাদেশের একজন মানুষও করোনার ভ্যাকসিনহীন থাকবে না।”

এসময় করোনা সংকটেও জীবনের ঝুঁকি নিয়ে তথ্যের অবাধ প্রবাহকে সকল মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রী।

শেয়ার করুন

প্রকাশ : মে ৮, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ন
পরিমাণমতো খাদ্য না দিলে গাভীর যেসব সমস্যা হয়
প্রাণিসম্পদ

আমাদের দেশের বর্তমানে ব্যাপকহারে বাড়ছে গাভী পালন। গাভী পালনে ভাগ্য বদল করতে চায় গ্রামের অনেক প্রান্তিক কৃষক। আর এই পরিবর্তনের জন্য দরকার সুস্থ এবং মোটাতাজা গাভী। তাই দরকার গাভীর পরিমাণমত খাবারের নিশ্চয়তা। কারণ পরিমাণমত খাবার না দিলে গাভীর হতে পারে নানাবিধ সমস্যা।

গাভীকে পরিমাণমতো খাদ্য না দিলে যেসব সমস্যা দেখা দিবে:

১। গাভীকে তার শরীরের চাহিদা অনুযায়ী খাবার দিতে হবে। কারণ গাভীকে তার শরীরের চাহিদা মোতাবেক খাবার না দিলে দিনদিন গাভী শুকিয়ে যাবে এবং রোগাক্রান্ত হয়ে পড়বে।

২। গাভীকে তার চাহিদা মোতাবেক খাবার না দিলে গাভীর অনেক ক্ষেত্রে গর্ভধারণ ক্ষমতা হ্রাস পায়। এছাড়া গাভী অনেক সময় হিটেও আসে না। আর তখন গাভীকে হিটে আনার জন্য চিকিৎসায় খরচ করতে হয় বহু টাকা।

৩। প্রয়োজনীয় খাদ্য সরবরাহ না করলে গাভীর শরীরের শক্তি কমে যায়। ফলে গাভী বাচ্চা প্রসবের সময় নানা জটিলতার সম্মুখীন হয়ে থাকে।

৪। পরিমাণমতো সুষম খাদ্য প্রদান না করলে গাভী বাচ্চা প্রদান করলেও বাচ্চা ঠিকভাবে দুধ পায় না। ফলে গাভীর পাশাপাশি বাছুরও দুর্বল হয়ে পড়ে যা গাভীর উৎপাদনে বাঁধার সৃষ্টি করে থাকে। ফলে গাভীর মালিক সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

৫। এছাড়া গাভীকে পরিমাণ মত খাবার না দিলে এর রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাবে । যারফলে গাভী সহজেই যেকোন রোগে আক্রাতন্ত হয়ে যেতে পারে।

শেয়ার করুন

প্রকাশ : মে ৮, ২০২১ ১১:২০ পূর্বাহ্ন
নাটোরে স্বামী-স্ত্রীকে হত্যা করে গরু লুট
পাঁচমিশালি

নাটোরের বাগাতিপাড়ায় আমির হোসেন ও আলেকা বেগম নামের দম্পতিতে হত্যা করে গরু লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার(৮ মে) ভোর রাতে এই ঘটনা ঘটলে সকাল ৭টার দিকে উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হওয়ার খবর পাওয়া যায়নি।

বাগাতিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু সাদাদ জানান, বৃদ্ধ দম্পতির ছেলে ঢাকাতে একটি পোশাক কারখানায় কাজ করেন। সাহরির সময় তিনি মা-বাবাকে ফোন করলেও ধরেননি। অনেকবার চেষ্টার পর কল রিসিভ না করায় তার এক আত্মীয়ের কাছে ফোন করে মা-বাবার খবর জানতে চায় ছেলে।

পরে নিহত দম্পতির নাতি সকালে বাড়িতে খোঁজ করতে এসে দেখে তারা বিছানা ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এলাকাবাসী জানায়, একমাত্র সন্তান ঢাকায় থাকায় বাগাতিপাড়া উপজেলার নতুন পশ্চিমপাড়া গ্রামের বৃদ্ধ আমির হোসেন ও তার স্ত্রী আলেকা বেগম দম্পতি একাই বাস করতেন। সকালে স্থানীয় লোকজন বাড়ির বারান্দায় তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

আবু সাদাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িতে চুরি বা ডাকাতি করতে এসে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। প্রচণ্ড গরমের কারণে বৃদ্ধ দম্পতি ঘরের বাইরে বারান্দায় ঘুমিয়ে ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : মে ৭, ২০২১ ৮:৪২ অপরাহ্ন
জামালপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন এর কমিটি ঘোষণা
প্রাণিসম্পদ

জামালপুর  ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন  এর নতুন কমিটি গঠিত হয়েছে।৫৩ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে  নির্বাচিত হয়েছে  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী  সাদ মুহাম্মদ রাফি উশ শান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী খন্দকার নাসিম জাহান।

গত ৬ মে , বৃহস্পতিবার “বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস’ ফেডারেশন” এর সভাপতি ইমতিয়াজ আবির ও সাধারণ সম্পাদক রতন রহমান এর অনুমোদন সাপেক্ষে আগামী ১ বছরের জন্য জামালপুর ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর কমিটি প্রদান করা হয়।

এছাড়া দেশের বিভিন্ন  কৃষি  বিশ্ববিদ্যালয়ে   ভেটেরিনারিতে অধ্যয়নরত জামালপুর জেলার অন্যান্য শিক্ষার্থীদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়। কমিটির সার্বিক দায়িত্বে ছিলেন বিভিএসএফ এর সহ-সভাপতি ডাঃ মোঃ নাছিম হাসান।

শেয়ার করুন

প্রকাশ : মে ৬, ২০২১ ৩:৩৬ অপরাহ্ন
হাঁসের ভ্যাকসিন শিডিউল
প্রাণিসম্পদ

অল্প পুঁজি ও কম রোগাক্রান্ত হওয়ার কারনে দিন দিন আমাদের দেশে হাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে। হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভাল হলেও বেশ কিছু ভাইরাসজনিত সংক্রামক রোগে হাঁস মারা যেতে পারে। তাই হাঁস পালনের জন্য টিকা প্রদান বা হাঁসের ভ্যাকসিন সিডিউল খুব জরুরী।

হাঁস বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তবে আমাদের দেশে ডাক প্লেগ ও ডাক কলেরার কারনে হাঁসের মৃত্যুর রেকর্ড সবথেকে বেশী। তাই মূলত এই দুটি রোগের টিকা প্রদানের জন্য সরকারি ভাবে বলা হয়ে থাকে।

হাঁসের টিকা প্রদান কর্মসূচি নিচে দেওয়া হলোঃ

বয়স (দিন) টিকার নাম রোগের নাম টিকার ডোজ টিকা প্রাদানের স্থান
২০-২২ ডাক প্লেগ ডাক প্লেগ ১ মিলি বুকের চামড়ার নীচে
৪০-৪২ ডাক প্লেগ ডাক প্লেগ ১ মিলি বুকের চামড়ার নীচে
৭০ ডাক কলেরা ডাক কলেরা ১ মিলি বুকের চামড়ার নীচে
৯০ ডাক কলেরা ডাক কলেরা ১ মিলি বুকের চামড়ার নীচে
১০০ ডাক প্লেগ ডাক প্লেগ ১ মিলি বুকের বা রানের মাংসে

 

 

 

 

 

*এরপর প্রতি চার মাস অন্তর ডাক প্লেগ টিকা এবং ৬ মাস অন্তর ডাক কলেরা টিকা প্রদান করাতে হবে।

*উল্ল্যেখ্য বার্ড ফ্লুর প্রভাব বেশী থাকলে চার মাসে বার্ড ফ্লু টিকা দিতে হবে।

 

হাঁসের ভ্যাকসিন দেওয়ার নিয়ম

ডাক প্লেগ ১০০ ডোজের ভ্যাকসিন ১০০ মিলি পরিস্কার পানির সাথে ভালোভাবে মিশিয়ে ভ্যাকসিন গান অথবা ইঞ্জেকশনের মাধ্যমে প্রইয়োগ করা হয়। ডাক কলেরার ভ্যাকসিন লাইভ হলে একই নিয়মে দিতে হবে। কিল্ড হলে সরাসরি প্রয়োগ করা যায়।

 

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop