১০:২৩ পূর্বাহ্ন

রবিবার, ১৫ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : সেপ্টেম্বর ১২, ২০২১ ৪:২৭ অপরাহ্ন
খাদ্যের দামে দিশেহারা হয়ে খামার ছাড়ছেন চাটমোহরের পোল্ট্রি খামারীরা
পোলট্রি

ছয় মাস পূর্বে বিভিন্ন কোম্পানীর ৫০ কেজি লেয়ার খাদ্যের দাম ছিল ১ হাজার ৬শ টাকা। ছয় মাসের ব্যবধানে এখন ৫০ কেজি লেয়ার খাদ্য বিক্রি হচ্ছে ২ হাজার ১শ টাকায়। এতে করে লেয়ার খাদ্যের দাম বেড়েছে প্রায় ৩২ শতাংশ। অন্যদিকে হাঁস, মুরগি ও ডিমের দাম না বাড়ায় লোকসান গুনতে হচ্ছে খামারীদের। এমতবস্থায় দিশেহারা হয়ে খামার বন্ধ করে দিচ্ছেন খামারীরা।

চাটমোহরের খামারীরা ইতোপূর্বে নিজ জেলাল প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত মুরগি ও ডিম সরবরাহ করেছেন দেশের বিভিন্ন জেলায়। কিন্তু সাম্প্রতিক সময়ে খাদ্যের দাম দফায় দফায় অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়ছেন সেখানকার খামারীরা।

জানা গেছে, গত দুই দশকে চাটমোহর পৌরসদরসহ চাটমোহরের বিভিন্ন গ্রামে প্রায় আড়াই হাজার হাঁস, মুরগির খামার গড়ে উঠে। এসব খামারে উৎপাদিত হাঁস, মুরগি ও ডিম ঢাকা, চট্রগ্রাম, চাপাইনবাবগঞ্জ, রংপুর, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুড়া, টাঙ্গাইল, সাতক্ষীরাসহ দেশের অন্তত ষোলটি জেলায় পাঠানো হতো।

এখন থেকে কয়েক মাস পূর্বেও চাটমোহরে প্রতিদিন দশ লাখ ডিম উৎপাদন হতো। চাটমোহরে উৎপাদিত ডিম দেশের সার্বিক ডিমের চাহিদার অনেকটাই পূরণ করতো। কিন্তু খাদ্যের দাম বাড়ায় অনেকে ব্যবসা বন্ধ করে দেওয়ায় হাঁস, মুরগি ও ডিম উৎপাদন ক্রমশই হ্রাস পাচ্ছে। আফতাব, নারিশ, সগুনা, প্যরাডাইস, প্যারাগন, আগাতা, এসিআই, সিপি, ফ্রেশ, কোয়ালিটি, ইনডেক্স, নিউহোপসহ প্রায় সকল কোম্পানীই মুরগির খাদ্যের দাম বাড়িয়েছে।

বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের একজন খামারী জানান, ৭ টি লেয়ার মুরগির খামার গড়ে তুলেছিলেন তিনি। এসব খামারে ১৩ হাজার মুরগী পালন করতেন। মুরগির খাদ্যের দাম বাড়ায় বড় তিনটি খামার বন্ধ করে দিয়েছেন তিনি। এখন ছোট ৪ টি খামারে সাড়ে ৫ হাজার মুরগি পালন করছেন। ছয় মাস পূর্বে ইনডেক্স কোম্পানীর ৫০ কেজি খাদ্যের দাম ছিল ১ হাজার ৬শ টাকা। এখন সে খাদ্য বিক্রি হচ্ছে ২ হাজার ১শ টাকায়। যে তুলনায় খাদ্যের দাম বেড়েছে সে তুলনায় মুরগি ও ডিমের দাম না বাড়ায় ব্যবসার পরিধি কমিয়ে দিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের জাকির হোসেন ৬ হাজার মুরগি পালন করতেন। এখন তিনি মুরগি পালন করেন না।

এর কারণ হিসেবে জানান, ছয় মাস পূর্বে ৫০ কেজি খাদ্যের দাম ছিল ১ হাজার ৬শ টাকা। এখন সে খাদ্য বিক্রি হচ্ছে ২ হাজার ১শ টাকায়। লোকসান হওয়ায় ব্যবসা বন্ধ করে দিয়েছেন তিনি। দোলং মহল্লার মুরগি ব্যবসায়ী খোরশেদ আলম জানান, বর্তমান প্রতি কেজি লেয়ার মুরগি ১৭৫ টাকায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১শ ১০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম ব্যবসায়ীরা জানান, বর্তমান পাইকারী বাজারে ১০০ টি ডিম ৭৫০ টাকা থেকে ৭৭০ টাকায় বিক্রি হচ্ছে।

চাটমোহরে কর্মরত ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রোকনুজ্জামান জানান, চাটমোহর পোল্ট্রি খাতে দেশের অন্যান্য অনেক এলাকা থেকে এগিয়ে রয়েছে। চাটমোহরে উৎপাদিত উদ্বৃত্ত ডিম বাহিরে পাঠাচ্ছেন আড়তদাররা। তবে গত কয়েক মাসে মুরগির খাদ্যের দাম বাড়ায় এ ব্যবসায় ভাটা পরেছে। খামারীরা জৈব নিরাপত্তার উপর গুরত্ব দিলে রোগ বালাই কম হবে। এতে কিছুটা হলেও ক্ষতি পোষাতে পারবে তারা বলে জানান এই কর্মরত ভেটেরিনারি সার্জন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১২, ২০২১ ১:৩৫ অপরাহ্ন
ব্রয়লারের ওজন বাড়াতে খামারিদের করণীয়
পোলট্রি

দেশে মাংসের চাহিদা পূরণে ব্রয়লারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এটি একদিকে যেমন মাংসের চাহিদা পূরণ করছে অন্যদিকে কমাচ্ছে বেকারত্ব।অনেকেই এখন খামার করে হয়েছেন স্বাবলম্বী। তবে এই মুরগির ওজন যত বেশি হয় তত তার চাহিদা থাকে বেশি। তাই ব্রয়লারের ওজন বাড়াতে খামারিদের জানতে হবে কিছু কৌশল।

ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর কিছু কৌশল:
খামার পরিষ্কার রাখা ব্রয়লারের ওজন বাড়ানোর প্রথম কৌশল।এতে খামারে রোগের প্রকোপ কমে যাবে এবং মুরগির দৈহিক বৃদ্ধি দ্রুত হবে। মুরগির খামারে বাচ্চা আসার ৪৫ মিনিট পূর্বে চিকগার্ডের ভেতরে প্রবা‌য়োটিক স্প্রে করে দিতে হবে। বাচ্চা ব্রুডারে ছাড়ার ৩০ মিনিট আগে পানির ড্রিকার দিয়ে দিতে হবে।

খামারে ব্রয়লার পালনের জন্য ১ দিনের বাচ্চার বয়স ৩৬ গ্রাম হতে হবে। বাচ্চা শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।ব্রয়লার খামারে যাতে সবসময়ই আলো প্রবেশ ও বায়ু চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

১৫ দিন বয়সের মধ্যে মুরগি গ্রাডিং শেষ করতে হবে। ১৮ দিন বয়সে গ্রথ আসার জন্য গুরের পানি খাওয়াতে হবে। ২০ দিন অতিবাহিত হলে মুরগি ফ্লাসিং করতে হবে। ২৫ দিন পর হইতে মাদি এবং ছোট মুরগি বিক্রি করতে হবে।ব্রুডিং এ তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং দুই ব্যাচের মধ্যে ১৫ দিন বিরতি দিতে হবে। খামারের মুরগিগুলোকে যথাসময়ে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। যে কোনো ঔষধ ব্যবহারকালে সেই ওষুধের মেয়াদ আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে।

খামারে ব্রয়লার মুরগির লিটার সবসময় শুকনো রাখতে হবে। খামারের লিটার ভালো হলে মুরগি ভালো থাকবে। এজন্য নিয়মিত মুরগির লিটার পর্যবেক্ষণ করতে হবে। আর প্রয়োজন হলে লিটার পরিবর্তন করে দিতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১১, ২০২১ ৬:৫৫ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার শনিবার (১১ সেপ্টেম্বর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:১১/০৯/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।
ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৮০
সাদা ডিম=৮.০০
ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.০৫
সাদা ডিম=৭.৪৫
গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.০০
সাদা ডিম=৭.৪০
ব্রয়লার মুরগী=১১২/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
কালবার্ড সাদা=১৩৫/কেজি
সোনালী মুরগী=২২০/২২৫ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৫-২৮
লেয়ার সাদা=১৫-১৭
ব্রয়লার=৩২-৩৪
কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৮.৩১
ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=
চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=৭.৬০
ব্রয়লার মুরগী=১২২/কেজি
কালবার্ড লাল=২৩০/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৪-২৬
লেয়ার সাদা=১৪-১৮
ব্রয়লার=৩২-৩৪
রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
সাদা ডিম=৭.১০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি
খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=
বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৬
লেয়ার সাদা =
ব্রয়লার=২৭
ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১১৩/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি
সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৮.৩১
রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৮৭
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬-২৮
ব্রয়লার=৩০-৩২
সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০
বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১১৫/কেজি
সোনালী মুরগী =২৪০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.১৯
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০
টাংগাইল :-
লাল(বাদামী) ডিম= ৭.৯০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০৮/১১৫কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=/কেজি
নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.০০
সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১১৫/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.০০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.২২
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
লেয়ার মুরগী=১৮৫/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০
পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৬০
সাদা ডিম=৭.৩০
নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১১৮/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার =৩৪
পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৪০
কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=১১৫/ কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী-২৪০/=কেজি
কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.০০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১১, ২০২১ ৩:৩৭ অপরাহ্ন
খামারে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে যা করবেন
পোলট্রি

মুরগির খামারে লাভজনক হওয়ার কারণে বর্তমান সময়ে অনেকেই এই পেশার দিকে ঝুঁকছেন। তবে মুরগির খামারে নানা প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো কাটিয়ে উঠতে পারলে সহজেই লাভবান হওয়া যায়। বিশেষ করে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তা আরও সহজ হবে।

মুরগি পালনে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে যা করবেন:
সেডে যাতে কোন পাখি বা বন্য প্রাণি ঢুকতে না পারে তার ব্যবস্থা নিতে হবে। পাখি বা বন্য প্রাণি এক ফার্ম হতে অন্য ফার্মে রোগ ছড়াতে পারে।বাচ্চা সেডে ঢুকানোর পূর্বে সেডটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে সেডের সমস্ত আলগা ময়লা,নেটের ময়লা,মাকড়সার জাল ইত্যাদি বের করে সেড হতে অনেক দূরে নিয়ে ফেলে দিবেন।

কাপড় কাচার পাউডার অথবা ব্লিচিং পাউডার পানিতে গুলিয়ে ঝাড়ু দিয়ে সমস্ত সেডের মেঝে ও সাইড ধুয়ে নিতে হবে।চুন গুলে মেঝে ও ফার্মের বাইরে ৩ থেকে ৪ ফিট বাহির পর্যন্ত পুরো করে দিয়ে দিতে হবে।

কমপক্ষে ৭ দিন অপেক্ষা করতে হবে। এক ব্যাচ মুরগি বিক্রির পরে কমপক্ষে ১৫ দিন অপেক্ষা করা উচিৎ।সেডের চারপাশে ৩ থেকে ৫ ফুট দূর দিয়ে বাঁশ অথবা প্লাস্টিক নেটের বেড়া দেওয়া যেতে পারে। এতে শেয়াল, বিড়াল, কুকুর, দর্শনার্থী ইত্যাদি হতে মুরগি নিরাপদ দূরত্বে থাকে।

খামারে বাইরের কাউকে প্রবেশ করাতে হলে অবশ্যই জীবাণুমুক্ত করে আলাদা পোশাক পরিয়ে তারপর খামারে প্রবেশ করাতে হবে। এতে খামারে বহিরাগতদের মাধ্যমে রোগের বিস্তার ঘটতে পারবে না। খামারে ইদুরের আক্রমণ প্রথম হতেই নিয়ন্ত্রণ করতে হবে। ইদুরের সবচেয়ে ভালো বিষ সারের বা কিটনাশকের দোকানে পাওয়া যাবে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১০, ২০২১ ৭:০০ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার শুক্রবার (১০ সেপ্টেম্বর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:১০/০৯/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৮০
সাদা ডিম=৮.০০
ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.০৫
সাদা ডিম=৭.৪৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.০০
সাদা ডিম=৭.৪০
ব্রয়লার মুরগী=১১২/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
কালবার্ড সাদা=১৩৫/কেজি
সোনালী মুরগী=২১০/২২০কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৫-২৮
লেয়ার সাদা=১৫-১৭
ব্রয়লার=৩২-৩৪

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১২০/কেজি
কালবার্ড লাল=২২৫/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=৭.০০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=১৯০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার=

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১১২/কেজি
সোনালী মুরগী=২১৫/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১১২/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৫০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬-২৮
ব্রয়লার=৩০-৩২
সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.০৫
ব্রয়লার মুরগী=১১২/কেজি
সোনালী মুরগী =২২০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম= ৭.৯০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০৮/১১৫কেজি
সোনালী মুরগী=২১৫/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.০০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১১০/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.৯৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=১০০/কেজি
লেয়ার মুরগী=১৮২/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৬০
সাদা ডিম=৭.৩০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১১২/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৪০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=১১৫/ কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী-২৪০/=কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.০০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৯, ২০২১ ৮:২৮ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৯/০৯/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৮০
সাদা ডিম=৮.০০
ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৭.৯৫
সাদা ডিম=৭.৪৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.৯০
সাদা ডিম=৭.৪০
ব্রয়লার মুরগী=১১২/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
কালবার্ড সাদা=১৩৫/কেজি
সোনালী মুরগী=২১০/২২০কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৫-২৮
লেয়ার সাদা=১৫-১৭
ব্রয়লার=৩২-৩৪

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৮.১৮

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১১৫/কেজি
কালবার্ড লাল=২২৫/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৩-২৬
লেয়ার সাদা=১৩-১৭
ব্রয়লার=৩০-৩৩

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=৭.০০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=১৯০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার=

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১১২/কেজি
সোনালী মুরগী=২১৫/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৭.৯৩

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৫০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৭.৮৭
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬-২৮
ব্রয়লার=৩০-৩২
সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.০৫
ব্রয়লার মুরগী=১১০/কেজি
সোনালী মুরগী =২২০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.০৬
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম= ৭.৮০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০৮/১১৫কেজি
সোনালী মুরগী=২১৫/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৭.৯০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১১০/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.৯৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.১৫
ব্রয়লার মুরগী=১০০/কেজি
লেয়ার মুরগী=১৮২/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৫৫
সাদা ডিম=৭.২৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার =৩২

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৪০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১১০/ কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী-২৩৫/=কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.০০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৯, ২০২১ ৫:৩৬ অপরাহ্ন
চট্টগ্রাম পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ
পোলট্রি

পোল্ট্রি খামারিদের বিভিন্ন সমস্যা সমাধান, প্রাণিসম্পদ অধিদপ্তর, এখাতে অন্যান্য অংশীজনের মাঝে সমন্বয়সাধন ও পোল্ট্রি খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে বৃহত্তর চট্টগ্রামের পোল্ট্রি মালিকদের নিয়ে চট্টগ্রাম পোল্ট্রি খামারি অ্যসোসিয়েশন’র আত্মপ্রকাশ হয়েছে সম্প্রতি।

ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পাচঁলাইশ থানা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিয়া খাতুন, ক্যাব পাচলাইশ থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর। ক্যাব যুব
গ্রুপের সমন্বয়কারী ও প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী সজসিমুল হকের সঞ্চালনায় আলোচনায় অংশনেন ক্যাব ডিপিও জহুরুল ইসলাম, ক্যাব ফিল্ড কো-অর্ডিনেটর তাজমুন্নাহার হামিদ, ক্যাব মনিটরিং অফিসার কৃষিবিদ আরিফ আহমেদ, খামারিদের পক্ষ থেকে মোহাম্মদ হাছান, মোঃ রেজাউল করিম, মোঃ আলাউদ্দীন, মোঃ আলী হাছান প্রমুখ।

পরে উপস্থিত সকলের সাথে মুক্ত আলোচনায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হাছানকে আহবায়ক, মোঃ আলাউদ্দীনকে যুগ্ন আহবায়ক, ফারুখ আহমদকে সদস্য সচিব, মোরশেদা বেগম, মোঃ আলী হাসান, মোঃ লিয়াকত আলী ও মোঃ সফিকুল হাসানকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ঠ চট্টগ্রাম পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশন এর আহবায়ককমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি আগামী ০৩ মাসের মধ্যে সদস্য সংগ্রহ, নীতিমালাপ্রণয়ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

আগ্রহী খামারিদের এ বিষয়ে আহ্বায়ক কমিটি অথবা ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যোগযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৮, ২০২১ ৭:০২ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার বুধবার (০৮ সেপ্টেম্বর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৮/০৯/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৮০
সাদা ডিম=৮.০০
ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৭.৯৫
সাদা ডিম=৭.৫৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.৯০
সাদা ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১১২/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
কালবার্ড সাদা=১৩৫/কেজি
সোনালী মুরগী=২১০/২০০কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৫
লেয়ার সাদা=১৪-১৫
ব্রয়লার=২৪-২৫

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৮.২৬

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.০০
সাদা ডিম=৭.৪০
ব্রয়লার মুরগী=১১২/কেজি
কালবার্ড লাল=২০৫/কেজি
সোনালী মুরগী=২২০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২-২৫
লেয়ার সাদা=১২-১৫
ব্রয়লার=৩০-৩১

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৫০
সাদা ডিম=৬.৯০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=১৯০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার=২৫-২৭

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১০৮/কেজি
সোনালী মুরগী=২০০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=১০৩/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৭.৮৩

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৫০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৭.৬২
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬
ব্রয়লার=২৮

সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৮৫
ব্রয়লার মুরগী=১১০/কেজি
সোনালী মুরগী =২২০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৭.৮৭
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম= ৭.৮০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=/কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.৮৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৭.৯০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১০৭/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.৯০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=৯৮/কেজি
লেয়ার মুরগী=১৮৫/কেজি
সোনালী মুরগী=১৭৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬
ব্রয়লার=২৮
সোনালী হাইব্রিড=৩৪
সোনালী রেগুলার=৩০

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৫৫
সাদা ডিম=৭.২৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১০৬/কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার =৩০

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৪০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=১০৭/ কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
সোনালী মুরগী-২৩০/=কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.০০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =১২২/কেজি
সোনালী মুরগী =২২০/কেজি
একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৭, ২০২১ ৭:৪২ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৭/০৯/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৮০
সাদা ডিম=৮.০০
ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৭.৯৫
সাদা ডিম=৭.৩৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.৯০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=১৭৫/কেজি
কালবার্ড সাদা=১৩০/কেজি
সোনালী মুরগী=২১০/২০০কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৫
লেয়ার সাদা=১৪-১৫
ব্রয়লার=২৪-২৫

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৮.২৭

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১০৮/কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৩
লেয়ার সাদা=১২
ব্রয়লার=২৮-২৯

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৫০
সাদা ডিম=৬.৯০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=১৯০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার=২৫-২৭

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১০৭/কেজি
সোনালী মুরগী=২০০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৭.৯১

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৫০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৭.৬২
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬
ব্রয়লার=২৩
সোনালী হাইব্রিড=৩০
সোনালী রেগুলার=২৬

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৭৫
ব্রয়লার মুরগী=১১০/কেজি
সোনালী মুরগী =২২০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৭.৭৬
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=২৬
সোনালী রেগুলার=৩০

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম= ৭.৮০
সাদা ডিম=৭.১০
ব্রয়লার মুরগী=/কেজিক
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৭.৯০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
সোনালী মুরগী=২১০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.৯৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.১৫
ব্রয়লার মুরগী=৯৮/কেজি
লেয়ার মুরগী=১৮৫/কেজি
সোনালী মুরগী=১৭৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬
ব্রয়লার=২৩
সোনালী হাইব্রিড=২৭
সোনালী রেগুলার=২৩

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৫০
সাদা ডিম=৭.২০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=২২৫/কেজি
সোনালী মুরগী=১৭০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার =২৬

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৪০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১০৭/ কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী-২২০/=কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.০০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =১২২/কেজি
সোনালী মুরগী =২২০/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৭, ২০২১ ৬:৩৯ অপরাহ্ন
দেশের চাহিদা না মিটিয়ে সয়ামিল ভারতে রপ্তানীতে পোল্ট্রি ফিড মিল বন্ধের শঙ্কা
পোলট্রি

পোল্ট্রি ফিড তৈরির জন্য মোট ৯ ধরনের কাঁচামাল দরকার হয়। যার মধ্যে সয়ামিল অন্যতম। এই সয়ামিলের কাঁচামাল আমদানির উপর নির্ভরশীল। করোনায় অন্যান্য শিল্পের সাথে দেশের পোল্ট্রি শিল্প যখন বিপর্যস্ত. যখন দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে, তখন কিছু কোম্পানি বিদেশে রপ্তানি করছে পোল্ট্রি ও ফিশ ফিডের অন্যতম উপাদান সয়ামিল। যার ফলে পোল্ট্রি ফিড বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

ভোজ্যতেলের পাশাপাশি পোল্ট্রি ফিশ খাদ্যে ব্যবহৃত দ্বিতীয় সর্বোচ্চ কাঁচামাল হলো সয়াবিন মিল। যার অধিকাংশই আমদানি নির্ভর। দেশীয় সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে মোট চাহিদার মাত্র ৫০ শতাংশ সয়াবিন পাওয়া গেলেও বাকী ৫০ শতাংশই বিদেশ থেকে আমদানী করা হয়।

কিন্তু দেশের চাহিদা শতভাগ না ‍মিটিয়ে পোল্ট্রি শিল্পের গুরুত্বপূর্ণ এই উপাদানটি ভারতে রপ্তানি করছে বেসরকারী কোম্পানি সিটি গ্রুপ এবং মেঘনা গ্রুপ। সম্প্রতি ভারতে পাঠানো একটি ট্রাকের সামনে থাকা ব্যানারে দেখা যায়, বেনিফিট ইন্ডিয়ান লাইভ স্টোক ফার্মার্সে সয়াবিন মিল রপ্তানী করেছে মেঘনা গ্রুপ।

দেশের চাহিদা পূরণ না করে কেন রপ্তানি করা হচ্ছে? জানতে চাইলে মেঘনা গ্রুপের কর্মকর্তা মুঠোফোনে ক্ষোভ প্রকাশ করে জানান, দেশে সয়াবিন মিলের কোনো সংকট নেই।

দেশের চাহিদা পূরণ না করে অন্যদেশে সয়াবিন মিল রপ্তানী করায় উদ্বেগ প্রকাশ করেছেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক । ভারতে রপ্তানীর কারণে দেশের বাজারে প্রতিদিনই বাড়ছে সয়াবিন মিলের দাম । ফলে দেশীয় মিলগুলো বন্ধের আশংকা করছেন তিনি।

এবিষয়ে জানতে চাইলে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানান, যারা কৃত্রিম সংকট তৈরী করে-তারাই অতি মুনাফার আশায় এখন রপ্তানি করছে। দেশীয় স্বার্থ রক্ষায় সয়াবিন মিল রপ্তানী বন্ধে যথাযথ উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

উৎপাদনকারী দেশগুলোর চাহিদা মিটিয়ে বিশ্বে উৎপাদিত সয়াবিনের মাত্র ১৮ দশমিক ৬ শতাংশ বা ১ কোটি ২৬ লাখ টন তেল আসে আন্তর্জাতিক বাজারে। সয়াবিন তেল আমদানিকারক দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আর সবচেয়ে বেশি আমদানি করে ভারত। সূত্র: এসএটিভি

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop