৫:৫১ অপরাহ্ন

মঙ্গলবার, ১৭ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : জুলাই ২৫, ২০২১ ৪:৩৯ অপরাহ্ন
মরা মুরগি জব্দ, ২০ হাজার টাকা জরিমানা!
পোলট্রি

ভোলার চরফ্যাশন উপজেলায় ইয়াছিন নামে এক মুরগি ব্যবসায়ীর দোকান থেকে তিনটি বস্তাবন্দি শতাধিক মরা মুরগি জব্দ করেছে পৌর কর্তৃপক্ষ। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। ব্যবসায়ী ইয়াছিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলামের ছেলে।

শনিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চরফ্যাশন পৌর কসাইপট্টি বাজারে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন পৌর মেয়র মো. গোলাম মোরর্শেদ কিরণ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ পৌর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও পৌর স্বাস্থ্য সহকারী ইকবাল হোসেনসহ আমরা কসাই পট্টি ইয়াছিনের মুরগির দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় বিভিন্ন খাবার দোকানে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৬৫ পিস মরা মুরগিসহ ইয়াছিনকে আটক করা হয়।’

তিনি আরও জানান, মানবিক কারণে ওই ব্যবসায়ীকে পৌর স্বাস্থ্য সহকারী ইকবাল হোসেনের মাধ্যমে মুচলেকা রেখে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করে ছেড়ে দেয়া হয়। আর জব্দকৃত মরা মুরগি মাটিতে পুতে দেয়া হয়।

ইউএনও আল নোমান জানান, ‘বিষয়টি আমি শুনেছি। তবে পৌরসভা ও ব্যবসায়ী সমিতি কেউ এ জরিমানা আদায় করতে পারে না। মূলত কোনো ব্যবসায়ী অপরাধ করলে ভোক্তা অধিকার, ক্যাব, উপজেলা প্রশাসন রয়েছে। তারা আইনি ব্যবস্থা নেবে বলে জানান তিনি।’

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ২৫, ২০২১ ১১:০৬ পূর্বাহ্ন
মুরগির বাচ্চার যত্ন নিতে যা করবেন
পোলট্রি

বর্তমানে খামার করে অনেকেই লাভবান হয়েছেন। এই শিল্পে আরো লাভবান হওয়ার জন্য দরকার খামারে আরো পরিচর্যা। আর তা দরকার মুরগির বাচ্চার শুরু বয়স থেকেই। মুরগির বাচ্চার যত্ন যত বেশি নিতে পারবেন খামারে তত লাভ বেশি হবে। তাই খামারিদের উচিত মুরগির বাচ্চার যত্ন নেয়ার প্রতি আরো মনোযোগী হওয়া।

মুরগির বাচ্চার যত্নে যা করতে হবে:
খামারে যে বাচ্চা আনা হয়েছে তার হ্যাচিং হয়েছে প্রায় (২০-২৪ ঘণ্টা পূর্বে) যোগাযোগ ব্যবস্থা ও হ্যাচারী থেকে খামারের দূরত্বের উপর সময় কম বেশি হতে পারে। আবার আনসোন্ড বাচ্চা প্রায় ২ দিনেরও বেশি সময় না খেয়ে থাকে।তাহলে বাচ্চা কিভাবে না খেয়ে বেঁচে থাকে? আসলে একদিনের বাচ্চার পেটে কুসুমের কিছু পরিমান জমা থাকে।যার ফলে বাচ্চা বেশ কিছু সময় না খেয়ে থাকতে পারে।তবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বাচ্চা দূর্বল হতে থাকে। অনেক সময় দূরের পথ অতিক্রম করায় বাচ্চার ডিহাইড্রেশন বা পানিশূন্যতা হয়ে থাকে।

ডিহাইড্রেশন লক্ষণ:
বাচ্চার পায়ের বিদ্যমান শিরাগুলো ফুলে ওঠে,নীলবর্ন ধারণ করে। পায়ে কোথাও কোথাও লাল রক্তজমাটের মত পরিলক্ষিত হয়।বাচ্চা তুলনামূলক কম নড়াচড়া করে।

জেনে রাখা দরকার যে, এমন ডিহাইড্রেশনে আক্রান্ত বাচ্চাকে গ্লুকোজ দেওয়া মোটেই উচিৎ নয়। যদি অধিকাংশ বাচ্চার এমন অবস্থা দেখা যায় তাহলে ঠান্ডা পানিতে ভিটামিন সি অথবা স্যালাইন দিতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে ভিটামিন খাওয়ানোতে সতর্কতার প্রয়োজন আছে।অধিক ভিটামিন প্রদান ডায়রিয়ার কারন হতে পারে।

একদিনের বাচ্চাকে এন্টিবায়োটিক খাওয়ানো হয় যেন এর নাভি কাচা সমস্যা সমাধান হয়। যদি বাচ্চার এমন সমস্যা থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ মোতাবেক এন্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। কিন্তু বাচ্চার পেটে জমা থাকা কুসুম শুকানো জন্য কোন এন্টিবায়োটিকের প্রয়োজন নেই,বা এক্ষেত্রে এন্টিবায়োটিক কাজও করে না। আলো বা তাপ দিয়েই পেটে জমা থাকা কুসুম শুকাতে হয়।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ১৯, ২০২১ ১১:০৭ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার সোমবার (১৯ জুলাই) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:১৯/০৭/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.০০
সাদা ডিম=৭.০০
ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৭.২৫
সাদা ডিম=৬.০৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.২০
সাদা ডিম=৬.০০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৮-৩০
লেয়ার সাদা=১৮-২০
ব্রয়লার=২৩-২৫

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৭.৭৫
লাল(বাদামী) মাঝারি ডিম=৭.৫০

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=৯৭/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৭০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬
লেয়ার সাদা=১২
ব্রয়লার=২৪-২৫

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.১০
সাদা ডিম=৫.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৯০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৪-২৮
লেয়ার সাদা =
ব্রয়লার=২২

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=৯৫/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.৫৫
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৭.৭৫

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.০০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=৭.৬০
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৩
ব্রয়লার=২৪
সোনালী হাইব্রিড=১৮
সোনালী রেগুলার=১৩

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৮৫
ব্রয়লার মুরগী=১০০/কেজি
সোনালী মুরগী =১৬০/কেজি

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৭.১৫
সাদা ডিম=৫.৯৫
ব্রয়লার মুরগী=৯০/৯২কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.২৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৭.২৫

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=৯৫/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.০০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.২২
ব্রয়লার মুরগী=৯৫/কেজি
লেয়ার মুরগী=১৯০/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৫০
সাদা ডিম=৭.২০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=৯৮/কেজি
কালবার্ড লাল=২১৫/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৬
লেয়ার সাদা =
ব্রয়লার =২৪

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.১০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০০/ কেজি
কালবার্ড লাল=২০৮/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৬.৯০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ১৮, ২০২১ ২:৪২ অপরাহ্ন
Viruses in Animal Feed Need More Attention
পোলট্রি

Animal feed is a part of the food chain and has an impact on both the health and welfare of animals as well as the safety of human food. This article lists possible suggestions to prevent the spread of viruses by feed.

Many hazards may contribute to contaminated feed. Hazards are categorized as biological, chemical or physical. Bacteria, moulds, viruses, prions and parasites are examples of biological hazards. In fact, feed could be a possible source of this type of hazard and special attention has been paid to pathogenic bacteria. Many articles have been published and manufacturing procedures developed related to the control of salmonella as a zoonosis bacterium in feed which is responsible for causing feed/foodborne illness of animals and humans. Bacteria as live organisms can also replicate in feed.

Viruses can potentially exist in feed but they cannot reproduce by themselves. They can only multiply in a suitable host and not in the feed, thus for many years, viral contamination of feed has not been given a lot of attention in feed quality and safety management systems. However, feed is a potential vector to spread viruses to animals and humans. Global feed production is more than 1.1 billion tons annually and many consignments of feeds are transferred from one continent to another by trans-oceanic shipping.

In recent years, many viral diseases outbreaks have infected livestock and other animals. Foot and mouth disease (FMD), Newcastle disease, Avian influenza, Porcine epidemic diarrhoea (PED) and African swine fever (ASF) are recent instances of viral diseases in livestock. Many of the viral diseases do not infect humans but will affect the health of livestock, food supply chain and international trade.

One of the main potential routes of spreading viral diseases in animals within the borders of countries is the transit of live animals. When there is a viral disease outbreak, severe quarantine tasks are implemented preventing the transit of live animals to control animal diseases within the borders. However, these severe controls have not been implemented for feed in the same manner. Many of the viruses responsible for animal diseases are stable in feed and feed ingredients, even during long distance transportation.

 

Suggestions to prevent the spread of viruses through feed:

  • Measures should be taken to prevent contamination from infected areas to the clean areas.
  • Measures to prevent the spread of viruses should be considered in national and international policies, biosecurity protocols for farms and feed mills and feed quality management systems.
  • Early warning systems for infected areas and countries should be considered.
  • More awareness and attention should be given to potentially virus infected feed by government authorities for products that are internationally traded.
  • Suppliers of feeds and feed ingredients should consider the health status of the origin country or region along with price and nutritional value.
  • Feed manufacturers should buy feed ingredients from non-infected areas.
  • Bans on imported feed and ingredients from infected areas and countries should be considered by governments.
  • The use of potential anti-virus treatments in the manufacturing of feeds and feed ingredients such as chemical treatments (feed additives such as organic acids, fatty acids and essential oils), thermal treatments and legal fumigants to reduce or eliminate viruses should be considered.
  • Potentially infected materials should be kept quarantined prior to use to overcome the survival time of livestock pathogens, where possible.
  • Feed safety management systems, feed safety policies and biosecurity plans of feed mills and livestock farms should include risk mitigation protocols for viruses potentially transmitted in feedstuffs.
  • Virus survival time in feeds and feed ingredients are different and some feedstuffs are more high-risk. Products should be evaluated based upon risk and used in risk ranking models.
  • Vehicles that transport feed from feed mills to livestock farms are subjected to virus infection and should be cleaned and disinfected by effective methods between deliveries.
  • Appropriate methods of sampling and rapid detection of important viruses should be used in international trade of feed.
শেয়ার করুন

প্রকাশ : জুলাই ১৭, ২০২১ ৮:১১ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার শনিবার (১৭ জুলাই) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:১৭/০৭/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.০০
সাদা ডিম=৭.০০
ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৭.১৫
সাদা ডিম=৫.৯৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.১০
সাদা ডিম=৫.৯০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৮-৩০
লেয়ার সাদা=১৮-২০
ব্রয়লার=২১-২২

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৬.৯০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৭০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬
লেয়ার সাদা=১২
ব্রয়লার=২৪-২৫

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.১০
সাদা ডিম=৫.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৪-২৮
লেয়ার সাদা =
ব্রয়লার=২২

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.১০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১০৮/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৭.৭০

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.০০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=৭.২২
বাচ্চার দর:-
লেয়ার লাল=৩৭
ব্রয়লার=২৪
সোনালী হাইব্রিড=১৬
সোনালী রেগুলার=০৯

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৪০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
সোনালী মুরগী =১৭০/কেজি

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৭.০৫
সাদা ডিম=৫.৮৫
ব্রয়লার মুরগী=৯৫/১০০কেজি
সোনালী মুরগী=১৬০/১৬৫কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.১৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৭.০০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.৫০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.১২
ব্রয়লার মুরগী=১০০/কেজি
লেয়ার মুরগী=১৯০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৩৫
সাদা ডিম=৭.০৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১০৭/কেজি
কালবার্ড লাল=২১৫/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৭.৯০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.১০
ঙব্রয়লার মুরগী=১০৫/ কেজি
কালবার্ড লাল=২০৫/কেজি
সোনালী মুরগী=১৪৫/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৬.৬০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ১৭, ২০২১ ৪:১৫ অপরাহ্ন
সোনালি মুরগির অধিক ডিম পেতে যা করবেন খামারী
পোলট্রি

আমাদের দেশে মুরগির মাংস এবং ডিমের চাহিদা ব্যাপক। এই মুরগির মাংস এবং ডিমের চাহিদা পূরণে গড়ে উঠেছে নানান মুরগির খামার। আর এসব খামারের মধ্যে অন্যতম হলো সোনালি মুরগির খামার। যা অনেক আগ থেকেই আমাদের দেশে গ্রামাঞ্চলে পালন করা হচ্ছে। এরমধ্যে অনেকে কেবল ডিমের চাহিদা পূরণেও এই সোনালি মুরগির খামার করে থাকেন।

ডিম উৎপাদনের জন্য সোনালী মুরগি পালনে যা করা জরুরীঃ

সোনালি মুরগি পালনের ক্ষেত্রে শুরুতেই মনে রাখতে হবে এটি একটি ব্যবসা। আর ব্যবসাকে হেলার চোখে দেখার কিছু নেই। সোনালী মুরগি পালনে উদাসীনতা দেখালে মুরগি পালনে লোকসান দেখা দিতে পারে। সেজন্য সোনালি মুরগি পালনের প্রতিটি পদক্ষেপ গুরুত্বের সাথে নিতে হবে। সোনালীর ক্ষেত্রে ব্রূডিং এর সময় “এস্পারজিলোসিস” হবার অনেক সম্ভবনা থাকে। সেজন্য মুরগির ব্রূডিং কালে লিটারে তুঁতের পানি ছিটিয়ে ব্রূডিং করাতে হবে। এতে ঝুঁকি অনেকটাই কমে যায়।

সোনালি মুরগি পালনের ক্ষেত্রে অনেক খামারিরা ভ্যাকসিন প্রদান নিয়ে অনেকটা উদাসীনতা দেখায়। সময়মতো মুরগিকে ভ্যাকসিন দিনে না পারলে অনেক সময় খামারিদের লোকসানে পড়তে হয়। আর সেজন্য ভ্যাকসিনসূচী অনুযায়ী ভ্যাকসিন প্রদান করতে হবে।সোনালি মুরগি পালনের ক্ষেত্রে লেয়ার মুরগির মতোই আলোকসূচি মেনে চলতে হবে। লেয়ার মুরগির মতোই সোনালি মুরগিতে আলোক নিয়ম মানলে সবচেয়ে ভাল হয়।

সোনালি মুরগি পালনের ক্ষেত্রে মুরগির বয়স ৮ থেকে ১০ সপ্তাহ হলে পুরুষ ও স্ত্রী সোনালী মুরগীগুলোকে পৃথক করতে হবে। সাধারনত মুরগী গুলোর ঝুটি ও পালক দেখেই পুরুষ ও স্ত্রী সোনালী মুরগী চেনা যায়। যেহেতু আপনার উদ্দেশ্য ডিম উৎপাদন তাই পুরুষ গুলো রাখার কোন প্রয়োজন নেই।সোনালী মুরগি সাধারনত দিনে ৮০ থেকে ১০০ গ্রাম খাবার গ্রহন করে। অতিরিক্ত বা কম খাবার দেয়া কোনটিই ঠিক না। এক্ষেত্রে মোট খাদ্যের ৬০% সকালে দিয়ে দিতে হবে। আর বাকি ৪০% খাবার ২০% -২০% করে দুপুরে ও বিকেলে দিতে হবে।

খামারের মুরগিগুলোর বয়স ১৪ থেকে ১৬ সপ্তাহ হলে মুরগীগুলোকে খাঁচায় তুলতে হবে। মেঝেতে মুরগিগুলোকে না রেখে খাঁচায় রাখলে বিভিন্ন সুবিধা পাওয়া যায়।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ১৬, ২০২১ ৬:৪৩ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার শুক্রবার (১৬ জুলাই) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:১৬/০৭/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.০০
সাদা ডিম=৭.০০
ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৭.০৫
সাদা ডিম=৫.৯৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.০০
সাদা ডিম=৫.৯০
ব্রয়লার মুরগী=১০৪/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৬.৯০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=২১৫/কেজি
সোনালী মুরগী=১৭৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৫.৪০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=২০৫/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৫
লেয়ার সাদা =
ব্রয়লার=২২

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৬.৯০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
সোনালী মুরগী=১৭০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.৪০
ব্রয়লার মুরগী=১০৮/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৬.৯০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=
সোনালী রেগুলার=

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৩৫
ব্রয়লার মুরগী=১০০/কেজি
সোনালী মুরগী =১৭৫/কেজি

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৬.৯৫
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=১০২/কেজি
সোনালী মুরগী=১৬০/১৬৫কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.০০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৬.৯০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.১০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=১০০/কেজি
লেয়ার মুরগী=১৯০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.২৫
সাদা ডিম=৬.৯৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০৪/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৬.৩০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৭.৮০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.১০
ব্রয়লার মুরগী=১০৬/ কেজি
কালবার্ড লাল=২০৫/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৬.৬০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ১৬, ২০২১ ৪:৫৫ অপরাহ্ন
সোনালি মুরগিকে যা খাওয়াবেন
পোলট্রি

অধিক লাভের আশায় এখন অনেকেই খামারে দিকে ঝুঁকছেন। গ্রামের প্রায় প্রতিটি এলাকায় খামাদের দেখা মিলে। পোল্ট্রির পাশাপাশি এখন অধিক লাভের আশায় সোনালি মুরগির খামারের দিকে আকৃষ্ট হচ্ছেন। সোনালি মুরগি পালনের পাশাপাশি যদি তার যত্ন কিভাবে করতে হয় তা জানা থাকে তাহলে আরো লাভবান হওয়ার সুযোগ থাকবে।

সোনালি মুরগির খাদ্য প্রদানে যা রাখবেন:
সোনালি মুরগিকে ব্রয়লার মুরগির মত সব সময় খাবার দেয়া দরকার বলে অনেকেই মনে করেন। কিন্তু এটা একটা ভুল ধারণা। মনে রাখা দরকার ব্রয়লার মুরগি খাদ্য রূপান্তরের হার এবং সোনালি মুরগির খাদ্য রূপান্তরের হার এক নয়।

সাধারণত সোনালি মুরগি ক্ষেত্রে প্রতি ১০০০ মুরগিতে ৪০ ব্যাগ হিসেবে সোনালি খাদ্য হিসাব করে ৮০০ গ্রাম গড় ওজন হিসাব করা হয়। কিন্তু সোনালি খাদ্যে কখনো কখনও ২ ব্যাগ বা ৩ ব্যাগ বেশি লাগতে পারে। আবার খুব ভাল হলে ২ ব্যাগ বা ৩ ব্যাগ কম লাগতে পারে।

যদি সোনালি মুরগিকে ব্রয়লার খাদ্য খাওয়ানো হয় তবে ১০০০ মুরগিতে সর্বোচ্চ ৩৪-৩৫ ব্যাগ খাদ্যে ৮০০ গ্রাম গড় ওজন হিসাব করা হয়। এক্ষেত্রেও আগের মতই ২ থেকে ৩ ব্যাগের যোগ বা বিয়োগ ধরে নেওয়া যেতে পারে।

সারাদিনে খাদ্য দেয়ার নিয়ম:

দিনে ৩ বার খাবার দিতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে যেন সকালে সর্বোচ্চ ৪ ঘন্টার মধ্যে খাদ্য খাওয়া শেষ হয়ে যায়, দুপুরে যেন সর্বোচ্চ ৩ ঘণ্টার মধ্যে খাদ্য শেষ হয় ও রাতে সর্বোচ্চ ৫ ঘণ্টা যেন খাদ্য খায়।

প্রয়োজনে মুরগি ক্রপ(খাদ্য থলি) পরীক্ষা করে খাদ্য দিতে হবে। যদি খাদ্য থলি ভর্তি থাকে তবে খাদ্য দেয়া কোন দরকার নাই। কারণ মনে রাখবেন, সোনালি মুরগিকে আপনি যতই খেতে দিবেন তারা ততই খাবে। কিন্তু এতে খাদ্য অপচয় হবে আপনাদের। খেয়াল করে দেখবেন ঘরে নিমপাতা বা যেকোন পাতা ঝুলিয়ে রাখলে তারা সেগুলোও খেয়ে শেষ করে। সেজন্য খাবার দেয়ার ব্যাপারে সচেতন হতে হবে।

৩য় সপ্তাহ বয়সে পরে মুরগিকে ২০-২২ গ্রাম/ মুরগি হিসেবে খাদ্য পরবর্তী প্রতি সপ্তাহে ৪-৬ গ্রাম/মুরগি হারে খাদ্য বৃদ্ধি করে চলতে হবে। দিনের মোট খাদ্যের পরিমাণকে তিন ভাগে ভাগ করে ৪০%(সকাল)+২০%(দুপুর)+৪০%(রাত) খাদ্য প্রদান করতে হবে সোনালি মুরগিকে।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ১৫, ২০২১ ৭:৪৮ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার বৃহস্পতিবার (১৫ জুলাই) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:১৫/০৭/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.০০
সাদা ডিম=৭.০০
ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৭.০৫
সাদা ডিম=৬.১৫
গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.০০
সাদা ডিম=৬.১০
ব্রয়লার মুরগী=১০৬/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৭-২৮
লেয়ার সাদা=
ব্রয়লার=২০-২৩
ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=
চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৬.৯০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=২১৫/কেজি
সোনালী মুরগী=১৭৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬
লেয়ার সাদা=১২
ব্রয়লার=২২-২৩
রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৫.৪০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি
খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=
বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=২০৫/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৫
লেয়ার সাদা =
ব্রয়লার=২২
ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.০০
ব্রয়লার মুরগী=১০৮/কেজি
সোনালী মুরগী=১৬৫/কেজি
সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.৪০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৭.৬০

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৬.৯০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=৭.১৫
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৫
ব্রয়লার=২২
সোনালী হাইব্রিড=১৬
সোনালী রেগুলার=০৯
বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৩৫
ব্রয়লার মুরগী=১১০/কেজি
সোনালী মুরগী =১৬০/কেজি
টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৬.৯৫
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=৯৫/৯৭কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.০০
ব্রয়লার মুরগী=/কেজি
নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৬.৯০
সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.১০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=৯৫/কেজি
লেয়ার মুরগী=১৯০/কেজি
সোনালী মুরগী=১৪৫/কেজি
পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.২০
সাদা ডিম=৬.৯০
নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১১০/কেজি
কালবার্ড লাল=২১৫/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার =২৩
পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৬.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
যশোর :-
লাল(বাদামী) ডিম=৭.৮০
কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.১০
ব্রয়লার মুরগী=১০৬/ কেজি
কালবার্ড লাল=২০৫/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৬.৬০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ১৫, ২০২১ ১:৪৮ অপরাহ্ন
৫ বছরে খাদ্যের বস্তার দাম বেড়েছে প্রায় ৫০০ টাকা, ব্রয়লারের দাম বেড়েছে কত ?
পোলট্রি

সালাম সাহেব, উত্তরার বিজিব মার্কেট থেকে নিয়মিত বাজার করে থাকেন । বাজারের লিস্টে আর কিছু থাকুক আর না থাকুক ব্রয়লার মুরগি থাকা চাই কেননা তার ২ বাচ্চার প্রিয় খাবার হচ্ছে ব্রয়লার মুরগি । প্রায় ৪ বছর ধরে এখানেই বাজার করেন, রমজানের ঈদ ছাড়া প্রায় সবসময়ই ব্রয়লারের দাম স্থিতিশীল তার কাছে । দামটা কেজি প্রতি ১১০ থেকে ১৫০ এর মাঝেই থাকে সবসময়, অর্থাৎ দাম বাড়েনি খুব একটা। ব্রয়লার মাংস কম বেশি সবারই খাওয়া হয়, শুধু নিন্মবিত্ত, মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত ভেদে রেসিপি ভিন্ন হয় ।

ঠিক বিপরীত চিত্র খামারিদের মাঝে । ব্রয়লারের খাবারের দাম অস্থিতিশীল যা গত কয়েক মাসে চরম রূপ ধারন করেছে । সাধারনত এদেশের খামারীগন ব্রয়লার পালনের ক্ষেত্রে রেডি ফিড খাওয়ান এবং দেশে অসংখ্য ফিড কোম্পানি রয়েছে । বিগত বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় যে, ২০১৬ সালে প্রতি ৫০ কেজি ফিডের বস্তার দাম ছিল কোম্পানিভেদে ২০৫০-২১০০ টাকা । সময়ের সাথে সাথে ফিডের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু চরম রূপ ধারন করেছে মূলত ২০১৯ এর আগস্ট থেকে । এই সময়ে ফিডের দাম বস্তাপ্রতি কোম্পানিভেদে ২২৫০ থেকে২৩০০ টাকা ছিল, ২০২০ এর প্রায় পুরোটা সময় এই দাম ২৪০০ থেকে ২৪৫০- টাকার মাঝে ছিল আর সেটা বৃদ্ধি পেতে পেতে বর্তমানে প্রায় ২৫০০-২৫৫০ টাকা । অর্থাৎ ৫ বছরে ফিডের দাম বৃদ্ধি পেয়েছে বস্তাপ্রতি ৫০০ টাকা, কেজিতে প্রায় ১০ টাকা । অথচ ব্রয়লার মাংসের দাম বৃদ্ধি পেয়েছে কত টাকা ?

আরেকটু গভীরে যেতে চাই । ১ টি পূর্ণ ব্রয়লার উৎপাদনে কতটুকু খাবার দিতে হয় সে সম্পর্কে একটু ধারনা দেওয়া যাক । ১ দিন বয়সের একটি বাচ্চা প্রায় ৩০-৩৫ দিন লালন পালন করা হয় । এই সময়ে ২.৫ কেজি ফিড খাওয়ানো হলে একটি মুরগির ওজন আসে (খাবার ভেদে) প্রায় ১.৬ কেজি থেকে ১.৮ কেজি ।  অর্থাৎ ১২৫-১৩০ টাকার খাবার খাওয়ালে আপনি ১.৬ কেজি থেকে ১.৮ কেজি ওজন পাবেন, ১.৬ কেজি-১.৮ কেজি মাংসের দাম ১৯০ থেকে ২০৫ টাকা  (১২০ টাকা কেজি ধরে) । আরেকটি তথ্য না দিলেই নয়, ভোক্তা কি দামে মাংস কিনেন সেটা আপাতত ভুলে যান কারণ একজন খামারি মুরগি বিক্রির সময় বাজার মূল্যের চেয়ে কেজি প্রতি প্রায় ১০-১৫ টাকা কমে বিক্রি করেন, মাঝের যোগ বিয়োগ গুন ভাগ মধ্যস্বত্বভোগীদের । এই সব হিসেবের সাথে যোগ করুন ১ দিন বয়সী বাচ্চার দাম যা সারা বছরের গড় হিসেব ধরলেও প্রায় ৩৫-৪০ টাকা । আরোও যোগ করুন মুরগি পালনের সময় ভ্যাক্সিন, অন্যান্য ঔষুধ, মুরগি মারা যাওয়া বাবদ লস, বিদ্যুৎ ও পানির বিল এবং অন্যান্য ।  উৎপাদন খরচের যোগ বিয়োগ আপনারা করে নিন । তারপরও একজন খামারি ১০০০ মুরগিতে যদি ৫,০০০ থেকে ৭,০০০ টাকা লাভ করে তাহলেও সে বেজায় খুশি অথচ এটা কিন্তু তার লাভ না । বেশিরভাগ খামারই স্বামী -স্ত্রী দ্বারা পরিচালিত হয়, এই ২ জনের পারিশ্রমিক কখনই হিসেব করা হয় না, আসলে এই যে ৫-৭ হাজার টাকা আসছে এটা লাভ নয় বরং পারিশ্রমিক; অনেকের ভাগ্যে তাও জুটে না । তবে বর্তমান পরিস্থিতিতে এই পারিশ্রমিকের টাকাও বেশিরভাগ খামারি পাচ্ছেন না কারণ খাবারের দাম বৃদ্ধি, মুরগি মারা যাওয়া এবং অন্যান্য ।

 

খাদ্যের মূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে জানান এনাম ট্রেডিং এর এজিএম মোঃ সাইফুল আলম।  তিনি বলেন, মূলত খাদ্যের কাঁচামালের কারণেই আজকের এই অবস্থা, ভুট্টার জন্য আমরা ব্রাজিলের উপর নির্ভরশীল, আমাদের দেশে যে ভুট্টা হয় তা দিয়ে চাহিদার ২০-২৫% পূরণ হয়, বাকিটা আমদানি করতে হয় । করোনার কারনে ব্রাজিলের ভুট্টা কম আসছে, গত বছর যেখানে ভুট্টার কেজি ছিল ১৬-১৭ টাকা বর্তমানে তা ২৭-২৮ টাকা । ১ বছরের ব্যবধানে সয়াবিনের মূল্য ৩৭-৩৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৮-৫০ টাকা । প্রায় সকল উপাদান বাইরে থেকে আনতে হয়, করোনার কারণে সবকিছুর দাম যেমন বেড়েছে তেমনি জাহাজের ভাড়াও বেড়েছে অনেক । এখন এমন একটা অবস্থানে এসে পৌঁছেছে যে ফিড কোম্পানিগুলোর ফিড বিক্রি করলেই বরং লস হচ্ছে, ফিড বিক্রি কমে গেলেই বরং তারা খুশি হবে ।

এ প্রসঙ্গে বিটিসি লিমিটেড (ফিড ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড এডিটিভস সাপ্লাই ডিভিশন)  এর ব্যবস্থাপনা পরিচালক আলতাফ বিশ্বাস বলেন, চীনের বেশি পরিমানে পণ্য ক্রয় করে রাখা, পণ্য পরিবহণ ভাড়া বৃদ্ধি (প্রায় দ্বিগুন), কনটেইনারের স্বল্পতা, বৈশ্বিক মহামারির ফলে শ্রমিক সংকট, চট্টগ্রাম বন্দরের অত্যধিক ভীড়ের ফলে শিপিং কোম্পানিগুলোর কনটেইনার পাঠানোর অনীহা- এসব কারণগুলোও বর্তমান অবস্থার জন্য দায়ী ।

প্রভিটা গ্রুপের জিএম (সেলস এন্ড মার্কেটিং) মোঃ ফজলুর রহমান মজুমদার বলেন, আমাদের দেশের খামারিদের অবস্থা এমন যে, তিনি কষ্ট করে পণ্য উৎপাদন করেন কিন্তু তিনি তার উৎপাদিত পণ্যের দাম নির্ধারন করতে পারেননা। তার জন্য নির্ভর করতে হয় অন্যজনের উপর। এই নিয়মের বিকল্প কিছু করা জরুরী বলে আমি মনে করি। পাশাপাশি ব্রয়লার মুরগির চাহিদা অনুযায়ী বাচ্চা উৎপাদন ও বিতরণ ব্যবস্থা জোরদার করাও জরুরি বলে মনে করি।

 

খামারীদের অবস্থা দিনকে দিন এতটাই শোচনীয় হচ্ছে যে ইতোমধ্যে অনেক খামারি ঋনের বোঝা মাথায় নিয়ে তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আর যারা টিকে আছে তারা বিশ্বাস করে যে, একমাত্র সরকারী হস্তক্ষেপই পারে খামারীদের নতুন দিনের আলো দেখাতে…

 

 

ডা. খালিদ হোসাইন

সম্পাদক

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop