১:১০ অপরাহ্ন

বুধবার, ১৮ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : মে ২৭, ২০২১ ৯:৫৩ পূর্বাহ্ন
যেভাবে গড়ে তুলবেন মুরগির খামার
পোলট্রি

দেশের আবহাওয়া উপযোগী হওয়ায় উন্নত জাতের মুরগি পালনের দিকে জনগণ উৎসাহিত হয়ে ঝুঁকছেন খুব। অন্যদিকে জনগণের উৎসাহের সাথে সাথে সরকারও করছেন নানাবিধ সহযোগিতা। যার কারণে দেশে আমিষের ঘাটতি পূরণে গড়ে উঠেছে অনেকে মুরগি খামার। আর এই শিল্পে লাভ করতে হলে খামারিদের দরকার নিয়ম মোতাবেক খামার গড়ে তোলা। খামারের উপর অনেকাংশে নির্ভর করে মুরগিতে লাভবান হওয়ার আর না হওয়া।

অবিশ্বাস্য হলেও সত্য যে, উন্নত বিশ্বে বছরে মাথাপিছু ডিমের প্রাপ্যতা যেখানে ২০০; সেখানে আমাদের দেশে মাত্র ১৫ থেকে ১৬টি। এ ঘাটতি কাটিয়ে উঠতে প্রত্যেক বসতবাড়িতে উন্নতজাতের মুরগি চাষ অপরিহার্য। উন্নত জাতের একটি মুরগি ছয় মাস বয়সে ডিমপাড়া শুরু করে এবং বছরে ২০০ থেকে ২৫০ ডিম দেয়। অন্যদিকে ব্রয়লার (মাংস উত্পাদক মুরগি) মুরগি দুই মাসেই দেড় থেকে দুই কেজি মাংস দেয়। বসতবাড়িতে অল্প শ্রম ও কম খরচে মুরগি পুষে পরিবারের প্রোটিন জাতীয় খাদ্যের ঘাটতি সহজেই মেটানো যায়।

মুরগির থাকার ঘর :  মুরগির থাকার ঘর উচ্চতায় চার ফুট, প্রস্থে সাড়ে ৪ ফুট এবং দৈর্ঘ্য ৬ ফুট করুন। এর ভেতরে ডিম পাড়ার খাঁচি, খাবার পাত্র ও পানির পাত্র রাখুন।
আরও খেয়াল রাখবেন
(১) ঘর সব সময় শুকনো ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
(২) খোলামেলা স্থানে ঘর বানাবেন
(৩) ঘরের মেঝে তিন ইঞ্চি পুরু হয় এ পরিমাণ তুস, কাঠের গুঁড়া বা বালির সঙ্গে আধা কেজি গুঁড়া চূর্ণ ভালোভাবে মিশিয়ে সমানভাবে বিছিয়ে দিন।
(৪) মেঝের কাঠের গুঁড়া বা তুস ৭ দিন পরপর ওলট-পালট করে দেবেন। স্যাঁতসঁতে হলে বা জমাট বেধে গেলে তা পরিবর্তন করে দেবেন। ঘরে আটকে না রেখে বাইরেও মুরগি পালন করতে পারেন।

খাদ্য : অধিক ডিম পেতে হলে মুরগিকে দৈনিক সুষম খাবার খেতে দেবেন, প্রত্যহ প্রতিটি মুরগিকে ১১৫ গ্রাম সুষম খাদ্য, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও ২৫ গ্রাম সবুজ শাক-সবজি বা কচি ঘাস কুচি কুচি করে কেটে খেতে দিন। আপনি নিজেই সুষম খাদ্য তৈরি করতে পারেন।

সুষম খাদ্যের উপাদানগুলো নিম্নরূপ : খাদ্য উত্পাদন-গম/ভুট্টা ভাঙা বা চালের খুদ ৪০০ গ্রাম। গমের ভুসি ৫০ গ্রাম। চালের কুঁড়া (তুষ ছাড়া) ২৫০ গ্রাম। তিলের খৈল ১২০ গ্রাম। শুঁটকি মাছের গুঁড়া ১০০ গ্রাম। ঝিনুকের গুঁড়া ৭৫ গ্রাম। সুষম খাদ্য মোট ১,০০০ গ্রাম বা ১ কেজি।

রোগ প্রতিরোধ ব্যবস্থা : আপনার মুরগিকে সুস্থ রাখতে নিয়মিত টিকা দেয়ার ব্যবস্থা নেবেন। পশুসম্পদ বিভাগ থেকে বিনামূল্যে রানীক্ষেত, কলেরা, বসন্ত রোগের প্রতিষেধক টিকা সংগ্রহ করতে পারেন। আরেকটু খেয়াল রাখবেন, আপনার মুরগি অসুস্থ হলে সঙ্গে সঙ্গে পশু চিকিত্সালয়ের পরামর্শ নেবেন। অসুস্থ মুরগিকে চিহ্নিত করে তত্ক্ষণাত্ আলাদা করে রাখুন। তা ছাড়া রোগাক্রান্ত মুরগির বিষ্ঠা ও লালা সতর্কতার সঙ্গে সংগ্রহ করে তা মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা নেবেন।

আয়-ব্যয় : এক মোরগের সংসারের জন্য একটি ঘর (খাবার পাত্রসহ) তৈরি কর বাবদ প্রায় ২ হাজার টাকা খরচ হবে এবং ঘর কয়েক বছর ব্যবহার করা যাবে। ছয় মাস বয়সের ৯টি মুরগি এবং ১টি মোরগের ক্রয়মূল্য ২ হাজার টাকা। ১ বছর পর এ ১০টি মুরগিকে প্রায় একই দামে বিক্রি করা যাবে। ডিম কিনলে ১টির দাম পড়বে ৮ টাকা। মুরগির বাচ্চা কিনলে ১টির দাম পড়বে ৩০ টাকা। ৯টির দাম হবে ২৭০ টাকা। প্রতি মাসে মুরগির খাবার ক্রয় বাবদ প্রায় ৮০০ টাকা ব্যয় হবে। যদি আপনি নিজেই মুরগির সুষম খাবার তৈরি করেন তাহলে খরচ আরও কম হবে। ৯টি মুরগি থেকে প্রতিদিন গড়ে ৬টি ডিম পাওয়া যাবে। ডিম বিক্রি করে প্রতি মাসে গড়ে ১৪৪০ টাকা আয় করতে পারেন।

শেয়ার করুন

প্রকাশ : মে ২৬, ২০২১ ৬:১৪ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার বুধবার (২৬ মে) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৬/০৫/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৬.৮০
সাদা ডিম=৬.১০

ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৬.১৫
সাদা ডিম=৫.২৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৬.১০
সাদা ডিম=৫.২০
ব্রয়লার মুরগী=১১০/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৬৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৫
লেয়ার সাদা=২৫-২৬
ব্রয়লার=২২-২৩

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৬.১০
সাদা ডিম=৫.৮০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=১৬৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=৩৪
লেয়ার সাদা=১৮
ব্রয়লার=১৮-২০

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৬.০০
সাদা ডিম=৪.৮০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৬.৬০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=৯৫/কেজি
কালবার্ড লাল=২০৫/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৫
লেয়ার সাদা =
ব্রয়লার=২২

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৬.১০
ব্রয়লার মুরগী=১১২/কেজি
সোনালী মুরগী=১৬৫/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৬.৪০

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৬.২০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=৬.৩১
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৭
ব্রয়লার =২১
সোনালী হাইব্রিড =১৬
সোনালী রেগুলার =১০

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৬.৪৫
ব্রয়লার মুরগী=/কেজি
সোনালী মুরগী =/কেজি

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৬.০৫
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=১০৮/কেজি
সোনালী মুরগী =১৭০/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৬.০৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৬.০০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৬.৩০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৬.৬৫
ব্রয়লার মুরগী=১০০/কেজি
লেয়ার মুরগী=১৮৫/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি

পাবনা :-
লাল(বাদামী)ডিম= ৬.৩০
সাদা ডিম=৬.০০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৬.৩০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=১৮০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩০
লেয়ার সাদা =
ব্রয়লার=২৪

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৬.২০
সাদা ডিম=
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৬.৮০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=১১০/ কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৭০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৫.৬০
সাদা ডিম=৪.৯০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : মে ২৬, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ন
সাতক্ষীরায় “শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশন”গঠিত
পোলট্রি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ডেইরি খামারিদের সংগঠন “শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশন” নামে সংগঠন গঠিত হয়েছে।

গত ২৩ মে রাত ৯ টায় শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক খামারিদের নিয়ে নুরনগর ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ঠ কার্যকারী কমিটি গঠিত হয়।

উক্ত কমিটিতে সিনিয়র সহ সভাপতি এস, এম মাহমুদ আলম, সাধারণ সম্পাদক দুলাল অধিকারি, সহ সাধারণ সম্পাদক অলিউর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো ইয়াছিন আলী সহ অন্যান্যরা বিভিন্ন পদে দ্বায়িত্বপ্রাপ্ত হন।

এই সংগঠন খামারিদের কল্যাণে ও তাদের আর্থসামাজিক উন্নয়নে এবং জনগনের জন্য নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদনে কাজ করবে। এই সংগঠন খামারিদের দুধের দাম বৃদ্ধি করা, গো খাদ্যর দাম কমানো ও অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা প্রদানসহ অন্যান্য উদ্যোগে কাজ করবে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

প্রকাশ : মে ২৫, ২০২১ ৭:২৩ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার মঙ্গলবার (২৫ মে) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৫/০৫/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৬.৮০
সাদা ডিম=৬.০০

ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৬.১৫
সাদা ডিম=৫.১৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৬.১০
সাদা ডিম=৫.১০
ব্রয়লার মুরগী=৯২/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৫
লেয়ার সাদা=২৫-২৬
ব্রয়লার=২২-২৩

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৬.৩০
লাল(বাদামী) মাঝারি ডিম=৬.১০

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৬.১০
সাদা ডিম=৫.৭০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
সোনালী মুরগী=১৬৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=৩২
লেয়ার সাদা=১৭
ব্রয়লার=২০

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৬.০০
সাদা ডিম=৪.৮০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৬.৬০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=৯৫/কেজি
কালবার্ড লাল=২০৫/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৫
লেয়ার সাদা =
ব্রয়লার=২২

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৬.০০
ব্রয়লার মুরগী=৯৬/কেজি
সোনালী মুরগী=১৭০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৬.৪ ২

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৬.২০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=৬.৩১
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৩
ব্রয়লার =২০
সোনালী হাইব্রিড =১৬
সোনালী রেগুলার =১০

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৬.৪৫
ব্রয়লার মুরগী=১০০/কেজি
সোনালী মুরগী =১৬০/কেজি

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৬.০৫
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি
সোনালী মুরগী =১৭০/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৬.০৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৬.০০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৬.৩০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৬.৫১
ব্রয়লার মুরগী=১০০/কেজি
লেয়ার মুরগী=১৯০/কেজি
সোনালী মুরগী=১৪৫/কেজি

পাবনা :-
লাল(বাদামী)ডিম= ৬.২৫
সাদা ডিম=৫.৯৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=১৭০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৫
লেয়ার সাদা =
ব্রয়লার=২৪

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৬.২০
সাদা ডিম=
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৬.৮০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/ কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৫.৬০
সাদা ডিম=৪.৯০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : মে ২৫, ২০২১ ১০:৪৬ পূর্বাহ্ন
হিটস্ট্রোকে মারা যাচ্ছে ফার্মের মুরগি, দুশ্চিন্তায় খামারিরা!
পোলট্রি

প্রচণ্ড তাপদাহের কারণে হিটস্ট্রোকে মারা যাচ্ছে নরসিংদীর বেলাবো উপজেলার ফার্মের মুরগি। একদিকে তাপদাহ অন্যদিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কারণে মুরগি মারা যাচ্ছে অভিযোগ সেখানকার খামারিদের। তারা অভিযোগ করেন সপ্তাহে কোনো না কোনো দিন রুটিন করে ৭/৮ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা, অন্যদিকে প্রচণ্ড তাপদাহের কারণে হিটস্ট্রোকে মুরগি মারা যাচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৪২০টি পোলট্রি খামার রয়েছে। এর মধ্যে ব্রয়লার খামার রয়েছে প্রায় তিনশটি এবং লেয়ার খামার একশ বিশটি। এসব খামারের ওপর নির্ভরশীল অনেক খামারি বর্তমানে গরমের কারণে প্রতিদিনই খামারের মুরগি মারা যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন। প্রচণ্ড গরমের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ না থাকা, ঘন ঘন লোডশোডিং, বিদ্যুতের বিকল্প জেনারেটর না থাকাসহ পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে না পারাও হিটস্ট্রোকের কারণ।

আরো পড়ুন: বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়ায় মারা গেল ৪‘শ মুরগি!

তারা মনে করে হিটস্ট্রোক কোনো রোগ না, এটা সচেতনতার অভাব। গরমের হাত থেকে যদি মুরগিকে রক্ষা করা যায় তাহলেই হয়তো হিটস্ট্রোক করে মুরগি মারা যাওয়া থেকে কিছুটা বাঁচা যাবে।

উপজেলার বাজনাব গ্রামের রাসেল পোলট্রি ফিডের মালিক রাসেল মিয়া বলেন, আমার ৬ হাজার লেয়ার মুরগি ও ১২ হাজার ব্রয়লার মুরগি রয়েছে। বিদ্যুৎ না থাকা এবং প্রচণ্ড গরমের কারণে ৩/৪ দিনে আমার শতাধিক লেয়ার মুরগি ও প্রায় ৫‘শ ব্রয়লার মুরগি মারা গেছে। ফলে লোকসান দিয়ে মুরগি বিক্রি করতে হচ্ছে। এজন্য আমি মনে করি মরজাল পল্লী বিদ্যুৎ সমিতি দায়ী। তারা যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করত এবং লোডশেডিং না করত তাহলে হয়তো মুরগি মারা যেত না।

আরো পড়ুন:  নওগাঁয় অজ্ঞাত রোগে ১২ হাজার মুরগির মৃত্যু,১০ লক্ষাধিক টাকার ক্ষতি!

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফ বলেন, বিদ্যুৎ না থাকলে বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা করতে হবে। তাছাড়া এমন স্থানে খামার তৈরি করতে হবে যাতে সেখানে পর্যাপ্ত আলো-বাতাস আসতে পারে। তাহলে হয়তো হিটস্ট্রোকে মুরগি মারা যাওয়ার হার কমবে বলে তিনি জানান।

শেয়ার করুন

প্রকাশ : মে ২৪, ২০২১ ১০:৫৩ অপরাহ্ন
বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়ায় মারা গেল ৪‘শ মুরগি!
পোলট্রি

বরিশালের হিজলা উপজেলায় বিদ্যুৎ অফিসের খামখেয়ালির কারণে আবু হানিফ নামক এক খামারির ৪০০ মুরগি মারা গেছে। পল্লী বিদ্যুৎ অফিসে তার নামে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়াতে এমন ঘটনা ঘটার অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে পোলট্রি ফার্মের মালিকের অনুপস্থিতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ অফিস। এরপর ছটফট করতে করতে মারা যায় মুরগিগুলো।

জানা যায়, উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের মাউলতলা গ্রামের মকবুল হোসেন মালের ছেলে আবু হানিফ দীর্ঘ ১৫ বছর থেকে পোলট্রি ফার্মের ব্যবসা করে আসছেন। হঠাৎ কয়েক মাস যাবত তার মুরগি ব্যবসায় চরমভাবে লোকসানের সম্মুখীন হয়। তাই পল্লী বিদ্যুৎ অফিসে তার নামে বিদ্যুৎ বিল বকেয়া হয়। তিনি সময়মতো বিল পরিশোধ না করায় ফার্মে এক হাজার মুরগি থাকা সত্ত্বেও লাইন সংযোগ বিছিন্ন করে দেয়। এতে করে প্রায় চার শতাধিক মুরগি মারা যায় তার ফার্মের।

আবু হানিফ জানান, গত বছর করোনা থাকায় তার ফার্মে প্রায় ৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়। তাই এ বছর পূর্বের লোকসান পোষানের জন্য আবার নতুন করে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ করে এক হাজার মুরগির বাচ্চা তোলেন। আবু হানিফ লেখাপড়া করে স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার। তাই তিনি হাফেজ হয়ে মসজিদের ইমামতির পাশাপাশি গড়ে তোলেন পোলট্রি ফার্মের ব্যবসা।

তিনি আরও জানান, সকালে আমার কাছে পল্লী বিদ্যুৎ থেকে মোবাইল ফোনে কল করে বকেয়া বিদ্যুৎ চায়। আমি তাদের কাছে বলেছি যে, মুরগিগুলো বিক্রি করে বকেয়া বিল পরিশোধ করে দিব। দুপুরে আমি মুরগিগুলোকে খাবার দিয়ে নামাজ পড়াতে যাই। নামাজ শেষে এসে দেখি ফার্মের ফ্যান চলে না। কিন্তু অন্য ঘরে বিদ্যুৎ আছে আমার মিটারের লাইন কাটা। খামারের মুরগিগুলো ছটফট করে প্রায় ৪০০টি মারা যায়। তখন পল্লী বিদ্যুৎ অফিসে জানালে তারা জানায় বিল পরিশোধ করলে সংযোগ দেবে।

পল্লী বিদ্যুতের হিজলা উপজেলা এরিয়া জেনারেল ম্যানেজার কামাল হোসেন জানান, আবু হানিফকে একাধিকবার বিল পরিশোধ করতে বলা হয়েছে। বিল পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

প্রকাশ : মে ২৪, ২০২১ ৬:০৫ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার সোমবার (২৪ মে) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৪/০৫/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৬.৮০
সাদা ডিম=৬.০০

ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৬.১৫
সাদা ডিম=৫.১৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৬.১০
সাদা ডিম=৫.১০
ব্রয়লার মুরগী=৮২/কেজি
কালবার্ড লাল=১৭৫/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৬৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৫-৩৮
লেয়ার সাদা=২৫-২৬
ব্রয়লার=২২-২৩

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৬.৩০
লাল(বাদামী) মাঝারি ডিম=৬.১০

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৬.২০
সাদা ডিম=৫.৮০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=৩৪
লেয়ার সাদা=১৮
ব্রয়লার=২২-২৩

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৬.০০
সাদা ডিম=৪.৮০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৬.৬০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৬.৩০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৭
লেয়ার সাদা =
ব্রয়লার=২৩

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৬.০০
ব্রয়লার মুরগী=৮৫/কেজি
সোনালী মুরগী=১৭০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৬.৪০

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৬.২০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=৬.২৭
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৯
ব্রয়লার =২১
সোনালী হাইব্রিড =১৬
সোনালী রেগুলার =১০

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৬.৩৫
ব্রয়লার মুরগী=১০০/কেজি
সোনালী মুরগী =১৬০/কেজি

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৬.০৫
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=৮০/৮৫কেজি
সোনালী মুরগী =১৭০/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৬.০৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৬.০০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৬.৩০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৬.৫০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
লেয়ার মুরগী=১৮৫/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি

পাবনা :-
লাল(বাদামী)ডিম= ৬.১৫
সাদা ডিম=৫.৮৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৬.৪০
ব্রয়লার মুরগী=১০২/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৫
লেয়ার সাদা =
ব্রয়লার=২৬

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৬.৩০
সাদা ডিম=
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৬.৮০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=১০০/ কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৭০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৫.৬০
সাদা ডিম=৪.৯০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : মে ২৪, ২০২১ ৫:৫৮ অপরাহ্ন
নওগাঁয় অজ্ঞাত রোগে ১২ হাজার মুরগির মৃত্যু,১০ লক্ষাধিক টাকার ক্ষতি!
পোলট্রি

অজ্ঞাত রোগে নওগাঁর পোরশা উপজেলায় হঠাৎ খামারে ১২ হাজার সোনালি মুরগির মৃত্যু হয়েছে। পাঁচটি শেডের ১২ হাজার ৭০০ মুরগির মধ্যে মাত্র এক সপ্তাহে ব্যবধানে বর্তমানে ৭০০টি বেঁচে আছে। এতে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ওই খামারির।বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে ওই খামার করেছিলেন উপজেলা জালুয়া গ্রামের রবিউল ইসলাম (৩০)। এখন ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।

সোমবার ভুক্তভোগী রবিউল ইসলাম জানান, একসময় প্লাস্টিকের দোকান করতেন তিনি। তবে দোকানে বেচাকেনা কম হওয়ায় লাভের পরিমাণটা ছিল কম। বাধ্য হয়ে দোকান ছেড়ে দিয়ে উদ্যোক্ত হওয়ার স্বপ্ন দেখেন। ২০১৮ সালে ১৫ হাজার টাকা দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে খামার শুরু করেন। সেবার তিনি প্রায় ১২ হাজার টাকা লাভ করেন। ব্রয়লারে পরিশ্রম ও খরচের পরিমাণ বেশি হওয়ায় তা বাদ দিয়ে এবার ঝুঁকেন সোনালির দিকে। এর পর আর পেছনে ফিরতে হয়নি।

তিনি জানান, লভ্যাংশ বেশি পাওয়ায় স্বপ্নটাও বড় হয়। খামার সম্প্রসারণ করে পাঁচটি শেড করেন। পাঁচটি শেডে বিভিন্ন বয়সের ১২ হাজার ৭০০ পিস সোনালি মুরগি ছিল। এ ছাড়া বাচ্চা ৯ দিন বয়সের তাপমাত্রায় রাখা হয় তিন হাজার ৫০০টি। তবে ৫৮ দিন বয়সের তিন হাজার ৬০০ পিস, ৪৭ দিন বয়সের দুই হাজার ৯৫০ পিস, ৩১ দিন বয়সের তিন হাজার ৩০০ পিস এবং ১৭ দিন বয়সের দুই হাজার ৮৫০ পিস। আগামী ১০-১৫ দিনের মধ্যে বড় সাইজের মুরগি বিক্রির উপযোগী ছিল। খামারে পাঁচ কর্মচারী কাজ করত। যারা ৭-৮ হাজার টাকা বেতনে কাজ করত।

গত ঈদুল ফিরতের পর দিন ১৭ মে রাতে হঠাৎ করে একটি শেডে চারটি মুরগি মারা যায়। পর দিন মুরগি মারা যাওয়ার সংখ্যা বেড়ে যায়। দফায় দফায় এক সপ্তাহে ব্যবধানে সব মরে বর্তমানে ৭০০ পিসের মতো আছে। প্রাণিসম্পদ অফিস থেকে পরামর্শ নিয়ে কোনো ওষুধ দিয়েও প্রতিকার মিলছে না। তবে মুরগিতে রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও ছোটগুলো এখনও ভালো আছে। মৃত মুরগিগুলোকে মাটি চাপা দেওয়া হয়েছে।

রবিউল ইসলাম জানান, ঈদের পর দিন রাত থেকে হঠাৎ করেই মুরগি মরতে শুরু করে। বিষয়টি স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাকে ফোনে জানানো হলে তিনি কোনো গুরুত্ব দেননি। বাধ্য হয়ে জেলা কর্মকর্তাকে অবগত করা হলে তিনি খামার পরিদর্শনে আসেন। তিনি পরামর্শ দেন এবং কিছু মৃত মুরগি পরীক্ষার জন্য নিয়ে যান। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম কয়েকবার ইতিপূর্বে খামারে এসেছিলেন এবং টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু যখন টাকা দেওয়া বন্ধ করি, তিনি আর খামারে আসেন না। এমনকি পরামর্শের জন্য ফোন করা হলেও তিনি রিসিভ করেন না। তার পরামর্শ পেলে হয়তো মুরগিগুলো কিছুটা হলেও বাঁচাতে পারতাম বলে জানান রবিউল।

রবিউল ইসলাম বলেন, গ্রামের অন্যান্য খামারির পরামর্শ নিয়েই খামার শুরু করেছিলাম। কয়েক দফায় বেশ ভালো লাভ হয়। এতে বড় খামার করার আগ্রহ বেড়ে যায়। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে বড় করে খামার করেছিলাম। আগামী ১০-১২ দিনের মধ্যে বড় মুরগি বিক্রি শুরু হতো। কিন্তু রোগের কারণে এখন সব মারা পড়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মুরগিগুলো বেঁচে থাকলে প্রায় ১৮-১৯ লাখ টাকার মতো বিক্রি হতো। যেখানে প্রায় ৫-৬ লাখ টাকার মতো লাভ হতো। কিন্তু এখন সব শেষ। এনজিও পাবে তিন লাখ ও ফিডের দোকানে বাকি ১০ লাখ টাকা। এসব টাকা পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।

পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, মুরগি অসুস্থ হওয়ার ব্যাপারে ওই খামারি বিষয়টি আমাকে আগে জানায়নি। অবগত হওয়ার পর তাকে পরামর্শ প্রদান করা হয়েছে। অফিসের বাহিরে কোথায় সেবা দিলে গেলে দূরত্ব ও রোগের ধরনের ওপর নির্ভর করে খামারিরা কিছু টাকা দিয়ে থাকেন। অফিসে কেউ সেবা নিতে এলে কোনো টাকা নেওয়া হয় না বলে জানান তিনি।

শেয়ার করুন

প্রকাশ : মে ২৩, ২০২১ ৬:১১ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার রবিবার (২৩ মে) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৩/০৫/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৭.০০
সাদা ডিম=৬.০০
ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৬.৩৫
সাদা ডিম=৫.১৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৬.৩০
সাদা ডিম=৫.১০
ব্রয়লার মুরগী=৯০/৯২কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৬৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৫-৩৮
লেয়ার সাদা=২৫-২৬
ব্রয়লার=২২-২৩
ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৬.৫০
লাল(বাদামী) মাঝারি ডিম=৬.৩০
চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৬.৪০
সাদা ডিম=৬.০০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৭৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=৩৫
লেয়ার সাদা=১৮
ব্রয়লার=২২-২৩
রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৬.০০
সাদা ডিম=৪.৯০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি
খুলনা:-
লাল(বাদামী) ডিম=৬.৬০
সাদা ডিম=
বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৬.৩০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৭
লেয়ার সাদা =
ব্রয়লার=২৩
ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৬.৩০
ব্রয়লার মুরগী=৯০/কেজি
সোনালী মুরগী=১৭০/কেজি
সিলেট=
লাল(বাদামী) ডিম=৬.৩৫
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৬.৫৬

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৬.৪০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=৬.৪০
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩০
ব্রয়লার =২১
সোনালী হাইব্রিড =১৭
সোনালী রেগুলার =১০
বগুড়া :
লাল(বাদামী)ডিম=৬.৬০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
সোনালী মুরগী =১৬০/কেজি
টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৬.২৫
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=৯০/কেজি
সোনালী মুরগী =১৭০/কেজি
কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৬.১৫
ব্রয়লার মুরগী=/কেজি
নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৬.৩০
সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৬.৩০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৬.৪০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৬.৬০
ব্রয়লার মুরগী=/কেজি
লেয়ার মুরগী=/কেজি
সোনালী মুরগী=/কেজি
পাবনা :-
লাল(বাদামী)ডিম= ৬.২৫
সাদা ডিম=৫.৯৫
নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৬.৮০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩৫
লেয়ার সাদা =
ব্রয়লার=২৬
পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৬.৩০
সাদা ডিম=
ব্রয়লার মুরগী =/কেজি
যশোর :-
লাল(বাদামী) ডিম=৬.৮০
কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৬.৪০
ব্রয়লার মুরগী=১০০/ কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৮০/কেজি
কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৫.৬০
সাদা ডিম=৪.৯০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : মে ২৩, ২০২১ ১০:৩২ পূর্বাহ্ন
জার্মানিতে মুরগির পুরুষ বাচ্চা হত্যায় নিষেধাজ্ঞা
পোলট্রি

পুরুষ মুরগি ডিম দেয় না৷ অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় অনেক দেশেই জন্মের পরপরই মোরগ ছানাগুলোকে মেরে ফেলা হয়৷ গণহারে মোরগ ছানা হত্যা বন্ধ করতে আইন পাস হলো জার্মানিতে৷

বৃহস্পতিবার জার্মান সংসদ বুন্ডেসটাগ ঘোষণা করেছে, জার্মানিতে গণহারে মুরগির পুরুষ বাচ্চা মেরে ফেলা নিষিদ্ধ আইন আগামী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে৷ মুরগি চাষ প্রক্রিয়া অমানবিক, অনৈতিক বলে দীর্ঘদিন ধরেই নানা সমালোচনা হচ্ছিল৷ পুরুষ মুরগি ডিম দেয় না, মাংসের জন্যও সেরা পছন্দ নয়, ফলে অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় মুরগির খামারগুলোতে পুরুষ বাচ্চাগুলোকে জন্মের পরপরই হত্যা করা হয়ে থাকে৷

গণহারে মুরগির পুরুষ বাচ্চা হত্যা নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিলেন জার্মানির কৃষিমন্ত্রী ইউলিয়া ক্ল্যোকনার৷ বাচ্চা মোরগ হত্যা করাকে ‘অমানবিক’ ও গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন৷ কৃষকদের অর্থনৈতিক স্বার্থে প্রাণী সুরক্ষাকে গুরুত্ব না দেয়ার বিষয়ে ২০১৯ সালে জার্মান প্রশাসনিক আদালত এক রায়ে উদ্বেগ প্রকাশ করে৷

মুরগির পুরুষ ছানার জন্ম রোধ করতে জার্মান কৃষকদের এখন প্রযুক্তির ব্যবহার করতে হবে, যাতে ভ্রুণেই লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়৷প্রতি বছর শুধু জার্মানিতেই মুরগির প্রায় সাড়ে চার কোটি পুরুষ বাচ্চাকে হত্যা করা হয়৷ প্রাণী সুরক্ষা কর্মকর্তারা একে ‘চিক শ্রেডিং’ বা মুরগির ছানা জবাইবলে অভিহিত করেছেন৷ সূত্র: ডয়েচে ভেলে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop