৮:২৮ অপরাহ্ন

শনিবার, ১৪ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : নভেম্বর ২, ২০২১ ১:০২ অপরাহ্ন
সোনালি মুরগি পালনের লাভজনক পদ্ধতি বিস্তারিতঃ
পোলট্রি

পরিচিতিঃ জয়পুরহাট জেলায় ১৯৯৬-২০০০ সাল পর্যন্ত গবেষণার ফলে সোনালী মুরগি উদ্ভাবন করা সম্বব হয়। এ মুরগি উদ্ভাবনকারীর নাম ডা. মোঃ  শাহ জামাল। যিনি R.I.R (Rhode Island Red) জাতের মোরগের সাথে Fayoumi জাতের মুরগির মিলনের মাধ্যমে সোনালী জাতের উদ্ভাবন করেন।

 

শারীরিক বৈশিষ্টঃ সোনালী মোরগের রং সোনালীর মাঝে কালো ,পাখায় সাদা ফোটা ফোটা। মুরগির রং হলুদ কালো এবং আকারে মাঝারী। ডিমের খোসা ক্রিম বর্ণের। একটি পূর্ণ বয়স্ক মোরগ ২-২.৫ কেজি এবং মুরগি ১.৫-২ কেজি হয়ে থাকে। সোনালি মুরগি বছরে ডিম দেয় ১৫০-২০০টি।

বাসস্থানঃ সোনালী মুরগি সাধারণত ৬০ দিন পালন করা হয় , সে অনুযায়ী প্রতি মুরগির জন্য জায়গা লাগে ০.৮৫-.৯০ বর্গফুট । ঘরের ভেতর বাঁশ ঝুলিয়ে দিলে ২০০-৩০০ মুরগি বেশি পালন করা যায়। জায়গার তুলনায় বেশি মুরগি তুললে রানিক্ষেত ও গাম্বোরো রোগের প্রকোপ দেখা দিতে পারে, এছড়া মুরগি সর্দি কাশি হতে পারে। অতিরিক্ত মুরগির জায়গা না থাকলে ঠোকরাঠুকরি করে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

সেডের মেঝেতে এবং সেডের বাহিরে ৫ফুট দূরত্ব পর্যন্ত ১০০লিটার পানিতে ৫০০গ্রাম লবণ ও শুকিয়ে যাওয়ার প ১ কেজি চুন ১০০০ বর্গফুট জায়গায় লেপে দিতে হবে। তারপর জীবাণূনাশক দিয়ে স্প্রে করতে হবে।

ঘর পূর্ব – পশ্চিম লম্বা হবে।
দৈঘ্য ৪০ ফুট ও প্রস্থ ২০ ফুট: ৮০০ বর্গফুট

বা ৪৫*১৮ঃ৮১০ বা ৩৫*২২: ৭৭০বর্গফুট

এভাবে নিজের মত করে মিলিয়ে বানাতে হবে, তবে দৈঘ্য ২৫ ফুটের বেশি ঠিক নয়, লম্বা যা খুশি করা যায়। চারদিকে বাঁশে বেধে দিলে অনেক মুরগি বাঁশে বসতে পারে এতে জায়গা কম লাগে। উচ্চতা ৮-৯ ফুট ভাল তবে অধিকাংশ সময় ৭-৮ ফুট হলেই চলে। ফ্লোর পাকা হলে ভালো হয় তবে কাচা হলেও চলে, সেক্ষেত্রে  ইটের খোয়া এবং বালি, তারপর এটেল মাটি দিয়ে লেপে দিতে হবে।

ঘর তৈরির খরচ:

বিভিন্ন ভাবে খরচ করে ফার্ম করা যায়। তবে সাবলিল হিসেব দেখানো হলোঃ-

পিলার- ১৬ টি – ১৬০০০টাকা
কাঠ – ২০০০০
টিন – ২০০০০
পর্দা বা ত্রেপল – ৩০০০
মিস্ত্রি – ৭০০০
নেট – ১০০০০
পাত্র ও ব্রুডার – ৮০০০
মাটি কাটা ১০০০০
ইলেক্ট্রিকেল – ৪০০০
সিলিং – ২০০০
সাইড ওয়াল – ১০০০০

টোটালঃ ১, ১০, ০০০ টাকা


১০০০ সোনালি মুরগি পুষতে যা লাগবে 

খাবার লাগবে ৪০ ব্যাগ, ১৯০০ : ৭৬০০০
বাচ্চা ১০০০, ৩০= ৩০০০০
মেডিসিন = ৭০০০
টিকা = ২০০০
বিদ্যুৎ = ২০০০
লিটার =  ৪০০০
কর্মচারী = ১০০০০

টোটালঃ- ১৩১০০০ টাকা

(সোনালী ৬০-৭০দিন পালা হয় তাই খাবার ৪০-৪৫ ব্যাগ এবং ওজন ৭৫০-৮৫০গ্রাম হয়)

৬০ দিন পর ওজন গড়ে ৮০০ গ্রাম করে ১০০০-৫০ : ৯৫০ টির ওজন ৭৬০ কেজি *

১৮০ টাকা দরে: ১৩৬৮০০টাকা ( ৫০ টা মৃত ধরে) (এখন ৩৫০ টাকা)

তাহলে লাভ : ১৩৬৮০০- ১৩১০০০: ৫৮০০

যদি এমন হয় কর্মচারী ছাড়া ১০০০০ টাকা সেভ হবে
খাবার নগদ হলে ৪০০০ (বস্তা প্রতি ১০০ টাকা কম লাগবে)

লাভ নির্ভর করে বাচ্চার দাম, রেডি মুরগির দাম, ওজন বেশি আসার উপর মানে ৮৫০(৪৭ কেজি * ১৮০:৮৫০০টাকা  এবং ওষধ খরচ কমানোর উপর(৩০০০)

মুরগি যদি ৩০ টা কম মরে তাহলে ৩০*৮০০:২৪*১৮০: ৪৩২০ টাকা

বাচ্চার দাম যদি ৫ টাকা কম হয় ২৫ টাকা হয় তাহলে ৫০০০ টাকা

সবকিছু ঠিক থাকলে লাভ হবে: ৫৮০০+ ১০০০০+৪০০০+ ৮৫০০+৩০০০+৪০০০+ ৫০০০:৪০৩০০ টাকা

তাছাড়া রেডি মুরগির দাম যদি ২৩০ টাকা ধরি তাহলে আরো ৩৮০০০ টাকা বেশি লাভ  হবে মানে ৪০৩০০+৩৮০০০ঃ৭৮৩০০টাকা।

আবার ওজন অনেকের কম মানে ৭০০-৭৫০ আসলে লাভ কম বা লস হতে পারে

আবার সমস্যা হলে ৫০০০০ টাকা লসও হতে পারে তাই সবকিছু মাথায় রেখে ব্যবসা শুরু করা উচিত। তবে সঠিকভাবে পরিচালনা করলে লাভ বেশি না হলেও লস হবেনা ( আল্লাহ যদি চায়)

এখন বাচ্চার দাম ১৫-১৬ টাকা,তার আগে ছিল ৩০-৩৩ টাকা। বাচচার রেট ১০-৩৫টাকা এর মধ্যে থাকে।

রেডি সোনালী ব্রিডের দাম এখন  ২০০ টাকা
মাংসের রেট ১৭০-২৫০ টাকা এর মধ্যে থাকে। এখন ২00টাকা কেজি তাই লাভ লস কম বেশি হবে।

সোনালি মুরগির টিকা:

১-৩ দিন=  আই বি + এন ডি

৭-৮ দিন= ঠোটে ছেকা

৮-১২ দিন= গাম্বোরো

১৫-১৭ দিন= গাম্বোরো

২০-২৫ দিন= রানিক্ষেত

৪-৫ সপ্তাহ= পক্স

৬ সপ্তাহ= রানিক্ষেত

৬-৭ সপ্তাহ= কৃমিনাশক

তবে অনেকে ৮-১২দিনে এন ডি কিল্ড বা এন ডি +গাম্বোরো কিল্ড দেন।

কেউ কেউ ১ম দিনে ভেক্টরমিউন ( এন ডি +মেরেক্স ) দেয়।

১ম দিকে রানিক্ষেতের লাইভ দিতে হবে । কিল্ড দিলে ৪০ দিনের পর লাইভ দিতে হবেনা।যেসব এলাকায় রানিক্ষেতের প্রাদুর্ভাব বেশি সেখানে রানিক্ষেতের কিল্ড টিকা দিতে হবে।ঠোকরাঠুকরি করলে ঠোট ছেকা দিতে হবে ৭-১০দিনে।

খাবার পাত্র: ১-৭ দিন ১০০টির জন্য ১ টি
পানির পাত্র ১০০ টির জন্য ১ টি

প্রথম ১-২ দিন পেপারে খাবার দিতে হবে (যদি লিটার ভাল থাকে তাহলে পেপারে না দিলেও চলে) যাতে খাবার চিনতে পারে এবং লিটারে যাতে খাবারে না পড়ে ও বাচ্চার জন্য সহজ হয়।

৩০ দিন পর্যন্ত ৪০ টির জন্য ১ টি খাবার পাত্র এবং ৫০ টার জন্য ১ টি পানির পাত্র।

৩০ দিন পর ৩০ টির জন্য ১ টি খাবার পাত্র
এবং ৪০ টির জন্য ১ টি পানির পাত্র.

খাবার এবং পানির পাত্র কিছু কম বেশি হতে পারে তবে বেশি দেয়াই ভাল বিশেষ করে বাচ্চা অবস্তায়.

বাচ্চার ব্রুডিং

বাচ্চা আসার আগে ঘরের তাপমাত্রা ৯৫’ ফারেনহাইট বা ৩৩’ সেন্টিগ্রেট করতে যা করার তাই করতে হবে.(স্টোভ,কাঠের গুড়ি দিয়ে তাপ, বালব,হারিকেন,কয়লা, হিটার,গ্যাস ব্রুডার,ইনফ্রারেট বাল্ব) । আলাদা ব্রুডিং ঘর হলে ভাল হয় কারন গঠনগতভাবে ব্রুডিং ঘর আলাদা, সেখানে সাইড ওয়াল,পরদা নিচ হতে উপর পরযন্ত থাকে. তাছাড়া দুটি ব্যাচ পালা যায়.

ব্রুডিং এর তাপমাত্রা

১ম সপ্তাহে ৯৫’ ফারেনহাইট
২য় সপ্তাহে ৯০
৩য় সপ্তাহে ৮৫
৪থ সপ্তাহে ৮০
৫ম থেকে শেষ পর্যন্ত ৭৫ ‘ ফারেনহাইট

লিটার এবং রোগ

শীতের সময় লিটার ২ ইঞ্চি এবং গরমের সময় ১ ইঞ্চি করে দিলে ভাল হয় কারন লিটার পাতলা হলে বাচ্চার শরীরের তাপ বের হয়ে লিটারে চলে যায়.

লিটার ভিজা হলে আমাশয় হয়, আমাশয় হলে গামবোরু এবং রানিক্ষত হবার সম্বাবনা থাকে.

লিটার বেশি শুকনা হলে তুত বা শুকনা গুড়া নিম পাতা প্স্রে করে দিতে হবে কারণ ধুলা বালি নাকে গিয়ে মুরগির ঠান্ডা লাগে,বিশেষ করে বাচ্চার ব্রুডার নিউমোনিয়া হবার সম্বাবনা থাকে তাছাড়া  রানিক্ষতে এবং গাম্বোরুর বিরুদ্ধে কাজ করবে।

খাবার এবং পানির পাত্র ও রোগ

খাবার পাত্র দিতে হবে পিঠ বরাবর আর পানির পাত্র দিতে হবে চোখ বরাবর তাহলে মুরগি সহজে খেতে পারবে এবং পানি ও খাবারে ময়লা পড়বে কম ফলে পানি বাহিত রোগ কম হবে, পেঠ ভাল থাকবে. পাতলা পায়খানা হবেনা । ওজন ভাল হবে। লিটার যদি খাবার এবং পানিতে পড়ে তাহলে আমাশয় হয় যা সব রোগকে দাওয়াত করে নিয়ে আসে। প্রতিদিন পানির পাত্র পরিস্কার করতে হবে এবং সপ্তাহে ১ বার খাবার পাত্র পরিস্কার করতে হবে। মুরগির অধিকাংশ রোগ পানির মাধ্যমে আসে।

পর্দা এবং রোগ

পর্দার নিচের অংশ ফিক্স থাকবে এবং উপর হতে নিচে নামানো হবে,অথবা উপরে চটের অংশ এবং নিচে কাপড়ের অংশ থাকা উচিত যাতে প্রয়োজন অনুযায়ী উঠানো নামানো যায়। শীতের সময় দরজায় এবং পরদার উপরের অংশ ঢেকে দিতে হয়।

পর্দা উপরে ফিক্স থাকলে সঠিকভাবে উঠানো নামানো যায়না ফলে ভিতরে গ্যাস হয়, গ্যাস হলে ধকল পড়ে এবং শ্বাস নালির ক্ষতি করে ফলে মাইকোপ্লাজমা,ব্রংকাইটিস এবং রানিক্ষেত হতে পারে।

খাবার এবং পানি

খাবার হিসেবে সোনালি খাবার এবং ব্রয়লার খাবার দুটিই চলে,অনেকে ১৫-২০ দিন ব্রয়লার খাওয়ায় তারপর সোনালি,কেউ আবার দুইটা মিক্সার করে খাওয়ায়. কেউ শুধু সোনালি বা শুধু ব্রয়লার খাওয়ায়।

শুধু ব্রয়লার খাওয়ালে আমাশয় এবং নেক্রোটিক এন্টারাইটিস হওয়ার সম্বাবনা থাকে কারণ এতে প্রোটিন,এনারজি এবং অন্য ভিটামিন বেশি থাকে।

সোনালি মুরগি ব্রয়লারের মত বাড়েনা, তাই তাদের খাবারটাও সেভাবে তৈরি করা হয়েছে মানে প্রোটিন কম দেয়া আছে। সোনালী মুরগি যত খায় তত  বাড়ে না তাই খাবার হিসেব করে দেয়া ভাল।

১ম ২ দিন ৪ ঘন্টা পর পর খাবার দেয়া উচিত এবং খাবার যাতে সব সময় থাকে তা নাহলে মুরগি ছোট বড় হয়ে যাবে। ৩-১০ দিন দিনে ৪ বার খাবার দিতে হবে এবং ১১ দিন থেকে দিনে ৩ বার খাবার। ৩০ দিন পর দিনে ২ বেলাও দেয়া যায়। ২০-২৫ দিন যতটুকু খায় ততটুকু খাবার কিন্তু ২৫ দিন পর প্রতি সপ্তাহে  প্রতি মুরগিতে ৪-৬ গ্রাম করে বাড়াতে হবে। এমন ভাবে খাবার দিতে হবে যাতেঃ-

সকালে ৪ ঘন্টয়  শেষ হয় (৪০%)

দুপুরে ৩ ঘন্টা খায় (২০%)

রাত্রে ৫ ঘন্টায় শেষ হয় (৪০%)

শীতে ওজন বেশি হয়।

গরমের সময় ঠান্ডা সময় মানে সকালে এবং বিকালে খাবার দিতে হবে।

কতদিনে কত ওজন

৪৫ -৬০ দিনে ৭০০-৮৫০ গ্রাম পর্যন্ত হয় আর খাবার খাবে ১০০০ মুরগিতে ৩৫-৪০ ব্যাগ.ওজন অনেকটা বাচ্চার মানের উপর নির্ভর করে. ইনব্রিডিং সমস্যার কারনে প্রায়ই বাচ্চার মান ভাল হয়না.

সোনালীর এফ সি আর  সোনালীর খাবারে ২.২-২.৪ মানে ২২০০-২৪০০ গ্রাম খাবার খেয়ে ১কেজি ওজন । ব্রয়লার খাবারে ১.৮ -২  মানে ১৮০০-২কেজি খাবার খেয়ে ১কেজি ওজন। ব্রয়লার ও সোনালী এক সাথে মিশিয়ে খাওয়ালে  ব্রয়লার ৩৫% আর সোনালী ৬৫% দেয়া ভাল।তাহলে আমাশয় কম হবা

বাচ্চার দাম এবং রেডি মুরগির দাম

রেট ১০-৩৩ টাকার মহ্যে উঠানামা করে। রেডি মুরগির দাম ও উঠানামা করে ১৭০-২৪০ টাকা তাই লাভ টা ও উঠানামা করে.এখন রেট ১৯০-২০০টাকা খাবারের দাম বাকিতে ১৯৫০-১৮০০ টাকা,নগদে ১৭৫০-১৯০০ টাকা ব্রয়লার খাবার দিলে ওজন টা তাড়াতাড়ি আসে তবে আমাশয় বেশি হয়।

রোগব্যাধি :

প্রধান রোগ হলঃ- আমাশয়, গাম্বোরো, রানিক্ষেত, পক্স, এন্টারাইটিস, কৃমি, ক্যানাবলিজম
তাছাড়া মাইকোপ্লাজমা এবং ব্রংকাইটিস। ডিম পাড়ার সোনালিতে মেরেক্স বেশি হয়।

বর্তমানে বেশি যে সমস্যা হচ্ছে

ওজন ভাল আসেনা

বেশি মারা যায়

( মারেক্স , এ আই  বেশি দেখা যাচ্ছে ) কখন কোন বাচ্চা ভাল না খারাপ তা বোজা যাচ্ছেনা ফলে রিক্স বেড়ে যাচ্ছে।

মেডিসিন:
আমাশয় বেশি হয় তাই

১৩-১৫দিনে

২৩-২৫ দিনে

৩৫-৩৭দিনে মোট তিন বার আমাশয়ের ডোজ করা উচিত।

৩৫-৪০ দিনে কৃমির ডোজ করলে ভাল হয়,

অনেক সময় ঠোটে ছেকা দিতে হয় ৫-১০ দিনে.

ব্রুডিং এর সময় প্রথম দিন, গুড়,ইলেক্টোলাইট, প্রবায়োটিক। সি এবং গ্লোকো্‌জ,মাল্টিভিটামিন দেয়া যায় ,পরের দিন থেকে লাগলে এন্টিবায়োটক দেয়া যায়.

প্রতি সপ্তাহ ২ দিন করে প্রবায়োটিক দিলে ভাল হয় এতে পায়খানা ভাল থাকবে.

কেন লাভ হয়না

১. রেডি মুরগির দাম উঠানামা করে
২. ওজন কম আসা
৩. মুরগির ঘর যদি সঠিকভাবে করা না হয়।
৪. পালন সম্পর্কিত সঠিক ধারনা না থাকা
৫. রোগ বালাই
৬. বায়োসিকিউরিটি না থাকা
৭. বাচ্চা ভাল মানের না হওয়া
৮. টিকার মান এবং দেয়ার পদ্ধতি ভাল না হওয়া
৯. বাচ্চার দাম বেশি
১০. খাবারের দাম বেশি
১১. মুক্ত বাজারনীতি মানে দামের উপর সরকারের কোন নীতিমালা নেই.
১২. দেশে কতগুলো ফার্ম আছে,কতগুলো বাচ্চা উৎপাদিত হয় এবং আমাদের চাহিদা কতটুকু তার কোন সঠিক হিসেব নেই ও সে অনুযায়ী কোন ব্যবস্থা নেই.

তবে নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি সঠিকভাবে পালন করতে পারলে লস হবেনা হয়ত কম লাভ হবে কিন্তু বাংলাদেশে দক্ষ লোক এবং ভাল পরিবেশ নাই তাই ফারম চালানো কঠিন.

 ব্রীডার বা ডিম পাড়া সোনালি পালন পদ্ধতি

খাবার;
লেয়ারের প্রি স্টাটারবা স্টাটার,গ্রোয়ার,প্রিলেয়ার ও লেয়ার
আলো;
প্রতি সপ্তাহে ১ঘন্টা করে আলো কমাতে হবে মানে আজকে যদি আলো ৭-৮টায় অফ হয়
আগামী সপ্তাহে  ৭-৯,তারপর ৭-১০,এভাবে কমিয়ে দিনের আলোতে মানে ১২.৫ঘন্টায় নিয়ে আসতে হবে।
ওজন ১৩০০-১৩৫০ গ্রাম হলে ১ ঘন্টা আলো দিতে হবে,তারপর প্রতি সপ্তাহে আধা ঘন্টা করে আলো বাড়াতে হবে যতক্ষন না দিন +রাত মিলে ১৬ঘন্টা হয়।
টিকা;
লেয়ার টিকার সিডিউলের মত।
মেল আলাদাকরণ
৮-১২ সপ্তাহে মোরগা গুলোকে আলাদা ক্রতে হবে।
১৮-২০ সপ্তাহের দিকে ৬% দিতে ,বাকি ৪% দিতে হবে পিক প্রডাকশন আসার পর।
ঠোটাকাটাঃ
৭-১০ দিনে  ঠোট ছেকা দিতে হবে আবার ১০-১২ সপ্তাহে ঠোটকাটতে হবে।
শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২, ২০২১ ১১:৩৭ পূর্বাহ্ন
অধিক লাভ পেতে সোনালি মুরগিকে যা খাওয়াবেন
পোলট্রি

অধিক লাভের আশায় এখন অনেকেই খামারে দিকে ঝুঁকছেন। গ্রামের প্রায় প্রতিটি এলাকায় খামাদের দেখা মিলে। পোল্ট্রির পাশাপাশি এখন অধিক লাভের আশায় সোনালি মুরগির খামারের দিকে আকৃষ্ট হচ্ছেন। সোনালি মুরগি পালনের পাশাপাশি যদি তার যত্ন কিভাবে করতে হয় তা জানা থাকে তাহলে আরো লাভবান হওয়ার সুযোগ থাকবে।

সোনালি মুরগির খাদ্য প্রদানে যা রাখবেন:
সোনালি মুরগিকে ব্রয়লার মুরগির মত সব সময় খাবার দেয়া দরকার বলে অনেকেই মনে করেন। কিন্তু এটা একটা ভুল ধারণা। মনে রাখা দরকার ব্রয়লার মুরগি খাদ্য রূপান্তরের হার এবং সোনালি মুরগির খাদ্য রূপান্তরের হার এক নয়।

সাধারণত সোনালি মুরগি ক্ষেত্রে প্রতি ১০০০ মুরগিতে ৪০ ব্যাগ হিসেবে সোনালি খাদ্য হিসাব করে ৮০০ গ্রাম গড় ওজন হিসাব করা হয়। কিন্তু সোনালি খাদ্যে কখনো কখনও ২ ব্যাগ বা ৩ ব্যাগ বেশি লাগতে পারে। আবার খুব ভাল হলে ২ ব্যাগ বা ৩ ব্যাগ কম লাগতে পারে।

যদি সোনালি মুরগিকে ব্রয়লার খাদ্য খাওয়ানো হয় তবে ১০০০ মুরগিতে সর্বোচ্চ ৩৪-৩৫ ব্যাগ খাদ্যে ৮০০ গ্রাম গড় ওজন হিসাব করা হয়। এক্ষেত্রেও আগের মতই ২ থেকে ৩ ব্যাগের যোগ বা বিয়োগ ধরে নেওয়া যেতে পারে।

সারাদিনে খাদ্য দেয়ার নিয়ম:
দিনে ৩ বার খাবার দিতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে যেন সকালে সর্বোচ্চ ৪ ঘন্টার মধ্যে খাদ্য খাওয়া শেষ হয়ে যায়, দুপুরে যেন সর্বোচ্চ ৩ ঘণ্টার মধ্যে খাদ্য শেষ হয় ও রাতে সর্বোচ্চ ৫ ঘণ্টা যেন খাদ্য খায়।

প্রয়োজনে মুরগি ক্রপ(খাদ্য থলি) পরীক্ষা করে খাদ্য দিতে হবে। যদি খাদ্য থলি ভর্তি থাকে তবে খাদ্য দেয়া কোন দরকার নাই। কারণ মনে রাখবেন, সোনালি মুরগিকে আপনি যতই খেতে দিবেন তারা ততই খাবে। কিন্তু এতে খাদ্য অপচয় হবে আপনাদের। খেয়াল করে দেখবেন ঘরে নিমপাতা বা যেকোন পাতা ঝুলিয়ে রাখলে তারা সেগুলোও খেয়ে শেষ করে। সেজন্য খাবার দেয়ার ব্যাপারে সচেতন হতে হবে।

৩য় সপ্তাহ বয়সে পরে মুরগিকে ২০-২২ গ্রাম/ মুরগি হিসেবে খাদ্য পরবর্তী প্রতি সপ্তাহে ৪-৬ গ্রাম/মুরগি হারে খাদ্য বৃদ্ধি করে চলতে হবে। দিনের মোট খাদ্যের পরিমাণকে তিন ভাগে ভাগ করে ৪০%(সকাল)+২০%(দুপুর)+৪০%(রাত) খাদ্য প্রদান করতে হবে সোনালি মুরগিকে।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১, ২০২১ ১০:৩১ অপরাহ্ন
ব্রয়লারের খামার যেভাবে জীবাণুমুক্ত রাখবেন
পোলট্রি

ব্রয়লার পালন লাভজনক হওয়ার কারণে বর্তমানে আমাদের দেশের অনেকেই মুরগির খামার গড়ে তুলছেন। খামারে ব্রয়লার মুরগি পালনে খামার জীবাণুমুক্ত না করার কারণে অনেক সময় খামারে মারাত্মক রোগের দেখা দেয়।

ব্রয়লার পালনে খামার জীবাণুমুক্ত রাখার কৌশল:
খামারের আগের মুরগি বিক্রি করার পর ফিডার, ড্রিংকার ম্যালাথিয়ন বা সেভিন ১০ মিলি/লিটার পানিতে রাখার পর পর্দা তুলে দিয়ে স্প্রে করতে হবে যাতে সেডের ভিতরে যত পোকা বা বিটল আছে সব মারা যায়। যদি এগুলো যদি বেঁচে থাকে তবে পরবর্তী ফ্লকে জীবানু নিয়ে যেতে পারে। এরপর ৪ লিটার পানিতে ১ লিটার ফরমালিন দিয়ে সম্পূর্ন ঘর স্প্রে করতে হবে।

ব্রয়লার মুরগির খামারে ফরমালিন স্প্রে করার কমপক্ষে ১২ ঘন্টা পর শেডের ভিতরের ফিডার, ড্রিংকার বের করে ফেলতে হবে।
ব্যবহৃত লিটারগুলো বস্তায় ভরে আগের স্থান থেকে সরিয়ে ফেলতে হবে। যা বিক্রি করা যাবে অথবা সবজি ক্ষেতে সার হিসাবে ব্যবহার করা যেতে পারে।

মেঝেতে নারিকেলের ঝাড়ু, প্লাস্টিক ব্রাশ দিয়ে ধূলিকনা, মাটি, মুরগীর পাখনা, আবর্জনা ইত্যাদি যদি থেকে থাকে তাহলে সেগুলো ভালোকরে পরিষ্কার করে ফেলতে হবে।

জীবাণুমুক্ত করার সর্বশেষ ধাপ হচ্ছে ফিউমিগেশন করা। ফিউমিগেশন এর জন্য ঘরের আয়তন অনুযায়ী ফরমালিন ও পটাশ প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে জন্য ৪০ মিলি ফরমালিন এবং ২০ গ্রাম পটাশ ১০০ ঘন ফুট শেডের জন্য প্রয়োগ করতে হবে।

মেঝে থেকে সবকিছু সরানোর পরে পানি দিতে হবে। তবে ঘরে পানি ব্যবহার করার পূর্বে নিশ্চিত হতে হবে যে ইলেকট্রিক মেইন সুইস অফ করা হয়েছে। অফ করা না থাকলে তা অফ করে তারপর পানি ঢেলে দিতে হবে।

মেঝে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপর কস্টিক সোডা ১.২৫ কেজি প্রতি ১০০০ বর্গফুট ফ্লোরে দিয়ে ২৪ ঘন্টা পানি দ্বারা ভিজিয়ে রাখতে হবে। ২৪ ঘন্টা পর কস্টিক সোডার পানি বের করে দিয়ে পরিস্কার পানি দিয়ে ফ্লোর ভালভাবে ধুয়ে ফেলতে হবে।

খামারে লিটার ঢুকানোর পূর্বেই ম্যালাথিয়ন ও ফরমালিন স্প্রে করে পরিষ্কার শেডে ঢুকাতে হবে। এতে আরও বেশি জীবাণুমুক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১, ২০২১ ৬:১০ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার সোমবার (১ নভেম্বর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০১/১১/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৭০
সাদা ডিম=৮.৩০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.০৫
সাদা ডিম=৭.৫০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.৯৫
সাদা ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৪০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৮.৩৫
লাল(বাদামী) মাঝারি ডিম=৮.০৫

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.০০
সাদা ডিম=৭.৬০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=৩০-৩২
লেয়ার সাদা=৩০-৩২
ব্রয়লার=৫৪-৫৫

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১২৫কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার=

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.১৫
ব্রয়লার মুরগী=১২৭/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.০৮
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪০
সোনালী রেগুলার=৩৫

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.১৫
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.১৫
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৪০
সোনালী রেগুলার=৩৫

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=/ কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.০০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.১৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.৩৪
ব্রয়লার মুরগী=/কেজি
লেয়ার মুরগী=২০০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪০
সোনালী রেগুলার=৩৫

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৮৫
সাদা ডিম=৭.৫৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=১২২/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩২
লেয়ার সাদা =
ব্রয়লার =৫৫

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৪০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১২৫/ কেজি
কালবার্ড লাল=১৭০/কেজি
সোনালী মুরগী=২৩০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ৩১, ২০২১ ৭:০৯ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার রবিবার (৩১ অক্টোবর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

 

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:৩১/১০/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৭০
সাদা ডিম=৮.৩০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.১৫
সাদা ডিম=৭.৮০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.০৫
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৪০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৮.৪৬

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.০০
সাদা ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=৩০-৩২
লেয়ার সাদা=৩০-৩২
ব্রয়লার=৫৪-৫৫

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১২৫কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার=

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.১৫
ব্রয়লার মুরগী=১২৭/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.৩৫
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৮.৫৬

[ খাদ্যের দাম কমানোর দাবি করছি]

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.০৬
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪০
সোনালী রেগুলার=৩৫

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৬৫
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.৬৫
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৪০
সোনালী রেগুলার=৩৫

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=/ কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.১০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৫৫/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.২৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.৪৫
ব্রয়লার মুরগী=/কেজি
লেয়ার মুরগী=২০০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪০
সোনালী রেগুলার=৩৫

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৯০
সাদা ডিম=৭.৬০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১২৮/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=২৮৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩০
লেয়ার সাদা =
ব্রয়লার =৫৫

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৬০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/ কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=৭.৬০
ব্রয়লার মুরগী =/কেজি

সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

 

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ৩০, ২০২১ ৭:০৫ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার শনিবার (৩০ অক্টোবর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:৩০/১০/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৪০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.২৫
সাদা ডিম=৭.৮৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.১৫
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১৩৬/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
সোনালী মুরগী=২৫৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৮-৩০
লেয়ার সাদা=২৮-৩০
ব্রয়লার=৫০-৫১

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১২৫কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২৭
লেয়ার সাদা =
ব্রয়লার=৪৬

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.১৫
ব্রয়লার মুরগী=১৩২/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.০০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.১৭
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
সোনালী মুরগী =২৩০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.৩৯
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৮.০৫
সাদা ডিম=৭.৫৫
ব্রয়লার মুরগী=/ কেজি
সোনালী মুরগী=২৬০/২৬৫কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.২০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.৩৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.৫৫
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
লেয়ার মুরগী=২০০/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.০০
সাদা ডিম=৭.৭০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১৩৮/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=২৭৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =৩০
লেয়ার সাদা =
ব্রয়লার =৫০

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৬০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১৪০/ কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ৩০, ২০২১ ১০:০০ পূর্বাহ্ন
ব্রয়লার খামারের তাপমাত্রা যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন
পোলট্রি

আমাদের দেশে মাংসের চাহিদা পূরণে রয়েছে বহু ব্রয়লার খামার। আর এই খামারকে আরো উন্নত করতে খামারিদের জানতে হবে বিভিন্ন উপায়।বিশেষ করে এই গরমে নিতে হবে খামারের আরো বেশি যত্ন।

গরমে ব্রয়লার খামারের তাপমাত্রা যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন:
১। খামারে কিছু সময় খাদ্য দেয়া বন্ধ করে দিয়ে ঘরের ছাদ যদি টিন বা টালির হয় সেক্ষেত্রে ছাদে মোটা চটের থলি বিছিয়ে দিয়ে তার উপর কিছুক্ষণ পর পর পানি ছিটিয়ে দিতে হবে।

২। অতিরিক্ত গরমে মুরগির শরীরে হাল্কাভাবে পিচকারির সাহায্যে পানি ছিটিয়ে দিতে হবে। এতে মুরগির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। তবে এ সময় মুরগির খাদ্য প্রদান বন্ধ রাখতে হবে।

৩। ব্রয়লারের খামারের ছাদে চটের বস্তার ব্যবস্থা করা না গেলে তাল বা নারিকেলের সবুজ পাতা কেটে সেগুলো ছাদে বিছিয়ে পানি ছিটিয়ে দিতে হবে। এর ফলে ব্রয়লার খামারের ছাদ ঠাণ্ডা থাকবে ও খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

৪। গরমের সময়ে মুরগির খামারের ভেতরে পানির পাত্রের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। পাত্রের পানি শেষ হওয়ার সাথে সাথে আবার পানি প্রদান করতে হবে।

৫। প্রচণ্ড গরমের সময়ে খামারের পর্দা তুলে রাখতে হবে। খামারে যাতে সবসময় বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আর সম্ভব হলে ফ্যানের সাহায্যে বাতাসের ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৯, ২০২১ ৮:৩৩ অপরাহ্ন
দেশবিদেশের বড় চাকরি ছেড়ে গ্রামে গড়েছেন এন্টিবায়োটিকমুক্ত মুরগির খামার
পোলট্রি

বুয়েট থেকে কম্পিউটার প্রকৌশলে পড়াশোনা করে বড় বড় মাল্টিমিডিয়া, টেলিকমিউনিকেশন কোম্পানির চাকরি আর ইউরোপের চাকচিক্যের জীবন ছেড়ে, দেশে এসে মুরগির খামার করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরইতলী গ্রামের প্রকৌশলী ইমরুল হাসান। নিজ গ্রামেই প্রতিষ্ঠা করেছেন ভিন্ন এক মুরগির খামার, যার নাম ‘অর্গানিক চিকেন’। বর্তমানে ইমরুলের ফার্মে প্রায় দেড় হাজারের মুরগি রয়েছে। ক্রেতাদের ঘরে ঘরে এন্টিবায়োটিকমুক্ত মুরগি পৌঁছে দেয়ার জন্য ইমরুলের রয়েছে নিজস্ব ফ্রিজিং ভ্যান।

জানা যায়, ইমরুল ২০০৩ সালে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা শেষ করে যোগ দেন শিক্ষকতায়। অল্প কিছুদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পর যুক্ত হন টেলিকমিউনিকেশন সেক্টরে। দেশে তিন বছর কাজ করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে কিছুদিন কাজ করে আবার মিসর, ফিলিপাইন, আবুধাবি প্রভৃতি দেশে ছয় বছর কাজ করেন; পেয়েছেন যুক্তরাজ্যে নাগরিকত্বও। কিন্তু সেই মোহ ইমরুলকে আটকাতে পারেনি। নাড়ির টানে ফিরে আসেন পৈতৃক বাড়িতে।

কিছুদিন আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে ইমরুল জানিয়েছেন আভিজাত্য চাকরি আর নাগরিকত্বের হাতছানি ছেড়ে তার দেশে ফিরে আসার কারণ।

ইমরুল বলেন, ‘দু’টি কারণে দেশে ফেরার তাগিদ অনুভব করলাম। আমার বড় ভাই ডাক্তার। তাঁর পক্ষে বাবা-মা’কে দেখাশোনা করা সম্ভব হচ্ছিলো না, তাই বৃদ্ধ বাবা-মার পাশে থাকা প্রয়োজন তাঁদের দেখাশোনার। অন্যদিকে আমার মেয়েটা ক্লাস টু-তে পড়ে। এই সময়ে তাকে ছয়বার স্কুল পাল্টাতে হয়েছে। তাই সেসব চিন্তা করে ২০১৪ সালের অক্টোবরে দেশে ফিরলাম।’

দেশে ফিরে টেলিকমিউনিকেশন সেক্টরে ভালোই চলছিল ইমরুলের দিনকাল। কিন্তু এরমধ্যে সারা পৃথিবীব্যাপি হানা দিল করোনা ভাইরাস। সেসময় ইমরুল ভিন্ন কিছু করার চিন্তা করেন।

যে চিন্তা সেই কাজ— গাজীপুরের কালিয়াকৈরে নিজের গ্রামের বাড়িতেই শুরু করে দিলেন গরু-ছাগলের ফার্ম। কীভাবে ফার্মের গরু-ছাগলদের মান ভাল রাখা যায়, সেটার জন্য রীতিমত রিসার্চ করে বের করলেন সব ফন্দি; নিজেই যেহেতু প্রকৌশলী তাই তাকে এর জন্য বেশি বেগ পোহাতে হয়নি। কিন্তু এরমাঝে করোনায় আক্রান্ত হন তিনি। হাসপাতালে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন কোনোমতে। তারপর আবার পুরোদমে শুরু করলেন ‘অর্গানিক চিকেন’ খামার নামে মুরগির ব্যতিক্রমি এক খামার। তবে তা গৎবাঁধা কোন খামার নয়, আধুনিক প্রযুক্তি ও প্রকৃতির সমন্বয়ে স্মার্ট ফার্মিং। খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে আলো-বাতাসের পর্যাপ্ততা নির্ণয়, পানি ব্যবস্থাপনা, সবই নিয়ন্ত্রণ হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। ইমরুলের নিজের হাতে তৈরি এসব প্রযুক্তি।

অর্গানিক চিকেন এমন ফার্ম তৈরির চিন্তার ব্যাপারে ইমরুল হাসান জানান, ‘গতবছর আমি করোনায় আক্রান্ত হলাম। হাসপাতালে ভর্তি হতে হলো। ভয়াবহ অবস্থা। হাসপাতালে শুয়েই চিন্তা করছিলাম আমাদের ইমিউন সিস্টেম নিয়ে। অর্থাৎ আমাদের খাবার আমাদের স্বাস্থ্যের সুরক্ষা দিচ্ছে না। খাদ্যের ভেজাল আমাদের সর্বনাশ করে দিচ্ছে। তখনই চিন্তা করলাম বেঁচে থাকলে অর্গানিক খাদ্য উৎপাদন করব। আল্লাহর অশেষ রহমতে এ যাত্রায় বেঁচে গেলাম। বেঁচে ফিরে চিন্তা করতে থাকলাম কীভাবে শুরু করা যায়। এবার পড়াশোনা শুরু করলাম অর্গানিক উপায়ে মুরগি উৎপাদনের।

বর্তমানে ইমরুলের ‘অর্গানিক চিকেন’ ফার্মের বয়স বছরখানেক হয়েছে, এর মাঝেই তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। তবে সচরাচর বাজারে পাওয়া ফার্মের মুরগির চাইতে দরে কিছুটা বেশি শিমুলের অর্গানিক চিকেন খামারের মুগির দাম। দামে কিছুটা বেশি রাখার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমরা অর্গানিক মুরগি কেজি দরে ২৫০ টাকা করে বিক্রি করছি। যদিও বাজারের ফার্মের মুরগি ১৬০-১৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছু টাকা বেশি নিচ্ছি, কারণ আমরা অ্যান্টিবায়োটিকমুক্ত ও প্রাকৃতিকভাবে মুরগি বড় করছি বলে খরচ অন্যদের চেয়ে বেশি।

মুরগিকে অ্যান্টিবায়োটিক না দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ রাখতে চাইলে স্বাস্থ্যকর খাবার দিতে হয়। অর্গানিক গাইডলাইন মেনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে খরচটা বেশি হয়। এর সাথে যোগ হয় বিদ্যুৎ খরচ। তবে আমরা চেষ্টা করছি খরচটা আরও কীভাবে কমিয়ে আনা যায়।’

কোনোরকম অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার ফলে বিভিন্ন ঋতু পরিবর্তনে মুরগি বাঁচিয়ে রাখা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তারপরও ইমরুল কোনোরকমের কৃত্রিম অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন না। ফলে লোকসানের মুখেও পড়তে হয়েছে। একবার পুরো খামারের প্রায় ৪০ শতাংশ মুরগি মারা পড়ল। সে যাত্রায় লোকসান হলো ৬ লাখ টাকা। আরেকবার মারা গেল ৬০ শতাংশ মুরগি। তবে সেগুলো ছোট হওয়ায় লোকসান কিছুটা কম ছিল। ইমরুল বলেন, ‘এখনো ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে এগোচ্ছি। লাভ-লোকসানের ঝুঁকির মধ্য দিয়েই এগিয়ে যেতে হচ্ছে। ব্যবসা এমনি।’

বর্তমানে ইমরুলের ফার্মে প্রায় দেড় হাজারের মুরগি রয়েছে। ক্রেতাদের ঘরে ঘরে এন্টিবায়োটিকমুক্ত মুরগি পৌঁছে দেয়ার জন্য ইমরুলের রয়েছে নিজস্ব ফ্রিজিং ভ্যান। অর্ডার করলেই সেই ভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি মুরগি পৌঁছে দেন। ইমরুল স্বপ্ন দেখেন, একদিন শিক্ষিত যুবকেরা চাকরির পেছনে না ঘুরে নিজেরাই হয়ে উঠবেন উদ্যোক্তা।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৯, ২০২১ ৬:৩৮ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার শুক্রবার (২৯ অক্টোবর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৯/১০/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৫০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=৮.০০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৯৫
ব্রয়লার মুরগী=১২৮/কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
কালবার্ড সাদা=১৫০/কেজি
সোনালী মুরগী=২৫০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=১২৫কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার=

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৭/কেজি
সোনালী মুরগী=/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.০০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৫৫
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
সোনালী মুরগী =২৫০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=/ কেজি
সোনালী মুরগী=২৬০/২৬৫কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.৩০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=২৪৫/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.৪৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=১২০/কেজি
লেয়ার মুরগী=১৯৭/কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.২০
সাদা ডিম=৭.৯০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৭০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৫/ কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৮, ২০২১ ৭:৫০ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৮/১০/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৫০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=৮.০৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৯৫
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৬৫/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৮.৭০
লাল(বাদামী) মাঝারি ডিম=৮.০৫

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬-২৮
লেয়ার সাদা=২৬-২৮
ব্রয়লার=৪৪-৪৫

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=১২৫কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২২-২৪
লেয়ার সাদা =
ব্রয়লার=৫৫

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.০০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৪৫
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

বগুড়া :
লাল(বাদামী)ডিম=
ব্রয়লার মুরগী=১২০/কেজি
সোনালী মুরগী =২৫০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=/ কেজি
সোনালী মুরগী=২৬০/২৬৫কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.৩৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.৩০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=২৪৫/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.৪৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.৬৭
ব্রয়লার মুরগী=/কেজি
লেয়ার মুরগী=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.১৫
সাদা ডিম=৭.৮৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৭০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৫/ কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop