১১:৩৫ পূর্বাহ্ন

সোমবার, ২৭ এপ্রিল , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : মে ১৮, ২০২২ ১১:০৩ অপরাহ্ন
পোষা কুকুর দিয়ে ৫টি ছাগল মেরে ফেলার অভিযোগ
প্রাণিসম্পদ

দিনাজপুরের নবাবগঞ্জে পোষা কুকুর দিয়ে ৫টি ছাগল মেরে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার ৮ নম্বর মাহামুদপুর ইউপির ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক ওসমান আলী নবাবগঞ্জ থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামের চামড়া ব্যবসায়ী মো. তাহাজুল ইসলাম বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগলের চামড়া ক্রয় করে নিজ বাড়িতে এনে প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন আড়তে বিক্রি করেন। চামড়া থেকে ছাড়ানো মাংস ও চর্বি খাওয়ানোর জন্য ৫টি কুকুর পালন করেন তাহাজুল। কুকুরগুলো এর আগে বেশ কয়েকটি ছাগল মেরে ফেলে। এতে গ্রামবাসী কুকুরগুলো অন্য কোথাও রাখার জন্য তাহাজুলকে মৌখিকভাবে জানান। কিন্তু, গ্রামবাসীর কথা আমলে না নিয়ে নিজ সুবিধার্থে তার বাড়িতে কুকুরগুলো লালনপালন করেন তিনি।

এ পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে সাংবাদিক ওসমান আলীর ৫টি ছাগল তাহাজুলের কুকুরগুলো কামড় দিয়ে মেরে ফেলে। এ সময় আরও ৩টি ছাগল নিখোঁজ হয়।

ভুক্তভোগীর ধারণা, ওই ছাগল ৩টিও কুকুর মেরে ফেলে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) তাওহেদুল ইসলাম তৌহিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

প্রকাশ : মে ১৮, ২০২২ ১০:৫৫ অপরাহ্ন
গো খাদ্যের দাম বাড়ায় গরুর খাবার কমাতে বাধ্য হচ্ছেন চাষিরা
প্রাণিসম্পদ

‘যেভাবে গো-খাদ্যের দাম বাড়ছে তাতে আর গরু পালন করা সম্ভব হবে না হয়ত। খামারের গরুগুলোকে এক মাস আগে যে খাবার দিয়েছি এখন তার অর্ধেক পরিমাণে দিচ্ছি। এতে গরু কাহিল হলেও আমার আর কিছুই করার নেই।’ কথাগুলো আক্ষেপ করে বলছিলেন পাবনার ফরিদুপর উপজেলার রতনপুর গ্রামের খামারি হযরত আলী।

তিনি বলেন, ১৫ দিন আগে ৩৫ কেজি ওজনের গমের ছালের দাম ছিল এক হাজার ১১শ’ টাকা সে ছালের দাম হয়েছে ১৯শ’ টাকা।

গো-খাদ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলায় তার মতো উদ্বিগ্ন বহু খামারি বা ছোট কৃষক পরিবার। গরু-মহিষের খাদ্য চাহিদা মেটাতে পানিতে ভাসমান কচুরিপানার ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন অনেকেই। তারা আসন্ন বাজেটে গো-খাদ্যের দাম কম রাখতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চাষিরা জানান, ছয়মাস আগে একবস্তা ভালোমানের গমের ছাল বিক্রি হয়েছে ১২০০-১২৫০ টাকায়। যা এক বছর আগে ছিল ৯৫০-১০০০ টাকা। একইভাবে ছয় মাস আগে মাসকলাইয়ের ভুসির বস্তা বিক্রি হচ্ছে ১৪০০-১৪৫০ টাকায়। এক বছর আগে ছিল ১১০০-১২০০ টাকা। এক বছর আগে এক বস্তা খৈল বিক্রি হয়েছে ২৫০০-২৬০০ টাকায়। এখন দাম বেড়ে হয়েছে ৩৩শ’-৩৪শ’ টাকা। ছয়মাস আগে ডালের ভুসির বস্তা (৩৫ কেজি) ছিল ১২শ’ টাকা, অ্যাংকর ডালের ভুসি ৮শ’ টাকা মণ দরে বিক্রি হয়েছে। এরপরও ধীরে ধীরে গো-খাদ্যের দাম বাড়ছিল। কিন্তু গত ১৫ দিনে দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

খামারি হযরত আলী জানান, খামারের পাশাপাশি গো-খাদ্যের ব্যবসা করি। মিল মালিকদের কাছ থেকে যে দরে খাবার কিনে আনি সে দর চাইতেই ভয় বা লজ্জা লাগে।

তিনি জানান, ছোট চাষিরা গো-খাদ্য কিনতেই পারছেন না। অনেক গো-খাদ্য বাজারে পাওয়া যাচ্ছে না। তার মতো অনেকেই গরুকে ঠিকমতো খাবার দিতে পারছেন না। বাধ্য হয়ে কচুরিপানা অথবা খুদের (ভাঙা চাল) ভাত খাওয়াচ্ছেন।

হযরত আলী জানান, ধানের খড়ের দামও বেশি। ছয়শ টাকা মণ দরে খড় কিনতে হচ্ছে। খড়ের মণ হয় ৩০ কেজিতে। প্রতি শতাংশ জমির জাম্বু ঘাস কিনতে হচ্ছে ৩০০ টাকা দরে, প্রতি শতাংশ জমির নেপিয়ার ঘাস ৪০০শ’ টাকা দরে কিনতে হচ্ছে। গো-খাদ্যের দাম কমানো না হলে কিংবা খামারিদের ভর্তুকি মূল্যে গো-খাদ্য না দিলে খামার রাখা অসম্ভব হয়ে উঠবে বলে জানান।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্কভিটা) সাবেক সভাপতি হাসিব খাঁন তরুণ জানান, বৃহত্তর পাবনা জেলায় সমিতিভুক্ত মোট সদস্যের সংখ্যা ৫০ হাজার। তারা গাভী পালন করেন। গো খাদ্যের দাম বাড়ায় তারাসহ অন্য খামারি ও চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অনেক খামারি বলছেন, এখন একটু নিচুমানের বা মোটা চালের চেয়ে ভুসি ও খৈলের দাম বেশি। তাই খরচ বাঁচানোর জন্য বাধ্য হয়ে গরুকে ভাত খাওয়াতে হচ্ছে। এরকম গো-খাদ্যের দাম বাড়তে থাকলে বাধ্য হয়ে গরু বিক্রি করে দিতে হবে।

গো-খাদ্যের সংকটের কারণে স্থানীয় খড় ব্যবসায়ীরা বোরো ধানের খড় রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহসহ দেশের উঁচু এলাকার জেলাগুলো থেকে কিনে সড়ক ও নৌ পথে এনে খড়ের আড়তদার, কৃষক ও খামারিদের কাছে বেশি দামে বিক্রি করছেন। বর্তমানে এ অঞ্চলে প্রতি মণ বোরো ধানের খড় প্রায় ৬শ’ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে ভাটি এলাকার মহাজনরা এই এলাকা থেকে উচ্চ দামে গো-খাদ্য কিনে ভাটি এলাকায় নিয়ে গিয়ে আরও বেশি দামে বিক্রি করছেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামার ও গবাদি পশুর মালিকরা।

এ ব্যাপারে জানতে চাইলে পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আল- মামুন হোসেন জানান, পাবনায় কাচা ঘাসের প্রাচুর্য রয়েছে। এজন্য সংকট প্রকট আকার ধারণ করবে না। চাষিদের দানাদার খাদ্যের চেয়ে এখন কাঁচা ঘাস খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

প্রকাশ : মে ১৫, ২০২২ ৪:৪৪ অপরাহ্ন
গরমে গবাদিপশুর যত্ন নিবেন যেভাবে
প্রাণিসম্পদ

চলছে গরমের মৌসুম। কখনও কখনও বইছে তীব্র দাবদাহ। এই অবস্থায় যখন মানুষেরই হাঁসফাঁস অবস্থা তখন গবাদিপশুর অবস্থাও আপনার বিবেচনায় নিতে হবে। তাদের জন্যও দিতে হবে স্বস্তিকর পরিবেশ, নিতে হবে বাড়তি যত্ন। তার জন্য আপনাকে যা করতে হবে-

১. বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ছায়াযুক্ত শুকনা স্থানে
রাখুন।

২. পর্যাপ্ত পানি ও ইলেকট্রোলাইটসও দিন।

৩. বিশেষ করে এফ,এম,ডি, হবার ইতিহাস আছে এমন
গরুগুলোর যেন বেশি রৌদ্র না লাগে, তাহলে হিট
স্ট্রোক হয়ে মারা যেতে পারে।

৪. হিট স্ট্রেসে আক্রান্ত গবাদিপশুকে ড্রেকস্ট্রোজ ও
ভিটামিন সি দিন।

৫. প্রয়োজনীয় বিশ্রাম দিন।

৬. এই গরমে পারতপক্ষে প্রাণি পরিবহণ করবেন না।

৭. এত গরমে পারতপক্ষে ক্রিমিনাশক দিবেন না।

৮. সুষম খাবার ও পরিষ্কার পানি সরবরাহ করুন।

শেয়ার করুন

প্রকাশ : মে ১৪, ২০২২ ১:৪৫ অপরাহ্ন
ফার্ম পরিচালনায় বৈশ্বিক পরিবেশ ও নিয়ম অনুসরণ অপরিহার্য
প্রাণিসম্পদ

শুধু পোল্ট্রি’ই- নয় যে কোন ক্রর্ম সাধনের পূর্বে সে-সম্পর্কে জ্ঞান অর্জন একান্ত জরুরী আর জীবন্ত বিজনেস হওয়ায় পোল্ট্রিতে তাহা আরো অধিকতর গুরুত্ব বহন করে থাকে অতএব ফার্ম করার পূর্বে ফার্ম পরিচালনা সম্পর্কে সবিস্তারে জানা একান্ত জরুরী, মনে রাখা দরকার অভিজ্ঞতাই সফলতার চাবিকাঠি, আরো উল্লেখ যে পোল্ট্রি তথা লাইভ ষ্টক বিজনেসে জানার শেষ নেই এখানে যে-যতটা অভিজ্ঞতা সঞ্চয়ে সম্মত হবেন সে-ততটাই বিজনেস সম্প্রসারণে সমৃদ্ধশালী অর্থাৎ লাভবান হবেন নিঃসন্দেহে।

প্রেক্ষাপটঃ
প্রথমেই বলতে হচ্ছে- ঋতু পরিবর্তনের দেশ বাংলাদেশ, ঋতুর সাথে আবহাওয়া ও পরিবেশের বেশ পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে তার সাথে ইদানীং যোগ হচ্ছে বৈশ্বিক পরিবেশ বিপর্যয় অর্থাৎ গ্রীনহাউজে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি, যার প্রভাবে বছরের অধিকাংশ সময়ে দেশের নিম্ন অঞ্চল সমূহে জলের প্রবাহ থাকছে, বিজ্ঞানীরা এ-ও বলছেন সামনের দিনগুলোতে দেশের দক্ষিণ অঞ্চল সমূহের নিচু ও সমতল ভূমিগুলোতে বছরের বেশিরভাগ সময়ে পানির প্রবাহ থাকবে যার ফলে দেশের সমগ্র এলাকায় কম বেশি ক্ষতি সাধিত হবে!

ভিটি ও সেড নির্মাণঃ
ঘরের ভিটি উঁচু করে নির্মাণ করা উচিৎ, যাতে করে বর্ষা মৌসুম অথবা ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাসে ফার্মে কোন প্রকার পানির প্রবাহ না ঘটে, আর পারিপার্শ্বিক কারণে যদি সেটা সম্ভব না হয় তবে বিকল্প পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ মাচা পদ্ধতিতে সেড নির্মাণ করা প্রয়োজন, কোন ক্রর্মেই ঝুঁকি নিয়ে ফার্ম পরিচালনা করা সঠিক কাজ নয়, কেননা এতে লাভের পরিবর্তে লোকসানের মুখে পড়াটা অস্বাভাবিক নয়!

যোগাযোগ ও বিপণনঃ
ফার্ম স্হাপনে যোগাযোগ ব্যবস্হা মাথায় রাখা দরকার আর সেক্ষেত্রে প্রথমে বেছে নিয়ে হবে বড় কোন রাস্তার দ্বার যেখানে মালামাল পরিবহনের সকল সুযোগ সুবিধা বৃদ্ধমান এবং সেই সাথে থাকতে হবে বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্হা তবেই কেবল নিরাপদে নিচিন্তে ফার্ম পরিচালনা সম্ভব বটে!

পণ্য উৎপাদনে লক্ষ্মণীয় বিষয়ঃ
যে কোন পণ্য উৎপাদনের পূর্বে বিবেচ্য বিষয় হওয়া উচিৎ কোথায় কি পণ্য উৎপাদন করবেন? কেননা যেখানে যে-সকল পণ্যের চাহিদা রয়েছে সেখানে সেইসব পণ্য উৎপাদন শ্রেয়, অর্থাৎ ডিমের চাহিদা থাকলে সেখানে লেয়ার, হাঁস ও কোয়েল পাখি আর মাংসের চাহিদা বেশী হলে সেখানে রেডি ব্রয়লার, সোনালী, কক্-মুরগী ও টার্কির ফার্ম করা কিংবা দুধের চাহিদা হলে- গরু ছাগল মহিষের ফার্ম স্হাপন এছাড়া এলাকা ভেদে মাছ চাষে মনোনিবেশ করাটাও মন্দ নয় বটে!

ঘরের অবকাঠামোঃ
পরিবেশ গত দিক বিবেচনায় ঘর তৈরি করা উচিৎ যেমন ঘরের দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে লম্বালম্বি ও উওর দক্ষিণে আড়াআড়ি করে নির্মাণ করা এবং ঘরের দৈর্ঘ্য-প্রস্থ নির্ভর করে আপনি কতোগুলো প্রাণী/পাখি পালন করতে চাচ্ছেন তাঁর উপর, যেমন ধরুন আপনি এক হাজারটি ব্রয়লার পালন করতে ইচ্ছুক, সেক্ষেত্রে প্রতিটির জন্য কমপক্ষে ১ফুট জায়গা প্রয়োজন অর্থাৎ (দৈর্ঘ্য ৫০×২০= ১,০০০ফুট) সে অনুযায়ী যতগুলো প্রাণী পালন করবেন ততধিক পরিমাণ জায়গা প্রশস্ত করতে হবে, মনে রাখতে হবে ঘরের দৈর্ঘ্য যা-ই হোক না কেন প্রস্থ ২০-২৫ ফুটের অধিক হওয়া কাম্য নয় কেননা প্রস্হ উঁচু হলে আলো-বাতাসের ঘার্তি হতে পারে?

ঘরের উচ্চতা ও ছাউনিঃ
ঘরের উচ্চতা কমপক্ষে ৯ ফুট হওয়া উচিৎ তাতে করে মাঝখান বরাবর ১১-১২ ফুট উ করা যেতে পারে এবং ঘরের বাহিরে কমপক্ষে ২-ফুট বাড়তি ছাউনি দিতে হবে যাতে ঝড় বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে না পারে, বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে ঘরের দক্ষিণ দিকটা খোলা থাকে এবং পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে।

লেখকঃ মো. সিরাজুল ইসলাম
ব্যবস্হাপনা পরিচালক, ব্রাদার্স পোলট্রি ইন্টারন্যাশনাল,ঢাকা।Email: brothers [email protected]

শেয়ার করুন

প্রকাশ : মে ১২, ২০২২ ৪:০০ অপরাহ্ন
উন্মুক্ত পদ্ধতিতে ভেড়া পালনে সফল নওগাঁর সেতুবাবু
প্রাণিসম্পদ

নওগাঁ জেলার বদলগাছীতে উন্মুক্ত পদ্ধতিতে ভেড়া পালন করে সফলতা পেয়েছেন কলেজ শিক্ষার্থী সেতু বাবু। পড়াশোনার পাশাপাশি খোলা মাঠে ভেড়া পালন করে গত তিন বছরে আড়াই লক্ষ টাকা আয় করেছেন। এখন তার খামারে রয়েছে ৬০ টি ভেড়া। তার এই সফলতা দেখে অনেকেই এখন এ পদ্ধতিতে ভেড়া পালনে আগ্রহ দেখাচ্ছে।

নওগাঁর বদলগাছী উপজেলার কলেজ শিক্ষার্থী সেতু বাবু। সেতুর বাবা শহীদুল ইসলাম একজন ছোট পশু ব্যবসায়ী। হাটে হাটে পশু বেচাকেনা করেন। গত কয়েক বছর আগে তিনি ২০টি ভেড়া কিনেছিলেন। যার মধ্যে পাঁচটি বাচ্চা ছিল। বাচ্চাগুলো বিক্রি না করে ছেলেকে দেন পালন করার জন্য। ৬ মাস পালন করার পর প্রতিটি ভেড়া ৭ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি করেন সেতু। উন্মুক্তভাবে পালন করায় খরচটা অনেক কম ছিল। ফলে লাভের অঙ্কটাও ছিল বেশি। লাভ বেশি হওয়ায় ভেড়া পালনের আগ্রহ বাড়ে তার। এরপর বেসরকারি একটি সংস্থা থেকে ঋণ নিয়ে আরও বেশি ভেড়া কিনে শুরু করেন লালন-পালন। বর্তমানে সেতুর খামারে রয়েছে ৬০টি ভেড়া।

সেতু বাবু জানান, প্রতি বছর ফেব্রয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত স্থানীয় মাঠগুলোতে উন্মুক্ত পদ্ধতিতে ভেড়া পালন করে সে। তাই খাবারের জন্য বাড়তি খরচ করতে হয় না। প্রতিটি ভেড়া বিক্রি হয় ৭ থেকে ৮ হাজার টাকায়। আর ব্যবসায়ীরা বাড়ি থেকেই কিনে নিয়ে যায়।

সেতু বাবু আরও জানায়, আমার দেখাদেখি এলাকার অনেকেই ভেড়া পালনের আগ্রহ দেখাচ্ছে। ভেড়া পালনে খরচ কম ও লাভজনক হওয়ায় যে কেউ এ পেশার সাথে সম্পৃক্ত হতে পারবে।

স্থানীয় খামারীরা বলছেন, গরু ও ছাগল পালনের চেয়ে খোলা জায়গায় ভেড়া পালন সহজ। আর উন্মুক্তভাবে পালন করায় দানাদার খাবার খরচ কম হয়। আশা করছি লাভবান হতে পারব।অল্প সময়ে বেশি লাভ হওয়ায় অনেকে এই পশু পালনে ঝুঁকছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক তৌফিক জানালেন, ভেড়া লাভজনক পশু। তাই স্থানীয় বেকার যুবকদের ভেড়া পালনে উদ্ধুদ্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হলে ভেড়া পালনে অনেকের ভাগ্য বদলে যেতে পারে বলেও মনে করেন এই কর্মকর্তা।

শেয়ার করুন

প্রকাশ : মে ১০, ২০২২ ২:৪৫ অপরাহ্ন
গরু মোটাতাজাকরণে ‘ফারমেন্টেড কর্ন’ তৈরীর প্রণালী 
প্রাণিসম্পদ

ফার্মিংয়ে এসে প্রথমেই যে সমস্যার সম্মুখিন হলাম তা হল খড় সংকট ও খড়ের মূল্যবৃদ্ধি। এই সমস্যা থেকে পরিত্রানের জন্য মানুষের কাছে লিজ দেয়া জমি ছাড়িয়ে নিয়ে সাড়ে তিনবিঘা জমিতে নিজেই ধান চাষ শুরু করলাম। যেহেতু শুরুতেই বড় পরিসরে যাচ্ছি না তাই ভাবলাম এথেকে যা পাই পেলাম বাকিটা কিনে চালিয়ে নেব। তবে এবারের অতিবৃষ্টি ও বন্যায় একবার ধানের চারা নষ্ট হয়েছে এবং পরেরবার লাগানো ধান একদম শেষ মুহূর্তের বৃষ্টির কারণে ভালই ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে সাড়ে তিন বিঘা জমির ধানে খড় পাচ্ছি মোটামুটি দেড় বিঘার মত।

আবার কিনে ঘাটতি পুরণ করবো সেখানেও মহা বিপদ। কারণ হল বৃষ্টি ও বন্যায় সবাই মোটামুটি ক্ষতিগ্রস্ত। অনেকের নিজের গরু থাকায় বেচবে না আবার যারা বেচবে তাদের দাম আকাশচুম্বী।খড় তো নয় যেন সোনা খাওয়াচ্ছি গরুকে। তাহলে উপায় কি? দানাদার খাবার খাওয়াব? শুধুমাত্র দানাদারের উপর নির্ভরশীল হওয়া মানে পয়সা খরচ করে ব্যাপারী আর কসাইদের পকেট ভারী করা। রেডী ফিড খাওয়াব? সেটা মানেতো লাভের গুড় ফিড কোম্পানিরে খাওয়ানো।শেষমেশ সিদ্ধান্ত নিলাম খড় যেহেতু খাওয়াবো তাহলে ফার্মেন্টেড কর্ন এর মাদ্ধমেই খাওয়াই। এতে করে দুটি লাভ হবে ১। কম পুষ্টিমান সমবৃদ্ধ খড়ে পুষ্টিমান বাড়বে ২। দানাদারের খাদ্যের খরচ কমবে। আরে সাথে খরচ কমার বিষয়টা তো থাকছেই।

কি কি উপাদান লাগবেঃ

১। ভুট্টার পাউডার বা বেসন ১০০ কেজি।
২। খড় ৪০ কেজি (৩০ কেজিও দেয়া যায়)
৩। মোলাসেস বা চিটা গুড় ১০ কেজি
৪। ইউরিয়া ৩/৪ কেজি
৫। পানি ১০০ লিটার
৬। সাইলো পিট্ অথবা বায়ুরোধী প্লাস্টিকের ড্রাম।
৭। পানি ছিটানোর ঝর্ণা।
৮। ত্রিপল অথবা প্লাস্টিকের পলিথিন।

কিভাবে বানাবেনঃ

১। প্রথমে পানির পাত্রে ১০০ লিটার পানি নিয়ে তার সাথে চিটা গুড় ও ইউরিয়া মিশিয়ে মিশ্রণ তৈরী করুন। লক্ষ করবেন ইউরিয়া যাতে ভালভাবে গলে যায়।

২। পরিষ্কার সমান জায়গায় ত্রিপল বিছিয়ে নিন এবং এর উপর ভুট্টার গুঁড়া ভালভাবে বিছিয়ে দিন।

৩। বিছানো ভুট্টার গুঁড়ার উপর আপনার ব্যবহৃত খড়ের অর্ধেকটা ভালভাবে ছিটিয়ে দিন।

৪।এরপর আপনার তৈরিকৃত মিশ্রনের অর্ধেকটা ঝর্ণার সাহায্যে খড়ের উপর এমনভাবে ছিটিয়ে দিন যাতে সবজায়গায় সমভাবে বন্টন হয়।

৫। ছিটানো হয়ে গেলে খড় ও ভুট্টার গুঁড়াটা ভালভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এরপর বাকি অর্ধেক খড় প্রথমবারে মিশ্রিত খড় ও ভুট্টার উপর বিছিয়ে দিতে হবে।

৬। এবার বাকি অর্ধেক মিশ্রণ খড়ের উপর ছিটিয়ে দিতে হবে। ছিটানো হয়ে গেলে আগের বারের মত পুরো মিশ্রণটা আবার ভালভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে।

৭। মেশানো হয়ে গেলে এবার তা সাইলো পিট বা ড্রামে ঢেলে ভালভাবে এয়ার টাইট করে দিতে হবে যাতে বাতাস চলাচল করতে না পারে।

৮। ২১ দিন এভাবে রেখে দিতে হবে এবং ২১ দিন পর থেকে প্রস্তুতকৃত ফার্মেন্টেড কর্ন গরুকে খাওয়ানো যাবে।

এখানে আরেকটি বিষয় উল্লেখ্যঃ

১. ভুট্টার গুড়া বা বেশন যেটা করা হয় পাটা লাগানো মেশিনে আর

২. ভুট্টা ভাংগা যেটা করা হয় ব্লেড লাগানো মেশিনে যা মুরগীর খাবারে ব্যবহৃত হয়।

৩. সাগু দানার মতো করে ভুট্টা ভেংগে নিতে হবে। সেক্ষেত্রে পাটা মেশিন দিয়ে না ভেংগে জালি মেশিন দিয়ে ভাংগানো ভালো। এই ক্র্যাকট কর্ন পরিমানমতো পানি দিয়ে ভিজিয়ে রেখে হাই ময়েশ্চারে (৩০%) নিয়ে আসতে হবে।

দু টি দিয়েই ফার্মেন্টড কর্ন তৈরি করা যায় তবে দ্বিতীয় টি দিয়ে আগের রাতে ভিজিয়ে সকালে ছেঁকে তা দিয়ে করলে এর নিউট্রেশন ভ্যালু বেশি হয়।

প্রোটিন সাপ্লিমেন্টঃ

প্রস্তুতকৃত ফার্মেন্টেড কর্ন এর সাথে গরুকে প্রোটিন সাপ্লিমেন্ট সরবরাহ করতে হবে। প্রোটিন সাপ্লিমেন্ট তৈরীর উপাদান নিচে দিয়ে দেয়া হল :

সয়ামিল ৫০%, ভুট্টার গুঁড়া ৩৫%,লবন ৫%,ডি সি পি ৫%, লাইমস্টোন ৫% .

কতটুকু করে খাওয়াবেনঃ

প্রতি ১০০ কেজি লাইভ ওয়েটের জন্য গরুকে ১ থেকে সোয়া ১ কেজি ফার্মেন্টেড কর্ন ও ২২৫ গ্রাম প্রোটিন সাপ্লিমেন্ট দিতে হবে।

সাবধানতাঃ

১।ফার্মেন্টেড কর্ন মোটাতাজাকরণের গরুর জন্য ব্যবহার করতে হবে। ডেইরির জন্য নয়।

২। প্রস্তুতকৃত ফার্মেন্টেড কর্ন হঠাৎ করেই গরুকে বেশি পরিমানে দেয়া যাবে না। মনে রাখতে হবে গরু জাতীয় প্রাণীর খাদ্যে যেকোন পরিবর্তন আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে।

৩। পূর্বের খাদ্য কিছুটা কমিয়ে ২৫০ থেকে ৫০০ গ্রাম ফার্মেন্টেড কর্ন দিয়ে শুরু করে আস্তে আস্তে বাড়াতে হবে।

৪। এছাড়া প্রাথমিক অবস্থায় ফার্মেন্টেড কর্ন দেয়ার ফলে গরুর গোবর কিছুটা নরম হতে পারে। এতে ঘাবড়ানোর কারণ নেই। দুএকদিনের মাঝে এটা ঠিক হয়ে যাবে।

শেয়ার করুন

প্রকাশ : মে ৮, ২০২২ ৪:৪৯ অপরাহ্ন
সরকার নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করছে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

রবিবার (৮ মে ) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

এ সময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এদেশের একজন নারীও যেন অসহায় না থাকে। তিনি নারীর ক্ষমতায়ন চান। তিনি চান নারী অপরের দয়া-দাক্ষিণ্যের জন্য বসে থাকবে না। তিনি চান পরনির্ভরশীল না থেকে নারীরা স্বাবলম্বী হবে। সে লক্ষ্য নিয়ে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি।

তিনি আরো যোগ করেন, নারীদের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনা একের পর এক প্রকল্প গ্রহণ করছেন। উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এমনই একটি প্রকল্প। এ প্রকল্পের আওতায় বিতরণকৃত প্রাণিসম্পদ উপকরণ হাঁস, মুরগি, ভেড়া প্রান্তিক নারীদের স্বাবলম্বী করে তুলবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল আলম, পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার, নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, নেছারাবাদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. এস এম জিয়াউল হক রাহাত, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী নেছারাবাদের অসহায় ও দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শুকনা খাবার বিতরণ করেন। পরে মন্ত্রী একই উপজেলার দক্ষিণ কৌরিখাড়া লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ স্থাপিত নতুন পন্টুন উদ্বোধন করেন।

শেয়ার করুন

প্রকাশ : মে ৮, ২০২২ ৩:৪৩ অপরাহ্ন
উন্নত গুণসম্পন্ন ছাগল নির্বাচন করার জন্য যা যা জানা প্রয়োজন
প্রাণিসম্পদ

লাভজনক ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার স্থাপনে উৎপাদন বৈশিষ্ট্য উন্নত গুনাগুনসম্পন্ন ছাগী ও পাঁঠা সংগ্রহ একটি মূল দায়িত্ব হিসেবে বিবেচিত। মাঠ পর্যায়ে বিভিন্ন বয়সী ছাগী ও পাঁঠা নির্বাচন সফলভাবে পালনের জন্য প্রযুক্তিগত তথ্যাদি সরবরাহ অত্যাবশ্যক। বর্তমানে বাণিজ্যিক ছাগল প্রজনন খামার না থাকায় মাঠ পর্যায় হতে ছাগল সংগ্রহ করতে হবে। মাঠ পর্যায়ে ব্যাক বেঙ্গল ছাগল, বাচ্চা ও দুধ উৎপাদন ক্ষমতার ভিন্নতা বিদ্যমান। উক্ত ভিন্নতা বংশ অথবা/এবং পরিবেশগত কারণ বা স্বতন্ত্র উৎপাদন দক্ষতার জন্য হতে পারে। সে প্রেক্ষাপটে ব্যাক বেঙ্গল ছাগল খামার প্রতিষ্ঠার জন্য বংশ বিবরণের ভিত্তিতে বাছাই ও নিজস্ব উৎপাদন/পূনরুৎপাদন বৈশিষ্ট্যাবলীর ভিত্তিতে বাছাই বিবেচনায় রেখে ছাগল নির্বাচন করা যেতে পারে।

বংশ বিবরণের ভিত্তিতে বাছাইঃ

মাঠ পর্যায়ে বংশ বিবরণ পাওয়া দুরূহ। কারণ খামারীরা ছাগলের বংশ বিবরণ লিখিত আকারে সংরক্ষণ করেন না। তবে তাঁদেও সাথে আলোচনা করে একটি ছাগী বা পাঁঠার বংশের উৎপাদন ও পূনরুৎপাদন দক্ষতা সম্বন্ধে ধারনা নেয়া যেতে পারে। ছাগীর মা/দাদী/নানীর প্রতিবারে বাচ্চার সংখ্যা, দৈনিক দুধ উৎপাদন, বয়োপ্রাপ্তির বয়স, বাচ্চার জন্মের ওজন ইত্যাদি সংগ্রহ করা সম্ভব। পাঁঠা নির্বাচনের ক্ষেত্রে পাঁঠার মা/দাদী/নানীর তথ্যাবলীর উপর নির্ভর করা যেতে পারে। একটি উন্নত ব্ল্যাক বেঙ্গল ছাগী/পাঁঠার বংশীয় গুনাগুন নিম্নরূপ হওয়া প্রয়োজন।

ছাগী নির্বাচনঃ

লাভজনক ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার প্রতিষ্ঠার জন্য সারণী-১ এ উলেখিত জাতের ছাগী নির্বাচনের ক্ষেত্রে দৈহিক যে সমস্ত গুনাবলী বিবেচনা প্রয়োজন তা নিমণরূপ। বিভিন্ন বয়সে দৈহিক বৈশিষ্ট্যের তারতম্য হয়। সে কারণে একটি ছাগীর ৬-১২ মাস, ১২-২৪ মাস এবং ২৪ মাসের উর্দ্ধে বয়সের দৈহিক বৈশিষ্ট্যাবলী ভিন্নভাবে তুলে ধরা হল।

উন্নত গুনাগুন সম্বলিত একটি ছাগীর নিম্নলিখিত বৈশিষ্ট্যাবলী থাকা প্রয়োজনঃ

মাথা: চওড়া ও ছোট হবে

দৈহিক গঠন : শরীর কৌনিক এবং অপ্রয়োজনীয় পেশীমুক্ত হবে

বুক ও পেট : বুকের ও পেটের বেড় গভীর হবে

পাজরের হাড় : পাজরের হাড় চওড়া এবং দুইটি হাড়ের মাঝখানে কমপক্ষে এক আঙ্গুল ফাঁকা জায়গা থাকবে

ওলান : ওলানের দৈর্ঘ্য এবং প্রস্থ সামঞ্জস্যপূর্ণ থাকবে। বাঁটগুলো হবে আঙ্গুলের মত একই আকারের এবং

সমান-রালভাবে সাজানো। দুধের শিরা উল্লেখযোগ্যভাবে দেখা যাবে

বাহ্যিক অবয়ব : আকর্ষণীয় চেহারা, ছাগী সুলভ আকৃতি, সামঞ্জস্যপূর্ণ ও নিখুঁত অঙ্গ-প্রত্যঙ্গ

পাঁঠা নির্বাচনঃ

লাভজনক ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার প্রতিষ্ঠার জন্য উল্লেখিত জাতের পাঁঠা নির্বাচনের ক্ষেত্রে দৈহিক যে সমস্ত গুনাবলী বিবেচনাপ্রয়োজন তা নিমণরূপ। বিভিন্ন বয়সে দৈহিক বৈশিষ্ট্যের তারতম্য হয়।

উন্নত গুনাগুন সম্বলিত একটি পাঁঠার নিমণলিখিত বৈশিষ্ট্যাবলী থাকা প্রয়োজনঃ

চোখ : পরিষ্কার, বড় ও তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হবে

ঘাড় : খাটো ও মোটা থাকবে

বুক : গভীর ও প্রশস্ত হবে

পিঠ : প্রশস্ত হবে

লয়েন : প্রশস্ত ও পুরু এবং রাম্প এর উপরিভাগ সমতল ও লম্বা থাকবে

পা : সোজা, খাটো এবং মোটা হবে। বিশেষ করে পিছনের পাদ্বয় সুঠাম ও শক্তিশালী হবে এবং একটি হতে অন্যটি বেশ পৃথক থাকবে

অন্ডকোষ : শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ঝুলানো থাকবে

বয়স : অধিক বয়স্ক (২ বছর বয়সের বেশী) পাঁঠা নির্বাচন করা যাবে না

শেয়ার করুন

প্রকাশ : মে ৮, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ন
রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দুঃখীর দুঃখ বোঝেন, অসহায়ের ব্যথা বোঝেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
প্রাণিসম্পদ

রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দুঃখীর দুঃখ বোঝেন, দরিদ্রের কষ্ট বোঝেন, অসহায়ের ব্যথা বোঝেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (৭ মে) পিরোজপুরের নাজিরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণের শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। নাজিরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নাজিরপুর এ অনুষ্ঠান আয়োজন করে।

এ সময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না, একজন মানুষও দরিদ্র থাকবে না, একজন মানুষও অসহায় থাকবে না। শেখ হাসিনার মতো জনবান্ধব প্রধানমন্ত্রী অতীতে কখনো আসেনি। তিনি যেভাবে গরিবের কষ্ট বোঝেন, দুঃখীর দুঃখ বোঝেন, অসহায়ের ব্যথা বোঝেন, এ রকম না হলে তিনি রাষ্ট্রনায়ক হতে পারতেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন।

শ ম রেজাউল করিম আরো বলেন, শেখ হাসিনার মতো জনবান্ধব সরকারপ্রধান আমরা বাংলাদেশে পেয়েছি বিধায় আজ দেশের কোথাও হাহাকার নেই, অভাব নেই, হতাশা নেই। চারদিকে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। গ্রামের শেষ প্রান্ত থেকে শহর পর্যন্ত সর্বত্র মানুষকে স্বচ্ছল করার প্রক্রিয়ার মধ্যে আমরা রয়েছি।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : মে ৭, ২০২২ ৩:৪৭ অপরাহ্ন
দেশি মুরগির ভ্যাকসিন সিডিউল
পোলট্রি

খামারে রোগ প্রতিরোধের জন্য টিকা প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয় | দেশি মুরগি সাধারনত উম্মুক্ত বা খোলা পদ্ধতিতে পালন করা হলেও বর্তমানে অনেক সৌখিন খামারি একে আবদ্ধ পদ্ধতিতে পালন করে থাকেন। দেশি মুরগি পালনে ভ্যাকসিন সিডিউল বা টীকা দেয়া আবশ্যক। তবে হাইব্রিড মুরগির তুলনায় দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারনে অনেক সময় মুরগির বিভিন্ন ভ্যাকসিন এ পরিবর্তন আনা যাতে পারে।

 

বয়স (দিন) রোগের নাম ভ্যাকসিনের নাম ভ্যাকসিনের প্রকৃতি প্রয়োগ পদ্ধতি
৩-৫ রানীক্ষেত ও ব্রংকাইটিস আইবি+এনডি লাইভ এক চোখে এক ফোঁটা
১০-১২ গামবোরো আই বি ডি লাইভ মুখে এক ফোঁটা
১৮-২২ গামবোরো আই বি ডি লাইভ খাবার পানিতে
২৪-২৬ রানীক্ষেত এনডি লাইভ এক চোখে এক ফোঁটা
৩৫-৪০ ফাউল পক্স ফাউল পক্স ডি এন এ লাইভ ডানায়সূচ ফুটানোর মাধ্যমে
৬০-৬৫ রানীক্ষেত এনডি-কিল্ড কিল্ড ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
৭০-৭৫ ফাউল কলেরা ফাউল কলেরা কিল্ড ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন
দেশি মুরগির টীকা প্রদান সিডিউল

বিশেষ নোটঃ
1.৬মাস পর পর রানীক্ষেত কিল্ড করা উচিত।

2.একমাস পর ফাউল কলেরার বুস্টার ডোজ করতে হবে।

3.ভ্যাকসিনের আগে পরে এন্টিবায়োটিক ব্যাবহার না করাই উত্তম। তবে ভ্যাকসিনের পরে ভিটামিন সি দেয়া ভালো। ৩৫ দিন বয়সে সোনালি মুরগির কৃমিনাষক ঔষধ দেয়া দরকার। কৃমি হলে সাধারণত ভ্যাক্সিন বা ঔষধের কার্যকারিতা কমে যায়।

4.অবশ্যই স্থান ভেদে ভ্যাকসিন সিডিউল পরিবর্তন করা যেতে পারে।

 

এই শিডিউল টা দেশি মুরগির লেয়ার বা প্যারেন্টস এর জন্য। আর আপনি যদি দেশি মুরগি শুধুমাত্র মাংসের জন্য করতে চান ।মানে ২-৩ মাস রাখতে চান তাহলে উপরোক্ত সিডিউল অনুয়ায়ী শুধুমাত্র রানীক্ষেত,গামবোরো এবং ফাউল পক্স টিকা দিলেই হবে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop