৯:২৬ পূর্বাহ্ন

শুক্রবার, ১৩ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : অক্টোবর ১, ২০২১ ৯:৩৭ পূর্বাহ্ন
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. খলিলুর রহমান
প্রাণিসম্পদ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক হয়েছেন ড. মো. খলিলুর রহমান।  বৃহস্পতিবার এ পদে যোগ দেন তিনি।এর আগে তিনি একই ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) ছিলেন।

ড. রহমান কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহে স্বাদু পানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্বাদু পানি উপকেন্দ্র যশোরের উপকেন্দ্র প্রধান ছিলেন। এ ছাড়া তিনি অ্যাকুয়া ড্রাগস ও হালদা নদী প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. রহমান দেশে প্রথমবারের মতো পাঙ্গাস মাছের কৃত্রিম প্রজনন ও চাষাবাদ কৌশল উদ্ভাবনের ১৯৯৫ সালে রাষ্ট্রপতি পদক লাভ করেন। -সংবাদ বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৩০, ২০২১ ১১:০৮ অপরাহ্ন
SQUARE introduces 3 Vaccines for PETS
এগ্রিবিজনেস

To prevent infectious diseases of Pets for ensuring healthy & happy life, SQUARE introduces 3 new vaccines namely – Rabisin, Recombitek® C4 and Purevax

Manufactured By: Boehringer ingelheim (Former NERIAL)

#I position in Global Set Animal Market. For More: https://www.boehringer-ingelheim.com

 

Composition:

  • Rabies virus glycoproteins- I IU
  • Thi0mersal, at most-0.1 mg
  • Aluminium (as hydroxide)-1.7 mg
  • Excipient, qs 1 dose of 1 ml

 

Indication:

Inactivated rabies vaccine for the immunisati0n of dogs, cats, horses, cattle, sheep and goats against rabies by subcutaneous or intramuscular injection.

 

DOSAGE AND DIRECTIONS FOR USE:

  • Use only as directed.
  • Consult a veterinarian on the best vaccination programme schedule for your circumstance.
  • Sterilise syringes, needles and equipment by boiling for at least 30 minutes.
  • Utilise a separate needle to withdraw the fluid from the vial and a separate needle for each animal to be immunised.
  • It is, however advisable to utilize an automatic syringe when vaccinating a large number of animals. e Shake well before use.
  • Injection to be carried out by the subcutaneous (except in horses) or intramuscular (in the neck) route according to the schedule below. e Dose is 1m! irrespective of species.
  • Unused and empty vaccine vials must be dipped in an approved disinfectant or burnt before discarded.

 

PROTECTION OF DOES AND CATS:

All d0gs and cats in the Republic shall be immunised with an efficient remedy by an Officer, veterinarian 0r auth0rised pers0n at the age 0f three months f0ffowed by a second vaccinafi00 Within 12 m0nths, at least 30 days after the first vaccinatl0n and thereafter every three years.

However, puppies may be vaccinated at any age after birth, but must thereafter be vaccinated at three months 0f age, f0ll0wed by a sec0nd vaccinati0n within 12 m0nths, at least 30 days after the first vaccinati0n and thereafter every three years. Alth0ugh it is required by legislation that d0gs and cats be vaccinated against rabies every 3 years in rabies contr0l areas, it is advisable t0 vaccinate annually.

 

PROTECTION OF CATTLE, HORSES, SHEEP AND GOATS:

Primary immunization can be carried out in young animals from the age of 4 months except when they are born to vaccinated mothers. In such a case, in is necessary to postpone primary immunization until 9 months of age (i.e. after elimination of maternal antibodies.)

A booster injection should be given 9 to 12 months after the primary vaccination and thereafter a single injection annually. If uncertainty exists regarding rabies or in the use of RABISIN”, consult your private and/or State Veterinarian or registration holder.

 

Storage: St0re in a refrigerat0r between +2º C and +8º C. D0 not freeze. Protect fr0m light.

Packing Presentation: 1 dose & 10 doses.

 

(2nd Part Coming…)

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৩০, ২০২১ ১১:১৭ পূর্বাহ্ন
আবহাওয়া পরিবর্তনজনিত কারণে মুরগির রোগ প্রতিরোধে যা করবেন
পোলট্রি

আমাদের দেশের ডিম ও মাংসের চাহিদা পূরণ করার জন্য এখন বিপুল সংখ্যক পোলট্রি তথা মুরগির খামার গড়ে উঠেছে। আবহাওয়া বা ঋতু পরিবর্তনজনিত কারণে খামারে অনেক সময় প্রভাব পড়ে থাকে। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে মুরগির রোগ প্রতিরোধে করণীয় কি কি রয়েছে সেগুলো খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার।

আবহাওয়া পরিবর্তনজনিত কারণে মুরগির রোগ প্রতিরোধে করণীয়:
আবহাওয়া পরিবর্তনের ফলে খামারে বাচ্চা আসার সময় বক্স মর্টালিটি হয়। আবহাওয়ার পরিবর্তনের ফলে ব্রুডিং অব্যবস্থাপনাজনিত কারণে মুরগির বাচ্চা মারা যায়।

লেয়ার মুরগির খামারের ক্ষেত্রে প্রোডাকশন কিছুটা কমে যায়। শীতকালের মত কম জায়গায় বেশি মুরগি পালনের ফলে মুরগির ওজন কম আসে।

খামারে পর্দা ব্যবস্থাপনার কারণে গ্যাস জমে এবং মুরগির চোখে এ্যামোনিয়া বার্ন হয়, এসসাইটিস দেখা দেয়। খামারে হঠাৎ মুরগির মড়ক দেখা দিতে পারে এবং খামারিদের লোকসান হয়ে থাকে।

আবহাওয়া পরিবর্তনজনিত সমস্যায় করণীয়:
আবহাওয়া পরিবর্তনজনিত সমস্যায় প্রথম এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বায়োসিকিউরিটিতে।খামারের মুরগি অসুস্থ হলে সব ঔষধ বন্ধ করে পরিস্কার পানি দেয়া এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা প্রদান করতে হবে।

সঠিক ভাবে এলাকা উপযোগী ভ্যাকসিনেশন শিডিউল মেনে চলা।ব্রুডিংয়ের সময় মুরগীর অবস্থা বুঝে তাপ দেয়া। যেমন বাচ্চা ব্রুডারের নিচে গাদাগাদি করলে তাপ বাড়িয়ে দেয়া।

হঠাৎ অনেক বেশী মড়ক দেখা দিলে অতিদ্রুত পার্শ্ববর্তী ল্যাবে পরীক্ষা করানো।মুরগির খামারে সবসময় জীবাণুমুক্ত পানি সরবরাহ করতে হবে। রাতের বেলা কোন মতেই যেন পানি গ্যাপ না পড়ে তার দিকে খেয়াল রাখা। যদি গ্যাপ পড়ে যায় এবং পাত্র খালি হয়ে যায় তা হলে পরের বার পানি দেয়ার ক্ষেত্রে অবশ্যই পানির পাত্র বাড়িয়ে দিতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৮, ২০২১ ৫:৩৪ অপরাহ্ন
মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পেল রানী
প্রাণিসম্পদ

মৃত্যুর পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসাবে নাম উঠলো সাভারের রানীর।রানীর উচ্চতা ছিল ৫০ দশমিক ৮ সেন্টিমিটার বা ২০ ইঞ্চি আর দৈর্ঘ্য ছিল ৬০ দশমিক ৫৮ সেন্টিমিটার বা ২৭ ইঞ্চি। ওজন হয়েছিল ২৬ কেজি

সাভারের শিকড় অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিজকে সোমবার এই তালিকাভুক্তির তথ্য জানিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।।

এই খামারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ আবু সুফিয়ান জানান, ”খবরটি জানতে পেরে আমাদের খুব ভালো লাগছে। তবে রানী বেঁচে থাকলে আমাদের জন্য এটি আরও আনন্দের হতো।”পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসাবে স্বীকৃতি পেতে গিনেস কর্তৃপক্ষের কাছে এই বছরের দোসরা জুলাই শিকড় অ্যাগ্রো কর্তৃপক্ষ আবেদন করে।

তবে গিনেস কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল যে, গরুটি কি আসলেই ছোট গরু হিসাবে জন্ম নিয়েছে নাকি কোন প্রকার হরমোন প্রয়োগ করে সেটিকে এরকম আকৃতি দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, আবেদন করার ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে থাকে গিনেস কর্তৃপক্ষ।

গত ১৯শে অগাস্ট দুই বছর বয়সে অসুস্থ হয়ে মারা যায় খর্বাকৃতির গরু রানী। তার মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্টও গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন মি. সুফিয়ান।

এর আগে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসাবে স্বীকৃতি ছিল ভারতের কেরালা রাজ্যে মানিকিয়াম নামের একটি গরুর। ২০১৪ সালে রেকর্ডে নাম ওঠা ওই গরুটির উচ্চতা ছিল ২৪ দশমিক ০৭ ইঞ্চি।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৭, ২০২১ ৪:৪৬ অপরাহ্ন
জেলেদের জন্য ১১,১১৯ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ
প্রাণিসম্পদ

ইলিশ আহরণ নিষিদ্ধকালে জেলেদের জন্য ১১ হাজার ১১৮ দশমিক ৮৮ মেট্রিক টন ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩৭ জেলার ১৫১টি উপজেলায় মা ইলিশ আহরণে বিরত থাকা ৫ লাখ ৫৫ হাজার ৯৪৪টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে।

গত বছরের চেয়ে বেশি ২৭ হাজার ৬০২টি জেলে পরিবারকে এবার এ বরাদ্দের আওতায় আনা হয়েছে। এর আওতায় প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবে। ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর পূর্বেই এ বছর ভিজিএফ বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি জ্ঞাপন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে ভিজিএফ চাল পরিবহন ব্যয়ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে মঞ্জুরি জ্ঞাপন করা

এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ বন্ধ থাকবে।
ভিজিএফ চাল ২৫ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত ও প্রকৃত জেলেদের মধ্যে এ ভিজিএফ বিতরণ নিশ্চিত করার জন্য বরাদ্দপত্রে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশ সম্পদ সংরক্ষণে‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০’ এর অধীন প্রণীত ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫ ‘অনুযায়ী এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে গত ২৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৬, ২০২১ ৩:১৯ অপরাহ্ন
কাচামালের লাগামহীন মূল্য বৃদ্ধিতে বেড়েছে ডিম ও মাংসের দাম
পোলট্রি

সয়াবিনের ঘাটতি বাংলাদেশে লেগে আছে আগে থেকেই। তার উপরে প্রতিবেশি দেশের উদ্ভিজ্জ প্রোটিন সয়াবিনের ঘাটতি দেখা দেয়ার সে দেশের ব্যবসায়ীদের দাবি মেটাতে দেশের বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন মিল রপ্তানির অনুমতি দিয়েছে।আর এই রপ্তানির কথা শোনার সঙ্গে সঙ্গে দেশীয় বাজারে সয়াবিনের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। দেশের পোলট্রি ও গবাদি পশুর খাদ্য প্রস্তুতকারী কারখানাগুলো আজ থেকে তাদের তৈরি খাবারের দাম বাড়িয়ে দিচ্ছে। ক্রমাগত লোকসান শুরু হলে এই খাতের বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো টিকে যাবে। কারণ তাদের লোকসান সহ্য করে টিকে থাকার মতো আর্থিক সংগতি রয়েছে যা দেশি প্রতিষ্ঠানগুলোর নেই। ফলে দুই লাখ কোটি টাকার বাজার বিদেশি কোম্পানির হাতে চলে যাবে। দেশীয় অর্থনীতি বিপর্যস্ত হবে শঙ্কা প্রকাশ করেছেন দেশীয় উদ্যোক্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে সয়াবিন রপ্তানির খবরে ইতো মধ্যে সয়াবিনের বাজারে যেন আগুন লেগে গেছে। রপ্তানির অনুমোদনের আগে দেশে প্রতি কেজি সয়াবিনের দাম ছিল ৪৩ টাকা। সেটি বেড়ে বর্তমানে ৫৩ টাকায় দাঁড়িয়েছে। এতে কেজিপ্রতি শুধু পোলট্রি মুরগির খাবারের দাম বেড়েছে আড়াই টাকার বেশি। গত রবিবার থেকে বাড়তি দামে মুরগি, গবাদি পশু ও মাছের খাবার কিনতে হচ্ছে। যার ফলাফল হিসেবে এই সপ্তাহেই মুরগি, মাছ, মাংস ও দুধের দাম আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলসহ সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা জানিয়েছেন, ভারতকে সুবিধা দিতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশের মুরগি, গবাদি পশু ও মৎস্য চাষে যুক্ত উদ্যোক্তরা। বাংলাদেশ প্রয়োজনের ৭০ থেকে ৮০ শতাংশ সয়াবিন উৎপাদন করে। বাকিটা ভারত, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়। চলতি বছর ভারতে উৎপাদন কম হওয়ায় দেশটিতে সয়াবিনের তীব্র সংকট দেখা দিয়েছে। আগামী অক্টোবর মাসের আগে দেশটিতে সয়াবিন ক্ষেত থেকে উঠবে না। আর আমদানি করা হলেও সব মিলিয়ে ভারতে তা পৌঁছাতে সময় লাগবে কম করে হলেও ৬০ দিন। আর আমদানি করলেও সয়াবিনের কেজি পড়বে ৮৮ টাকা। সেখানে ৬০ টাকার নিচে বাংলাদেশ থেকে কিনতে পারবে ভারতের ব্যবসায়ীরা।

বাংলাদেশ সরকার মুরগি, মাছ ও পশু খাদ্যের জন্য বিদেশ থেকে আনা সয়াবিনের ওপর কোনো শুল্ক রাখেনি। বিনা শুল্কে বিদেশ থেকে সয়াবিন এনে তা ফের ভারতে বিক্রি করা হলে বড় আকারে শুল্কও ফাঁকি দেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা।

বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন গণমাধ্যমকে জানান, ‘সয়াবিনের খইল ভারতে রপ্তানি হবে এমন খবরেই কেজি প্রতি ১০ টাকা দাম বেড়ে গেছে। আর এখন রপ্তানি শুরু হওয়ায় দাম আরও বাড়বে। তাতে বাংলাদেশে ফিড উৎপাদনে খরচ বাড়বে। কেজি প্রতি ১৫ থেকে ২০ শতাংশ বাড়বে গরুর মাংসের দাম। মানুষকে বাড়তি দাম দিয়ে কিনতে হবে গরুর মাংস। সেইসঙ্গে বাড়বে পোলট্রি মুরগি, ডিম, দুধ ও মাছের দাম। আমিষের ঘাটতি মেটানো দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’

যে কারণে তৈরি খাদ্যের উৎপাদন খরচ বাড়বে
গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে কাঁচামালের দাম ৩৪ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফিড বানাতে অন্তত ১৬টি কাঁচামালের দরকার পড়ে। এর মধ্যে প্রতি কেজি মাছের (রাবিশ) গুঁড়ার দাম ৩২ টাকা, খুদ চালে ১২.১১ টাকা, ভুট্টায় ১২ টাকা, সয়াবিনের খইলে ১৬.২৫ টাকা ও সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ৫৫.৯০ পয়সা। ভারতে রপ্তানির ঘোষণায় প্রতি কেজি সয়াবিনের দাম বেড়েছে ১০ টাকা। একটি ব্রয়লার মুরগি লালন-পালনের আয়ুষ্কাল হয় ৩৫ থেকে ৩৭ দিন। এ সময়কালে মুরগি প্রতি অন্তত ২.৫ – ৩ কেজি তৈরি খাবার দিতে হয়, সেখান থেকে পাওয়া যায় ১.৫ – ২ কেজি মাংস। এক কেজি খাবার বা ফিডে প্রায় ৩০ শতাংশ সয়াবিনের খইল বা সয়াবিন মিলের দরকার পড়ে। সেক্ষেত্রে প্রতি কেজি মাংস উৎপাদনে ৬.২৫ টাকা প্রকৃত উৎপাদন ব্যয় বাড়লে খুচরা পর্যায়ে তা আরও অনেক বেশি বাড়বে। এতে শুধু প্রান্তিক পর্যায়ের খামারিরাই ক্ষতিগ্রস্ত হবে তা নয়, অনেক ছোট ছোট ফিড মিল বন্ধ হয়ে যাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ফিড মিলগুলোতে ব্যবহৃত কাঁচামালের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করা হয়। দেশীয় সয়াবিন ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা প্রভৃতি দেশ থেকে আমদানি করা হয়। দেশে ‘সয়াবিন খইলের’ চাহিদা বছরে প্রায় ২০ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৭৫-৮০ ভাগ দেশীয় সয়াবিন তেল উৎপাদকারী প্রতিষ্ঠান থেকে এবং বাকিটা আমদানি করা হয়। দেশে উৎপাদিত সয়াবিন খইলের একমাত্র ক্রেতা হচ্ছে পোলট্রি, মৎস ও গবাদি পশুর ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সাধারণ খামারিরা।

ফিড সংশ্লিষ্ট উদ্যোক্তরা বলছেন, ডিম, মাছ, মুরগি উৎপাদনে মোট খরচের প্রায় ৭০-৭৫ শতাংশ খরচই হয় ফিড কেনা বাবদ। ফিডের দাম বৃদ্ধি পেলে খামারিদের উৎপাদন খরচ বাড়ে। আবার খরচের বিপরীতে পণ্যের ন্যায্য দাম না পাওয়ায় বড় অংকের লোকসানের মুখে পড়তে হয় উদ্যেক্তাদের।

দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের কথা বিবেচনায় নিয়ে সাশ্রয়ীমূল্যে সয়াবিন তেল উৎপাদন এবং পোলট্রি, মৎস্য ও গরুর খাদ্যের প্রধান উপাদান সয়াবিন মিলের সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার শূণ্য শুল্কে বা করমুক্ত সুবিধায় ‘সয়াবিন সিড’ আমদানির অনুমতি দিয়েছে। ‘সয়াবিন সিড’ থেকে সয়াবিন তেল বের করার পর অবশিষ্ট খৈল থেকে তৈরি হয় ‘সয়াবিন মিল’। দেশের মানুষের স্বার্থে শূন্য শুল্ক সুবিধায় আনা সেই সয়াবিন সিড থেকে উৎপাদিত সয়াবিন মিলই এখন ৩-৪টি সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান মুনাফার স্বার্থে রপ্তানি করছে। অতীতে কখনো ভারতে সয়াবিন সিড কিংবা সয়াবিন মিল রপ্তানি হয়নি বরং ভারত থেকে বাংলাদেশে প্রায় প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন খইল আমদানি করা হয়ে থাকে।

বিশ্ববাজারে ও ভারতে সয়াবিন মিলের দাম বেড়ে যাওয়ায় পোলট্রি, ডেইরি ও মৎসশিল্প রক্ষা করতে এবং স্বল্পতম সময়ে বাংলাদেশ থেকে সয়াবিন মিল আমদানির জন্য আগ্রহ বেড়েছে ভারত ও নেপালের মতো দেশগুলোর ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৫, ২০২১ ৪:৪৩ অপরাহ্ন
হাঁস পালন করে মাসে ৬০ হাজার টাকা আয় করেন ইয়াকুব
প্রাণিসম্পদ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিরাজ ব্যাপারীর ছেলে ইয়াকুব আলী ব্যাপারীর এখন প্রায় তিন‘শ হাঁস রয়েছে। তিনি এই হাঁস থেকে প্রতিদিন প্রায় দুই হাজার টাকা করে মাসে ইনকাম করেন প্রায় ষাট হাজার টাকা।

তিনি জানা, এতদিন দুইশ আশি থেকে তিনশ ডিম দিয়েছে। হারানোর ফলে এখন ডিম কমে এসেছে। তিনশ ডিম দিলে তা কম করে হলেও তিন হাজার টাকা বিক্রি প্রতিদিন খাওয়া খরচ আটশ থেকে হাজার টাকা বাদ দিলে লাভ প্রায় প্রতিদিন দুই হাজার টাকা মানে মাসে প্রায় ষাট হাজার টাকা। তার হাসের বয়স প্রায় তিন বছর হয়ে গেছে। এ বছর আবার নতুন বাচ্চা কিনতে হবে। প্রতিটি বাচ্চা পয়ত্রিশ টাকা করে কিনেছিলেন এখন প্রত্যেকটি হাস তিন থেকে চারশ টাকা, গড়ে একটা লাভ রয়েছে।

প্রাণিসম্পদ চিকিৎসকরা জানান, হাঁসের রোগ বালাই সাধারণত কম হয়। তবে কিছু মৌসুমে ডাক প্লেগ ও ডাক কলেরা রোগের সম্ভাবনা থাকে। তাই বাচ্চার বয়স ২১ দিন থেকে ২৫ দিনের মধ্যে ডাক প্লেগের ভ্যাকসিন এবং ৭৫ দিনের মধ্যে ডাক কলেরার ভ্যাকসিন দিয়ে নিলে এসব মহামারী রোগে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, ছোটভাকলার ইয়াকুব আলীসহ উপজেলার দেআগ্রাম, উজানচর ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নের অনেক দরিদ্র পরিবার ক্ষুদ্র আকারে হাঁসের খামার করে লাভবান হয়েছেন। তবে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ইয়াকুব আলী অল্প শিক্ষিত হয়েও পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ও কঠোর পরিশ্রম করে উপজেলার মধ্যে সফল হাঁস খামারি হিসেবে পরিচিতি পেয়েছেন। হাঁস পালন একটি লাভজনক ব্যবসা। যে কোনো বেকার নারী-পুরুষ হাঁস পালনে এগিয়ে এলে সবাইকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সাহায্য করা হবে। শুধু হাস পালন নয়, অন্যান্য যে কোনো খামার করলেই তাদেরকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৪, ২০২১ ৫:৫২ অপরাহ্ন
প্রফেসর ড.আবু হেনা ‘ভেট সোসাইটি অব পাবনা’র সভাপতি
প্রাণিসম্পদ

সিকৃবি প্রতিনিধি: দেশের ভেটেরিনারি খাতের উন্নয়নের লক্ষ্যে পাবনা জেলার ভেটেরিনারিয়ানরা প্রথম বারের মতো গঠন করলেন ‘ভেট সোসাইটি অব পাবনা’।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড.আবু হেনা মোস্তফা কামালকে সভাপতি করে ৬৭ সদস্যদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

প্রফেসর ড.হেনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।কর্মজীবনে তিনি সিলেট সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন,বিভাগীয় চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৪, ২০২১ ১০:২২ পূর্বাহ্ন
BLRI উদ্ভাবিত, আফতাব কর্তৃক বাজারজাতকৃত ‘মাল্টি কালার টেবিল চিকেন’ এর এ টু জেড
পোলট্রি

বাংলাদেশে প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট (বিএলআরআই ) দেশের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন দেশীয় জাতের মুরগি উদ্ভাবন করে এখন পরীক্ষামূলকভাবে বাজারজাত করার কাজ শুরু করেছে, এর জন্য আফতাব বহুমুখী ফার্মসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিএলআরআই। এই প্রতিষ্ঠানটির সঙ্গে প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এখনো যৌথ গবেষণা চালিয়ে যাচ্ছে।

গবেষণাগারে উদ্ভাবিত এই মুরগির পালক বহুবর্ণ হবার কারণে এর নাম দেয়া হয়েছে ‘মাল্টি কালার টেবিল চিকেন’। এটি দ্রুত পরিপূর্ণ আকার ধারণ করে, অর্থাৎ খাওয়ার উপযোগী হয়। এই মুরগি আট সপ্তাহ মানে ৫৬দিনে মধ্যে খাওয়ার উপযোগী হবে বলে জানিয়েছেন বিএলআরআই এর পোল্ট্রি উৎপাদন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাকিলা ফারুক।

মাল্টি কালার টেবিল চিকেনের বৈশিষ্ট্য নিয়ে শাকিলা ফারুক জানিয়েছেন, এ মুরগি মূলত দেশে মাংসের চাহিদা পূরণের উদ্দেশ্য নিয়ে উদ্ভাবন করা হয়েছে। “মাল্টি কালার টেবিল চিকেন খুব দ্রুত বাড়ে। এটি মাংস খাওয়ার জন্য উৎপাদন করা হবে, ডিমের জন্য ব্যবহার করা হবে না। আট সপ্তাহের মধ্যে এর ওজন সাড়ে নয়শো গ্রাম থেকে এক কেজির মত ওজন হয়।” কিন্তু এর স্বাদ এবং মাংসের গুণাগুণ দেশি মুরগির মতই।

মুরগির শারীরিক গঠন, ঠোট ও ঝুঁটি দেশি মুরগির মত, এর পালকও অনেক রঙ এর হয়। এই মুরগি দেখতে দেশীয় জাতের মুরগির মত। এই মুরগিকে দেশীয় ব্রয়লার বলে থাকেন কেউ কেউ।

প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট ২০১৪ সালে প্রথম নতুন মুরগির এ জাত নিয়ে গবেষণা শুরু করে।২০১৮ সালে গবেষণাগারে সাফল্যের পর মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করা হয়। প্রাথমিক অবস্থায় খুলনা, বরিশাল এবং পাবনায় পরীক্ষামূলকভাবে উৎপাদন ও বাজারজাত করা হয়েছে। এখন খুব অল্প পরিসরে মাল্টি কালার টেবিল চিকেন উৎপাদন করা হচ্ছে।

এই মুহূর্তে চারটি সরকারি এবং দুইটি বেসরকারি খামারে নতুন জাতের মুরগি উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছেন শাকিলা ফারুক। এর মধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদন করে পরীক্ষামূলকভাবে বাজারজাত করার জন্য আফতাব বহুমুখী ফার্মসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট। গবেষণায় দেখা গেছে আট সপ্তাহ বয়স পর্যন্ত মাল্টি কালার টেবিল চিকেনের মৃত্যুহার ২ শতাংশের নিচে।

ব্রয়লার ও অন্যান্য মুরগির সাথে ‘মাল্টি কালার টেবিল চিকেন’ এর পার্থক্য:
বাংলাদেশে গত এক দশকে মুরগির চাহিদা এবং ব্যবহার অনেকগুন বেড়েছে।এর মধ্যে ব্রয়লার মুরগি যেমন রয়েছে, তেমনি দেশি মুরগি, সোনালী মুরগি, যা পাকিস্তানি মুরগি নামেও পরিচিত এগুলো বেশ জনপ্রিয়। এই মুরগিগুলোর মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছে।

ব্রয়লার মুরগি ২৮-৩২ দিনে খাওয়ার উপযোগী হয়, অর্থাৎ ওই সময়ের মধ্যে ব্রয়লার মুরগির ওজন এক থেকে দেড় কেজি হয়।সোনালি মুরগির এক কেজি ওজনে পৌঁছাতে সময় লাগে ৭০-৮০ দিন।

কিন্তু মাল্টি কালার টেবিল চিকেন বাজারজাত করতে অন্তত আট সপ্তাহ সময় প্রয়োজন হবে।ব্রয়লার মুরগির মাংস ও হাড় নরম হয়, কিন্তু মাল্টি কালার টেবিল চিকেনের মাংস ও হাড় দেশি মুরগির মত শক্ত।ব্রয়লার মুরগি পালনে বড় জায়গা, নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং আলো-বাতাসের দরকার হয়, কিন্তু এ মুরগি পালনের ক্ষেত্রে দেশি জাতের মুরগির মত খোলা জায়গায় পালন করা যায়।

প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট জানিয়েছেন, এই মুরগি লালনপালন সহজ, ফলে প্রান্তিক খামারীদের জন্য এটি পালন সহজ হবে এবং ফলে আর্থিকভাবে লাভবান হবার সুযোগ বেশি থাকবে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২২, ২০২১ ৭:০৭ অপরাহ্ন
৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ বন্ধ
প্রাণিসম্পদ

চলতি বছর প্রধান প্রজনন মৌসুমে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। ইলিশের প্রজনন ক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণও এ সময় নিষিদ্ধ থাকবে। ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে এ সময় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও মোঃ তৌফিকুল আরিফ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরশেনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মোঃ মতিউর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মৎস্য বিজ্ঞানী ও গবেষকবৃন্দ, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, র‌্যাব, নৌ পুলিশ, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের প্রতিনিধি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “মৎস্য খাতকে কোনভাবেই ধ্বংস হতে দেওয়া হবে না। শেখ হাসিনার নির্দেশনা, নজরদারি ও পৃষ্ঠপোষকতায় ভাতে-মাছে বাঙালির বাংলাদেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করছি। মৎস্যসম্পদ রক্ষার মাধ্যমে খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে, বেকারত্ব দূর হচ্ছে, উদ্যোক্তা তৈরি হচ্ছে, গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে এবং দেশের রফতানি আয় বাড়ছে।”

মন্ত্রী আরো বলেন, “মৎস্যজীবীদের স্বার্থেই মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ এবং অভিযান পরিচালনা করা হয়। জাতীয় স্বার্থ যারা ধ্বংস করতে চাইবে, তাদের বিষয়ে কোন ধরণের বিবেচনা বা অনুকম্পা দেখানোর সুযোগ নেই। এক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নিতে আমরা কুন্ঠা বোধ করবো না। দেশের মৎস্যসম্পদ রক্ষায় যত কঠিন হওয়া লাগে, তত কঠিন হতে হবে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়ার অবকাশ নেই”।

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা গত বছরের তুলনায় অধিক সফল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। মৎস্যসম্পদ রক্ষায় নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে সঠিক কাজ করার জন্য সংশ্লিষ্টদের এ সময় আহ্বান জানান তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সব ধরনের দায়-দায়িত্ব নেবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop