১২:৪৫ অপরাহ্ন

রবিবার, ৩ মে , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : জুলাই ৩, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ন
গরমে পোল্ট্রি খামারের যত্ন নিবেন কীভাবে
পোলট্রি

প্রাণিজ আমিষের বড় একটা অংশ আসে পোল্ট্রি শিল্প থেকে। প্রায় অর্ধকোটি মানুষের জীবন-জীবিকা এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাই এ শিল্পের সুদৃঢ় ভবিষ্যৎ চিন্তা করে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া জরুরি। গরমকাল এ পোল্ট্রি খামারের বিশেষ যত্ন না নিলে কমে যেতে পারে ব্রয়লারের ওজন বৃদ্ধি এবং লেয়ার খামারের ডিম সংখ্যা। সে কারণেই নিচের টিপসসমূহ জেনে নিন-

তাপমাত্রা বৃদ্ধি ও এর প্রভাব
ঘর্মগ্রন্থি না থাকার কারণে মোরগ-মুরগির অতিরিক্ত গরম অসহ্য লাগে। এতে উৎপাদন ক্ষমতা ব্যাহত হয়। অতিরিক্ত তাপে এদের পানি গ্রহণ, শ্বাস-প্রশ্বাস, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। অপরদিকে থাইরয়েড গ্রন্থির আকার, রক্তচাপ, নাড়ির স্পন্দন, রক্তে ক্যালসিয়ামের সমতা, খাদ্য গ্রহণ, শরীরের ওজন ও ডিমের উৎপাদন হ্রাস পায়। ১৫ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের উৎপাদন সর্বোচ্চ। ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে শতকরা ৪ ভাগ হারে পানি গ্রহণ বৃদ্ধি পায়। ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পর থেকে ডিমের সংখ্যা না কমলেও প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে ডিমের ওজন শতকরা এক ভাগ হারে কমে যায়। ২৬.৫ সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রার পর থেকে মোরগ-মুরগির খাদ্যের রূপান্তর ক্ষমতা হ্রাস পায়। ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি তাপ বৃদ্ধিতে ২ থেকে ৪ শতাংশ খাবার গ্রহণ কমে যায়। ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোরগ-মুরগির জন্য অসহনীয় এবং ৩৮ ডিগ্রির পর মৃত্যু হার খুব বৃদ্ধি পায়।

তাপজনিত ধকল প্রতিরোধ
খামারের আশেপাশে ছায়াযুক্ত বৃক্ষ রোপণ এবং ঘর পূর্ব-পশ্চিমে হওয়া বাঞ্ছনীয়। তবে আধুনিক খামার ব্যবস্থাপনায় বায়োসিকিউরিটির কথা চিন্তা করে গাছপালা রোপণের প্রতি অনুৎসাহিত করা হয়ে থাকে। গরমে পোল্ট্রি শেডে প্রত্যক্ষ সূর্যালোক পরা যাবে না। অত্যধিক গরম প্রতিরোধে প্রয়োজনে শেডের ছাদে বা টিনের চালায় দিনে দু’তিন বার পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। টিনের নিচে চাটাই বা হার্ডবোর্ড দিয়ে সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। অনেক সময় মুরগি যখন হাঁ করে শ্বাস-প্রশ্বাস নেয় তখন ঘরে সেপ্র মেশিন দিয়ে কুয়াশার মত করে পানি ছিটিয়ে দেওয়া যেতে পারে। পানির ড্রিংকার ও ফিডারের সংখ্যা বাড়াতে হবে। ঘন ঘন ড্রিংকারের পানি পাল্টাতে হবে। গরমে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে শেডের মেঝে অনেক সময় স্যাঁতসেঁতে হয়ে লিটার দ্রুত ভিজে যায়। ফলে রোগের আক্রমণও বাড়ে। সেজন্য প্রতিদিন সকালে ব্রয়লার শেডের লিটার উলোট-পালোট করা প্রয়োজন। লিটারে গুঁড়ো চুন ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। শেড থেকে শেডের দূরত্ব ৩০ ফুটের বেশি হলে ভালো হয়। শেডে মোরগ-মুরগির ঘনত্ব বেশি হলে তা কমিয়ে দিতে হবে। বাতাসের অবাধ চলাচল শেডের ভেতরের তাপমাত্রা শীতল রাখতে সাহায্য করবে এবং পোল্ট্রির জন্য ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাসমুক্ত রাখবে। শেডে স্টেন্ড ফ্যানের ব্যবস্থা করতে হবে।

খাবার ব্যবস্থাপনা
ঠাণ্ডা ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পেলে এদের খাদ্য গ্রহণ কমে যায়, সেহেতু প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে ৮ থেকে ১০ ভাগ শক্তি কমিয়ে প্রোটিন, খনিজ লবণ ও ভিটামিন বাড়িয়ে দিতে হবে। প্রতি লিটার পানিতে ১০-১২ গ্রাম গ্লুকোজ ও মুরগি প্রতি ১০ গ্রাম ভিটামিন সি পানির সঙ্গে মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক বিটেইনে ধনাত্মক ও ঋণাত্মক আছে যা কোষের মধ্যে পানি ধরে রাখতে সাহায্য করে। ফলে হিট স্ট্রোকের হাত থেকে এরা রক্ষা পায়। গরমে পোল্ট্রির অ্যামাইনো অ্যাসিডের চাহিদা বেড়ে যায়। বিটেইনে মিথাইল মূলক বিদ্যমান, যা মিথিওনিন ও কলিনের ঘাটতি পূরণে সহায়তা করে। গরমে প্রয়োজনে একদিনের বাচ্চার জন্য পানিতে আখের গুড়, ভিটামিন-সি অথবা ইলেকট্রোলাইট যুক্ত স্যালাইন পানি দিতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ২, ২০২১ ৫:৪৭ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার শুক্রবার (০২ জুলাই) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০২/০৭/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।
ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.০০
সাদা ডিম=৭.৬০
ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৭.১৫
সাদা ডিম=৫.৮৫
গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.১০
সাদা ডিম=৫.৮০
ব্রয়লার মুরগী=১০৮/১১০কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=
ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=
চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.২০
সাদা ডিম=৬.৮০
ব্রয়লার মুরগী=১১২/কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=১৪৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=
রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.২০
সাদা ডিম=৫.৯০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি
খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=
বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.০০
ব্রয়লার মুরগী=১১০/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার=
ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০০/১০৫কেজি
সোনালী মুরগী=১৬০/১৭০কেজি
সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৬.৯০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=
সোনালী রেগুলার=
বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.০৫
ব্রয়লার মুরগী=১১০/কেজি
সোনালী মুরগী =১৫০/কেজি
টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৭.০৫
সাদা ডিম=৫.৯৫
ব্রয়লার মুরগী=১০২/১০৬কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.০৫
ব্রয়লার মুরগী=/কেজি
নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৭.০০
সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=১৪০/কেজি
ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.০০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
লেয়ার মুরগী=১৯০/কেজি
সোনালী মুরগী=১৪২/কেজি
পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.১৫
সাদা ডিম=৬.৮৫
নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০৭/কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =
পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৬.৫০
ব্রয়লার মুরগী =/কেজি
যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.০০
কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.০০
ব্রয়লার মুরগী=১০৫/ কেজি
কালবার্ড লাল=২০৬/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৬.৯০
সাদা ডিম=৬.৬০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ২, ২০২১ ৫:৩৬ অপরাহ্ন
চায়না মুরগি পালনে তাক লাগিয়েছেন ফিরোজ-সুফি দম্পত্তি
পোলট্রি

৮৪টি মুরগি দিয়ে এখন প্রায় সাড়ে তিন হাজারের বেশি মুরগির মালিক একসময়ের একসময়ের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী ফিরোজ আলম। চায়না মুরগির জাত শিল্কি, কাদানাদ, হুং ইয়াং চি, হো ইয়াংচি, চ কো ছাড়াও বিভিন্ন জাতের মুরগি রয়েছে তার খামারগুলোতে। চায়না থেকে মুরগি এনে বাংলাদেশের মুরগির সঙ্গে এক খামারে রেখে লালন-পালন করছেন ফিরোজ-সুফি দম্পত্তি।

ফিরোজ আলম লিংকন মূলত একজন এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী। চায়নাদের সাথে ব্যবসা করতে গিয়ে পরিচয় সে দেশের নাগরিক স্কুল শিক্ষক ওয়াং লু ফিং সুফির সঙ্গে। একসময় তারা বিয়ে করেন। এরপর দুজনে মিলে বাংলাদেশে চলে আসেন। ফিরোজ আলমের বাড়ি গাইবান্দা জেলার সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। ওই গ্রামেরই মো. মকবুল হোসেন ও শেফালি সরকার দম্পতির প্রথম সন্তান তিনি।

জানা যায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা গ্রামে কিছু জমি ভাড়া নিয়ে প্রথম শখের বশে সেখানে এস এস রেয়ার ব্রিজ অ্যান্ড এগ্রো ফার্ম শুরু করেন। চায়না থেকে ডিম এনে তা ইনকিউবেটরের মাধ্যমে প্রাথমিক অবস্থায় ৮৪টি মুরগি পান। সেখান থেকে এখন তাদের খামারে রয়েছে প্রায় সাড়ে ৩ হাজারেরও বেশি মুরগি।

নগরভেলার মুরগির খামার ছাড়াও রাজধানীর উত্তরা এলাকার উত্তরখানে আরও তিনটি খামার গড়ে তুলেছেন। ওই খামারগুলোর একটিতে ডিম পাড়ানো হয়, একটিতে ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফোটানো হয় এবং অন্যটিতে বাংলাদেশি এবং চায়না মুরগির মধ্যে ক্রস করানোর প্রক্রিয়া করানো হয়। যাতে দুই দেশীয় মুরগির মাধ্যমে নতুন একটি জাত উদ্ভাবন করা যায়। এতে বাংলাদেশের মুরগির স্বাদটা ঠিক রেখে চায়না মুরগির গ্রোদটা রাখা যায়। তাতে কম সময়ে বেশি লাভবান হওয়া যাবে।

ফিরোজ আলম লিংকন জানান, স্ত্রী ওয়াং লু ফিং সুফি শখ করে কিছু মুরগির ডিম চায়না থেকে এদেশে নিয়ে আসেন এবং সেগুলো ইনকিউবেটরের মাধ্যমে ফুটানো হয়। পরে সেই চায়না মুরগীর বাচ্চাগুলো লালন-পালান করতে থাকেন। শখ করে ৮৪টি চাইনিজ মুরগির ডিম ইনকিউবেটরের মাধ্যমে বাচ্ছা ফোটানোর পর এখানে এখন সাড়ে তিন সহাস্রাধীক মুরগি। তবে হো ইয়াংচি মুরগির গ্রোদটা খুব ভালো, অনেকটা পাকিস্তানি মুরগির মতো। হো ইয়াংচি নিয়মিত ডিম দিচ্ছে। সেই ডিম তাদের নিজস্ব ইনকিউবেটরে ফুটিয়ে বাচ্চা তৈরি করছে। যেখানে তারা বেশ ভালো সুফল পাচ্ছেন। মটালিটির দিত থেকে হো ইয়াংচি বাংলাদেশের মুরগির চেয়ে এক শতাংশেরও কম। তাই এটাকে আরও উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে যারা মুরগি পালন করতে আগ্রহী, যারা কৃষিকে ভালোবাসে বা কৃষি নির্ভির ব্যবসা করতে চান, সেই বেকার যুব সমাজকে কাজে লাগাতে চান তিনি।

ফিরোজ জানান, বাংলাদেশের মুরগি ৪ মাসে ৮শ/৯শ গ্রাম হয়ে থাকে, আর চায়না মুরগি দুই মাসের মধ্যে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের যে পিওর দেশি মুরগির জাত, যেটা বাংলাদেশে বেশি দামে বিক্রি হয়, সেটা চায়না মুরগির সঙ্গে ক্রস করে দুটোর যদি একটি জাত বের করা যায়, তাহলে সেটার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাংলাদেশের মুরগির চেয়ে ভালো হবে। অনেক সময় দেখা যায়, অনেকে বাংলাদেশি মুরগি লালন-পালন করতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে দুটোর ক্রস যে জাত সৃষ্টি হবে, তা পালনে অনেকেই আগ্রহী হবেন। কারণ, এটা দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে।

ফিরোজ আলমের স্ত্রী ওয়াং লু ফিং সুফি জানান, তিনি আগে একজন শিক্ষক ছিলেন। আর যেহেতু তিনি বাংলাদেশে এসেছেন, তাই চেষ্টা করছেন কৃষি বিষয়ের উপর নিজেকে আত্মনির্ভর করা যায় কিনা। তবে তার এ ইচ্ছাটা নিতান্তই শখ থেকেই তৈরি হয়েছে। যেহেতু তিনি এ লাইনে একেবারেই নতুন, তাই কোনো মুরগি অসুস্থ হলে বা কোনো মুরগি মারা গেলে সেই মুরগি তিনি নিজেই ময়নাতদন্ত করেন। পরে সেই বিষয়গুলো নিয়ে অনলাইনে সার্চ দেন। চায়নায় যে ওষুধটা দিলে এটা ভালো হয়, সেই ওষুধ সম্পৃক্ত কোনো গ্রুপ বাংলাদেশে আছে, তা দিয়েই তিনি ব্যবস্থা নেন। মোটামুটি সেই ওষুধ খাওয়ালেই মুরগি ভালো হয়ে যায়। যেহেতু এটা চাইনিজ মুরগি, চায়নার পরিবেশের সাথে অভ্যস্ত, তাই চায়নার সাথে মিল রেখেই চিকিৎসা দেওয়া হয়। চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পরিবেশের সাথে অভ্যস্ত করতে।

চাইনিজ দম্পতির বিভিন্ন জাতের মুরগির খামারের ব্যাপারে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান জানান, আমি ইতোমধ্যে খামারটি পরিদর্শন করেছি। এখানে চায়না শিল্কি জাতের যে মুরগিটা আছে, সেটা খুবই সম্ভাবনাময়। খুব কম সময়েল মধ্যো ডিম দেয় এবং দ্রুত সময়ের মধ্যে বড় ও ওজন বৃদ্ধি হয়। যেহেতু একেবারেই চায়না ওই জাতের মুরগি পালন এদেশে নতুন, তাই রোগ-বালাইয়ের ব্যাপারে স্থানীয় প্রাণিসম্পাদ বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান কামরুজ্জামান ।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ২, ২০২১ ২:২১ অপরাহ্ন
পিপিবি’র ডিম এবং ব্রয়লার মাংসের প্রচারণার ভিডিও কম্পিটিশনের চূড়ান্ত পর্বের টিম নির্বাচন
পোলট্রি

পোল্ট্রি পন্য, ডিম এবং ব্রয়লার মাংসের প্রচারণায় অংশ গ্রহনের মাধ্যমে ভোক্তা উদ্ভুদ্ধ করন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিপিবি) এর উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে চুড়ান্ত পর্বের জন্য মোট এগারো’টি বিশ্ববিদ্যালয় টিম কে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়েছে। এই এগারো’টি টিম – নাটক, ডকুমেন্টারি, আঞ্চলিক সঙ্গীত বা জনসাধারণের কাছে সহজবোধ্য ও গ্রহনযোগ্য হয় এমন সচেতন ধর্মী ভিডিও তৈরি করবে। পিপিবি স্টুডেন্ট ভলান্টিয়ার টিমের চুড়ান্ত পর্বের জন্য নির্বাচিত শাখা গুলো হলো-

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (DVM), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (AH), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় , বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পহেলা জুলাই রাত দশ ঘটিকায় পিপিবি কোরটিম মেম্বার ডা. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এক অনলাইন সভায় পিপিবি স্টুডেন্ট ভলান্টিয়ার টিমের সকল শাখার লিডার ও কো লিডারদের উপস্থিতিতে পিপিবি’র কেন্দ্রীয় সমন্বয়ক বিশিষ্ট পোল্ট্রি কনসালটেন্ট কৃষিবিদ অঞ্জন মজুমদার চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয় টিম গুলোর নাম প্রকাশ করেন। তিনি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের নীতিমালাও এতদ সঙ্গে উল্ল্যেখ করেন।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে চুড়ান্ত পর্বের প্রথম স্থান অর্জনকারী টিম পাবে নগদ পঞ্চাশ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী টিম পাবে নগদ ত্রিশ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী টিম পাবে নগদ বিশ হাজার টাকা।
পিপিবি’র এই উদ্যোগ’টি হলো ভোক্তার মন থেকে পোল্ট্রি ডিম এবং মাংস নিয়ে বিভ্রান্তি দূর করা ও ডিম এবং ব্রয়লার মাংসের গুনাগুন তুলে ধরা।
এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বের ভিডিও গুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে যা পিপিবি’র এই কর্মসূচি অনেকাংশে সার্থক বলে প্রতিয়মান করেছে। যেহেতু পিপিবি ভোক্তা ও উৎপাদনকারীদের নিয়ে কথা বলে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সচেতন ছাত্র সমাজ ও দেশের সর্বস্তরের পোল্ট্রি সংক্রান্ত ব্যক্তিবর্গ এর সাথে জড়িত, তাই ইতিমধ্যেই পিপিবি সর্বমহলে দারুন জনপ্রিয় ও গ্রহনযোগ্য জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও দেশের খামারি থেকে ভোক্তা পর্যন্ত, সকলের চাহিদা ও সুযোগ সুবিধা নিয়ে পূঙ্খানুপুঙ্খ আলোচনা করবে।

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ১, ২০২১ ৫:৫০ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার বৃহস্পতিবার (০১ জুলাই) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০১/০৭/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.০০
সাদা ডিম=৭.৬০
ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৭.১৫
সাদা ডিম=৬.১৫
গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.১০
সাদা ডিম=৬.১০
ব্রয়লার মুরগী=১০০/১০৫কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৫-১৬
লেয়ার সাদা=১৫-১৬
ব্রয়লার=১০-১২
ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=
চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.২০
সাদা ডিম=৬.৮০
ব্রয়লার মুরগী=১০৪/১০৫কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=১৪৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬
লেয়ার সাদা=১৬
ব্রয়লার=১১-১২
রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.২০
সাদা ডিম=৬.০০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি
খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=
বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.০০
ব্রয়লার মুরগী=১১০/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার=১৫
ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০২/কেজি
সোনালী মুরগী=১৬০/১৭০কেজি
সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৭.৪৮

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৬.৯০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=৭.১৫
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=১৫
সোনালী রেগুলার=০৯
বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.০৫
ব্রয়লার মুরগী=১১০/কেজি
সোনালী মুরগী =১৫০/কেজি
টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৭.০৫
সাদা ডিম=৫.৯৫
ব্রয়লার মুরগী=১০০/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি
কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.০৫
ব্রয়লার মুরগী=/কেজি
নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৭.০০
সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=১৪০/কেজি
ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.০০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৭.৪৫
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
লেয়ার মুরগী=১৯০/কেজি
সোনালী মুরগী=১৪২/কেজি
পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.১০
সাদা ডিম=৬.৮০
নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৩
লেয়ার সাদা =
ব্রয়লার =১৫
পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৬.৫০
ব্রয়লার মুরগী =/কেজি
যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.০০
কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০৩/ কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৬.৯০
সাদা ডিম=৬.৬০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : জুলাই ১, ২০২১ ১১:১০ পূর্বাহ্ন
সোনালী মুরগির ডিম উৎপাদনে খামারি যা করবেন
পোলট্রি

আমাদের দেশে মুরগির মাংস এবং ডিমের চাহিদা ব্যাপক। এই মুরগির মাংস এবং ডিমের চাহিদা পূরণে গড়ে উঠেছে নানান মুরগির খামার। আর এসব খামারের মধ্যে অন্যতম হলো সোনালি মুরগির খামার। যা অনেক আগ থেকেই আমাদের দেশে গ্রামাঞ্চলে পালন করা হচ্ছে। এরমধ্যে অনেকে কেবল ডিমের চাহিদা পূরণেও এই সোনালি মুরগির খামার করে থাকেন।

ডিম উৎপাদনের জন্য সোনালী মুরগি পালনে যা করা জরুরি:

সোনালি মুরগি পালনের ক্ষেত্রে শুরুতেই মনে রাখতে হবে এটি একটি ব্যবসা। আর ব্যবসাকে হেলার চোখে দেখার কিছু নেই। সোনালী মুরগি পালনে উদাসীনতা দেখালে মুরগি পালনে লোকসান দেখা দিতে পারে। সেজন্য সোনালি মুরগি পালনের প্রতিটি পদক্ষেপ গুরুত্বের সাথে নিতে হবে।  ব্রূডিং এর সময় “এস্পারজিলোসিস” হবার অনেক সম্ভবনা থাকে। সেজন্য মুরগির ব্রূডিং কালে লিটারে তুঁতের পানি ছিটিয়ে ব্রূডিং করাতে হবে। এতে ঝুঁকি অনেকটাই কমে যায়।

সোনালি মুরগি পালনের ক্ষেত্রে অনেক খামারিরা ভ্যাকসিন প্রদান নিয়ে অনেকটা উদাসীনতা দেখায়। সময়মতো মুরগিকে ভ্যাকসিন দিনে না পারলে অনেক সময় খামারিদের লোকসানে পড়তে হয়। আর সেজন্য ভ্যাকসিনসূচী অনুযায়ী ভ্যাকসিন প্রদান করতে হবে। লেয়ার মুরগির মতোই আলোকসূচি মেনে চলতে হবে। লেয়ার মুরগির মতোই সোনালি মুরগিতে আলোক নিয়ম মানলে সবচেয়ে ভাল হয়।

বয়স ৮ থেকে ১০ সপ্তাহ হলে পুরুষ ও স্ত্রী সোনালী মুরগীগুলোকে পৃথক করতে হবে। সাধারনত মুরগী গুলোর ঝুটি ও পালক দেখেই পুরুষ ও স্ত্রী সোনালী মুরগী চেনা যায়। যেহেতু আপনার উদ্দেশ্য ডিম উৎপাদন তাই পুরুষ গুলো রাখার কোন প্রয়োজন নেই। এই মুরগি সাধারণত দিনে ৮০ থেকে ১০০ গ্রাম খাবার গ্রহন করে। অতিরিক্ত বা কম খাবার দেয়া কোনটিই ঠিক না। এক্ষেত্রে মোট খাদ্যের ৬০% সকালে দিয়ে দিতে হবে। আর বাকি ৪০% খাবার ২০% -২০% করে দুপুরে ও বিকেলে দিতে হবে।

খামারের মুরগিগুলোর বয়স ১৪ থেকে ১৬ সপ্তাহ হলে মুরগীগুলোকে খাঁচায় তুলতে হবে। মেঝেতে মুরগিগুলোকে না রেখে খাঁচায় রাখলে বিভিন্ন সুবিধা পাওয়া যায়।

শেয়ার করুন

প্রকাশ : জুন ৩০, ২০২১ ১১:১০ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার বুধবার (৩০ জুন) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:৩০/০৬/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.০০
সাদা ডিম=৭.৬০

ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৭.১৫
সাদা ডিম=৬.২৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.১০
সাদা ডিম=৬.২০
ব্রয়লার মুরগী=১০০/১০৫কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৪৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৫-১৬
লেয়ার সাদা=১৫-১৬
ব্রয়লার=১০-১২

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
সাদা ডিম=৬.৯০
ব্রয়লার মুরগী=১০৪/১০৫কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=১৪৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬
লেয়ার সাদা=১৬
ব্রয়লার=১১-১২

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.২০
সাদা ডিম=৬.০০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.০০
ব্রয়লার মুরগী=১১০/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার=১৫

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০৭/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.০০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=৭.০২
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২
ব্রয়লার=১২
সোনালী হাইব্রিড=১৬
সোনালী রেগুলার=১০

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.২৫
ব্রয়লার মুরগী=১১০/কেজি
সোনালী মুরগী =১৫০/কেজি

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৭.০৫
সাদা ডিম=৬.১৫
ব্রয়লার মুরগী=১০০/১০২কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৭.০৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৭.০০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১১০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=১৪০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.২০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৭.৭৫
ব্রয়লার মুরগী=১০২/কেজি
লেয়ার মুরগী=১৮৫/কেজি
সোনালী মুরগী=১৪০/কেজি

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.০০
সাদা ডিম=৬.৭০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=১৮০/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৩
লেয়ার সাদা =
ব্রয়লার =১৫

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৬.৫০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.০০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.২০
ব্রয়লার মুরগী=১০৩/ কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৬.৭০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : জুন ৩০, ২০২১ ৪:৩০ অপরাহ্ন
মুরগির বাচ্চার যত্ন নিবেন যেভাবে
পোলট্রি

বর্তমানে খামার করে অনেকেই লাভবান হয়েছেন। এই শিল্পে আরো লাভবান হওয়ার জন্য দরকার খামারে আরো পরিচর্যা। আর তা দরকার মুরগির বাচ্চার শুরু বয়স থেকেই। মুরগির বাচ্চার যত্ন যত বেশি নিতে পারবেন খামারে তত লাভ বেশি হবে। তাই খামারিদের উচিত মুরগির বাচ্চার যত্ন নেয়ার প্রতি আরো মনোযোগী হওয়া।

মুরগির বাচ্চার যত্নে যা করতে হবে”
খামারে যে বাচ্চা আনা হয়েছে তার হ্যাচিং হয়েছে প্রায় (২০-২৪ ঘণ্টা পূর্বে) যোগাযোগ ব্যবস্থা ও হ্যাচারী থেকে খামারের দূরত্বের উপর সময় কম বেশি হতে পারে। আবার আনসোন্ড বাচ্চা প্রায় ২ দিনেরও বেশি সময় না খেয়ে থাকে।তাহলে বাচ্চা কিভাবে না খেয়ে বেঁচে থাকে? আসলে একদিনের বাচ্চার পেটে কুসুমের কিছু পরিমান জমা থাকে।যার ফলে বাচ্চা বেশ কিছু সময় না খেয়ে থাকতে পারে।তবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বাচ্চা দূর্বল হতে থাকে। অনেক সময় দূরের পথ অতিক্রম করায় বাচ্চার ডিহাইড্রেশন বা পানিশূন্যতা হয়ে থাকে।

ডিহাইড্রেশন লক্ষণ:
বাচ্চার পায়ের বিদ্যমান শিরাগুলো ফুলে ওঠে,নীলবর্ন ধারণ করে। পায়ে কোথাও কোথাও লাল রক্তজমাটের মত পরিলক্ষিত হয়।বাচ্চা তুলনামূলক কম নড়াচড়া করে।

জেনে রাখা দরকার যে, এমন ডিহাইড্রেশনে আক্রান্ত বাচ্চাকে গ্লুকোজ দেওয়া মোটেই উচিৎ নয়। যদি অধিকাংশ বাচ্চার এমন অবস্থা দেখা যায় তাহলে ঠান্ডা পানিতে ভিটামিন সি অথবা স্যালাইন দিতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে ভিটামিন খাওয়ানোতে সতর্কতার প্রয়োজন আছে।অধিক ভিটামিন প্রদান ডায়রিয়ার কারন হতে পারে।

একদিনের বাচ্চাকে এন্টিবায়োটিক খাওয়ানো হয় যেন এর নাভি কাচা সমস্যা সমাধান হয়। যদি বাচ্চার এমন সমস্যা থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ মোতাবেক এন্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। কিন্তু বাচ্চার পেটে জমা থাকা কুসুম শুকানো জন্য কোন এন্টিবায়োটিকের প্রয়োজন নেই,বা এক্ষেত্রে এন্টিবায়োটিক কাজও করে না। আলো বা তাপ দিয়েই পেটে জমা থাকা কুসুম শুকাতে হয়।

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৯, ২০২১ ৯:৪৩ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার মঙ্গলবার (২৯ জুন) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৯/০৬/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৭৫
সাদা ডিম=৭.৭০
ডাম্পিং মার্কেট=
লাল(বাদামী) ডিম=৭.২৫
সাদা ডিম=৬.৪৫
গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৭.২০
সাদা ডিম=৬.৪০
ব্রয়লার মুরগী=১০০/১০৫কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=১৪৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৮-৩০
লেয়ার সাদা=২৫-২০
ব্রয়লার=১০-১৩
ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=
চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৭.৪০
সাদা ডিম=৭.০০
ব্রয়লার মুরগী=১০৩/১০৪কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৫৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৮
লেয়ার সাদা=১৬
ব্রয়লার=১২-১৩
রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.২০
সাদা ডিম=৬.১০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি
খুলনা:-
লাল(বাদামী) ডিম=৭.৬০
সাদা ডিম=
বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.০০
ব্রয়লার মুরগী=১১০/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার=১৫
ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০০/কেজি
সোনালী মুরগী=১৫০/১৬০কেজি
সিলেট=
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০৭/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৭.৫২
রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.২০
কাজী(রংপুর) :-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৮
ব্রয়লার=১২
সোনালী হাইব্রিড=১৬
সোনালী রেগুলার=১০
বগুড়া :
লাল(বাদামী)ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১১০/কেজি
সোনালী মুরগী =১৫০/কেজি
টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৭.১৫
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=১০০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৬.৯৫
ব্রয়লার মুরগী=/কেজি
নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৭.১০
সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০৫/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=/কেজি
ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৭.২০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৭.৬৫
ব্রয়লার মুরগী=১০২/কেজি
লেয়ার মুরগী=১৮৫/কেজি
সোনালী মুরগী=১৪০/কেজি
পাবনা :-
লাল(বাদামী)ডিম=৭.৩৫
সাদা ডিম=৭.০৫
নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০৭/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=১৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৮
লেয়ার সাদা =
ব্রয়লার =১৫
পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.০০
সাদা ডিম=৬.৫০
ব্রয়লার মুরগী =/কেজি
যশোর :-
লাল(বাদামী) ডিম=৭.৪০
কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী=১০৪/ কেজি
কালবার্ড লাল=২১৫/কেজি
সোনালী মুরগী=১৫০/কেজি
কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৭.১০
সাদা ডিম=৬.৮০

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : জুন ২৯, ২০২১ ১২:১৮ অপরাহ্ন
একদিনেই মরল দেড় হাজার মুরগি,আড়াই লাখ টাকার ক্ষতি!
পোলট্রি

নাটোরের বড়াইগ্রামে রাণীক্ষেত রোগে এক খামারির এক দিনে দেড় হাজার মুরগি মারা গেছে।রোববার রাত ও সোমবারের মধ্যে উপজেলার জোয়াড়ি গ্রামে এসব মুরগি মারা যায় বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু।

মুরগি খামারি আবু সাঈদ জানান, সম্প্রতি সরকারের কাছ থেকে পাওয়া দুই কক্ষের ঘরে তিনি মুরগির খামার করেন। ঋণ করে দেড় হাজার মুরগির বাচ্চা কিনে এনে পালন শুরু করেন। মুরগিগুলোর বয়স হয়েছিল ৪৫ দিন। প্রতিটির ওজন হয় ৭০০ থেকে ৮০০ গ্রাম। আর কিছুদিন বাদেই মুরগি বিক্রি করা যেত।

“হঠাৎ রোববার থেকে এক এক করে খামারের মুরগি অসুস্থ হতে থাকে। সোমবার দুপুরের মধ্যে সব মুরগি মারা যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।”

প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু আরও জানান, মারা যাওয়া মুরগির ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গেছে যে রাণীক্ষেত রোগে মুরগিগুলোর মৃত্যু হয়েছে। মুরগিকে রাণীক্ষেত রোগের প্রথম টিকা দিলেও দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি; তাই বাঁচানো যায়নি।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop