১১:০৭ পূর্বাহ্ন

রবিবার, ১৫ নভেম্বর , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : ফেব্রুয়ারী ১৮, ২০২২ ১২:৫৯ অপরাহ্ন
খুলনায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাগদা চিংড়ির চাষীরা
মৎস্য

করোনা মহামারি কারণে খুলনার ক্ষতিগ্রস্ত বাগদা চিংড়ির চাষীরা এবছর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক বাজারে জিআই পণ্য হিসেবে বাগদা চিংড়ি স্বীর্কৃতি পেয়েছে। স্বীর্কৃতি ফলে বাগদা চিংড়ির চাষীরা আশা করছেন গত দু’বছরে ক্ষতি তারা কাটিয়ে উঠতে পারবেন। এই সুযোগকে কাজে লাগিয়ে নতুন উদ্যমে বাগদা চিংড়ি চাষ শুরু করেছেন খুলনার চাষীরা।

মানসম্মত চিংড়ি উৎপাদনে সহযোগিতা করছে খুলনা জেলা মৎস অধিদপ্তর। মানসম্মত বাগদা চিংড়ির উৎপাদনে গ্রহণ করেছে বিভিন্ন কার্যক্রম।

চাষীরা বলছেন, তারা ইতোমধ্যে ঘের প্রস্তুত করে পোনা ছেড়েছেন। অনেকে আবার মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ উপকরণ ও আর্থিক সহায়তা পেয়েছেন।

সাসটেইনেবল মেরিন ফিসারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার জানান, মৎস সম্পদের উন্নয়নে সাসটেইনেবল মেরিন ফিসারিজ প্রজেক্ট নামে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে চিংড়ি খাতের উন্নয়নে পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতি তিনজন করে চাষীদের গ্রপ বা ক্লাস্টার গঠন করার উদ্যোগ নিয়েছি। চলতি অর্থ বছরে তিনশটির অধিক দল বা ক্লাস্টার গঠনের কার্য়ক্রম শুরু হয়েছে।

জেলা মৎস কর্মকর্তা জয়দেব পাল জানান, আামাদের বাগদা চিংড়ি উৎপাদন বৃদ্ধির জন্য সাসটেইনেবল মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় ক্লাস্টারভিওিক চিংড়ি চাষ সম্প্রসারণ করছি।যাতে রোগমুক্ত পোনা পেতে পারি।

খুলনা জেলায় ৩৬ হাজার ১৬০ হেক্টর জমিতে বাগদা ও ১৯ হাজার ২১৬ হেক্টর জমিতে গলদা চিংড়ির চাষ হয়ে থাকে। ঘেরে চাষ হওয়া এসব চিংড়ি রপ্তানী করে প্রতিবছর আয় হয় প্রায় তিন হাজার কোটি টাকা।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ১৬, ২০২২ ২:২২ অপরাহ্ন
পুকুরে “মলা মাছ” চাষের পদ্ধতি
মৎস্য

আমাদের দেশের খাল-বিল কমে যাওয়ায় প্রাকৃতিকভাবে এখন মলা মাছ তেমন একটা পাওয়া যায় না। কৃত্রিম প্রজনন পদ্ধতি আবিষ্কার হওয়ার ফলে মলা মাছ এখন বড় পরিসরে চাষাবাদ শুরু হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই মাছ স্বাদে যেমন অনন্য ঠিক,পুষ্টিতেও ভরপুর। 

মলা মাছের একক চাষ পদ্ধতি:
মলা মাছের পোনা পরিবহন করা একটা জটিল পদ্ধতি এবং রেনু পরিবহন করা অত্যন্ত সহজ তাই রেনু নিয়ে নিজে পোনা তৈরি করে চাষাবাদ করাই উত্তম। এতে খরচ ও ঝুঁকি দুটোই কম। যারা অল্প খরচে মলা মাছ চাষ করতে চান তারা নিচের পদ্ধতি ভালোভাবে জেনে নিন।

মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুতকরণ
প্রথম দিন হতে ৭ থেকে ৮ দিন পর রেনু ছাড়ার লক্ষ্য নির্ধারণ করে প্রথমে পুকুরে বিষটোপ ব্যবহার করে সব রাক্ষুসে মাছ মেরে ফেলতে হবে। তারপর পুকুরের সব পানি সেচ দিয়ে ফেলে দিতে হবে। যদি পুকুর আকৃতিতে বড় হয় তাহলে সব পানি অপসারণ করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে অর্ধেক পানি ফেলে দিয়ে পরিস্কার পানি দিয়ে ভরে দিতে হবে। যদি কোনো পানি পরিবর্তন করার সুযোগ না থাকে তাহলেও চলবে, সেক্ষেত্রে চুনের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিষটোপ প্রয়োগের দ্বিতীয় দিন শতাংশ প্রতি আধা কেজি চুন পানিতে গুলে ছিটিয়ে দিতে হবে। সূত্র:জাগো নিউজ

যদি পুকুর বেশি পুরাতন হয় এবং পানি পরিবর্তন করার সুযোগ না থাকে সেক্ষেত্রে শতাংশ প্রতি ১ কেজি পরিমাণ চুন দেয়া ভালো। বিষটোপ প্রয়োগের ষষ্ঠ দিনে হাসপোকা মারার জন্য সুমিথিয়ন ব্যবহার করতে হবে পুকুরে। ০.৩ পিপিএম মাত্রায় সুমিথিয়ন ব্যবহার করতে হবে। অনেকেই হাসপোকার মারার জন্য অন্য ঔষধ ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকেন। মলা মাছের ক্ষেত্রে সুমিথিয়ন ভালো। সুমিথিয়ন সন্ধ্যা বেলায় প্রয়োগ করতে হবে। এর দুদিন পর পুকুরে রেনু ছাড়তে হবে।

পুকুরে রেনু ছাড়ার পদ্ধতি
প্রথমে পানি ভর্তি রেনুর ব্যাগ পুকুরের পানিতে আধাঘণ্টা ভাসিয়ে রাখতে হবে পুকুরের পানির তাপমাত্রা সামঞ্জস্য হওয়ার জন্য। আধাঘণ্টা পর ব্যাগের মুখ খুলে ব্যাগের পানির ভিতর হাত ঢুকিয়ে এবং পরে পুকুরের পানিতে হাত ঢুকিয়ে ব্যাগ ও পুকুরের পানির তাপমাত্রা একই মনে হবে তখন পুকুরের পানি দিয়ে অল্প অল্প করে ব্যাগে ঢুকিয়ে আবার বের করে এভাবে রেনু ধীরে ধীরে ছাড়তে হবে। এভাবেই রেনু ছাড়ার কাজ শেষ করতে হবে।

রেনুর উপর খাবার প্রয়োগ পদ্ধতি
রেনু ছাড়ার ২ ঘণ্টা পর খাবার দিতে হবে। দিনে দুইবার খাবার দিতে হবে। সকাল ১০টার দিকে এবং বিকাল ৫টার সময়। খাবার হিসেবে প্রথম ২ দিন ডিম ( সাদা অংশসহ) খেতে দিতে হবে। এ জন্য প্রথমে হাঁসের ডিম সিদ্ধ করে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে পলেস্টার কাপড় দিয়ে ছেঁকে মিহি মতো করে পানির সাথে মিশিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে।

প্রতি ৫ শতাংশে একটি করে ডিম দিতে হবে। তৃতীয়দিন থেকে নার্সারি পাউডার ৩-৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে পুকুরে ছিটিয়ে দিতে হবে। প্রতি ১০ শতাংশে ১ কেজি খাবার দিতে হবে দিনে দুইবার ভাগ করে। ১০ দিন পর খাবার প্রতি ১০ শতাংশে ১.৫ কেজি খাবার দিতে হবে। এভাবে চলবে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত। এরপর খাদ্য প্রয়োগের কৌশল বদলাতে হবে।

পরিবর্তিত খাদ্য প্রয়োগ পদ্ধতি ২৫ দিন পর থেকে এক সপ্তাহের খাবার এক সাথে পুকুরে ভিজিয়ে রেখে খাওয়াতে হবে। যেহেতু মলা মাছ ফাইটোপ্লাংকটন ভোজী তাই একটু ভিন্নভাবে খাবার দেয়া দরকার। ধরা যাক ১ সপ্তাহের জন্য ১০০ কেজি খাবার প্রয়োজন।

এখন আর নার্সারি পাউডারের মতো দামি খাবার খাওয়াবেন না। তাই ১০০ কেজি সরিষার খৈলকে সাতটা বস্তায় সমান ভাগ করে প্রতি বস্তায় ৪ কেজি ইউরিয়া সার খৈলের সাথে মিশিয়ে পানিতে খুঁটিতে বেঁধে রাখলে তিনদিন পর এই খৈলের বস্তা পানিতে ভেসে উঠবে।

তারপর এক এক বস্তার খৈল প্রতিদিন দুই বেলা দিতে হবে। এতে প্লাংকটনের বৃদ্ধির পাশাপাশি মাছের খাবার ভালো মানের হবে। এভাবে সাড়ে তিন মাস থেকে ৪ মাসেই বাজারজাত করা যায় মলা মাছ।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ১৪, ২০২২ ১:০৫ অপরাহ্ন
চাঁদপুরে মেঘনা নদীতে অবাধে পোনা মাছ শিকার
মৎস্য

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ জাল দিয়ে পোনা ও রেণু শিকার করছে কিছু অসাধু মৎস্যশিকারি। মশারি,বেহেন্দি ও ফাস জালে বেধে ধ্বংস হচ্ছে অন্যান্য দেশীয় প্রজাতির রেনু পোনাও।

মৎস্য বিভাগ বলছে, কিছু অসাধু জেলে পোনা মাছ নিধন করছে। শীঘ্রই এর বিরুদ্ধে আবারও অভিযান চালানো হবে বলে জানায় মৎস্য বিভাগ।

বিচিত্র রকমের জাল ব্যবহার করে চাঁদপুরে মেঘনা নদীতে অবাধে নিধন করা হচ্ছে বিভিন্ন রেনু পোনা।  মশাড়ি, চরঘেরা ও বেহেন্দিসহ ছোট ছোট ফাঁস জালে আটকা পড়ে অতি ক্ষুদ্র রেণু। কিন্তু এসব পোনা পরিপক্ক হলে এক একটি বেলে মাছ আকারে প্রায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এসব জাল ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে।

চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার হরিসভা, বহরিয়া, হরিনা ঘাট ও কালীখোলা এলাকায় জেলেরা এসব জাল ব্যবহার করে পোনা মাছ নিধন করছে। আর এসব রেনু পোনা বিক্রি হচ্ছে বাজার ও পাড়া-মহল্লায়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, অবৈধজাল ব্যবহার বন্ধে ও রেণু পোনা শিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে জানালেন তিনি।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ১২, ২০২২ ১০:৩৭ অপরাহ্ন
সীউইড পণ্যের সম্প্রসারণে সব পদক্ষেপ নেওয়া হবে-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য

সীউইড পণ্যের সম্প্রসারণে সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের একটি হোটেল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত সীউইডজাত পণ্য উৎপাদন ও জনপ্রিয়করণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

বিএফআরআই এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েৎ হুসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআই  এর প্রকল্প পরিচালক মো. মুহিদুল ইসলাম।

কর্মশালায় মন্ত্রী বলেন, “অপ্রচলিত সমুদ্রসম্পদ সীউইড অপ্রচলিত হলেও এর বহু গুনাগুণ রয়েছে। ঔষধ, প্রসাধনী ও ভেষজ সামগ্রী এবং পুষ্টিসমৃদ্ধ খাবার তৈরিসহ সীউইডের বহুমুখী ব্যবহারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখন সি ফুডের জন্য আলাদা রেস্তোরা তৈরি হয়েছে। সামুদ্রিক মাছের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। প্রচলিত সামুদ্রিক মৎস্যসম্পদের পাশাপাশি সীউইডের সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্টদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সীউউইডের বহুমুখী ব্যবহারের সাথে সাথে খাদ্য পণ্য হিসেবে এর স্বাদ ও পরিবেশনের বিষয়টি আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। সীউইডজাত খাবারে আমাদের অভ্যস্ততা বাড়াতে হবে”।

প্রধান অতিথি আরো বলেন, “বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রায় সমপরিমাণ সমুদ্র এলাকায় আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। ফলে সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। সমুদ্র এলাকায় আমাদের প্রচলিত ও অপ্রচলিত মৎস্যসম্পদ এবং খনিজ সম্পদ রয়েছে। সমুদ্রসম্পদ আহরণ হবে দেশের উন্নয়নের আরেকটি বিশাল অধ্যায়। সমুদ্রের গভীরের মাছ, সামুদ্রিক শৈবাল, খনিজসম্পদ আমাদের কাজে লাগাতে হয়। এজন্য দক্ষ জনসম্পদ তৈরি করতে হবে”।

“সীউইড পণ্যের সম্প্রসারণে সব পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সম্পদ আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা বিপণন ও খাবার প্রক্রিয়ার সাথে জড়িত আছেন তারা সিউইড পণ্য মানুষকে অভ্যস্ত করাতে হবে। এক্ষেত্রে সব ধরনের প্রতিকূলতা দূর করা হবে। আমাদের একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। যে খাতকে বিকশিত করা দরকার তিনি সে খাতকেই বিকশিত করেন। সমুদ্র সম্পদ কাজে লাগাতে আমরা যে চাহিদা দেবো তিনি তা পূরণ করবেন”- যোগ করেন মন্ত্রী।

তিনি আরো যোগ করেন, “সমুদ্রে নির্গত বর্জ্য সমুদ্রের প্রচলিত ও অপ্রচলিত মৎস্য সম্পদের মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে। তাই সমুদ্রে বর্জ্য নির্গত হওয়া বন্ধ করা এবং বর্জ্য প্রক্রিয়াজাতকরণে সরকারের  উদ্যোগ রয়েছে”।

পরে মন্ত্রী বিএফআরআই এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে সীউইড উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং বিভিন্ন সীউইডজাত পণ্যের স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য বিএফআরআই গবেষণার মাধ্যমে ইতোমধ্যে ২৩ প্রজাতির বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন সীউইড সনাক্ত করেছে এবং ৬ প্রজাতির বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন সীউইড চাষ করছে।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ১২, ২০২২ ৩:৪৭ অপরাহ্ন
চিংড়ি মাছের বিশেষ গুণ
মৎস্য

পোকা নাকি মাছ- এই বিতর্ক ছাড়িয়ে চিংড়ির একটা গুণের কদর অন্তত করতেই হবে। আর তা হল আয়োডিন। বিভিন্ন জরিপের ফলাফল অনুসারে ‘ইট দিস নট দ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের প্রায় দুইশ কোটি মানুষ আয়োডিনের অভাবে ভোগেন।দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাইরয়েড হরমোনের মাঝে আয়োডিনের উপস্থিতি মেলে। সেগুলো হলো থাইরক্সিন (টি-ফোর) এবং ট্রাইআইডোথাইরোনিন(টি-থ্রি)। থাইরয়েড’য়ের সুস্থতার জন্য দুটোই জরুরি।

‘অ্যানালস অফ পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম[’য়ের পর্যালোচনা বলে, “থাইরয়েড’য়ের রোগের সঙ্গে শরীরে আয়রন বা লৌহের ঘাটতির গভীর সম্পর্ক পাওয়া গেছে।”

যুক্তরাষ্ট্রের ‘দ্য ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেল্থ বলছে, “থাইরয়েড-স্টিমুলেটিং হরমোন (টিএসএইচ)’য়ের অতি সক্রিয়তা বা অতিরিক্ত বৃদ্ধি থামাতে আয়োডিন প্রয়োজন হয়। ‘টিএসএইচ’য়ের ওই অতি সক্রিয়তা থেকেই দেখা দেয় ‘হাইপোথাইরয়েডিজম’ এবং ‘হাইপারথাইরয়েডিজম’।এই দুই রোগ সরাসরি থাইরয়েড হরমোনে সঙ্গে যুক্ত।

থাইরয়েড গ্রন্থি যখন পর্যাপ্ত পরিমাণে হরমোন তৈরি করে না তখন তাকে বলা হয় ‘হাইপোথাইরয়েডিজম’। এই সমস্যা ডেকে আনতে পারে অস্বাভাবিক স্থুলতা ও হৃদরোগ।

অপরদিকে ‘হাইপারথাইরয়েডিজম’য়ের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে থাকে। এ থেকে আকস্মিক ওজন কমে যায়, চুল পাতলা হয়ে যায়, অবসাদ দেখা দেয়, মানসিক অস্বস্তি বাড়ে।

এই দুই রোগের সম্ভাবনা কমাতে প্রয়োজন শরীরে নিয়মিত আয়োডিনের সরবরাহ নিশ্চিত করা।

চিংড়িতে আয়োডিনের মাত্রা:

তিন আউন্স চিংড়ি মাছে মিলবে প্রায় ১৩ মাইক্রো গ্রাম আয়োডিন। দৈনিক আয়োডিন চাহিদার ৯ শতাংশ পূরণ হয়ে গেল শুধু তিন আউন্স চিংড়ি দিয়েই। চিংড়িসহ অন্যান্য সামুদ্রিক খাবারে প্রচুর পরিমাণে আয়োডিন মেলে। আর চিংড়ির পদের রেসিপির অভাব হওয়া অসম্ভব।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ১২, ২০২২ ১:০২ অপরাহ্ন
মৎস্য প্রক্রিয়াকরণে মৎসীজীবীদের রাষ্ট্র সব ধরনের সহায়তা করবে- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য

মৎস্য প্রক্রিয়াকরণে মৎসীজীবীদের রাষ্ট্র সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন স্থানে বিএফডিসি কর্তৃক বাস্তবায়নাধীন কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্পের অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

বিএফডিসির চেয়ারম্যান মো. হেমায়েৎ হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে কাজ করছেন। মৎস্যজীবী থেকে শুরু করে নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত সব মানুষ যাতে রাষ্ট্রের সমান সুযোগ-সুবিধা পায়, যারা বিভিন্ন পেশায় আছেন তারা যাতে ভালোভাবে থাকতে পারেন, সে জন্য তিনি কাজ করে যাচ্ছেন”।

কক্সবাজার বাংলাদেশের একটি আইকনিক জেলা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, “বর্তমান সরকারের সময়ে কক্সবাজারের ব্যাপক আধুনিকায়ন হচ্ছে। খুরুশকুলে আধুনিক শুটকি পল্লী স্থাপনের বড় প্রকল্পসহ কক্সবাজারে মৎস্য খাতের অন্যান্য উন্নয়ন প্রকল্প সবই শেখ হাসিনার অবদান। কক্সবাজারের উন্নয়নে নতুন নতুন উপহার পেতে একজন রাষ্ট্রনায়কই প্রয়োজন, তিনি শেখ হাসিনা। এখানকার উন্নয়নে যে সব প্রকল্প বর্তমান সময়ে এসেছে অতীতে তা কখনোই আসেনি। শেখ হাসিনা যতদিন থাকবে, ততদিন বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে তাঁর কোন বিকল্প নেই। যদি আমাদের সামনে এগিয়ে যেতে হয় তাহলে শেখ হাসিনার নীতি-আদর্শ ও রাজনৈতিক দর্শনের পাশে থাকবে হবে”।

মন্ত্রী আরো বলেন, “মৎস্য প্রক্রিয়াকরণে মৎসীজীবীদের রাষ্ট্র  সব ধরনের সহায়তা করবে। বিদেশ থেকে মেশিনারি আমদানি করে বা স্থানীয়ভাবে ছোট ছোট মৎস্য প্রক্রিয়াকরণ শিল্প কেউ স্থাপনে করতে চাইলে কর অব্যাহতিসহ অন্যান্য সুবিধাদি দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে”।

পরে চকরিয়া উপজেলার রামপুরে মৎস্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন চিংড়ি প্লট সরেজমিনে পরিদর্শন করেন এবং এ সংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন মন্ত্রী।

‌

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ১০, ২০২২ ২:০৪ অপরাহ্ন
কালনী নদীতে জেলের জালে ৪৩ কেজির বাঘাইড়
মৎস্য

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কালনী নদীতে জেলের জালে ৪৩ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। এক হাজার ২৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়েছে ৫৩ হাজার ৭৫০ টাকায়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রেমতোষ দাস ও মহেন্দ্র দাস নামে দুই জেলে সুতার জাল দিয়ে মাছটি ধরার পর আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজারে আনলে সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন। পরে নবীগঞ্জ উপজেলার মাছ বিক্রেতা আন্নর আলটি এ বাঘাইড়টি কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমতোষ দাস ও মহেন্দ্র দাস ইউনিয়নটির মামুদপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সাররাত সুতার জাল দিয়ে কালনী নদীতে মাছ ধরেছেন তারা।

বুধবার সকালে বাড়ি ফেরার কিছুক্ষণ আগে হঠাৎ জালটি ওপরে তুলতে বেশি শক্তি লাগছিল। অনেকটা জাল তুলে আনার পর তারা বুঝতে পারছিলেন, বিশাল একটি মাছ জাল থেকে মুক্ত হতে লাফালাফি করছে। পরে আস্তে আস্তে তারা জালটি তুলে আনলে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখতে পান।

স্থানীয় বাসিন্দা সুবল দাস জানান, মাছটির ওজন ৪৩ কেজি। সেটিকে পাহাড়পুর বাজারে আনলে কয়েকশ’ মানুষ দেখার জন্য ভিড় করেন। পরে পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার একজন মাছ ব্যবসায়ী এক হাজার ২৫০ টাকা কেজি দরে মাছটি ৫৩ হাজার ৭৫০ টাকায় কিনে নিয়েছেন।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ৯, ২০২২ ৪:৩৩ অপরাহ্ন
বগুড়ায় জমে উঠেছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা
মৎস্য

বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা। উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন মেলা এটি। বহু বছর আগে সেখানে সন্ন্যাসী পূজা হতো। তখন মেলাটির নাম ছিল সন্ন্যাসী মেলা। স্থানটির নাম ছিল পোড়াদহ। কালের বিবর্তনে লোকমুখে মেলাটি পোড়াদহ নামে পরিচিতি লাভ করে। প্রতিবছর মাঘ মাসের শেষের  একসময়ে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ির অদূরে বসে এ মেলা।

দূরদূরান্ত থেকে মেলায় আসে মানুষ। মেলা উপলক্ষে প্রতিটি ঘরে ঘরে আত্মীয়স্বজন আসে। বিশেষ করে আসে মেয়ে-জামাইয়েরা। জামাইয়েরা মেলা থেকে বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান, এ রেওয়াজ আজও চালু আছে।

করোনার বিধিনিষেধ উপেক্ষা করে বগুড়ার গাবতলীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। প্রশাসন বলছে, মেলার জন্য অনুমতি দেওয়া হয়নি। মেলা কর্তৃপক্ষ বলছে, ৪০০ বছরের ঐতিহ‌্যকে ধরে রাখতে তারা প্রশাসনকে অনুরোধ জানিয়ে স্বাস্থ‌্যবিধি মেনে মেলা করছেন।

মেলা ঘুরে দেখা গেছে, নারী, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ মেলায় এসেছেন। মেলায় আগত অধিকাংশ দর্শনার্থীকে বিভিন্ন প্রজাতির মাছ কিনতে দেখা গেছে।

মেলায় আসা নওয়াব আলী জানান, মেলাকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে মাছের বাজার।তিনি ১৮ কেজি ওজনের একটি কাতল কিনছেন ১৩,৫০০ টাকা দিয়ে।

মেলায় ঘুরতে আসা আরাফাত জানান, প্রতি বছরের ন্যায় এবারো তিনি মেলা দেখতে এসেছেন, কিনছেন বড় মাছ মিষ্টি।

মাছ ব্যবসায়ী সেলিম ভূইয়া জানান, এবার তিনি প্রায় ৩ লাখ টাকার মাছ নিয়ে আসেন।বেচা-বিক্রী ভালো।এখন পর্যন্ত ২ লাখের মত মাছ বিক্রয় করতে পেরেছেন।

মিষ্টি ব‌্যবসায়ী আব্দুল বারী,জানান, তার কাছে মাছ আকৃতি, পাতা আকৃতিসহ বিভিন্ন আকৃতির সর্বোচ্চ ১৪ কেজি ওজনের মিষ্টি রয়েছে। মাছ আকৃতির মিষ্টির ওজন ১০ কেজি। তার দাম ৪৫০ টাকা। প্রতি বছর মেলায় তিনি মিষ্টি দোকান বসান। মেলার আগের দিন থেকে পরদিন পর্যন্ত মিষ্টি বিক্রি হয়। এখন পর্যন্ত তিনি ৩ লাখ টাকার মিষ্টি বিক্রি করেছেন।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ৯, ২০২২ ১২:১২ অপরাহ্ন
ঝালকাঠির নদীতে দেখা নেই ইলিশের, দুশ্চিন্তায় জেলেরা
মৎস্য

ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীতে ইলিশের উৎপাদন বাড়লেও ইলিশ মৌসুম ছাড়া বছরের বাকি সময় তারা মাছ পাচ্ছেন না জেলেরা। যা মিলছে তার অধিকাংশই জাটকা। এতে দুশ্চিন্তায় দিন কাঁটছে জেলেদের। তাদের জীবিকা মূলত ইলিশ কেন্দ্রিক নির্ভর হওয়ায় সংকটে দিন কাটছে তাদের।

ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদী ইলিশের জন্য প্রসিদ্ধ। গত ১০ বছরে এই দুই নদীতে বেড়েছে ইলিশের উৎপাদন। জেলার কয়েক হাজার জেলে পরিবারের অর্থনীতির চাকা ঘোরে এই দু’টি নদীতে ইলিশ মাছ ধরে।

জেলে মাকসুদ জানান, বিশখালী নদীর বুকে চর জেগে ওঠায় গেলো কয়েকমাস যাবৎ তাঁরা ইলিশ কম পাচ্ছেন।

জেলেরা জানালেন, তাদের পেশা মূলত ইলিশনির্ভর। নদীতে ইলিশ না পাওয়ায়, অভাবে দিন কাটছে তাদের।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকতা রিপন কান্তি ঘোষ বলেন, সুগন্ধা ও বিশখালী নদীতে দিন দিন ইলিশের উৎপাদন বাড়ছে। তবে বর্তমান সংকটের বিষয়টি তার জানা নেই।

মৎস্য বিভাগের তথ্যমতে, জেলায় ২০১১ সালে ইলিশ উৎপাদন ছিলো ৭৬০ মেট্রিক টন। ২০২০ সালে তা বেড়ে হয়েছে ১১শ’ মেট্রিক টন।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ৭, ২০২২ ৩:৪৭ অপরাহ্ন
হাকালুকি হাওড়ে কমছে মাছের উৎপাদন
মৎস্য

মৌলভীবাজারের হাকালুকি হাওড়ে প্রতিদিন ধরা পড়ে দেশি প্রজাতির মাছ।হাকালুকি হাওড় মাছের প্রাকৃতিক অভয়ারণ্য হওযায় বিপন্ন প্রজাতির পাবদা, কাকিয়া, চিতল, ফলি, কাল বাউসসহ অনেক মাছের দেখা পাওয়া যাচ্ছে।

তবে পলি জমে দিন দিন কমছে হাওড়ের গভীরতা সাথে সংকুচিত হচ্ছে মাছের বিচরণক্ষেত্র। উৎপাদন বাড়াতে খননের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

প্রায় ১১২ প্রজাতির মাছের চারণক্ষেত্র মৌলভীবাজারের হাকালুকি হাওড় দেশের সবচেয়ে বড় মাছের ভাণ্ডার হিসেবে পরিচিত। পাবদা, কাইক্যা, চিতল, ফলি, কালী বাউস, রুই, বোয়াল ,আইড়, চাপিলা, টেংরা, মলা, পুটি, চিংড়িসহ রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ।

বিলের পাড়ে অস্থায়ী পাইকারি হাট থেকে প্রতিদিন কোটি টাকার মাছ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে চাহিদা বেশি থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে এসব মাছ।

হাকালুকির মিঠাপানির তাজা ও সুস্বাদু এই মাছের সুনাম রয়েছে সর্বএ। তবে, হাওড়ে পলি জমে কমে গেছে মাছের উৎপাদন।

স্থানীয় এক জেলে রফিক মিয়া জানান, পলিতে বিল তো ভরে যাচ্ছে। প্রতিবছর মাছ অনেক ধরতে পারি। এবছর মাছ নাই।

এবার উৎপাদন কিছুটা কম হলেও লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তাদের।

মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ মিজানুর রহমান বলেন, জেলেরা মনে করছেন মাছের উৎপাদন এবার কম হবে। তবে আমরা  আশাবাদী গতবারের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। আমাদের কার্যক্রম চলমান আছে। উৎপাদন বাড়াতে যা যা করনীয় আমরা ব্যবস্থা নিয়েছি।

হাকালুকি হাওড়সহ জেলার সব হাওড়বিল খনন করলে দেশি প্রজাতি মাছ উৎপাদন বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop