৭:২৩ অপরাহ্ন

শনিবার, ১৪ নভেম্বর , ২০২৬
ads
ads
শিরোনাম
  • হোম
  • হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে সুবিধাভোগীদের সঙ্গে বাকৃবির গবেষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ads
প্রকাশ : নভেম্বর ১৪, ২০২৬ ৭:১২ অপরাহ্ন
হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে সুবিধাভোগীদের সঙ্গে বাকৃবির গবেষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কৃষি বিভাগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রিসার্চ সিস্টেমের (বাউরেস) উদ্যোগে হাওর অঞ্চলের জলবায়ু সহনশীল কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভা শনিবার (১৪ নভেম্বর ২০২৬ ) অনুষ্ঠিত হয়েছে।

প্রাইম ব্যাংক পিএলসি-এর অর্থায়নে আয়োজিত সভাটি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাসেম। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবুল হাশেম বলেন, হাওর অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই এ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় বাস্তবতা, জলবায়ু ঝুঁকি এবং মানুষের আর্থসামাজিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ প্রযুক্তি ও উদ্ভাবনকে কৃষক, মৎস্যচাষি ও খামারিদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এ ক্ষেত্রে সুবিধাভোগীদের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, প্রকল্পটি শুধু উৎপাদন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমন্বিত উন্নয়ন, আয়বর্ধন, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীল জীবিকা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। প্রকল্পের প্রতিটি কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও বাস্তবতার ভিত্তিতে বান্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সভায় বিশেষজ্ঞ কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ সামছুল আলম ভূঁঞা, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ, প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান , কৃষিতত্ত্ব বিভাগ, প্রফেসর ড. মোঃ শাহেদ রেজা, ফিশারিজ টেকনোলজি বিভাগ, প্রফেসর শরীফ-আর-রাফি, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, কৃষিবিদ ড. পরেশ কুমার শর্মা, প্রধান সমন্বয়কারী, সংশ্লিষ্ট প্রকল্প। সভায় স্থানীয় কৃষক-কৃষাণী, মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি, নারী উদ্যোক্তা, উপকারভোগী এবং সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
তাঁরা হাওর অঞ্চলের কৃষি ও প্রাণিসম্পদ উৎপাদনের বিদ্যমান সমস্যা, মৎস্যসম্পদের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উৎপাদন ব্যয়, বাজারজাতকরণ এবং পরিবারের আয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।


সভায় প্রকল্পের কার্যক্রম, হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রকল্পের সুবিধাভোগীরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা আরো বলেন, হাওর অঞ্চল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন এলাকা। তবে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, মৌসুমি উৎপাদন ঝুঁকি, রোগবালাই এবং বাজারব্যবস্থার সীমাবদ্ধতা এ অঞ্চলের মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তাকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পরিবেশ ও সম্পদের উপযোগী প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যবস্থার বহুমুখীকরণ এবং কৃষক ও খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রকল্পের আওতায় হাওর উপযোগী জলবায়ু সহনশীল ফসল উৎপাদন, বিশেষ করে ধান, সরিষা ও ভুট্টার উন্নত উৎপাদন পদ্ধতি সম্প্রসারণ, হাঁস পালন ও উন্নত প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, মৎস্যসম্পদের টেকসই ব্যবহার, মূল্য সংযোজন ও কৃষিপণ্য বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বিকল্প আয়বর্ধক কর্মকান্ড এবং স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বক্তারা আরও বলেন, এ প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তিকে সরাসরি মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। প্রকল্প বাস্তবায়নে সুবিধাভোগীদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় চাহিদা ও অভিজ্ঞতার প্রতিফলন এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা হলে প্রকল্পের কার্যকারিতা ও স্থায়িত্ব বৃদ্ধি পাবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর অঞ্চলের কৃষক, মৎস্যচাষি ও প্রাণিসম্পদ খামারিদের উৎপাদন ও আয় বৃদ্ধির পাশাপাশি নারীর অর্থনৈতিক অংশগ্রহণ, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে হাওর অঞ্চলের জন্য একটি সমন্বিত ও অনুসরণযোগ্য জলবায়ু সহনশীল উন্নয়ন মডেল গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হবে।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এবং প্রাইম ব্যাংক পিএলসি এর অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা, স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা এবং বেসরকারি খাতের উন্নয়ন সহযোগিতার সমন্বয়ে প্রকল্পটি হাওর অঞ্চলের টেকসই আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

বার্তা প্রেরক : কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু উপ-পরিচালক জনসংযোগ ও প্রকাশনা দফতর ,বাকৃবি।।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop