৬:৪০ পূর্বাহ্ন

শনিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : অক্টোবর ২৯, ২০২১ ৮:৩৩ অপরাহ্ন
দেশবিদেশের বড় চাকরি ছেড়ে গ্রামে গড়েছেন এন্টিবায়োটিকমুক্ত মুরগির খামার
পোলট্রি

বুয়েট থেকে কম্পিউটার প্রকৌশলে পড়াশোনা করে বড় বড় মাল্টিমিডিয়া, টেলিকমিউনিকেশন কোম্পানির চাকরি আর ইউরোপের চাকচিক্যের জীবন ছেড়ে, দেশে এসে মুরগির খামার করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরইতলী গ্রামের প্রকৌশলী ইমরুল হাসান। নিজ গ্রামেই প্রতিষ্ঠা করেছেন ভিন্ন এক মুরগির খামার, যার নাম ‘অর্গানিক চিকেন’। বর্তমানে ইমরুলের ফার্মে প্রায় দেড় হাজারের মুরগি রয়েছে। ক্রেতাদের ঘরে ঘরে এন্টিবায়োটিকমুক্ত মুরগি পৌঁছে দেয়ার জন্য ইমরুলের রয়েছে নিজস্ব ফ্রিজিং ভ্যান।

জানা যায়, ইমরুল ২০০৩ সালে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা শেষ করে যোগ দেন শিক্ষকতায়। অল্প কিছুদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পর যুক্ত হন টেলিকমিউনিকেশন সেক্টরে। দেশে তিন বছর কাজ করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে কিছুদিন কাজ করে আবার মিসর, ফিলিপাইন, আবুধাবি প্রভৃতি দেশে ছয় বছর কাজ করেন; পেয়েছেন যুক্তরাজ্যে নাগরিকত্বও। কিন্তু সেই মোহ ইমরুলকে আটকাতে পারেনি। নাড়ির টানে ফিরে আসেন পৈতৃক বাড়িতে।

কিছুদিন আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে ইমরুল জানিয়েছেন আভিজাত্য চাকরি আর নাগরিকত্বের হাতছানি ছেড়ে তার দেশে ফিরে আসার কারণ।

ইমরুল বলেন, ‘দু’টি কারণে দেশে ফেরার তাগিদ অনুভব করলাম। আমার বড় ভাই ডাক্তার। তাঁর পক্ষে বাবা-মা’কে দেখাশোনা করা সম্ভব হচ্ছিলো না, তাই বৃদ্ধ বাবা-মার পাশে থাকা প্রয়োজন তাঁদের দেখাশোনার। অন্যদিকে আমার মেয়েটা ক্লাস টু-তে পড়ে। এই সময়ে তাকে ছয়বার স্কুল পাল্টাতে হয়েছে। তাই সেসব চিন্তা করে ২০১৪ সালের অক্টোবরে দেশে ফিরলাম।’

দেশে ফিরে টেলিকমিউনিকেশন সেক্টরে ভালোই চলছিল ইমরুলের দিনকাল। কিন্তু এরমধ্যে সারা পৃথিবীব্যাপি হানা দিল করোনা ভাইরাস। সেসময় ইমরুল ভিন্ন কিছু করার চিন্তা করেন।

যে চিন্তা সেই কাজ— গাজীপুরের কালিয়াকৈরে নিজের গ্রামের বাড়িতেই শুরু করে দিলেন গরু-ছাগলের ফার্ম। কীভাবে ফার্মের গরু-ছাগলদের মান ভাল রাখা যায়, সেটার জন্য রীতিমত রিসার্চ করে বের করলেন সব ফন্দি; নিজেই যেহেতু প্রকৌশলী তাই তাকে এর জন্য বেশি বেগ পোহাতে হয়নি। কিন্তু এরমাঝে করোনায় আক্রান্ত হন তিনি। হাসপাতালে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন কোনোমতে। তারপর আবার পুরোদমে শুরু করলেন ‘অর্গানিক চিকেন’ খামার নামে মুরগির ব্যতিক্রমি এক খামার। তবে তা গৎবাঁধা কোন খামার নয়, আধুনিক প্রযুক্তি ও প্রকৃতির সমন্বয়ে স্মার্ট ফার্মিং। খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে আলো-বাতাসের পর্যাপ্ততা নির্ণয়, পানি ব্যবস্থাপনা, সবই নিয়ন্ত্রণ হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। ইমরুলের নিজের হাতে তৈরি এসব প্রযুক্তি।

অর্গানিক চিকেন এমন ফার্ম তৈরির চিন্তার ব্যাপারে ইমরুল হাসান জানান, ‘গতবছর আমি করোনায় আক্রান্ত হলাম। হাসপাতালে ভর্তি হতে হলো। ভয়াবহ অবস্থা। হাসপাতালে শুয়েই চিন্তা করছিলাম আমাদের ইমিউন সিস্টেম নিয়ে। অর্থাৎ আমাদের খাবার আমাদের স্বাস্থ্যের সুরক্ষা দিচ্ছে না। খাদ্যের ভেজাল আমাদের সর্বনাশ করে দিচ্ছে। তখনই চিন্তা করলাম বেঁচে থাকলে অর্গানিক খাদ্য উৎপাদন করব। আল্লাহর অশেষ রহমতে এ যাত্রায় বেঁচে গেলাম। বেঁচে ফিরে চিন্তা করতে থাকলাম কীভাবে শুরু করা যায়। এবার পড়াশোনা শুরু করলাম অর্গানিক উপায়ে মুরগি উৎপাদনের।

বর্তমানে ইমরুলের ‘অর্গানিক চিকেন’ ফার্মের বয়স বছরখানেক হয়েছে, এর মাঝেই তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। তবে সচরাচর বাজারে পাওয়া ফার্মের মুরগির চাইতে দরে কিছুটা বেশি শিমুলের অর্গানিক চিকেন খামারের মুগির দাম। দামে কিছুটা বেশি রাখার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমরা অর্গানিক মুরগি কেজি দরে ২৫০ টাকা করে বিক্রি করছি। যদিও বাজারের ফার্মের মুরগি ১৬০-১৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছু টাকা বেশি নিচ্ছি, কারণ আমরা অ্যান্টিবায়োটিকমুক্ত ও প্রাকৃতিকভাবে মুরগি বড় করছি বলে খরচ অন্যদের চেয়ে বেশি।

মুরগিকে অ্যান্টিবায়োটিক না দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ রাখতে চাইলে স্বাস্থ্যকর খাবার দিতে হয়। অর্গানিক গাইডলাইন মেনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে খরচটা বেশি হয়। এর সাথে যোগ হয় বিদ্যুৎ খরচ। তবে আমরা চেষ্টা করছি খরচটা আরও কীভাবে কমিয়ে আনা যায়।’

কোনোরকম অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার ফলে বিভিন্ন ঋতু পরিবর্তনে মুরগি বাঁচিয়ে রাখা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তারপরও ইমরুল কোনোরকমের কৃত্রিম অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন না। ফলে লোকসানের মুখেও পড়তে হয়েছে। একবার পুরো খামারের প্রায় ৪০ শতাংশ মুরগি মারা পড়ল। সে যাত্রায় লোকসান হলো ৬ লাখ টাকা। আরেকবার মারা গেল ৬০ শতাংশ মুরগি। তবে সেগুলো ছোট হওয়ায় লোকসান কিছুটা কম ছিল। ইমরুল বলেন, ‘এখনো ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে এগোচ্ছি। লাভ-লোকসানের ঝুঁকির মধ্য দিয়েই এগিয়ে যেতে হচ্ছে। ব্যবসা এমনি।’

বর্তমানে ইমরুলের ফার্মে প্রায় দেড় হাজারের মুরগি রয়েছে। ক্রেতাদের ঘরে ঘরে এন্টিবায়োটিকমুক্ত মুরগি পৌঁছে দেয়ার জন্য ইমরুলের রয়েছে নিজস্ব ফ্রিজিং ভ্যান। অর্ডার করলেই সেই ভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি মুরগি পৌঁছে দেন। ইমরুল স্বপ্ন দেখেন, একদিন শিক্ষিত যুবকেরা চাকরির পেছনে না ঘুরে নিজেরাই হয়ে উঠবেন উদ্যোক্তা।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৯, ২০২১ ৬:৩৮ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার শুক্রবার (২৯ অক্টোবর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৯/১০/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৫০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=৮.০০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৯৫
ব্রয়লার মুরগী=১২৮/কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
কালবার্ড সাদা=১৫০/কেজি
সোনালী মুরগী=২৫০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=
লাল(বাদামী) মাঝারি ডিম=

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=১২৫কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার=

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৭/কেজি
সোনালী মুরগী=/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.০০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৫৫
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
সোনালী মুরগী =২৫০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=/ কেজি
সোনালী মুরগী=২৬০/২৬৫কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.৩০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=২৪৫/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.৪৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=১২০/কেজি
লেয়ার মুরগী=১৯৭/কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.২০
সাদা ডিম=৭.৯০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৭০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৫/ কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৮, ২০২১ ৭:৫০ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৮/১০/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৫০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=৮.০৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৯৫
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৬৫/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
লেয়ার সাদা=
ব্রয়লার=

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৮.৭০
লাল(বাদামী) মাঝারি ডিম=৮.০৫

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৬-২৮
লেয়ার সাদা=২৬-২৮
ব্রয়লার=৪৪-৪৫

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=১২৫কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২২-২৪
লেয়ার সাদা =
ব্রয়লার=৫৫

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.০০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৪৫
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

বগুড়া :
লাল(বাদামী)ডিম=
ব্রয়লার মুরগী=১২০/কেজি
সোনালী মুরগী =২৫০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=/ কেজি
সোনালী মুরগী=২৬০/২৬৫কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.৩৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.৩০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=২৪৫/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.৪৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.৬৭
ব্রয়লার মুরগী=/কেজি
লেয়ার মুরগী=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.১৫
সাদা ডিম=৭.৮৫

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৭০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৫/ কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৮, ২০২১ ১২:১৬ অপরাহ্ন
ব্রয়লারের বাচ্চা পরিবহণে খামারিদের সতর্কতা
পোলট্রি

ব্রয়লার খামার করে লাভবান হয়েছেন যেমন অনেক খামারী তেমনি মাংসের চাহিদাও পূরণ হয়েছে সবার। তবে এতে লাভ পেতে হলে শুরু থেকেই করতে হবে যত্ন। আর এই যত্নে শুরুটা হতে হবে ব্রয়লার খামার বাচ্চা পরিবহণ থেকে। কারণ ব্রয়লারের বাচ্চা পরিবহণের সময় কোন সমস্যা হলে মুরগির জটিলতার সৃষ্টি হতে পারে।

ব্রয়লার খামারে বাচ্চা পরিবহণ করার সময় সতর্কতা:
ব্রয়লারের বাচ্চা পরিবহণ করার সময় এমনভাবে বাচ্চাগুলো পরিবহণ করতে হবে যাতে সূর্যের আলো সরাসরি বাচ্চার শরীরে এসে না পড়ে। এছাড়াও বৃষ্টির পানিতে বাচ্চাগুলো যাতে না ভিজে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। গরমকালে ব্রয়লার মুরগির বাচ্চা পরিবহণ করতে হলে সকালের দিকে বাচ্চা পরিবহণ করতে হবে। এ সময় কোনভাবেই দুপুর কিংবা প্রচন্ড রোদে বাচ্চা পরিবহণ করা যাবে না। এতে বাচ্চা ক্ষতি হতে পারে। আর শীতের দিনে বাচ্চা দুপুর বা রোদের সময় পরিবহণ করা ভালো।

ব্রয়লার খামারের জন্য বাচ্চা পরিবহণ করার সময় লক্ষ্য করতে হবে পরিবহণ বাক্স জীবাণুমুক্ত আছে কিনা। যদি না থাকে তাহলে বাক্সগুলো ভালোভাবে জীবাণুমুক্ত করে তার পর বাচ্চা পরিবহণ করতে হবে। সম্ভব হলে বাচ্চা পরিবহণের যানবাহন জীবাণুনাশক নিয়ে স্প্রে করে দিতে হবে। বাচ্চা পরিবহণের সময় যদি বেশি তাপ কিংবা বেশি ঠাণ্ডা থাকে তাহলে তাপ ও ঠাণ্ডা থেকে বাচ্চাগুলোকে রক্ষা করেই তারপর বাচ্চাগুলো পরিবহণ করতে হবে।

ব্রয়লারের বাচ্চা পরিবহণ করার সময় সকল প্রকার ধকল থেকে বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এগ্রিভিউ/এসএমএ

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৭, ২০২১ ৬:৪০ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার বুধবার (২৭ অক্টোবর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৭/১০/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.০০
সাদা ডিম=৮.৬০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৩৫
সাদা ডিম=৭.৯৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.২৫
সাদা ডিম=৭.৮৫
ব্রয়লার মুরগী=১২৩/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৫৫/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২৭-২৮
লেয়ার সাদা=২৫-২৬
ব্রয়লার=৫৫-৬০

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৮.৫৭

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৮.৭০
লাল(বাদামী) মাঝারি ডিম=৮.৪০

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১২৬/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
সোনালী মুরগী=২৫৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২
লেয়ার সাদা=২৪
ব্রয়লার=৪৮-৫০

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=১২৫কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২২-২৪
লেয়ার সাদা =
ব্রয়লার=৫৫

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=১২২/কেজি
সোনালী মুরগী=২৫৫/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৮.৭০

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.০০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৫২
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৫
সোনালী রেগুলার=৪০

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৪৮
ব্রয়লার মুরগী=১২৮/কেজি
সোনালী মুরগী =২৭০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.৪৮
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৪৫
সোনালী রেগুলার=৪০

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৮.২০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=/ কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.২৫
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.৩০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.৪০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী=১২০/কেজি
লেয়ার মুরগী=১৯৬/কেজি
সোনালী মুরগী=২৩৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.১০
সাদা ডিম=৭.৮০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী=১২০/কেজি
কালবার্ড লাল=১৯০/কেজি
সোনালী মুরগী=২৬৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৬০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৫/ কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
সোনালী মুরগী=২৮০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৭, ২০২১ ২:৪০ অপরাহ্ন
ব্রয়লারের ওজন বাড়াতে খামারিদের করণীয়
পোলট্রি

দেশে মাংসের চাহিদা পূরণে ব্রয়লারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এটি একদিকে যেমন মাংসের চাহিদা পূরণ করছে অন্যদিকে কমাচ্ছে বেকারত্ব।অনেকেই এখন খামার করে হয়েছেন স্বাবলম্বী। তবে এই মুরগির ওজন যত বেশি হয় তত তার চাহিদা থাকে বেশি। তাই ব্রয়লারের ওজন বাড়াতে খামারিদের জানতে হবে কিছু কৌশল।

ব্রয়লার মুরগির ওজন বাড়ানোর কিছু কৌশল:
খামার পরিষ্কার রাখা ব্রয়লারের ওজন বাড়ানোর প্রথম কৌশল।এতে খামারে রোগের প্রকোপ কমে যাবে এবং মুরগির দৈহিক বৃদ্ধি দ্রুত হবে। মুরগির খামারে বাচ্চা আসার ৪৫ মিনিট পূর্বে চিকগার্ডের ভেতরে প্রবা‌য়োটিক স্প্রে করে দিতে হবে। বাচ্চা ব্রুডারে ছাড়ার ৩০ মিনিট আগে পানির ড্রিকার দিয়ে দিতে হবে।

খামারে ব্রয়লার পালনের জন্য ১ দিনের বাচ্চার বয়স ৩৬ গ্রাম হতে হবে। বাচ্চা শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।ব্রয়লার খামারে যাতে সবসময়ই আলো প্রবেশ ও বায়ু চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

১৫ দিন বয়সের মধ্যে মুরগি গ্রাডিং শেষ করতে হবে। ১৮ দিন বয়সে গ্রথ আসার জন্য গুরের পানি খাওয়াতে হবে। ২০ দিন অতিবাহিত হলে মুরগি ফ্লাসিং করতে হবে। ২৫ দিন পর হইতে মাদি এবং ছোট মুরগি বিক্রি করতে হবে।ব্রুডিং এ তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং দুই ব্যাচের মধ্যে ১৫ দিন বিরতি দিতে হবে। খামারের মুরগিগুলোকে যথাসময়ে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। যে কোনো ঔষধ ব্যবহারকালে সেই ওষুধের মেয়াদ আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৬, ২০২১ ৮:০৩ অপরাহ্ন
পোলট্রি খাতের উন্নয়নে দরকার সরকারি-বেসরকারি সমন্বিত তৎপরতা
পোলট্রি

পোলট্রি খাত দেশের আমিষের অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়নে চাই সরকারি-বেসরকারি সমন্বিত তৎপরতা। উৎপাদন থেকে শুরু করে খাদ্য ভোক্তার প্লেটে যাওয়ার প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর জন্য আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি চাই নিবিড় পর্যবেক্ষণ।

আজ মঙ্গলবার রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক সহায়তায় এক হোটেলে ‘পোলট্রি খাতে খাদ্যনিরাপত্তা ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রকল্প নিয়ে এক কর্মশালায় কথাগুলো বলেন বক্তারা।

বীজবিস্তার ফাউন্ডেশন, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস) এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে এ প্রকল্প পরিচালনা করে। ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রকল্পের আওয়তায় এ প্রকল্পে সহায়তা দেওয়া হয়।

দেশের ছয়টি জেলার সাত উপজেলায় পোলট্রি তিন বছর মেয়াদি এ প্রকল্প চলে। অ্যান্টিবায়োটিকের পরিমিত ব্যবহার করে মুরগি উৎপাদন, নিরাপদ খামার ব্যবস্থাপনার জন্য খামারিদের প্রশিক্ষণ, পোলট্রি খাতের উন্নয়নে সরকারি সহায়তার সঙ্গে খামারিদের পরিচয় করিয়ে দেওয়া, বাজার সম্প্রসারণ—এসব কাজ হয় এ প্রকল্পে।চলতি মাসেই এ প্রকল্প শেষ হয়ে যাবে।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আজিজুর রহমান। তিনি এ প্রকল্পের বিষয়ে বলেন, সরকারি-বেসরকারি তৎপরতার ফলে কীভাবে উন্নয়ন হতে পারে, এ প্রকল্প এর একটি উদাহরণ। এটি একটি মডেল হিসেবে থাকবে। এ মডেলের আরও সম্প্রসারণে কাজ করতে হবে।

শেখ আজিজুর রহমান বলেন, ‘ডিম ও মৎস্য খাতে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। শুধু দুধের প্রাপ্যতায় কিছু পিছিয়ে আছি। সেটিও অর্জিত হবে। এখন দরকার নিরাপদ খাদ্য। এটা এখন বড় চ্যালেঞ্জ।’

অনুষ্ঠানে বিসিএসের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, ‘আমাদের দেশে একটি প্রকল্প শুরু হয় জোরেশোরে। কিন্তু এগুলোর মেয়াদ শেষ হলে আর কোনো খবর থাকে না। এ প্রকল্প যেন এভাবেই শেষ না হয়ে যায়।’

অনুষ্ঠানে বক্তব্য দেন আফতাব বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান। তিনি বলেন, পোলট্রি খাতের উন্নয়নে একটি পোলট্রি বোর্ড দরকার। যেখানে খামারি, খামারের মালিক, ব্যবসায়ী থেকে শুরু করে সরকারের বিভিন্ন তরফের লোক থাকবে।

তিনি বলেন, ‘ইউরোপে নিরাপদ খাদ্যের যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, তা আমাদের দেশে মানলে মানুষ খেতে পাবে না। আমাদের জন্য আমাদের উপযোগী মানদণ্ড নির্ধারণ করতে হবে।’

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৬, ২০২১ ৬:২০ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার মঙ্গলবার (২৬ অক্টোবর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৬/১০/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।
ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৪০
ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.২৫
সাদা ডিম=৭.৮৫
গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.১৫
সাদা ডিম=৭.৭৫
ব্রয়লার মুরগী=১২৮/কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
কালবার্ড সাদা=১৫০/কেজি
সোনালী মুরগী=২৬৫/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২-২৭
লেয়ার সাদা=২৫-২৭
ব্রয়লার=৬০-৬২
কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৮.৫৭
ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৮.৫৫
লাল(বাদামী) মাঝারি ডিম=৮.২৫
চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=১৮৫/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২-২৪
লেয়ার সাদা=২৪-২৬
ব্রয়লার=৬০-৬২
রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি
খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=
বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.১০
ব্রয়লার মুরগী=১২৫কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২২-২৪
লেয়ার সাদা =
ব্রয়লার=৫৫
ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১২৫/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি
সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৮.৬০
রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৯০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৪৫
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১
বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১২৮/কেজি
সোনালী মুরগী =২৭০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.৫০
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১
টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৬০
ব্রয়লার মুরগী=/ কেজি
সোনালী মুরগী=২৬০/২৬৫কেজি
কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=/কেজি
নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.২০
সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=/কেজি
ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.১৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.৪৫
ব্রয়লার মুরগী=/কেজি
লেয়ার মুরগী=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১
পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.০০
সাদা ডিম=৭.৭০
নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৭
লেয়ার সাদা =
ব্রয়লার =৬১
পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী =/কেজি
যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৫০
কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=১৪০/ কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
সোনালী মুরগী=২৮০/কেজি
কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৫, ২০২১ ৬:৩০ অপরাহ্ন
পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার সোমবার (২৫ অক্টোবর) সর্বশেষ পাইকারি দাম
পোলট্রি

 

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:২৫/১০/২০২১ ইং

★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৩০

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.২৫
সাদা ডিম=৭.৭৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.১৫
সাদা ডিম=৭.৬০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
কালবার্ড সাদা=১৫০/কেজি
সোনালী মুরগী=২৬৫/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২-২৭
লেয়ার সাদা=২৫-২৭
ব্রয়লার=৬৫-৬৮

কাজী ফার্মস(ঢাকা):-
লাল(বাদামী) ডিম=৮.৪৫

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৮.৫৫
লাল(বাদামী) মাঝারি ডিম=৮.২৫

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী=১৪৮/কেজি
কালবার্ড লাল=১৯৫/কেজি
সোনালী মুরগী=২৬৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২-২৪
লেয়ার সাদা=২৪-২৬
ব্রয়লার=৬৫-৬৬

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.২০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২২-২৪
লেয়ার সাদা =
ব্রয়লার=৬৫

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি

সিলেট=
লাল(বাদামী) ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=/কেজি
কাজী(সিলেট) :-
লাল(বাদামী) ডিম=৮.৫১

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৭.৭০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.২৫
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৬৫
ব্রয়লার মুরগী=১২৮/কেজি
সোনালী মুরগী =২৭০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.৬৫
বাচ্চার দর:-
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

টাংগাইল :-
লাল(বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী=১৫৫/ কেজি
সোনালী মুরগী=২৬০/২৬৫কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.২০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.২০
ব্রয়লার মুরগী=/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
সোনালী মুরগী=/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.১৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৮.৪৫
ব্রয়লার মুরগী=/কেজি
লেয়ার মুরগী=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
সোনালী হাইব্রিড=৪৬
সোনালী রেগুলার=৪১

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.০০
সাদা ডিম=৭.৭০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী=১৪৩/কেজি
কালবার্ড লাল=২০০/কেজি
সোনালী মুরগী=২৭৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২৭
লেয়ার সাদা =
ব্রয়লার =৬৮

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৭.৮০
সাদা ডিম=৭.৩০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৮.৫০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/ কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.১০
সাদা ডিম=৭.৫০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

ধন্যবাদান্তে
মো:শিমুল হক রানা
যোগাযোগ:০১৮৫৫৯৪৪২৭০

গতকালকের বাজার দর জানতে ক্লিক করুন এখানে

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২৪, ২০২১ ১০:৫০ পূর্বাহ্ন
মুরগি পালনে যা জানা থাকা জরুরী
পোলট্রি

বর্তমান সময়ে মুরগি পালন বেশ লাভজনক পেশা হিসেবে পরিচিতি পেয়েছে। খামারে মুরগি পালনে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হয়। মুরগি পালনে যে ব্যবস্থাগুলো অবশ্যই থাকতে হবে সেগুলো খামারিদের জেনে রাখতে হবে।

মুরগি পালনে যে ব্যবস্থাগুলো অবশ্যই জানা থাকতে হবে:
মুরগির খামারে প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। খামারে বিশুদ্ধ পানি না থাকলে মুরগিগুলো অসুস্থ হতে পারে। সেজন্য মুরগির খামারে লাভবান হওয়ার জন্য প্রয়োজনীয় বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে। মুরগির খামার অবশ্যই উঁচু স্থানে হতে হবে। তা না হলে বন্যার পানি উঠে খামারের মুরগি মারাও যেতে পারে। এছাড়াও খামার স্যাঁতস্যাঁতে কিংবা খামারে বিভিন্ন ধরণের রোগ দেখা দিতে পারে।

মুরগির খামারে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। খামারের চারদিকে খোলামেলা পরিবেশ হতে হবে। খামারে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা করতে না পারলে মুরগিতে বিভিন্ন রোগ-জীবাণু আক্রমণ হতে পারে। যা খামারের জন্য বেশ ক্ষতিকর। মুরগির খামার যে জায়গায় স্থাপন করতে হবে সেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। বিদ্যুতের ব্যবস্থা থাকলে খামারে মুরগি পালন সহজতর হবে এবং নানা জটিলতা কাটিয়ে ওঠা যায়।

মুরগির খামারে যাতায়াতের সুবিধা হয় এমন স্থানে খামার স্থাপন করতে হবে। এতে মুরগির খাদ্য পরিবহণ ও মুরগি বাজারজাত করা সুবিধাজনক হবে। এছাড়াও খামারে কোন সমস্যায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop