২:০৭ পূর্বাহ্ন

শনিবার, ২৫ এপ্রিল , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : মার্চ ১৩, ২০২৩ ৭:৫১ অপরাহ্ন
ভ্যানচালকের গোয়াল থেকে গরু চুরি করে জবাই!
প্রাণিসম্পদ

ময়মনসিংহের তারাকান্দায় গোয়াল থেকে গরু চুরি করে পাশের জঙ্গলে ফেলে জবাই করার অভিযোগ উঠেছে।

গত (১১ মার্চ) শনিবার রাতে উপজেলার নলচাপড়া গ্রামের ভ্যানচালক নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুটি তিন মাসের গাভিন ছিল বলে জানা যায়।

ভুক্তভোগী কৃষক নুরুল ইসলাম জানান, তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পাশাপাশি কৃষিকাজ করেন। অনেক কষ্ট করে একটি গরু ক্রয় করেন। গাভিটি তিন মাসের গাভিন ছিল। প্রতিদিনের মতো বাজার থেকে বাড়িতে গিয়ে গোয়ালে গিয়ে দেখেন দরজা খোলা গরু নেই।

এ সময় খোঁজাখুঁজির পর চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পাশের জঙ্গল থেকে জবাই করা অবস্থায় গরুটি পাওয়া যায়।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১৩, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ন
চুরি করা গরু ৫ মাস পর বাছুরসহ ফেরত দিলো চোর
প্রাণিসম্পদ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে প্রায় পাঁচ মাস আগে চুরি করা গর্ভবতী কালো রঙের গরু রাতের আঁধারে বাছুরসহ ফেরত দিয়ে গেছেন চোর।

রোববার (১২ মার্চ) ভোরে ওই ইউনিয়নের মহন গ্রামে এ ঘটনা ঘটে।

গরুর মালিক ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী। তিনি নরসিংদী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি করেন।

শাহজাহানের ছেলে সাব্বির ও পরিবার সূত্র জানায়, প্রায় পাঁচ মাস আগে শুক্রবার জুমার নামাজের পড়ে বাড়ির পাশে বেঁধে রাখা গরুটি চুরি হয়ে যায়। গরুটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। প্রায় পাঁচ মাস পর রোববার ভোরে বাড়ির পেছনে কুয়া (ইন্দিরা) পাড়ের একটি গাছে কালো রঙের ওই গাভি ও তার দুই মাস বয়সী বাছুর বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

এদিকে গরু ফিরে পাওয়ার এমন বিরল ঘটনায় পরিবার এবং আশপাশের লোকজন অবাক। ইতোমধ্যে গাভি ও বাছুরটি দেখতে আসছেন অনেকেই। অন্যদিকে গরু ফিরে পাওয়ার এ সংবাদ পেয়ে নরসিংদী থেকে বাড়ি ফিরছেন শাহজাহান।

শাহজাহান জানান, রোববার সকালে ছেলে মোবাইলে ঘটনাটি জানায়। এমন সংবাদ পেয়ে এখন বাড়ি ফিরছি।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১২, ২০২৩ ৯:১২ অপরাহ্ন
ভেড়া পালনে লাভবান হওয়ার কিছু কৌশল
প্রাণিসম্পদ

ভেড়া পালনে লাভবান হওয়ার কৌশলগুলো আমাদের দেশের বেশিরভাগ ভেড়া পালনকারীরাই জানেন না। আগের তুলনায় গ্রামাঞ্চলগুলোতে ভেড়া পালন বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণই হল ভেড়া পালনে খরচ কম লাগে ও পরিশ্রমও অনেক কম হয়। এছাড়াও ভেড়া পালনে কম সময়ে উৎপাদন বেশি উৎপাদন পাওয়া যায়। তবে ভেড়া পালনে লাভবান হওয়ার জন্য বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয়। আজকের এই লেখায় আমরা জেনে নিব ভেড়া পালনে লাভবান হওয়ার কিছু কৌশল সম্পর্কে-

ভেড়া পালনে লাভবান হওয়ার কিছু কৌশলঃ
ভেড়া পালন করে লাভবান হওয়ার জন্য যে কৌশলগুলো অবলম্বন করতে হয় সেগুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল-

ভেড়া পালন করে লাভবান হওয়ার জন্য ভালো ও উন্নত মানের ভেড়া নির্বাচন করতে হবে। ভালো মানের ভেড়া থেকেই অধিক উৎপাদন পাওয়া যায়। তাই ভেড়া পালনের আগেই উন্নত মানের ভেড়া নির্বাচনকে অধিক গুরুত্ব দিতে হবে। এজন্য ভেড়ার বংশগত গুণাগুণ যাচাই করে কিনতে হবে। ভেড়া পালনে লাভবান হওয়ার জন্য ভেড়ার বাসস্থান বা খামার স্বাস্থ্যকর পরিবেশে স্থাপন করতে হবে। এছাড়াও ভেড়ার থাকার স্থানে যাতে সব সময় আলো ও বাতাস চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অস্বাস্থ্যকর পরিবেশে ভেড়া পালন করলে ভেড়ার রোগসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

ভেড়া পালনে লাভবান হওয়ার জন্য ভেড়াকে নিয়মিত ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য সরবরাহ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে খাদ্যের মূল্য অনেক বেশি না হয়ে যায়। যতটা সম্ভব কম দামে ভালো খাদ্য খাওয়াতে হবে। এছাড়াও ভেড়ার খাদ্য খরচ কমানোর জন্য সম্ভব হলে ছেড়ে পালন করতে হবে এবং খামারের আশপাশের পতিত জমিতে ঘাসের চাষ করতে হবে। ভেড়া পালনে লাভবান হওয়ার জন্য নিয়মিত ভেড়ার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। ভেড়ার শরীরের কোন রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভেড়ার খামারে জৈব নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবে মেনে চলতে হবে। কোনভাবেই বাইরের কোন প্রাণী ও ব্যক্তি সরাসরি খামারে যাতে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও খামার নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

ভেড়া পালনের যাবতীয় আয় ও ব্যয়ের হিসাব খাতায় লিখে রাখতে হবে। এতে খামারের খরচ নিয়ন্ত্রনে রাখা সম্ভব হবে ও সহজেই ভেড়া পালনে লাভবান হওয়া যাবে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ১১, ২০২৩ ২:২৬ অপরাহ্ন
অস্তিত্বের উৎস ধরে রাখতে বাঙালির বজ্রকন্ঠ শাণিত করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী
প্রাণিসম্পদ

অস্তিত্বের উৎস ধরে রাখতে বাঙালির বজ্রকন্ঠ শাণিত করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (১১ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘অগ্নিঝরা মার্চ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। বজ্রকন্ঠ-প্রেরণায় ৭ মার্চ নামক অনলাইনভিত্তক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে সংগঠনটি এ আলোচনা সভা আয়োজন করে।

এ সময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু গ্রাম-গঞ্জ, তৃণমূলে বাঙালিদের একত্রিত করে বাঙালি জাতিসত্তাকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বাঙালি হিসাবে একই পরিচয়ে পরিচিত করেছিলেন। বর্তমানে স্বাধীনতাবিরোধী এবং তাদের উত্তরসূরিরা দেশে ও দেশের বাইরে ভযংকর ষড়যন্ত্র করছে। তারা অনলাইনে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। তাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে হবে। অস্তিত্বের উৎস ধরে রাখতে হলে বজ্রকন্ঠ শাণিত করতে হবে। শুধু মুখে মুখে নয়,আত্মায়, বিশ্বাসে ও চেতনায় বাঙালিত্ব ধারণ করতে হবে।

তিনি আরো যোগ করেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দিয়ে যেমন বাঙালিত্বের আত্মপ্রকাশ হয়েছিল, ২৬ মার্চের ঘোষণায় যেমন স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ হয়েছিল তেমনি বজ্রকন্ঠ-প্রেরণায় ৭ মার্চ আত্মপ্রকাশের মাধ্যমে সে চেতনা ধারণ করতে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নিউক্লিয়াস, শেখ হাসিনা আওয়ামী লীগের অস্তিত্ব। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর তাঁকে ঘিরেই ২১ বছর পর আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগের ভিত্তি হচ্ছে তৃণমূল কর্মীরা। যখনই কোন দুঃসময় এসেছে তৃণমূলকে ভর করে আওয়ামী লীগ টিকে রয়েছে। বঙ্গবন্ধুর সম্পদ ছিল সে সময়ের সাত কোটি মানুষ, এখন শেখ হাসিনার সম্পদ দেশের ১৭-১৮ কোটি সাধারণ জনগণ।

শ ম রেজাউল করিম বলেন, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বিদ্যমান অবস্থা, অতীতের শোষণ, করণীয়, সমাধানের পথ তুলে ধরেছেন। ১৮ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু একটি জাতির কষ্টের কথা তুলে ধরেছেন, জনগণের ম্যান্ডেটের কথা তুলে ধরেছেন, বাঙালির অত্যাচার-নিপীড়নের চিত্র তুলে ধরেছেন, বিকল্প প্রস্তাবের কথা তুলে ধরেছেন, বাঙালির করণীয় তুলে ধরেছেন।

তিনি যোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় যুদ্ধ করলে সেটাই হবে আওয়ামী লীগের কাজ। শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চ্যালেঞ্জ করে অনলাইনে কাজ করলে সেটাই হবে আওয়ামী লীগের কাজ। দুর্বৃত্ত ও স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে যদি একটা শব্দ উচ্চারণ করা হয় সেটাই হবে আওয়ামী লীগের কাজ।

শ ম রেজাউল করিম আরো বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন বাঙালি থাকবে লাল সবুজের পতাকা কেউ কেড়ে নিতে পারবে না। পতাকার ধারক ও বাহক হিসাবে সব বাঙালিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বজ্রকন্ঠ-প্রেরণায় ৭ মার্চ নামক সংগঠনের সদস্যবৃন্দ এ সময় বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৯, ২০২৩ ১০:২৮ অপরাহ্ন
প্রাকৃতিক উপায়ে যেভাবে গরুর রুচি বৃদ্ধি করাবেন
প্রাণিসম্পদ

প্রাকৃতিক উপায়ে গরুর রুচি বৃদ্ধির কৌশল আমাদের অনেকের জানা নেই। আমদের দেশে গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেকেই সফলতার মুখ দেখছেন এবং অনেকেই আবার নানা বাধার সম্মুখীন হচ্ছেন। গরু পালনে লাভবান হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরুর স্বাস্থ্য। আর গরুর স্বাস্থ্য গরুর মুখের রুচির উপর নির্ভর করে।

প্রাকৃতিক উপায়ে গরুর রুচি বাড়ানোর কৌশলঃ

১। আদা বাঁটা ১০০গ্রাম।
২। জিরার গুঁড়া ২০গ্রাম।
৩। ধনিয়ার গুঁড়া ১০গ্রাম।
৪। গোল মরিচের গুঁড়া ৫ গ্রাম।
৫। সাদা তিল বাঁটা ১০গ্রাম।
৬। বিট লবণ৩০গ্রাম।
৭। পানি ৩০০মিলি।

উপরে উল্লেখিত সকল উপকরণ এক সাথে মিশিয়ে শরবৎ এর মত মিশ্রণ তৈরী করতে হবে এবং প্রতিদিন দুই বার করে ৩ দিন খাওয়াতে হবে। আশা করা যায় গরুর মুখের রুচি ফিরে আসবে । এই একই উপাদান ছাগলকেও দিতে পারবেন তবে চার ভাগের এক ভাগ পরিমাণে দিতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৭, ২০২৩ ৫:০৬ অপরাহ্ন
কক্সবাজারে আনোয়ার সিমেন্ট শীটের ডিলার সম্মেলন অনুষ্ঠিত
প্রাণিসম্পদ

নতুন লক্ষ্য নতুন যুদ্ধ এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারন করে গত ৪-৬ মার্চ কক্সবাজারে সী পার্ল হোটেল এন্ড রিসোর্ট এ  অনুষ্ঠিত হয়ে গেল আনোয়ার সিমেন্ট শীট ডিলার সম্মেলন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ মোহাম্মদ আর. হোসেন, বিল্ডিং ম্যাটেরিয়াল ডিভিশনের সিইও  এ.কে. এম জাবেদ, আনোয়ার সিমেন্ট শীট এর ডিরেক্টর-বিজনেস- মোজাম্মেল হক, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব মার্কেটিং আবু জুবায়েদ মোহাম্মাদ রাসেল সহ সারা দেশের ডিলারবৃন্দ। ডিলারদের সম্মাননা ও বার্ষিক পুরষ্কার প্রদান, মতবিনিময় পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৫, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ন
প্রাকৃতিক উপায়ে গরুর রুচি বৃদ্ধির কৌশল
প্রাণিসম্পদ

প্রাকৃতিক উপায়ে গরুর রুচি বৃদ্ধির কৌশল আমাদের অনেকের জানা নেই। আমদের দেশে গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেকেই সফলতার মুখ দেখছেন এবং অনেকেই আবার নানা বাধার সম্মুখীন হচ্ছেন। গরু পালনে লাভবান হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরুর স্বাস্থ্য। আর গরুর স্বাস্থ্য গরুর মুখের রুচির উপর নির্ভর করে। আসুন জেনে নেই প্রাকৃতিক উপায়ে গরুর মুখের রুচি বাড়ানোর কৌশল সম্পর্কে-

প্রাকৃতিক উপায়ে গরুর রুচি বাড়ানোর কৌশলঃ

১। আদা বাঁটা ১০০গ্রাম।
২। জিরার গুঁড়া ২০গ্রাম।
৩। ধনিয়ার গুঁড়া ১০গ্রাম।
৪। গোল মরিচের গুঁড়া ৫ গ্রাম।
৫। সাদা তিল বাঁটা ১০গ্রাম।
৬। বিট লবণ৩০গ্রাম।
৭। পানি ৩০০মিলি।

উপরে উল্লেখিত সকল উপকরণ এক সাথে মিশিয়ে শরবৎ এর মত মিশ্রণ তৈরী করতে হবে এবং প্রতিদিন দুই বার করে ৩ দিন খাওয়াতে হবে। আশা করা যায় গরুর মুখের রুচি ফিরে আসবে । এই একই উপাদান ছাগলকেও দিতে পারবেন তবে চার ভাগের এক ভাগ পরিমাণে দিতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ৪, ২০২৩ ৮:২০ অপরাহ্ন
শ্রীপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
প্রাণিসম্পদ

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’, এ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী অনিুষ্ঠিত হয়।

শনিবার (৪ মার্চ) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ.কে.এম আকিতকুর রহমানের সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান।

বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: উকিল উদ্দিন আহমেদ, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় কুমার দাস, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, গাজীপুর জেলা ডেইরী এসাসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বাদশা, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতর সভাপতি আনিছুর রহমান শামীম, সাধারণ সম্পাদক সেলিম শেখ।

প্রদর্শনীতে প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকার খামারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা, বিভিন্ন র্পায়ের খামারি ও অতিথিরা।

প্রাণি প্রদর্শনীতে ৪০টি স্টল বিভিন্ন জাতের গাভী, ষাঁড়, ছাগল, কবুতর, পাখি, ভেড়াসহ বিভিন্ন ধরনের প্রাণি প্রদর্শন ছিল। অনুষ্ঠানে ৪০ জন সফল খামারীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২, ২০২৩ ১০:২১ অপরাহ্ন
গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, গরু ও ট্রাক উদ্ধার
প্রাণিসম্পদ

নওগাাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ মার্চ) রাতে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি মিনিট্রাক ও চারটি গরু উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর থানার জগৎসিংপুর গ্রামের গোলম মোস্তাফার ছেলে ইমরান হোসেন (২৯), রাণীনগর থানার গোনা (উত্তরপাড়া) গ্রামের মৃত বাছেদের ছেলে রফিকুল ইসলাম (৪০), একই থানার পাকুরিয়া (বড়পুকুর) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩২), আদমদিঘী থানার পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছলিম মণ্ডলের ছেলে ট্রাকচালক হারু অর রশিদ হারুন (২৮)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাতে আত্রাই থানার কাসুন্দা গ্রামের জাকির হোসেনের ৫টি গরু এবং ২৭ ফেব্রুয়ারি দাড়িয়াগাঁথী গ্রামের আব্দুর রহমানের ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় আত্রাই থানায় চুরির মামলা দায়ের করা হয়। বুধবার রাতে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২, ২০২৩ ১০:১০ অপরাহ্ন
খামারে আগুন: দগ্ধ ২ গরুর মৃত্যু, আরও ১৪টি আশঙ্কাজনক
প্রাণিসম্পদ

বাগারেহাটে একটি দুগ্ধ খামারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে; গভীর রাতের ওই আগুনে দুটি গরু জীবন্ত দগ্ধ হয়েছে; শরীরের সত্তর শতাংশ পুড়ে যাওয়ায় আরও ১৪টি গরু রয়েছে আশঙ্কাজনক অবস্থায়।

বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের নাজমুল আলম রুবেল নামে এক ব্যক্তির খামারে এই অগ্নিকাণ্ড ঘটে বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান।

রুবেলের দাবি, ‘পরিকল্পিতভাবে’ তার খামারে আগুন দেওয়া হয়েছে। খামারে ১৬টি জার্সি গরু ছিল, আগুনে তার অন্তত ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ওসি আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে খামার মালিক অভিযোগ করেছেন। পুলিশ আগুনের ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

রুবেল বলেন, “দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে খামারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ওই আগুনে ১৬টি গরু দগ্ধ হয়, এরমধ্যে দুটি গরু মারা গেছে। বেঁচে যাওয়া গরুগুলোর অবস্থাও ভালো না।। দুর্বৃত্তরা এরআগেও আগুন দিয়েছিল।“ এই ঘটনায় জড়িতের শাস্তি দাবি করেন খামারি রুবেল।

সরেজমিনে দেখা যায় রুবেলের বাড়ির সামনের দুটি টিনের ছাউনি দিয়ে তৈরি খামারটি পুড়ে কালো হয়ে গেছে। আগুনে দগ্ধ গরুগুলকে খামারের খোলা জায়গায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। রুবেল জানান, তার খামারে প্রতিদিন ১০০ লিটার দুধ উৎপাদন হত। ওই দুধ মিল্কভিটা ও স্থানীয় বাজারে বিক্রি করতেন তিনি।

খামার পরিদর্শন করে সদর উপজেলার উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শাহীন আকতার বলেন, “বেঁচে যাওয়া গরুগুলো ৭০ শতাংশই দগ্ধ হয়েছে। এরমধ্যে আরও বেশ কয়েকটি মারা যাওয়ার আশঙ্কা করছি।“ খামারিকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান প্রাণি সম্পদ কর্মকর্তা শাহীন আকতার।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop