১০:৩১ অপরাহ্ন

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল , ২০২৬
ads
ads
শিরোনাম
  • হোম
  • খামারির দোরগোড়ায় প্রাণিসেবা পৌঁছে দিতে দেশব্যাপী ব্র্যাকের ‘মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ২০২৬’ কার্যক্রম শুরু
ads
প্রকাশ : এপ্রিল ২০, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
খামারির দোরগোড়ায় প্রাণিসেবা পৌঁছে দিতে দেশব্যাপী ব্র্যাকের ‘মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ২০২৬’ কার্যক্রম শুরু
প্রাণিসম্পদ

গবাদিপশুর জাত উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘ব্র্যাক কৃত্রিম প্রজনন (AI) এন্টারপ্রাইজ’-এর বিশেষ কর্মসূচি। গত ১৯ এপ্রিল থেকে দেশের বিভিন্ন জেলায় একযোগে ‘মোবাইল ভেটেরিনারি ক্লিনিক (MVC) ২০২৬’ কার্যক্রমের সূচনা করা হয়েছে।

এ কার্যক্রমের আওতায় গতকাল পাবনার চাটমোহর, যশোরের ঝিকরগাছা, কক্সবাজারের চকরিয়া এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়াসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা, টিকাদান এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮৭ সালে যাত্রা শুরু করা ব্র্যাক কৃত্রিম প্রজনন কার্যক্রম বর্তমানে দেশের ৬৪টি জেলার প্রতিটি উপজেলায় বিস্তৃত। খামারিদের আধুনিক ও উন্নতমানের কৃত্রিম প্রজনন সেবা প্রদানের পাশাপাশি ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে ফ্রি হেলথ ক্যাম্প ও ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা করে আসছে ব্র্যাক।

এই ধারাবাহিকতায় ২০২৬ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশব্যাপী মোট ২১০টি ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা করা হবে। এছাড়াও গবাদিপশুর জাত উন্নয়নের সাফল্য প্রদর্শনে ২৪টি স্থানে ‘প্রোজেনি শো’ বা বাছুর প্রদর্শনী এবং খামারিদের সচেতনতা বৃদ্ধিতে ২৪টি স্থানে বিশেষ নাটক আয়োজন করা হয়েছে। এই পুরো কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় ৩০,০০০ খামারির প্রায় ১ লক্ষ ৫ হাজার গবাদিপশুকে নিবন্ধিত ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে সরাসরি সেবা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সুস্থ গবাদিপশুই একটি শক্তিশালী খামারের ভিত্তি। প্রান্তিক খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে এই সেবা কার্যক্রম দেশের আরও বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হবে।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop