১২:২৮ পূর্বাহ্ন

শনিবার, ৭ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : মে ১৯, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ন
বাকৃবিতে এনইএফ বৃত্তি কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনুঃ জাপানের দ্য নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে। এ বৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে ১৮ মে (শনিবার) সকাল দশটায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বাংলাদেশ এনইএফ বৃত্তি কার্যক্রম শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে বাকৃবি ডিন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. ছাজেদা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনইএফ কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু সাদেক মো. সেলিম। স্বাগত বক্তব্য রাখেন বাকৃবি এনইএফ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. জুলফিকার রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা ইউনিভার্সিটি এনইএফ কমিটির অধ্যাপক ড. মো. জাবেদ হোসাইন।

কর্মশালার দ্বিতীয় সেশনে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগীতামুলক ওরাল এবং পোস্টাল উপস্থাপনা করেছে। অনুষ্ঠানে দেশের এ পাঁচ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থীরাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : মে ১৬, ২০২৪ ৭:২১ অপরাহ্ন
বাকৃবিতে এলসিভিয়ার এর ই-বুক অ্যাক্সেস এবং ডাউনলোড এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর সম্মেলন কক্ষে আজ ১৬ মে ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১ঃ০০ টায় লাইব্রেরি শাখার আয়োজনে এলসিভিয়ার এর ই-বুক অ্যাক্সেস এবং ডাউনলোডের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো- অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।

বাকৃবির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মোঃ খাইরুল আলম নান্নু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. ছাজেদা আখতার, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম রাব্বানী, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মো: মোস্তাফিজুর রহমান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো: জয়নাল আবেদীন, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, একোয়কালচার বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহফজুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আফরিনা মোস্তারি, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. চয়ন গোস্বামী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক দীন মোহম্মদ দীনু এবং বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : মে ১৩, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ন
সিকৃবিতে এডভান্সড কৃষি গবেষণা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ২৩ মে
ক্যাম্পাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রথমবারের মত এডভান্সড কৃষি গবেষণা শীর্ষক ২ দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন ২৩-২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর উদ্যোগে ২ দিনব্যাপি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ এমপি। সম্মেলনে ৮টি সেশনে প্রায় দুই শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে পাচঁ শতাধিক দেশী-বিদেশী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বৈজ্ঞানিক বৃন্দ অংশগ্রহণ করবেন।

সাউরেস পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছফিউল্লাহ ভূইয়া বলেন অন্তর্জাতিক সম্মেলনের ফলে দেশী-বিদেশী গবেষকদের সমসাময়িক গবেষণা কার্যক্রম নিয়ে মত বিনিময়ের সুযোগ তৈরী হবে। ফলে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার পাশাপাশি দেশীয় কৃষি গবেষণা এগিয়ে যাবে। উল্লেখ্য ২০০৮ সালে সাউরেসের যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ছয় শতাধিক গবেষণা কার্যক্রম সাউরেসের তত্ত্বাবধা নে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : মে ৭, ২০২৪ ৮:০১ অপরাহ্ন
বাকৃবির ‘ফ্যাব ল্যাব ‘ পরিদর্শন করেছেন এসিআই মটরস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনুঃ তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন জনকল্যানমূলক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ‘ ফ্যাব ল্যাব ’তার কার্যক্রমকে আরও বিস্তৃত করবে বলে আশা প্রকাশ করেন দেশের শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা এসিআই মটরস লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর কৃষি প্রকৌশলী সুব্রত রঞ্জন দাস। তিনি আজ সোমবার (৭ মে ২০২৪ )দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাব ল্যাব’ পরিদর্শন কালে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন শিক্ষা ও গবেষণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়ভাবে আজ শীর্ষ অবস্থানে রয়েছে। কৃষি যান্ত্রিকীকরণে আজকের উন্নয়নের অন্যতম অংশীদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমি এ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসাবে নিজে গর্ববোধ করছি। তবে আমাদের এই অগ্রগতি ধরে রাখতে হবে। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে গবেষণা কার্যক্রম আরও দক্ষতারসাথে পরিচালনা করতে হবে। এই ফ্যাব্রিগেশন ল্যাবরেটরিকে নিজের পায়ে দাঁড়াতে হবে। একাজে বিশ্ববিদ্যালয় মনে করলে আমরা এগিয়ে আসতে চাই। যুগপৎ ভাবে কাজ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে কাজ করা সম্ভব বলেও তিনি মনে করেন।

এসময় ফ্যাব ল্যাব’ এর পরিচালক অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , এসিআই মটরস লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ খায়রুল আহসানসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ২৭, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ন
বাউরেসের বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা ২০২২-২০২৩ শুরু
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনুঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) তত্ত্বাবধানে প্রতিবছরের ন্যায় এ বছরও চলমান গবেষণা প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি বার্ষিক কর্মশালা ২০২২-২০২৩ আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ২৭ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামছুল আলম। কর্মশালায় এবারের প্রতিপাদ্য বিষয় ‘কৃষিতে টেকসই উন্নয়নের জন্য জলবায়ু স্মার্ট গবেষণা উদ্যোগ’।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শামছুল আলম বলেন, জলবায়ু তাপমাত্রা, আদ্রতা, বৃষ্টি ইত্যাদির দ্রুত পরিবর্তন করে কৃষি উৎপাদনে ব্যাপক প্রভাব বিস্তার করে। মেকানাইজেশনের পাশাপাশি মাল্টিলেয়ার ক্রপ প্রোডাকশন, এডভান্সড টেকনোলজি, গ্রীনহাউস, প্লাস্টিকহাউজ এবং জলবায়ু নিয়ন্ত্রিত কৃষি উৎপাদনের দিকে আমাদের ধাবিত হতে হবে। নিরাপদ কৃষি উৎপাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিনা, বিএফআরআই ও বারিসহ এসব গবেষণা প্রতিষ্ঠানের সাথে কোলাবরেশান রেখে একসাথে কাজ করতে হবে।

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক ড. দেবাশিষ সরকার এবং খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. সী জাউসীন। এছাড়াও বাউরেস ও বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা নিয়ে তথ্যবহুল বক্তব্য রাখেন বাউরেসের সহযোগী পরিচালক প্রফেসর ড. চয়ন গোস্বামী। এসময় উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, দেশে বাকৃবির প্রায় চল্লিশ হাজার কৃষি গ্রাজুয়েট বিভিন্ন সেক্টরে কাজ করছে যার ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে দেশীয় কৃষি উৎপাদিত পণ্য বাজারে টিকিয়ে রাখতে স্মার্ট কৃষি গ্রাজুয়েট এবং স্মার্ট কৃষির সাথে স্মার্ট কৃষক তৈরি করা খুব জরুরী। এছাড়াও তিনি বাকৃবি গবেষকদের গবেষণালব্ধ ফলাফল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) মাধ্যমে কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ২০২২-২০২৩ এ চলমান গবেষণার এইচ-ইনডেক্সের ওপর ভিত্তি করে বাকৃবির মোট ১৬জন গবেষককে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২৪’, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামারি ও কৃষি উদ্যেক্তা পর্যায়ের ৬ জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৩’ এবং কৃষি প্রযুক্তি প্রচার ও প্রসারে অবদান রাখার জন্য প্রথমবারের মতো একজনকে ‘বাউরেস কৃষি সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়েছে।
দুইব্যাপী এ কর্মশালায় মোট ২০টি সেশন ও ২টি পোস্টার উপস্থাপনা সেশন অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল সেশনে প্রায় ৬০১ টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণা প্রকল্প থেকে উন্নত মানের ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে আর্টিকেল প্রকাশ করায় প্রকাশনা খরচ বাবদ ৬১জন গবেষককে মোট ২৭ লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হবে। এছাড়াও কর্মশালার দ্বিতীয় দিনে কারিগরি সেশন ভিত্তিক সারাংশ রিপোর্ট উপস্থাপন করা হবে এবং কারিগরি কমিটির মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি সেশন থেকে ১জন করে মোট ২০জনকে সেরা উপস্থাপনকারী হিসেবে সনদ ও সম্মাননা প্রদান করা হবে। ২ টি পোষ্টার সেশন থেকে ৩জন করে মোট ৬ জনকে পুরস্কৃত করা হবে। টেকনিক্যাল সেশন পরবর্তী সমাপনী অনুষ্ঠানে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. ছাজেদা আখতার, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির এর সহ-সমন্বয়ক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান এবং বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. রফিকুল ইসলাম সরদার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ শিক্ষক, গবেষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ২৭, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ন
বাউরেসের কৃষি সাংবাদিকতা পুরস্কার পেলেন আবুল বাশার মিরাজ
ক্যাম্পাস

কৃষি প্রযুক্তি প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) প্রবর্তিত প্রথমবারের মতো কৃষি সাংবাদিকতা পুরস্কার-২০২৪ পেলেন কৃষিবিদ আবুল বাশার মিরাজ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সাথে যুক্ত থেকে প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও প্রযুক্তি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

শনিবার (২৭ এপ্রিল ২০২৪) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী ও  বার্ষিক কর্মশালার প্রধান অতিথি সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ড. সী. জাউসীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম।

জানা গেছে, দুই দিনব্যাপী ওই কর্মশালায় ২০২২-২০২৩ এ চলমান গবেষণার এইচ-ইনডেক্সের ওপর ভিত্তি করে বাকৃবির মোট ১৬ জন গবেষককে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামারি পর্যায়ের ৬ জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিচালিত গবেষণা প্রকল্প থেকে উন্নত মানের ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে আর্টিকেল প্রকাশ করায় প্রকাশনা খরচ বাবদ ৬১ জন গবেষককে মোট ২৭ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হবে।

পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি জানতে চাইলে কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, ‘বাউরেসের প্রবর্তিত প্রথমবারের মতো পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, কৃষি সাংবাদিকতায় এমন একটি পুরস্কারের প্রবর্তন করার জন্য। কৃতজ্ঞতা জানাই জুরিবোর্ডের সবাইকে, তাঁরা পুরস্কারটির জন্য আমাকে যোগ্য মনে করেছেন। নিঃসন্দেহে এটি আমার কাছে অনেক আকাক্সিক্ষত একটি পুরস্কার। ভীষণ ভীষণ ভালো লাগছে, এই পুরস্কারটি আমার কৃষি সাংবাদিকতা করার ক্ষেত্রে দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।’

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) প্রতিবছর শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় কৃষি সাংবাদিকতায় প্রথমবারের মতো এ বিশেষ অ্যাওয়ার্ড চালু করলো।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ২৫, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ন
বাকৃবির ভেটেরিনারি অনুষদে সার্জিক্যাল কিটবক্স বিতরণ
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনুঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের (লেভেল-৩, সেমিস্টার-২) শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ করা হয়েছে। সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের টি. এস. সি. মিনি কন্ফারেন্স কক্ষে ওই কিটবক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের মোট ১৯৮জন শিক্ষার্থীর মাঝে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে কিটবক্স তুলে দেন।


সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান ড. মোমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি, অধ্যাপক ড. মোঃ মাহমুদুল আলম এবং নাভানা ফার্মার মার্কেটিং বিভাগের প্রধান ডাঃ মানিক চন্দ্র পাল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, আমরা শুধু শিক্ষার্থীদের একটি ভিত্তি প্রদান করি। এই সার্জিক্যাল কিটবক্স একজন ভেটেরিনারিয়ানকে সেই ভিত্তির উপর শক্তভাবে দাঁড়াতে সহায়ক হিসেবে কাজ করে। এছড়াও তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা কিটবক্স এবং সময়ের যথাযথ ব্যবহার করে সফলতার শিখরে পৌঁছে যাবে এবং গর্বিত ও দক্ষ ভেটেরিনারিয়ান হয়ে দেশের সেবায় নিয়োজিত নিজেদের নিয়োজিত করবে।
অনুষ্ঠনে ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও ৫৯ব্যাচের শিক্ষার্থীরাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : এপ্রিল ২০, ২০২৪ ৩:৫০ অপরাহ্ন
শিক্ষা বৃত্তি পেল বাকৃবির ১৭ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনুঃ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার মাধ্যমে অধ্যায়ন কার্যক্রম সহজ করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক্স রোটারেক্টর্স ফোরাম শিক্ষা বৃত্তি প্রদান করেছে। ২০ এপ্রিল শনিবার সকাল ১১টায় পশুপালন অনুষদের কনফারেন্স রুমে ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ।

অনুষ্ঠানে বাকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৭জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছন। বাকৃবি এক্স রোটারেক্টর্স ফোরামের সভাপতি মোঃ আনিস উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহবায়ক প্রফেসর ড. ছাজেদা আখতার, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, প্রভোস্ট পরিষদের আহবায়ক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম এবং প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম।


উল্লেখ্য, মোট ৭৬জন শিক্ষার্থীর আবেদনের বিপরীতে যাচাই বাছাই করে প্রাথমিকভাবে মেধাভিত্তিক ৪১জন শিক্ষার্থীর মৌখিক সাক্ষাতকারের পর সর্বশেষ মোট ১৭জন শিক্ষার্থী বৃত্তি প্রদানের জন্য বাছাই করা হয়েছে। যাচাই বাছাইকরণ কমিটির আহবায়ক এনিমেল সায়েন্সে বিভাগের প্রফেসর ড. রুহল আমিন এবং সদস্য-সচিব দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের সহকারি প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম মিলনসহ মোট ০৯ সদস্য বিশিষ্ঠ কমিটি এ বাছাই কার্যক্রম পরিচালনা করেছেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, বাকৃবি এক্স রোটারেক্টর্স ফোরামের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : মার্চ ২০, ২০২৪ ৮:২০ অপরাহ্ন
খুকৃবি শিক্ষক সমিতির নতুন কমিটি – ড. মানিক সভাপতি, ড.আশিক সাধারণ সম্পাদক
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনুঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীলদল মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন ড. মো. আসাদুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড. মো. আশিকুল আলম।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি বিদ্যুৎ মাতুব্বর, যুগ্ম-সম্পাদক দেবাশীষ পণ্ডিত ও রাকিবুল হাসান মো. রাব্বি, কোষাধ্যক্ষ অঙ্কুর চৌধুরী, গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক হুমায়রা ইয়াসমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. জেসমিন আরা, মহিলাবিষয়ক সম্পাদক মীর রিফাত জাহান ঊষা, সমাজ কল্যাণ সম্পাদক কাজী মৌসুমি আক্তার, সদস্য-আফসানা ইয়াসমিন, প্রসেনজিত সরকার, রাসমিয়া সুলতানা পূজা রায় ও মোছা. সাবিনা আলিম।

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ১৩, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ন
বাকৃবিতে কৃষিবিদ দিবস -২০২৪ উদযাপিত
ক্যাম্পাস

উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিবিদ দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। অনুষ্ঠানে কৃষিবিদ ইনস্টিটিউশন এর কোষাধ্যক্ষ ও বাকৃবি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। ১৩ ফেব্রæয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ০৯টায় বিশ্ববিদ্যালয় হ্যালিপ্যাডে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক র্অর্পণ করা হয়।


পুষ্পস্তবক অর্পণ শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম অনুধাবন করেছিলেন, যুদ্ধ পরবর্তী দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্মার্ট কৃষিবিদ প্রয়োজন। সে লক্ষ্যেই তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণীর পদমর্যাদার ঘোষণা দেন। সেই সাথে সুষম খাদ্য এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে জোর দিয়ে সংবিধান প্রণয়ন করেন। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কিন্তু তার দেখিয়ে দেওয়া স্বপ্ন আছে। যা বাস্তবায়নে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরন্তন কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সব সময় জননেত্রী শেখ হাসিনার পাশে আছে।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, শিক্ষক সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনসহ অপরাপর বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop