৪:৪৬ পূর্বাহ্ন

রবিবার, ৮ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : নভেম্বর ১৭, ২০২১ ১:৪৫ অপরাহ্ন
বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকার আন্তরিকভাবে কাজ করছে
পাঁচমিশালি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণকারীদের নির্মূল করার কৌশলগুলো চিহ্নিত করা হচ্ছে। 

বুধবার (১ নভেম্বর) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বন অধিদফতর এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি আয়োজিত বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আইন প্রয়োগ শক্তিশালী করার লক্ষ্যে পরামর্শ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বন অধিদফতরের নেতৃত্বে বন্যপ্রাণী অপরাধ উদঘাটন, শনাক্তকরণ এবং বিচারে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকারের প্রচেষ্টাকে প্রসারিত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সবার সহায়তায় বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনের লড়াইয়ে আমাদের জয়ী হতেই হবে।

তিনি বলেন, যৌথভাবে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সেক্টরগুলোর মধ্যে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হবে। বন্যপ্রাণী অপরাধ দমনের লক্ষ্যে প্রণীত আইন-কানুন, কর্মসূচি এবং প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি এসময় বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণকারীদের নির্মূল করার বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বন্যপ্রাণী অপরাধের নেতিবাচক পরিণতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করতে হবে। বন্যপ্রাণী অপরাধীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের নিজেদের স্বার্থে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী এবং ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জাহাঙ্গীর আলম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আইন প্রয়োগ শক্তিশালীকরণে করণীয় বিষয়ে ইউএসএআইডি, ইউএনওডিসি এবং এনজিও ব্যুরোসহ বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা নিজ নিজ সংস্থার পক্ষে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৬, ২০২১ ২:২৭ অপরাহ্ন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে কৃষক নিহত
পাঁচমিশালি

বগুড়ার শাজাহানপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজিজুল হক আজাহার (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হেলেঞ্চাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার আলী উপজেলার মাদলা ইউনিয়নের নন্দগ্রাম মধ্যপাড়ার মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে।

মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মন্ডল জানান, নিহত আজাহার আলী একজন কৃষক ছিলেন। তিনি তার জমির শাক-সবজি বনানী সুলতানগঞ্জ হাটে বিক্রি করতেন। হাটে সবজি বিক্রির টাকা নিয়ে সোমবার রাত ১১টার দিকে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা ভ্যান থামিয়ে পথরোধ করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৫, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ন
সিজারে ছাগলের বাচ্চা প্রসব
পাঁচমিশালি

সিলেটে সিজার অপারেশনে ছাগলের বাচ্চা প্রসব করানো হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের অপারেশন কক্ষে রোববার এ সিজার করা হয়।

বর্তমানে মা ছাগল ও ছানা দুটি ভালো আছে। সিকৃবির সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায় এ তথ্য দিয়েছেন।

প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায় জানান, ওই ছাগলটি সিলেট সদর উপজেলার পশ্চিম হাটখোলা এলাকার। শনিবার থেকে ছাগলের প্রসব ব্যথা ওঠলেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব না হওয়ায় রোববার সিজারে প্রসব করানো হয়।

এর আগে ছাগলটিকে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ভেটেরিনারি হাসপাতালে নিয়ে গেলেও স্বাভাবিক বাচ্চা প্রসব করাতে পারেননি। পরে রোববার সকালে সেই ব্যক্তি ছাগলটি সিকৃবির পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে নিয়ে আসেন। সেখানে সিজারের পর দুটি বাচ্চাসহ মা ছাগল সুস্থ রয়েছে।

তিনি জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে মাঝে-মধ্যে এভাবে সিজারের মাধ্যমে গরু ও ছাগলের বাচ্চা প্রসব করানো হয়। এছাড়াও বিভিন্ন ধরনের জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার এখানে হয়ে থাকে বলে জানান প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায়।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৪, ২০২১ ১:২৯ অপরাহ্ন
সুন্দরবনের কীটনাশক দিয়ে মাছ শিকার,আটক ২
পাঁচমিশালি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুজনকে আটক করা হয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে অভিযান চালিয়ে রোববার সকালে তাদের আটক করে বনবিভাগের স্মার্ট টিম।

আটকরা হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মো. ওয়াহেদ শেখের ছেলে মো. ইয়াসিন শেখ (৩২) ও লতিফ খাঁর ছেলে সাদ্দাম খাঁ (২৬)।

চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মো. এনামুল হক এ তথ্য জানিয়ে বলেন, নন্দবালা খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের খবর পেয়ে অভিযান চালায় স্মার্ট পেট্রোলিং টিম। এ সময় তাদের হাতেনাতে আটক করে বনকর্মকর্তা গুলশাখালীর ফরেস্ট ক্যাম্পের ওসি শামসুল আরেফিন।

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক),কাঁকড়া ধরার আঁড়াকল, নিষিদ্ধ জাল, দাঁ কুড়াল ও একটি নৌকা জব্দ করা হয়।

এদিন তাদের নামে বন আইনে (পি ও আর) মামলা দায়েরের পর বাগেরহাট কোর্টে চালান দেওয়া হয়েছে বলেও জানা এসিএফ এনামুল।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৪, ২০২১ ১২:৩৬ অপরাহ্ন
বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
পাঁচমিশালি

বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে রাঙ্গুনিয়ায় আবু তৈয়ব (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আবু তৈয়ব উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নারিশ্চা সাপলেজাপাড়া গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে।খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ বলেন, পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকার সাপলেজাপাড়ার নিজ বাড়ি থেকে কৃষক আবু তৈয়ব সন্ধ্যার দিকে চায়ের দোকানে যাচ্ছিলেন। এসময় অন্ধকার সড়কে একটি বন্যহাতি আগে থেকেই এসে দাঁড়িয়ে ছিল। দুর্ঘটনা বশত আবু তৈয়ব ওই বন্য হাতির সামনে গিয়ে পড়ে। এসময় হাতিটি তাকে শুঁড় দিয়ে তুলে পায়ের নিচে পিষ্ট করে ফেলে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু তৈয়বের স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। হাতিটি লোকালয় ছেড়ে বনে ফিরে গেছে। এখন ধান পাকার মৌসুম হওয়ায় বন্য হাতি খাবারের খোঁজে লোকালয়ে হানা দেওয়া শুরু করেছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

 

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৪, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ন
দুই ট্রাকের সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত
পাঁচমিশালি

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবদুল্লাহ (৩২) টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ছৈয়দের ছেলে

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, রাতে মাছ নিয়ে একটি পিকআপ ট্রাক টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে চকরিয়ার উত্তর হারবাং এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। চালক বেঁচে গেলেও পাশে থাকা মাছ ব্যবসায়ী আবদুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২১ ১২:৪৫ অপরাহ্ন
গম গবেষণা কেন্দ্রের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যা
পাঁচমিশালি

রাজধানীর শ্যামলীর চিপা গলি এলাকায় ছুরিকাঘাতে গম গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহিদ (৭৫) কে হত্যা করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানতে পারেনি পুলিশ। তবে পরিবারের দাবি, আনোয়ার শহিদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। যদি ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করত, তবে তার সঙ্গে থাকা মুঠোফোন ও মানিব্যাগ খোয়া যেত। কিন্তু সেটা হয়নি। গতকাল রাত ৮টা পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহত ব্যক্তির ভাগনি সাবিহা নাহিদ বলেন, মামা গম গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মামার মুঠোফোন থেকে কল করে আমাদের সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে যেতে বলা হয়। আমরা সেখানে গিয়ে দেখি মামা মারা গেছেন।

তিনি আরো বলেন, বাসা থেকে বের হওয়ার সময় মামা আমাদের বলেছিলেন, দিনাজপুর থেকে কেউ একজন তার সঙ্গে দেখা করতে এসেছেন। তার সঙ্গে দেখা করতে শ্যামলী যাচ্ছেন। তবে আমাদের ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলে যাননি। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে। কয়েক বছর আগে স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তার কোনো সন্তান নেই। তিনি অবসরে যাওয়ার আগে দিনাজপুরে ১৫ বছরের মতো চাকরি করেন।
আদাবর থানার ওসি কাজী সাহিদুজ্জামান বলেন, নিহত আনোয়ার শহীদ বোনের বাসায় থাকতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্যামলীর হলিল্যান্ড গলি দিয়ে তিনি যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত একজন ব্যক্তি দৌড়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে নিহতের পরিবার একটি হত্যা মামলা করেছে। তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৩, ২০২১ ১২:০৪ অপরাহ্ন
কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির মিলনমেলা ও গ্রিন শেয়ারিং অনুষ্ঠিত
পাঁচমিশালি

বাগান, ছাদকৃষি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক অনলাইন ভিত্তিক কুমিল্লার প্রথম প্ল্যাটফর্ম কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির মিলনমেলা ও গ্রিন শেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।এতে দুই শতাধিক বাগানি অংশ নেন। গ্রুপ প্যানেল এবং সদস্যদের মাঝে তিন সহস্রাধিক কাটিং, বীজ, চারা উপহার দিয়েছেন বাগানিরা। এসময় উপস্থিত ছিলেন ডা. নারগিস আক্তার, ডা. শামিমা আক্তার রেখা, অধ্যক্ষ মফিজুল ইসলাম, ডা. হাসান ইমাম, ডা. আবু ফয়সল ও নাসিমা হাসনা প্রমুখ।

এসময় ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ডা. আবু নাঈম জানান, সবার গাছগাছালির প্রতি ভালোবাসা জাগাতেই এমন বিনামূল্যে সবুজ শেয়ারিং ইভেন্টের আয়োজন। আমরা পুরো জেলাকেই সবুজে সমৃদ্ধ করতে চাই।

গার্ডেনার্স সোসাইটির পরিচালনা পর্ষদে রয়েছেন ডা. তালেয়া চৌধুরী, ডা. আবু নাঈম, কৃষিবিদ মোসলেহ উদ্দীন, ওবায়েদুল শাকিল, রাজিব দত্ত, আয়েশা আক্তার, শারমিন, মিমি।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১১, ২০২১ ১:১৬ অপরাহ্ন
বন্য হাতির আক্রমণ, প্রাণ গেলো স্কুলছাত্রীর
পাঁচমিশালি

কক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে সিফা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সিফা আক্তার ওই এলাকার মৃত নুর আহমেদের মেয়ে। সে উত্তর শিলখালি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের চাচাত ভাই আব্দুল্লাহ আল নোমান জানান, বুধবার রাত দেড়টার দিকে সিফাদের ঘরে একটি বন্য হাতি আক্রমণ করে। এসময় তাদের ঝুপড়ি ঘর মাড়িয়ে যায় হাতিটি। এসময় ঘরে থাকা সিফা আক্তার ঘটনাস্থলে মারা যায়। তার মাও গুরুতর আহত হন।

উপজেলার বাহারছড়া ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণে স্কুলছাত্রী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ৭, ২০২১ ১২:৩৪ অপরাহ্ন
মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ
পাঁচমিশালি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন। শনিবার দিবাগত (৭ নভেম্বর) রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতব্বরহাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতব্বরহাট এলাকায় এ নৌকাডুবিতে বাবা মো. নুরুজ্জামান (৫০) ও তার ছেলে নুর উদ্দিন (২৮) নিখোঁজ রয়েছেন। তারা উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার নতুন বাসিন্দা। এর আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল।

নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কায় ছয় জনসহ নৌকাটি ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যান।

স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদী মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু তিনি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে— সাঁতার না জানা ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দু’জনই নিখোঁজ হন।

স্থানীয় চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দেওয়ান বলেন, স্থানীয় লোকজন ও স্বজনরা রাত থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে খোঁজেও নিখোঁজ দুই জনের সন্ধান পায়নি।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop