৩:৫৭ পূর্বাহ্ন

রবিবার, ৮ মার্চ , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : ফেব্রুয়ারী ৬, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ন
সিকৃবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
ক্যাম্পাস

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’

 

সিকৃবি প্রতিনিধিঃ মেধা ও মননের বিকাশে লাইব্রেরির ভূমিকা অপরিসীম। বর্তমান তরুন সমাজকে আলোকিত করতে হলে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ৫ ফেব্রুয়ারি (রবিবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। “স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

র‌্যালি শেষে গ্রন্থাগারিক সুবীর কুমার পালের সঞ্চালনায় দিবসের প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক, সভাপতি আশিকুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো: মনিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: মোস্তফা সামছুজ্জামান, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ও কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহ্ আলমগীর। এ সময় বক্তারা পাঠ্যবই পড়ার পাশাপাশি ই-লার্নিং এর উপর গুরুত্বারুপ করেন। তারা বলেন ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’।

 

 

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ৫, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ন
বাকৃবির ৮ম সমাবর্তনের অনুষ্ঠানসূচিতে ‘ভুলে ভরা’
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৮ম সমাবর্তন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনের ভুলে ভরা একটি অনুষ্ঠানসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাকৃবি শাখা ছাত্রলীগের এক নেতা এটি প্রকাশ করেছেন।

জানা গেছে, শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ‘ভুলে ভরা’ অনুষ্ঠানসূচির ছবি ফেসবুকে প্রকাশ করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ‘এটা চূড়ান্ত সূচি নয়’। টাইপিংয়ে ভুল ছিলো। সংশোধনের কাজ শুরু হয়েছে।

‘ভুলে ভরা’ ভাইরাল অনুষ্ঠানসূচিতে দেখা গেছে, বাকৃবির ৮ম সমাবর্তনের কার্যক্রম রাত ১২টা থেকে রাত ১টা ১০মিনিট পর্যন্ত এবং সকাল ১১টা থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। সমাবর্তনের বক্তা হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাত সাড়ে ১২টায় বক্তব্য দেবেন।

অনুষ্ঠানসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় কী করে এত বড় ভুল করল, প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানতে চাইলে সমাবর্তন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম জানান, ‘এটি প্রিন্টিং মিসটেক। ভুলে তারা টাইপ করে ফেলেছে। এটি সংশোধনীর জন্য প্রেসে আবার পাঠানো হয়েছে। তবে এটি এখনও অফিশিয়ালি কাউকে পাঠানো হয়নি। কে বা কারা আমার অনুমতিতে ব্যতীত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তা আমার জানা নেই।’

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ গণমাধ্যমকে জানান, ‘আমি রেজিস্ট্রারের অনুমতি নিয়েই প্রকাশ করেছি।’
সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ৩, ২০২৩ ৭:৪১ অপরাহ্ন
রাষ্ট্রপতির উপস্থিতিতে সমাবর্তন চান বাকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা
ক্যাম্পাস

রাষ্ট্রপতির উপস্থিতিতে সমাবর্তন চান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁরা এই দাবি জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কৃষিবিদ দেবেশ সরকার বলেন, ‘১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন। কিন্তু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি ছাড়া সমাবর্তনের আয়োজন করে সেই মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে। আমরা এই সমাবর্তন চাই না।’

বাকৃবির অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ‘সমাবর্তনের প্রাণ চ্যান্সেলর। কিন্তু এ ক্ষেত্রে প্রশাসন ব্যর্থ হয়েছে। এতে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম ক্ষুন্ন করা হচ্ছে।’

বাকৃবির অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে না। প্রয়োজনে সমাবর্তনের সময় পিছিয়ে হলেও রাষ্ট্রপতির উপস্থিতিতে সমাবর্তন চাই।’

বাকৃবির সমাবর্তনে দিনের কর্মসূচিতে রাতের সময়সূচি বাকৃবির সমাবর্তনে দিনের কর্মসূচিতে রাতের সময়সূচি
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘বিগত ৬১ বছরে এই বিশ্ববিদ্যালয়ে মাত্র আটটি সমাবর্তনের আয়োজন করা হয়েছে। কিন্তু রাষ্ট্রপতির উপস্থিতি ছাড়া আমরা অষ্টম সমাবর্তন চাই না। কারণ, ময়মনসিংহ রাষ্ট্রপতির এলাকা এবং এই বিশ্ববিদ্যালয় তাঁর নিজের বলে আমরা মনে করি। ইতিমধ্যে তিনি যেহেতু দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়েছেন। সেহেতু সময় নিয়ে হলেও রাষ্ট্রপতির উপস্থিতিতে আমরা সমাবর্তন চাই।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম এইচ সরকার রিফাতের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. নাসরিন সুলতানা জুয়েনা, শিক্ষার্থী রুহুল কবীর রিয়াদ, ফজলে রাব্বি, তারিক জামান জয়, আব্দুল্লাহ আল বাকি প্রমুখ। মানববন্ধনে বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রা র মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মানববন্ধন করলেও কিছু করার নেই। নির্ধারিত তারিখেই সমাবর্তন হবে এবং তা মহামান্য রাষ্ট্রপতির অনুশাসনেই হচ্ছে।’

শেয়ার করুন

প্রকাশ : ফেব্রুয়ারী ২, ২০২৩ ১০:৪০ অপরাহ্ন
বাকৃবিতে মাছের খামারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি এবং গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে “স্ট্র্যাটেজিস ফর ইনক্লুসিভ একুয়াকালচার ভেল্যুচেইন ইন বাংলাদেশ” প্রকল্পের উদ্যোগে গত বুধবার (১ ফেব্রুয়ারি)দিনব্যাপি মৎস্য চাষিদের নিয়ে “টেকনোলজি এডাপশন ইন একোয়াকালচার ফার্মস” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পটির পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালইয়-এর যৌথ উদ্যোগে। প্রকল্পের অর্থায়ন করেছে ইউএসএআইডি’র অঙ্গ সংগঠন ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর ফিশ।

উক্ত প্রশিক্ষণটির সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক এবং প্রকল্পের বাংলাদেশ অংশের পরিচালক ড. মোঃ আক্তারুজ্জামান খান।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রকল্প পরিচালক ড. মদন মোহন দে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফিড দ্যা ফিউচার ইনোভেশন ল্যাব ফর ফিস-এর এশিয়া রিজিওনাল কো-অর্ডিনেটর ড. এম গোলাম হোসাইন এবং কৃষি অর্থনীতি এবং গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান খান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কৃষি অর্থনীতি বিভাগের মার্স্টাস অধ্যায়নরত শীক্ষার্থী নাজিফা জাহিন অহনা। প্রকল্পের গবেষণা সহযোগী মোঃ ইমরান হোসাইন অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ন করেন।No description available.

প্রশিক্ষকদের মধ্যে একোয়াকালচার বিভাগের প্রফেসর, ড. এম মাহফুজুল হক রিপন, “একোয়াকালচার সিস্টেম এবং ইন্সট্রুমেন্টেশন: মাছের উৎপাদন বৃদ্ধির কৌশল” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন। এ পর্বে কিভাবে নতুন প্রযুক্তি মাছ চাষে ব্যবহার করা যায় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া NAAFCO এগ্রোভেট লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার কৃষিবিদ লিটন চৌধুরী নিরাপদ মাছ উৎপাদনের জন্য অ্যাকুয়াকালচারে প্রোবায়োটিক্সের সম্ভাবনা-এর আলোকে বিস্তর বিষয়ে আলোচনা করেন। তিনি দেখান, যথাযথ প্রোবায়োটিক্সের ব্যবহারের মাধ্যমে সফলভাবে মাছ চাষ করে বেশি লাভবান হওয়া সম্ভব।

প্রশিক্ষণ শেষে ৪০ জন মৎস্য চাষি প্রশিক্ষন সনদ প্রদান করা হয় এবং তারা তাদের মতামত ও অভিজ্ঞতা ব্যক্ত করেন। উক্ত প্রশিক্ষনে ৪ জন মহিলা মৎস্য চাষি সক্রিয়ভাবে অংশগ্রহন করেন এবং তাদের অনুভূতি ব্যক্ত করেন।

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ২৭, ২০২৩ ৭:৪২ অপরাহ্ন
শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটিতে নতুন নেতৃত্ব
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ফটোগ্রাফিক সোসাইটির (সাউপিএস) ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস সাগর দায়িত্বপ্রাপ্ত হন।

বুধবার (২৫ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়। ৮৪ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির ফটোগ্রাফিক সোসাইটির চিফ মডারেটর ড. মো. সেকেন্দার আলী।

এর আগে ২৩ জানুয়ারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি আয়োজন করে ‘এসএইউ ইন ডিউ’ নামক একটি আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা। শীতের ছবি এবং শেকৃবি ক্যাম্পাসের ছবি এ দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের প্রশংসা কুড়িয়েছে।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে শতদীপ দেবনাথ কৌশিক, নিয়ামুল ইসলাম এবং রাকিব আহাম্মেদ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম। এ ছাড়া সংগঠনটির উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ২৩, ২০২৩ ৯:৩৬ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর সমাধিতে সিভাসু উপাচার্য’র শ্রদ্ধা
ক্যাম্পাস

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।

গত শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সিভাসু উপাচার্য বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে তিনি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত মিউজিয়াম পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল ।

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ২৩, ২০২৩ ৯:১৮ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর সমাধিতে সিভাসু’র নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
ক্যাম্পাস

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। গত শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সিভাসু উপাচার্য বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে তিনি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত মিউজিয়াম পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল ।

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ২২, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ন
সিভাসুর গবেষনা ও সম্প্রসারণ বিভাগ আয়োজিত ‘‘সাপ্তাহিক সেমিনার’ অনুষ্ঠিত
ক্যাম্পাস

মেহেরজান ইসলাম, সিভাসু প্রতিনিধিঃ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষনা ও সম্প্রসারণ বিভাগ কর্তৃক আয়োজিত ‘‘সাপ্তাহিক সেমিনার’’ অনুষ্ঠিত হয়েছে ।  গত ১২ জানুয়ারী, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমি ভবনের ২য় তলার কনফারেন্স কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) ও অধ্যাপক ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এন্ড ফার্মাকোলজি বিভাগের ড. এস.কে.এম আজিজুল ইসলাম এর সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন প্রতিষ্ঠানের  উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম লুৎফুল আহসান ।

এই সেমিনারে “Prevalence of Type 2 Diabetes Mellitus Complications in Human” বিষয়ে চমকপ্রদ প্রেজেন্টেশন দেন সাউদার্ন মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর সিনিয়র লেকচেরার ড. মো. মিনহাজুল আলম ।

ডায়াবেটিস থেকে কি কি ধরনের জটিলতা তৈরী হতে পারে এবং সেগুলো কিভাবে জীবন যাত্রার পরিবর্তনের মাধ্যমে উপকার পেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সেমিনারে ।

অন্যান্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অন্যান্য বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ২২, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ন
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে ৫ম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত
ক্যাম্পাস

বাবুগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে দিনব্যাপী ৫ম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারী সকাল ৯ টায় ভার্চুয়ালী সম্মেলনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত । সম্মেলনের প্রতিপাদ্য বিষয় “Emerging and re-emerging infectious diseases: threat to animal health and food safety

এর উপর মূল প্রবন্ধ উপস্থাপণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদি নুর আলী খান। দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ড. এ. কে এম. মোস্তফা আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. মোঃ সেলিম আহাম্মদ,আহবায়ক, সম্মেলন আয়োজন কমিটি। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপণ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন, অধ্যাপক ড. মোঃ আহ্সানুর রেজা, অত্র বিশ্ববিদ্যালয়ের রির্সাচ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক, অধ্যাপক ড. মোঃ ফজলুল হক, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ড. মো. নুরুল আলম, প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল। ধন্যবাদ বক্তব্য রাখেন সম্মেলন আয়োজন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মিল্টন তালুকদার।

সম্মেলনের সায়েন্টিফিক সেশনে ২৪ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী ও গবেষকবৃন্দ, বরিশাল বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, বিভিন্ন উন্নয়ন সংস্থার গবেষকবৃন্দ, বিভিন্ন ফ্যার্মাসিউটিক্যালস্ কোম্পানিতে কর্মরত ভেটেরিনারিয়ান ও কর্মকর্তাগণ, অনুষদীয় এমএস ও ডিভিএম শিক্ষার্থীসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন।
প্রবন্ধ উপস্থাপণ শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী বক্তাগণ আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করে বলেন এই কনফারেন্সে গবেষকবৃন্দেও উপস্থাপিত ফলাফল ভবিষ্যতে নিরাপদ প্রাণিজ প্রোটিনেরচাহিদা পূরণ ও আপদকালীন সময়ে প্রাণিসম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও চিকিৎসায় যথেষ্ট অবদান রাখবে।

 

শেয়ার করুন

প্রকাশ : জানুয়ারী ১১, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ন
বাকৃবিতে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন
ক্যাম্পাস

সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছনা এবং এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। প্রতিবাদে মানববন্ধন করেছে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনের করিডোরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় তারা তিনটি দাবি উপস্থাপন করেন। এদিকে তিন কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো বাস্থবায়নে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা।

দাবি তিনটি হলো, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ, দোষীদের শাস্তির আওতায় নেয়া এবং ঘটনার কোনো সুরাহা না হলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের পদত্যাগ।

মানববন্ধনে বক্তারা বলেন, খুবই লজ্জাজনক ঘটনা যে শিক্ষককে ছাত্রের দ্বারা লাঞ্ছনার শিকার হতে হয়েছে। একজন শিক্ষকের রুমে একজন ছাত্রনেতা ও তার অনুসারীরা বিনা অনুমতিতে প্রবেশ করে। পরে শিক্ষকের উপস্থিতিতে একজন ছাত্রকে মারধর করা হয়। শিক্ষকরা বাধা দিতে গেলে শিক্ষকদের উপরও হাত তোলা হয়। এমন ঘটনা বাকৃবির ইতিহাসে আগে ঘটে নাই। এমন ঘটনা জানার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নিরবতা বজায় রেখেছে। আমরা মনে করি প্রক্টরিয়াল বডি তার দায়িত্ব পালনে ব্যর্থ। দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে না পারলে তার পদত্যাগ করা উচিত। ছাত্রলীগকে বিতর্ক করার গোপন ষড়যন্ত্র চলছে। নির্বাচনের আগে এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শিক্ষকদের সাথে ঘটে যাওয়া এমন ঘটনায় শিক্ষক সমিতি এখনো নিরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। এখন পর্যন্ত কোনো প্রতিবাদ লিপিও তারা দেয়নি। এমন সমিতি থাকার চেয়ে না থাকা ভালো। শিক্ষক লাঞ্ছনা এবং মারধরের ঘটনার সুষ্ঠু বিচার করতে না পারলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন পদত্যাগ করুক।

এসময় তারা, আজ (বুধবার) শিক্ষক সমিতির অভিষেক ও বাজেট সভা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। এবং সকল শিক্ষককে ওই অনুষ্ঠানে না যাওয়ার আহবান করে পাশে থাকার অনুরোধ করেন।

মানববন্ধনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশের সভাপতি অধ্যাপক ড. এম. এ এম ইয়াহিয়া খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পূর্বা ইসলাম, সাংগাঠনিক সম্পাদক ড. তানভীর রহমান, সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. হামিদুল ইসলামসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

জানা যায়,অনুমতি ছাড়া জোরপূর্বক শিক্ষকের কক্ষে প্রবেশ করে ড. পূর্বা এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আফরিনা মুস্তারিকে লাঞ্ছিত করা হয়। একই সাথে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফতাব দূর্বারকে মারধর করা হয়। পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop