৩:৪৯ পূর্বাহ্ন

সোমবার, ২৭ এপ্রিল , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : অগাস্ট ২৯, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ন
রাশিয়া থেকে গম আমদানি করবে বাংলাদেশ!
কৃষি বিভাগ

রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। রাশিয়া থেকে প্রতি টন ৪৩০ ডলার দরে গম আমদানি করা হবে বলে ২ দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গম আমদানিতে সঙ্কটে পড়ে বাংলাদেশ। এরই মধ্যে গত মে মাসে বাংলাদেশে গমের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ ভারত রপ্তানি বন্ধ করে দিলে সঙ্কট আর ঘনীভূত হয়।

এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে গম আমদানির ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। জানুয়ারির মধ্যে ধারাবাহিকভাবে চালান শুরু হবে। রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে নয়, বরং ডলারে গমের দাম পরিশোধ করবে বাংলাদেশ। প্রতি টন গমের দামের সঙ্গে ভাড়া, বীমা ও খালাসের খরচ যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রয়টার্সকে জানিয়েছেন, বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে খাদ্যশস্য ও সার কিনছে। বিশ্বের ২৪টি ব্যাংকের মাধ্যমে ডলার দিয়ে রাশিয়ার কাছ থেকে খাদ্যশস্য ও সার আমদানি করতে পারব, এ ধরনের আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানান সালমান এফ রহমান।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৮, ২০২২ ৮:১৫ অপরাহ্ন
হিমাগারে আলু পচে যাওয়ায় ধর্মঘটে চাষি ও ব্যবসায়ীরা
কৃষি বিভাগ

হিমাগারে আলু পচে যাওয়ায় ধর্মঘটে চাষি ও ব্যবসায়ীরা

ঠাকুরগাঁওয়ে হিমাগারে রাখা আলু পচে যাওয়ায় ক্ষতিপূরণ দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা।

রোববার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে ঠাকুরগাঁও কৃষক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা নুরুল হুদা স্বপন বলেন, ‘হিমাগারে অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু হিমাগার মালিকরা তা কর্ণপাত করেননি। তারা ধারণক্ষমতার বাইরে আলু সংরক্ষণ করায় তা পচে গেছে। আমরা পচা আলুর ক্ষতিপূরণ চাই।

তিনি বলেন, ‘আমরা আজ জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠাবেন। আমরা বিশ্বাস করি প্রশাসন আমাদের সঠিক সমাধান দেবে।’

কৃষক জমির উদ্দিন বলেন, ‘আমরা হিমাগারে বীজের আলুও সংরক্ষণ করেছিলাম। সেই আলুও পচে গেছে। এবার হয়তো আলু উৎপাদন করতে পারবো না।আমি পচে যাওয়া আলুর ক্ষতিপূরণ চাই।’

ঠাকুরগাঁও কৃষক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা যদি পচা আলুর ক্ষতিপূরণ না পাই তাহলে ঋণ পরিশোধ করা আমাদের জন্য জুলুম হয়ে যাবে।

এরআগে পচা আলু ঢেলে ক্ষতিপূরণ দাবি করে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছিলেন চাষি ও ব্যবসায়ীরা। এরপর অবস্থান ধর্মঘট পালন করলেন তারা।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, হিমাগারে আলু পচার খবর পেয়ে হিমাগারগুলোতে প্রতিনিধি পাঠানো হয়েছে। যেসব অনিয়ম আছে তা খতিয়ে দেখা হচ্ছে। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৮, ২০২২ ২:২২ অপরাহ্ন
আখের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
কৃষি বিভাগ

ফরিদগঞ্জে আখের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি ফুটেছে। ফলন ভালো হওয়ায় বেশি দামে বিক্রির আশায় আখ চাষিরা খুব খুশি। তাই রোদে পুড়েও লাভবান হওয়ার আশায় এ উপজেলাতে এখব চাষিরা তাদের আখ কাটছে।
এ বছর ২৭৫ হেক্টর জমিতে আখের আবাদ হওয়ার কথা থাকলেও তা বেড়ে ২৯০ হেক্টর জমিতে আবাদ হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।
ফরিদগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, আখ চাষের জন্য উপযুক্ত হলো আবহাওয়া ও মাটির গুণাগুণ। আর ফরিদগঞ্জে যে কোন কৃষি উৎপাদনের জন্য বলা চলে উর্বর ভ’মির ফলে আশানুরূপ ফলন হচ্ছে। যেমন অন্য উপজেলাতে আখচাষের জন্য ১০ থেকে ১২ মাস সময় লাগলেও ফরিদগঞ্জে ৭-৮ মাসেই আখের ফলন পাওয়া যায়। আখ চাষে সার্বিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। বাজারে বেশ চাহিদা ও দাম ভালো থাকায় দিন দিন আখ চাষের প্রতি আগ্রহ বাড়ছে চাষিদের। আখের সঙ্গে সাথী ফসল হিসেবে পেঁয়াজ, রসুন, সরিষা, মিষ্টি কুমড়া ও আলু চাষ করা যায়।
উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আখের সঙ্গে সাথী ফসল হিসেবে চাষিরা পেঁয়াজ, রসুন, সরিষা, মিষ্টি কুমড়া ও আলু জাতীয় ফসলগুলো আলাদা জমি ছাড়াই বিনা সেচে বৃষ্টির উপর নির্ভর করে চাষ করা যায়। প্রাকৃতিক দুর্যোগে আখ ক্ষতিগ্রস্ত হলেও সাথী ফসল থেকে আংশিক ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।
পেঁয়াজ ও রসুনের পাতায় তীব্র ঝাঁঝ থাকায় সাথী ফসল হিসেবে আখ চাষ করলে আখে পোকামাকড়ের উপদ্রব কম হয়। প্রতিটি আখ খুচরা ২০-৪০ টাকা করে বিক্রি করা হচ্ছে। স্থানীয় মানুষের চাহিদা পূরণের পাশাপাশি ঢাকাসহ অন্যান্য জেলায়ও সরবরাহ করা হচ্ছেএ উপজেলার আখ। আখের সঙ্গে সাথী ফসল চাষ করলে জমিতে আগাছাও কম হয়, ফলে মূল ফসলের ফলন অনেকাংশে বেড়ে যায়।
বালিথুবা পশ্চিম ইউনিয়নের আখ চাষি আলাউদ্দিন পাটওয়ারী বলেন, তিনি লম্বাটে জাতের পাতলা গিরার লাল রং এর আখ চাষ করেছেন। অনেকে রং বিলাস জাতের আখ ও বলে থাকে এ আখকে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিক জামিল মাহমুদ বলেন, উপজেলার যেসব এলাকায় আখ চাষ বেশি হচ্ছে, স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই এলাকার আখ চাষিদের প্রশিক্ষণ ও প্রদর্শনী দেওয়াসহ আখ লাগানো থেকে শুরু করে উঠানো পর্যন্ত বিভিন্ন ধাপে-ধাপে সার প্রয়োগ ও রোগ-বালাই নিয়ে পরামর্শ দিচ্ছে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। কৃষকদের আরো বেশি বুদ্ধি-পরামর্শ দিয়ে আখ চাষে উদ্বুদ্ধ করবেন বলে জানান তিনি।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৭, ২০২২ ১০:২৫ অপরাহ্ন
সরকার ভর্তুকিমূল্যে কৃষকদের সারের ব্যবস্থা করেছে: কৃষিমন্ত্রী
কৃষি বিভাগ

বর্তমান সরকার ভর্তুকিমূল্যে কৃষকদের সারের ব্যবস্থা করেছে। যাতে করে কৃষকরা ফসল উৎপাদন করতে পারে। কোন ডিলার যদি অতিরিক্ত দামে সার বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি এলাকার ঝিনাই নদীর বাঁধ নির্মাণ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষের খাদ্য সরবরাহ হয় কৃষি থেকে। শিল্প কারখানার কাঁচামালও সরবরাহ করে এই কৃষি। কৃষির উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ ফরিদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম ও বলিদ্র ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৭, ২০২২ ১২:১১ অপরাহ্ন
সবজি চাষকে জীবিকা হিসেবে বেছে নিয়েছে প্রবাসীরা
কৃষি বিভাগ

সুইডেনে আগে প্রবাসী বাংলাদেশি শখের বসে নিজ বাড়িতে চাষ করত শাকসবজি। তবে এখন আর শখ নয়, এটাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছে অনেকে।

বছরের বেশির ভাগ সময় শীত আর বরফে আচ্ছাদিত থাকা সুইডেন গ্রীষ্মে পায় নতুন রূপ। নানা রকমের ফুল-ফল আর সবজির চাষাবাদ হয় এই গ্রীষ্মে। প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের বারান্দায় অনেকে ছোট পরিসরে নিজেদের পছন্দের দেশীয় শাকসবজি চাষ করেন এ সময়ে।

একজন প্রবাসী বাংলাদেশি বলেন, বাংলাদেশের অনুভূতিটা ধরে রাখার জন্য আমরা বেলকুনিতে যতটা সম্ভব ছোট পরিসরে বাংলাদেশের সবজি চাষ করি।

এক সময় শুধু ঘরের বারান্দায় পছন্দের সবজি চাষ শুরু করা অনেকেই এখন জমি লিজ নিয়ে চাষাবাদ করছেন বাংলাদেশি নানা ধরনের শাকসবজি। নিজেদের চাহিদা মিটিয়ে অনেকে আবার তা বিক্রিও করছেন। স্বপ্ন দেখছেন দেশীয় সবজির চাষ করে তা জীবিকা হিসেবে বেছে নেয়ার।

আরেক প্রবাসী বাংলাদেশি বলেন, আমি ১২ বছর ধরে সবজি চাষাবাদ করছি। আমাদের নিজেদের চাহিদা পূরণ করার পর বাকি সবজি আমরা বিক্রি করে দেই। আমরা চাইলেই ইতালি বা লন্ডন থেকে সবজি না এনে সুইডেনে বেশি বেশি সবজি চাষ করতে পারি।

সুইডেনে এখনো স্বল্প পরিসরে দেশীয় জাতের শাকসবজির চাষাবাদ হলেও অনেক তরুণ উদ্যোক্তাই দেশীয় সবজির চাহিদা মেটাতে সুইডেনে দেশীয় ফল শাকসবজির বাণিজ্যিক চাষের উদ্যোগ নিচ্ছেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৭, ২০২২ ৯:০৩ পূর্বাহ্ন
ফল ও শাক সবজি সংরক্ষণ করবেন যেভাবে
কৃষি বিভাগ

ফ্রিজে ভরে রাখলেই সবকিছু তাজা থাকবে- ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। কিছু জিনিস আছে যেগুলো ফ্রিজে রাখলে বরং নষ্ট হয়। কোন জিনিস কীভাবে সংরক্ষণ করবেন সেটা জানাচ্ছেন পুষ্টিবিদ আছমা মাহমুদ।

কাঁচা টমেটো ফ্রিজে রাখা বারণ। কাঠের ট্রেতে বোঁটার দিকটা নিচের দিকে রাখুন। ট্রেটা ঘরের অন্ধকার কোনো জায়গায় রাখুন। মনে রাখতে হবে সেখানে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করে। এভাবে রাখলে ধীরে ধীরে টমেটো পেকে যাবে। তবে হ্যাঁ, পাকা টমেটো ফ্রিজে রাখতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই।

আলু আর পেঁয়াজ একসঙ্গে রাখা যাবে না। তাতে দুটোই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আলু ঝুড়িতে ভরে খাটের বা সোফার নিচে রাখুন। পেঁয়াজ ভালো থাকে কাগজের প্যাকেটে। তবে সেই প্যাকেটের গায়ে অবশ্যই বেশ কয়েকটা ফুটো করে দিতে হবে যেন বাতাসের যাতায়াত অব্যাহত থাকে। ভুলেও ফ্রিজে আলু, পেঁয়াজ রাখতে যাবেন না। তাতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

পেঁয়াজ যেভাবে সংরক্ষণ করেছেন, ঠিক সেভাবেই রসুন সংরক্ষণ করতে হবে। ছিদ্রযুক্ত কাগজের প্যাকেটে রসুন রেখে অন্ধকার জায়গায় রেখে দিন। রান্নাঘরে না রাখাই ভালো। কারণ চুলার তাপে রান্নাঘরের বাতাস গরম হয়ে যায় এবং তাতে রসুন সংরক্ষণে সমস্যা হয়। আগেই বলেছি বাতাসের প্রবাহ আছে এমন জায়গায় রসুন, পেঁয়াজ রাখলে তা বেশি দিন ভালো থাকবে।

আপেল, কলা, লেবুর মতো ফল একসঙ্গে রাখবেন না, প্রতিটি আলাদা আলাদা ঝুড়িতে রাখুন। আপেল ফ্রিজে রাখতে পারেন তবে কলা রাখা যাবে না। লেবু ফ্রিজে রাখলে পচবে না কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে।

শাক এনেই ধোয়ার দরকার নেই। ঝুড়িতে ভরে অন্ধকার অথচ হাওয়া চলাচল করে এমন জায়গায় রাখুন। রান্না করার আগে ধুয়ে নিতে হবে।

সবজি ফ্রিজে রাখতে হবে। তবে সব সবজি একসঙ্গে না রাখাই ভালো।

নিউজবাংলা

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৬, ২০২২ ৯:০৬ পূর্বাহ্ন
দিনাজপুরে আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
কৃষি বিভাগ

চলতি মৌসুমে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আউশ ধানের বাম্পার হয়েছে। আগে জমিতে বছরে ২ বার ধান বোরো আর আমান ধান চাষ হলেও এ বছর আউশ ধান চাষ করেছে চাষিরা। প্রথমবার ভালো ফলন হওয়ায় খুশি চাষিরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, উপজেলার আন্ধারমুহা, বড়বাউল, মর্ত্তমন্ডল গ্রামের অনেক কৃষক এবারে ওই জাতের আউশ ধান জমিতে লাগিয়েছেন।

তবে, মাঝে মাঝে বাবুই পাখির ঝাঁক এসে পাকা ধান খাওয়ার চেষ্টা করছে। চাষিরা পাখি তাড়াতে ধানক্ষেতে জাল, খড়ের মূর্তি, টিনের শব্দ তরঙ্গ পদ্ধতি এবং পলিথিনের ঝাণ্ডা পদ্ধতি ব্যবহার করছেন।

চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, ব্রি-ধান-৪৮ আউশ ধান চাষ করলে ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে ঘরে তোলা যায়।

আমনের জাতগুলোর তুলনায় ৬০ থেকে ৭০ দিন আগে এ ধান পেকে যায়। ফলে বাকি সময় চাষিরা অন্য ফসল চাষ করে লাভবান হচ্ছেন। এ জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৫, ২০২২ ৭:৩০ অপরাহ্ন
চাষযোগ্য এক ইঞ্চি জায়গাও খালি না রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর
কৃষি বিভাগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ইউরোপে চলমান যুদ্ধের কারণে আগামী বছর বিশ্বব্যাপী খাদ্যসঙ্কট হতে পারে। এজন্য আমাদের এখন হতেই প্রস্তুত হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো চাষযোগ্য এক ইঞ্চি জায়গাও খালি না রাখার আহ্বান করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গণে উৎপাদিত রোপা আমন ধানের হালি চারা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে দাসেরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ধান, ফসল, তরিতরকারিসহ যখন যে ফসল জন্মে তাই ফলাতে হবে। আজ হতে সতর্ক হলে সম্ভাব্য এ সঙ্কট আমরা মোকাবিলা করতে পারবো।

পরিবেশমন্ত্রী বলেন,  দেশকে কিভাবে উন্নত করা যায়, মানুষের জীবনমান উন্নয়ন করা যায় তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন।

চাষীদের জন্য বিনামূল্যে চারা বিতরণের ব্যবস্থা করায় এসময় কৃষি বিভাগের প্রতি ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আমরা সকলে দেশকে ভালোবাসলে, দেশের মাটিকে ভালোবাসলে, দেশের জন্য দায়িত্বশীল হয়ে কাজ করলে সকল সঙ্কট কাটিয়ে দেশকে উন্নত দেশে পরিণত করতে পারবো।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোদাচ্ছির বিল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং উপজেলা কৃষি অফিসার দেবল সরকার প্রমুখ।

এরপূর্বে মন্ত্রী বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনগ্রসর জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান সামগ্রী বিতরণ করেন এবং উপজেলা প্রশাসনিক ভবনে নির্মিত মুজিব কর্নারের উদ্বোধন করেন।

 

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৫, ২০২২ ৭:২২ অপরাহ্ন
দেশে সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না: কৃষিমন্ত্রী
কৃষি বিভাগ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ক্ষমা করা হবে না। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে যশোর ইটিআই অডিটোরিয়ামে আয়োজিত কৃষি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কৃষি মন্ত্রী আরও বলেন, বিএনপি জামাতের আমলে সারের মূল্য ৯০ টাকায় নিয়ে ঠেকিয়েছিল।  শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেই সারের মূল্য কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে এনেছে। গত ১৩ বছরের মধ্যে সারের মূল্য বাড়ানো হয়নি।

তিনি আরও বলেন, গুলশান বনানীর ব্যবসায়ীরা কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি ঘটিয়ে নব্য শোষক শ্রেণিতে পরিণত হয়েছে। আমরা সাড়ে ১৬ কোটি মানুষকে দেশের উৎপাদন দিয়েই খাওয়াচ্ছি। কৃষকের পরিশ্রমের কারণে বাংলাদেশ ভিক্ষুকের দেশ না; খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মন আকাশের মতো উদার। তার দয়ায় খালেদা জিয়া জেলের বাইরে আছে। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোল চালিয়ে হবে না।

বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি ও অধিক ফলনশীল ধানের জাতসমূহের উৎপাদন বৃদ্ধির শীর্ষক কর্মশালায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মাঠ পর্যায়ের কর্মকর্তা, কৃষক ও বীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : অগাস্ট ২৫, ২০২২ ৭:৫২ পূর্বাহ্ন
আমন মৌসুমে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ : কৃষি সচিব
কৃষি বিভাগ

চলমান আমন মৌসুমে প্রয়োজনীয় সেচ নিশ্চিতকরণের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম।

মঙ্গলবার সচিবালয়ে ভার্চুয়ালি ‘আমন মৌসুমে প্রয়োজনীয় সেচ নিশ্চিতকরণে’ করণীয় বিষয়ক সভা শেষে কৃষিসচিব এ সব কথা বলেন।

বলেন, সেচের প্রয়োজনে নতুন বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২৪ ঘণ্টার মধ্যে তা নিশ্চিত করবে।

সভায় কৃষিসচিব বলেন, এবার আমনে আবাদের লক্ষ্যমাত্রা ৫৯ লাখ হেক্টর, যার মধ্যে ইতোমধ্যে ৪৭ লাখ হেক্টরে আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার শতকরা ৭০ ভাগ ও সন্তোষজনক।

বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে লক্ষ্যমাত্রার শতকরা ৯৮ ভাগ অর্জিত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এ মাসের মধ্যে যাতে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করা যায় এবং রোপণের পর অন্তত ৩০ দিন যাতে সেচ নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই আলোচনা হয়েছে।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিদুুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) বলাই কৃষ্ণ হাজরা, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) রবীন্দ্রশী বড়ুয়া, বিএডিসির চেয়ারম্যান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop