৭:১৮ অপরাহ্ন

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৬
ads
ads
শিরোনাম
প্রকাশ : অক্টোবর ৫, ২০২১ ১১:৪০ অপরাহ্ন
শেকৃবির ফিসারিজ অনুষদের নতুন ডিন ড. শাহাবুদ্দিন
ক্যাম্পাস

অনিক, শেকৃবি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের নবনিযুক্ত ডিন হিসেবে প্রফেসর ড. এ. এম. সাহাবউদ্দিন দায়িত্ব প্রাপ্ত হন।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদন ক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় – শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ একোয়াকালচার এন্ড মেরিন সায়েন্স অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব এর ডিন হিসেবে নিযুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বিধায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৩ (৫) উপ ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে উক্ত অনুষদের পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এম. সাহাবউদ্দিন, একোয়াকালচার বিভাগ’কে পরবর্তী দুই বছরের জন্য উক্ত অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য যে অধ্যাপক ড. এ. এম. সাহাবউদ্দিন একই সাথে উক্ত অনুষদের একোয়াকালচার এবং একোয়াটিক এনভাইরনমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ সমূহের চেয়ারম্যান হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন ।

তিনি ২০০৭ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন।

অধ্যাপক ড. এ. এম. সাহাবউদ্দিন বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বায়োফ্লক প্রযুক্তি উদ্ভাবন করে যথেষ্ট কৃতিত্ব ও প্রশংসা অর্জন করেছেন। তিনি জাপানের মিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং এ বিশ্ববিদ্যালয় হতে গবেষণায় অসামান্য কৃতিত্বের জন্য প্রেসিডেন্ট এওয়ার্ড এবং থাইলেন্ডের এশিয়ান ইনিষ্টিটিউট অব টেকনোলজি (এআইটি) হতে এম. এস. – তে শিক্ষা-গবেষণায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিদের মধ্যে সর্বোচ্চ মেধার পরিচয় দেয়ায় তিনি গোল্ড মেডেল প্রাপ্ত হন। বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি গবেষণা এবং বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় (FAO) এ জাতীয় পরামর্শকের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ৫, ২০২১ ৯:৩৬ পূর্বাহ্ন
স্বশরীরে ক্লাস হওয়ায় গবিতে শিক্ষার্থীদের আনন্দ র‍্যালী
ক্যাম্পাস

গবি সংবাদদাতা:দীর্ঘ বন্ধের অবসান কাঁটিয়ে ক্যাম্পাস খুলে দেওয়ায় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে বাদাম তলায় এসে সমাবেশ করেন তারা৷

এসময় বিশ্ববিদ্যালয়ের সেচ্ছায় রক্তদানকারী সংগঠন ডা. এড্রিক বেকার ফাউন্ডেশন, গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, গণ বিশ্ববিদ্যালয় মিউজিক কমিউনিটি সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

রাজনীতি ও প্রশাসন বিভাগের ছাত্র সাজ্জাদ হোসাইন বলেন, আজ জ্ঞান চর্চার ও শিক্ষার আনন্দ কয়েকগুন বেড়ে গেছে। বন্ধি চার দেয়াল আর ভার্চুয়াল পাঠদান থেকে মুক্তি পেয়ে মানসিক প্রশান্তি ফিরে এসেছে। সেই সাথে সতেজ হয়ে উঠেছে সহপাঠীরা। কেক কাঁটা, শোভা যাত্রা সেই আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক হাসিবুল শান্ত বলেন, গণ বিশ্ববিদ্যালয়ে পুনরায় স্বাস্থবীধি মেনে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য গণ বিশ্ববিদ্যালয় প্রসাশনকে ধন্যবাদ। সকল সহপাঠী ও সিনিয়র-জুনিয়র একত্রিত হয়ে আবেগ প্রবণ হয়ে পড়ি। তখনি কেক কাঁটা এবং আনন্দ মিছিল আমাদের মাঝে প্রাণের সঞ্চার করে।

মিউজিক কমিউনিটির সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ রুইয়াম বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে আনন্দ ভাগাভাগি করেছি। সকলে স্যানিটাইজার ব্যবহার করে আয়োজন শুরু করি। এতোদিন পর বিশ্ববিদ্যালয় খোলায় সকলেই উচ্ছ্বসিত ছিল।

ফার্মেসি বিভাগের ছাত্র রাকিব হাসান বলেন, ১৮ মাস পর ক্যাম্পাস খুলেছে। আমরা খুবই আনন্দিত। আজ ক্লাসে বসতে পেরেছি। দুইটি ক্লাস করেছি।

উল্লেখ্য, আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

প্রকাশ : অক্টোবর ২, ২০২১ ১০:২৪ অপরাহ্ন
বশেমুরকৃবির আবাসিক হল খুলছে ১৫ অক্টোবর
ক্যাম্পাস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ০২ অক্টোবর ২০২১ রোজ শনিবার সিন্ডিকেটের ১০১তম সভা অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে নিন্মোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। গত ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩৪তম সভায় অনুমোদিত সিদ্ধান্তসমূহ আজকের সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খোলা ও শিক্ষার্থীদের স্বশরীতে উপস্থিতি ও শিক্ষার্থীদের স্বশরীতে শিক্ষা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম (পিএইচডি) এর সকল শিক্ষার্থী; আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (বিএস) কৃষি, ফিশারিজ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শুধুমাত্র ৪র্থ বর্ষ; এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ৪র্থ ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৫/১০/২০২১ তারিখ সকাল হইতে হলসমূহ খোলা এবং ১৮/১০/২০২১ তারিখ হইতে শিক্ষা কার্যক্রম শুরু হইবে। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য ০৫/১১/২০২১ তারিখ সকাল হইতে হলসমূহ খোলা এবং ০৭/১১/২০২১ তারিখ হইতে শিক্ষা কার্যক্রম শুরু হইবে। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২য় ও ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ১৯/১১/২০২১ তারিখ সকাল হইতে হলসমূহ খোলা এবং ২১/১১/২০২১ তারিখ হইতে শিক্ষা কার্যক্রম শুরু হইবে। অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের হলে অবস্থানের সুযোগ প্রদান করা হইবে। হলে প্রবেশের সময় আইডি কার্ড ও টীকা কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। তবে যাদের আইডি কার্ড নেই তারা সংশ্লিষ্ট হল প্রভোস্টের নিকট হইতে তাৎক্ষণিকভাবে সাময়িক আইডি কার্ড গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের স্বশরীতে শিক্ষা কার্যক্রম শুরুর আগ পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। সভায় সম্মানিত সিন্ডিকেট সদস্যগণের মধ্যে জনাব মো. জাহিদ আহসান রাসেল, মাননীয় সংসদ সদস্য, ১৯৫ গাজীপুর-২, বেগম মেহের আফরোজ মাননীয় সংসদ সদস্য গাজীপুর-৫, আহসানুল ইসলাম (টিটু) মাননীয় সংসদ সদস্য, টাঙ্গাইল-৬, মোঃ মাহবুব হোসেন, শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয় (অনলাইনে সংযুক্ত ছিলেন), প্রফেসর তোফায়েল আহমেদ, ট্রেজারার, বশেমুরকৃবি, প্রফেসর ড. লুৎফুল হাসান, ভাইস-চ্যান্সেলর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ড. মোঃ নাজিরুল ইসলাম, মহাপরিচালক, বিএআরআই, প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ, ইউজিসি প্রফেসর ও প্রাক্তন ভাইস-চ্যান্সেলর বশেমুরকৃবি, প্রফেসর ড. নার্গিস সুলতানা, ডীন, মাৎস্য বিজ্ঞান অনুষদ, বশেমুরকৃবি, প্রফেসর ড. এম. ময়নুল হক, কৃষিতত্ত্ব বিভাগ, বশেমুরকৃবি, প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, বশেমুরকৃবি উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার সচিব হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৯, ২০২১ ১১:৪৪ অপরাহ্ন
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম ক্যাম্পাস খুলছে গণ বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস

নাজমুল হাসান:আগামী ৪ অক্টোবর (সোমবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সশরীরে পাঠদান শুরু হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একাধিক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ জানান, আগামী ৪ তারিখ থেকে আমরা ক্যাম্পাস খুলে দিচ্ছি। তবে সেক্ষেত্রে ইউজিসির নির্দেশনা অনুযায়ী করোনার এক ডোজ টিকা সম্পন্ন অথবা নিবন্ধন করতে হবে।

সশরীরে ক্লাস শুরুর আগ পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে। এছাড়া ক্লাস শুরুর পর পুনরায় শিক্ষার্থীদের ওয়েভার (শিক্ষাবৃত্তি) চালুর সিদ্ধান্ত হয়। করোনা শুরুর পর গত বছর অনির্দিষ্টকালের জন্য ওয়েভার স্থগিত করা হয়েছিল।

সভায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে, সামজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে অবস্থান নিশ্চিত, শিক্ষক ও শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ করোনাভাইরাস সংক্রমণরোধে সার্বিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা, এপ্রিল-২০২১ সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল ও ফার্মেসী বিভাগের বি.ফার্ম কোর্স জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর সেমিস্টারে পরিচালনার অনুমোদন দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৮, ২০২১ ৬:১০ অপরাহ্ন
৫ অক্টোবরে খুলছে সিভাসুর আবাসিক হল
ক্যাম্পাস

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) স্নাতক চূড়ান্ত বর্ষ, মাস্টার্স ও পিএইচডি লেভেলের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল আগামী ৫ অক্টোবর খুলে দেওয়া হবে। তাদের ক্লাস শুরু হবে ৭ অক্টোবর থেকে।

আগামী ১০ অক্টোবর সব শিক্ষার্থীর জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে এবং ১৮ অক্টোবর থেকে সব শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাসে অংশ নিতে পারবেন।

আজ মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে হলে ওঠার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত ১ (এক) ডোজ করোনাভাইরাসের টিকা নিতে হবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। অধিবেশনে বিভিন্ন অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও প্রক্টরসহ বিশ^বিদ্যালয়ের সকল অধ্যাপক ও সহযোগী অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৮, ২০২১ ৫:৫০ অপরাহ্ন
সিভাসু’তে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
ক্যাম্পাস

কেক কেটে ও গাছের চারা লাগিয়ে দেশের চার বারের প্রধানমন্ত্রী দেশেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ।

আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন এবং বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ

এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মেডিসিনাল প্লান্ট গার্ডেনে গাছের চারা রোপণ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি কর্মকর্তা সমিতি ও প্রগতিশীল শিক্ষক ফোরামের পক্ষ থেকেও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৭, ২০২১ ১১:০৩ পূর্বাহ্ন
কাঁচকি মাছের চানাচুর তৈরি করলো বাকৃবির গবেষকদল
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ টেকনোলজি বিভাগের একদল গবেষক প্রক্রিয়া করে তৈরি করেছেন কাঁচকি মাছের চানাচুর, কুড়কুড়ে বাদাম ও তিলের বার। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে গবেষণাটি পরিচালিত হয়। গবেষক দলের প্রধান ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নুরুল হায়দার ও সহযোগী গবেষক হিসেবে ছিলেন একই বিভাগের প্রভাষক মো. মোবারক হোসেন।

ড. মুহম্মদ নুরুল হায়দার জানান, কাঁচকি মাছে শরীরের জন্যে প্রয়োজনীয় ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ‘এ’বিদ্যমান। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁচকি মাছ গুরুত্বপূর্ণ। শিশুসহ সকল বয়সের মানুষের চানাচুর এবং বার জাতীয় খাবার খুব পছন্দনীয়। দুটি ভিন্ন ক্যাটাগরিতে ৬টি পণ্য উৎপাদন করেছি।

ক্যাটাগরি-১ এর পণ্যগুলো মূলত চানাচুর জাতীয় অন্যদিকে ক্যাটাগরি-২ এর পণ্যগুলো মূলত কুড়কুড়ে বাদাম ও তিলের বার (যা স্থানীয়ভাবে তিল বাদাম তক্তি হিসেবে পরিচিত) তৈরি করা হয়েছে। এতে এসব মুখরোচক খাবারে সাথে মাছের পুষ্টিও গ্রহণ করতে পারবে বলে জানান হায়দার।

মো. মোবারক হোসেন বলেন, মুখরোচক খাবারে প্রয়োজনীয় পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যেই আমরা মূলত গবেষণাটি প্রকল্প সম্পন্ন করেছি। ছোট মাছের কাঁটা খেতে হবে চিবিয়ে। এতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যাবে। অন্যদিকে গর্ভবতী মা ও দুগ্ধদানকারী মায়ের জন্য প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে থাকে এ কাঁচকি মাছ।

গবেষকদল জানান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশ নিউট্রিশন ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা যায়, চানাচুর জাতীয় পণ্যগুলোতে গড়ে ৪-৫ % ময়েশ্চার, ২৬-৩০% লিপিড, ১৮-২২% প্রোটিন, ৫% মিনারেল, ২% ফাইবার এবং ৩৯-৪২% কার্বোহাইড্রেট রয়েছে। যেখানে সাধারণ চানাচুরে প্রোটিন থাকে ১২-১৩%। বার জাতীয় পণ্যগুলোতে ২০-২২ % ময়েশ্চার, ১৩-১৯% লিপিড, ১৩-১৫% প্রোটিন, ১২-১৫% মিনারেল, ২-৩% ফাইবার এবং ৩২-৩৪% কার্বোহাইড্রেট পাওয়া যায়।

তিল ও বাদামের পণ্যগুলো তৈরি করা হয় বাদাম, মাছ, তিল ও গুড়ের সমন্বয়ে। প্রথমে উপাদানগুলো হাইজেনিক পদ্ধতিতে শুষ্ক করে নেওয়া হয়। যেখানে মাছ, তিল ও বাদাম প্রথমে ভেজে নেওয়া হয়। মাছগুলো মিডিয়াম তাপমাত্রায় ভেজে নেওয়া হয়। এতে মাছগুলো মচমচে হবে। পরে আখের গুড়ের সাথে মিশিয়ে এসব বার তৈরি করা হয়।

অন্যদিকে বাজারের তৈরি চানাচুরের সাথে প্রক্রিয়াকৃত মাছ মিশিয়ে তৈরি করা হয়েছে চানাচুর। মাছ দিয়ে তৈরি এসব পণ্যে পরবর্তীতে মাছে কোনো গন্ধ থাকে না। জিপার ব্যাগে পণ্যগুলো ২ মাসের বেশি সময় পর্যন্ত ভালো থাকে বলে জানান গবেষক দলের প্রধান নুরুল হায়দার।

পণ্যগুলোর বাজার মূল্য কেমন হবে এমন প্রশ্নের জবাবে গবেষকেরা বলেন, সাধারণত বাজারে ২৫ গ্রামের যে পিনাট বার পাওয়া যায় তার দাম ১০ টাকা করে। তাই মাছের তৈরি বারের দাম ১৫-২০ টাকা করে হতে পারে। প্রতি কেজি মাছের তৈরি বার বিক্রি করে ব্যবসায়ীরা ৬০০ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। অন্যদিকে মাছের চানাচুরের দাম নির্ধারণ হবে মাছের পরিমাণের উপর। চানাচুরে মাছের পরিমাণ যত বেশি হবে তার দামও ততো বেশি হবে।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফাতেমা হক শিখা বলেন, এ ধরনের পণ্য বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে দেশীয় পুষ্টিকর ছোট মাছগুলো সকল শ্রেণির ভোক্তাদের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হবে। যা বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২৩, ২০২১ ১০:৪৫ পূর্বাহ্ন
এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে বাকৃবি ভিসির অভিনন্দন
ক্যাম্পাস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড প্রদান করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

বুধবার (২২ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ব্রত সাধনায় নিজেকে নিয়োজিত রাখেন সর্বক্ষণ। দেশের মানুষকে প্রাধান্য দিয়ে তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। আর তারই স্বীকৃতিস্বরূপ পেলেন ‘এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড’। এছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি অর্জনের পথে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি এই অ্যাওয়ার্ড।

টেকসই উন্নয়নবিষয়ক নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে সোমবার (২০ সেপ্টেম্বর ২০২১) নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ আখ্যায়িত করেছে আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্টস প্র্যাকটিস এবং ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক।

দারিদ্রতা দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ সঠিক পথে অগ্রসর হওয়ায় প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতৃবৃন্দ উচ্ছসিত অভিনন্দন জানিয়েছেন।

দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, জাতিসংঘের এই পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশ টেকসই উন্নয়নের মহাসড়কে আরও অনেক দূর এগিয়ে নিতে ভুমিকা রাখবে । উপাচার্য মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১৮, ২০২১ ১:৩৪ অপরাহ্ন
প্রান্তিক কৃষকদের সাথে রাবি শিক্ষার্থীরা
কৃষি বিভাগ

গ্রামীণ অর্থনীতির স্থবিরতা পুনরুজ্জীবিত করার লক্ষে কৃষি উপকরণ নিয়ে দরিদ্র্য ও অসহায় কৃষকদের পাশে দাঁড়াচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ‘টেকসই কৃষি প্রকল্প-২০২১’-এর আওতায় পর্যায়ক্রমে তিনটি জেলার সাত উপজেলার প্রান্তিক কৃষকদের কাছে কৃষি উপকরণ বিতরণ করা হবে।

শুক্রবার এই কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলার বোয়ালমারী ইউনিয়নের পূর্বভাটদী গ্রামের ২০ কৃষকের মাঝে সার বিতরণ করে রাবি শিক্ষার্থীরা।

‘টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প ২০২১’ আয়োজনের আহ্বায়ক মনিরুজ্জামান বলেন, ‘নবজাগরণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রম এবং স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সহযোগিতার ফলেই আমাদের এই প্রোগ্রামটা সফল হয়েছে, আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি রাশেদুল ইসলাম জানান, ‘এই আয়োজনের মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে তাদের নিয়ে আমাদের আরও বড় ধরনের পরিকল্পনা আছে।’

আরো পড়ুনঃ খুবিতে টেকসই কাঁকড়া চাষ এর উপর কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ১৭, ২০২১ ৮:৪৩ অপরাহ্ন
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির ইসি সভা
ক্যাম্পাস

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির প্রথম সরাসরি ও ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর)সাড়ে ১১টায় বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালকের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক বাপাজস সভাপতি জনাব মোঃ আবুল কাসেম শিখদার-এর সভাপতিত্বে এবং বাপাজস সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু-এর সঞ্চালনায় উক্ত ইসি কমিটির সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ও বাপাজস সহ-সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক ও বাপাজস যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম শিবলী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল্স এর জনসংযোগ অফিসের অতিরিক্ত পরিচালক ও বাপাজস কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর কবীর, ও বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক ও বাপাজস মোঃ আল-আমিন খান সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যগণ উক্ত সভায় অন লাইনে যুক্ত হন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ ও প্রকাশনা বিভাগে কর্মরত ইসি সদস্যগণ অংশ নেন।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) এর খসড়া গঠনতন্ত্র সংশোধনীসহ ইসি কমিটি অনুমোদন করে কর্ম পরিকল্পনা তৈরী, বাপাজস বার্ষিক চাঁদা নির্ধারণ ব্যাংক একাউন্ট খোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop